মুহতারাম মুফতি সাহেব আমার হাজব্যান্ড বেশি লিপ কিস করতে চায় কিন্তু আমার এতটা পছন্দ না আমি যদি মানা করি আমি গুনাহগার হব কিনা এবং শরীয়তে এটা জায়েজ আছে কিনা?
নাম প্রকাশে অনিচ্ছুক
যশোর
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক স্বামী-স্ত্রীর মধ্যে পরস্পরের প্রতি ভালোবাসা প্রকাশ, চুম্বন করা এবং বৈধ দাম্পত্য ঘনিষ্ঠতা জায়েয। তাই স্বামী স্ত্রীকে ঠোঁটে (লিপ কিস) চুম্বন দিতে পারবে, এতে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা নেই।
সুতরাং স্বামীর জন্যস্ত্রীর পূর্ণ শরীরই হালাল। তাই স্ত্রীকে লিপকিস দিতে পারবে এতে কোন সমস্যা নাই।তবে যদি রমজান মাসে রোযা অবস্থায় এমন কাজের কারণে বীর্যপাত বা সহবাসে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে, তাহলে তা থেকে বিরত থাকা উচিত।
আরো পড়ুন :খৃষ্টান মেয়ের সাথে মুসলমানের বিবাহ করা কি জায়েজ?
আরো পড়ুন :১৪ প্রকারের মহিলা ব্যতিত আরও যাদেরকে বিবাহ করা হারাম
আরো পড়ুন :মোবাইল/মেসেজ/পত্র বা টেলিফোনের /মাধ্যমে কিভাবে বিবাহ করবে?
الأدلة الشرعية
١. صحيح البخاري، حديث رقم: ١٩٢٧
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ النَّبِيُّ ﷺ يُقَبِّلُ وَيُبَاشِرُ وَهُوَ صَائِمٌ، وَكَانَ أَمْلَكَكُمْ لِإِرْبِهِ
٢. صحيح مسلم، حديث رقم: ١١٠٦
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ يُقَبِّلُ وَهُوَ صَائِمٌ
و الله اعلم بالصواب
সমাধানে
মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল