প্রশ্ন এক ব্যক্তি বিবাহের পর থেকেই জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করে টানা ৫ বছর অতিবাহিত করে। পরে জামাইকে সন্তান নেওয়ার জন্য স্ত্রী অনুরোধ জানায় যে, আমরা সন্তান নেব। কিন্তু স্বামী বলে, তুমি সন্তান নিলে তুমি আমার বিবাহ থেকে বের হয়ে যাবে। উক্ত স্ত্রী কি সন্তান নেওয়ার পর তালাকপ্রাপ্ত হয়ে যাবে? এবং কয় তালাক হবে? পুনরায় স্ত্রীকে গ্রহণ করার কোনো ব্যবস্থা আছে কি?

الجواب باسم ملهم الصدق والصواب

        শরিয়াহ মতে, কিনায়া শব্দ দ্বারা তালাকের নিয়ত অথবা তালাকের আলোচনা চলাকালীন তালাক দিলে তালাকে বায়েন পতিত হয়। পাশাপাশি কোনো শর্তের সঙ্গে তালাককে মুআল্লাক করলে, শর্ত পাওয়া গেলে তবেই তালাক পতিত হবে, এর পূর্বে নয়।

     সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে বিবাহ থেকে বের হয়ে যাবে এ কথাটি যেহেতু কিনায়া জাতীয় শব্দ এবং তালাকের আলোচনার সময় বলা হয়েছে, তাই সন্তান নেওয়ার শর্তযুক্ত কথা বলার কারণে সন্তান নেওয়া মাত্রই স্ত্রীর ওপর এক তালাকে বায়েন পতিত হবে।

পুনরায় তাকে গ্রহণ করতে চাইলে উভয়ের সম্মতিতে নতুন মোহর নির্ধারণ করে নতুনভাবে বিবাহ করা জরুরি। তবে যদি উক্ত কথার মাধ্যমে তিন তালাকের নিয়ত করা হয়ে থাকে, তাহলে তিন তালাকই পতিত হবে এবং পরবর্তীতে শরিয়তসম্মত হিল্লা ছাড়া তাকে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকবে না।

সূত্র: কুদূরী ৫০৩; হিন্দিয়া ৪/৪২৪; দুররুল মুখতার ৩/২৩০; আলমগীরি।

الادلة الشرعية

صحيح البخاري، كتاب بدء الوحي، حديث: ١ج ١، ص ٦

      إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ
سنن أبي داود، كتاب الطلاق، حديث: ٢١٩٤ج ٣، ص ٢٥٥

       ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ، وَهَزْلُهُنَّ جِدٌّ: النِّكَاحُ، وَالطَّلَاقُ، وَالرَّجْعَةُ
سنن أبي داود، كتاب الطلاق، حديث: ٢١٧٨ج ٣، ص ٢٥١

       أَبْغَضُ الْحَلَالِ إِلَى اللَّهِ الطَّلَاقُ

رد المحتار على الدر المختار، كتاب الطلاق، باب الكناية، ج ٤، ص ٤٥٢

"         والكناية لا يقع بها الطلاق إلا بالنية أو دلالة الحال."
الفتاوى الهندية، كتاب الطلاق، الباب الخامس في الكنايات، ج ١، ص ٣٧٥

"      الكنايات لا يعمل بها إلا مع النية.

و الله اعلم بالصواب

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা