প্রশ্ন: আমরা জানি, তালাকের পর স্ত্রীর স্বামীর ঘরে ইদ্দত পালন করতে হয়। অথচ এতে করে যেনা সংঘটিত হওয়ার প্রবল সম্ভাবনা আছে। জানতে চাই, পিতৃগৃহে নিরাপদে ইদ্দত পালন না করে যেনার সম্ভাবনা থাকা সত্ত্বেও স্বামীগৃহে ইদ্দত পালনের নির্দেশ ইসলাম কেন দিল?
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
যেনা সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকাবস্থায় ইসলাম স্বামীগৃহে ইদ্দত পালনের আদেশ দেয়নি। বরং এমন প্রবল আশঙ্কার মুহূর্তে যেখানে নিরাপদ থাকা ও ইজ্জত সংরক্ষণের সুযোগ রয়েছে, সেখানে ইদ্দত পালনের সুযোগ আছে। যেমন স্ত্রীর জন্য আলাদা ঘরের ব্যবস্থা করে দেওয়া অথবা অন্যত্র চলে যাওয়া। তবে উত্তম হলো স্বামী অন্যত্র চলে যাবে।আর স্বামীগৃহে ইদ্দত পালনের ব্যাপারে বিজ্ঞ আলেমগণ কিছু হিকমত বর্ণনা করেছেন।
যথা:১. এর দ্বারা নসল ও বংশ
পবিত্র থাকে।
২. মহিলার রেহম অন্য কিছুর সংমিশ্রণ থেকে মুক্ত থাকার বিষয়টি জানা
যায়।
ইত্যাদি বহুবিধ হিকমত ও উপকার বিদ্যমান।
সূত্র: ফাতাওয়া কাজী খান, ৫/২৪৫। হুজ্জাতুল্লাহিল বালিগাহ, ৫/১৬৭
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতী বশীর আহমদ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল