প্রশ্ন: স্বামী স্ট্যাম্প ক্রয় করে উকিলের মাধ্যমে তালাকনামা সম্পূর্ণ লেখা হয়ে গেছে। কিন্তু কোনো কারণবশত স্বামী স্বাক্ষর করেনি। জানার বিষয় হলো, এর দ্বারা তালাক পতিত হবে কি না?
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
শরিয়াহ মতে অন্য কাউকে তালাক লিখতে বলাটাই তালাকের স্বীকৃতি। যদিও তা বাস্তবে লেখা না হোক। আর তালাকের স্বীকৃতির দ্বারা তালাক পতিত হয়ে যায়।
সুতরাং প্রশ্নোক্ত সূরতে স্বামী যেহেতু স্ট্যাম্প ক্রয় করে উকিলকে তালাকনামা লিখতে বলেছে এবং সে লিখেও দিয়েছে, বিধায় স্বামীর স্বাক্ষর না থাকলেও তা তালাকের স্বীকৃতি হওয়ায় শরয়ি আইনে এতে তালাক পতিত হয়ে গেছে।
সূত্র:ফাতাওয়া কাসেমিয়া, খণ্ড ৪, পৃষ্ঠা ৫৩১ফাতাওয়া মাহমুদিয়া, খণ্ড ৪, পৃষ্ঠা ৪৮৬।ফাতাওয়া দারুল উলূম, খণ্ড ৯, পৃষ্ঠা ১৪১।
الادلة الشرعية
رد المحتار، ج: ٣، ص: ٣٠٦
وَلَوْ قَالَ لِغَيْرِهِ: اكْتُبْ طَلَاقَ امْرَأَتِي، فَكَتَبَهُ وَهُوَ يَنْوِي الطَّلَاقَ، وَقَعَ الطَّلَاق
الفتاوى الهندية، ج: ١، ص: ٣٧٨
وَإِذَا أَمَرَ الرَّجُلُ رَجُلًا أَنْ يَكْتُبَ طَلَاقَ امْرَأَتِهِ فَكَتَبَهُ، وَقَعَ الطَّلَاقُ
.البحر الرائق، ج: ٤، ص: ٢٦
وَلَوْ
أَمَرَ غَيْرَهُ أَنْ يَكْتُبَ طَلَاقَ امْرَأَتِهِ، فَكَتَبَهُ، وَقَعَ
الطَّلَاقُ
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা