প্রশ্ন:কেউ যদি বিবাহের পূর্বে মজা করে এভাবে বলে যে, আমি যদি তোমাকে বিবাহ করি তাহলে তার এক বছর পর তুমি তালাক ,তাহলে কি বিবাহের পর তালাক হবে? হলে কী ধরনের তালাক হবে?
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
শরিয়াহ মতে ইচ্ছায়-অনিচ্ছায়, স্বাভাবিক অবস্থায় ঠাট্টামূলক বা বাস্তব সব অবস্থায় তালাক দিলে তা পতিত হয়ে যায়। আর বিবাহের সঙ্গে সম্পৃক্ত করে তালাককে কোনো নির্দিষ্ট সময়ের সঙ্গে শর্তযুক্ত করলে বিবাহের পর উক্ত সময় আসামাত্র তালাক পতিত হয়ে যাবে। সে ক্ষেত্রে সুস্পষ্ট শব্দে তালাকের শব্দ উচ্চারণ করলে তালাকে রাজঈ অথবা তালাকে বায়েন প্রযোজ্য হবে।
সুতরাং প্রশ্নোক্ত সূরতে জনৈক ব্যক্তি বিবাহের সঙ্গে সম্পৃক্ত করে বিবাহ-পরবর্তী এক বছর পর সুস্পষ্ট তালাকের কথা বললে, উক্ত মেয়েকে বিবাহ করার পর এক বছর পূর্ণ হলে তার ওপর এক তালাকে রাজঈ পতিত হবে। এরপর চাইলে ইদ্দতের মধ্যে তালাক প্রত্যাহার করে তাকে পুনরায় স্ত্রী হিসেবে ফিরিয়ে নিতে পারবে।
সূত্র:কুদূরী ৫/৩; বুশরা কানযুদ দাকায়েক ৪৩৬; ইখতিয়ার ১/৩৯৯; দারুল কুতুবিল ইলমিয়্যাহ।
الادلة الشرعية
سنن الترمذي، ج: ٢، ص: ٣٩٢، ح: ١١٨٤
ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ: النِّكَاحُ، وَالطَّلَاقُ، وَالرَّجْعَةُ
سنن ابي داوود ١/٢٩٨
عن عمرو بن شعيب عن ابيه عن جده رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا طلاق
الا فيما تملك
اعلاء السنن ١١/٢٠١
عن علي رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا طلاق قبل نكاح
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা