প্রশ্ন:স্বামী-স্ত্রী একে অপরের কম্পিউটার স্কাইপের মাধ্যমে কথা বলছে। হঠাৎ স্বামী তিন তালাক সম্বলিত একটি চিরকুট স্ত্রীর দিকে তুলে ধরলো এবং বলল, আমি এটা তোমাকে উপহার হিসেবে দিলাম।স্ত্রী পড়ল এবং সাথে সাথে কম্পিউটার বন্ধ করে দিল। জানার বিষয় হলো, এমতাবস্থায় কি স্ত্রীর উপর কোনো তালাক পতিত হবে? যদি হয়, তাহলে কোন ধরনের তালাক পতিত হবে?

الجواب باسم ملهم الصدق والصواب

      শরিয়াহ মতে স্পষ্ট মৌখিক উচ্চারণ, মৌখিক ও লিখিত রূপের সমন্বয় কিংবা সরাসরি তালাকনামা লেখার দ্বারাই তালাক পতিত হয়ে যায়।

     সুতরাং প্রশ্নোক্ত সূরতে যদি চিরকুটে শুধু তিন তালাক লেখা থাকে, তাহলে মৌখিক ও লিখিত রূপের সমন্বয়ে তা তিন তালাক প্রদানের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য হওয়ায় এর দ্বারা তিন তালাক তথা তালাকে মুগাল্লাযা পতিত হয়ে যাবে।অনুরূপভাবে, চিরকুটে স্ত্রীকে সম্বোধন করে তোমাকে তিন তালাক জাতীয় বার্তা লেখা থাকলে, কম্পিউটারে দেখানোর আগেই লেখা মাত্রই তিন তালাক পতিত হয়ে গেছে। অতঃপর স্বামীর জন্য এই স্ত্রী শরয়ী হালালা ব্যতীত আর বৈধ হবে না।

সূত্র:রদ্দুল মুহতার ৪/৪৫৫; যাকারিয়া, কাজীখান ১/৪১৫; কুদূরী; ফাতাওয়া উসমানী ২/৩৮০।

الادلة الشرعية

الهداية (٢/١٣٢)

     وان كان الطلاق ثلاثا في الحرة او ثنتين في الامة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا ويدخل بها ثم يطلقها او يموت عنها

فقه السنن ١٦٥/٣

        إن الكتابة يقع بها الطلاق، ولو كان الكاتب قادرا على النطق، فكما أن للزوج أن يطلق زوجته باللفظ، فله أن يكتب إليها الطلاق. واشترط الفقهاء: أن تكون الكتابة مُستَبينةً واضحة. ومعنى كونها مستبينة أي واضحة بحيث تقرأ في صحيفة ونحوها، ومعنى كونها مرسومة: أيمكتوبة بعنوان الزوجة

الفتاوى الهندية١/٣٧٦

      وكذا كل كتاب لم يكتبه بخطه ولم يمله  بنفسه لا يقع به الطلاق اذا لم يقر  انه كتابه

و الله اعلم بالصواب

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতিমাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদদক্ষিণখানঢাকা