শায়খ উবাইদ উসমান
বিশিষ্ট লেখক ও গবেষক
মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা মানবজাতিকে তার ইবাদত ও সান্নিধ্য লাভের এক মহান উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আর মানুষকে হিদায়াতের দিশা দিতে অবতীর্ণ করেছেন মহাগ্রন্থ আল-কুরআন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরমুখনিঃসৃত পবিত্র বাণী হাদিস। কুরআন ও সুন্নাহর এই যুগল আলোকবর্তিকা অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে হিদায়াতের এক উজ্জ্বল নুর, সত্য-মিথ্যার শাশ্বত মানদণ্ড এবং বিশ্ব মানবতার মুক্তির এক চিরন্তন পয়গাম।পবিত্র কুরআন ও হাদিস যেমন মুমিনকে জান্নাতের সুসংবাদ শোনায়, ঠিক তেমনি মানুষকে সেসব কর্ম ও চরিত্র সম্পর্কেও কঠোর সতর্কবার্তা প্রদান করে, যা তাকে আল্লাহর অসীম রহমত থেকে দূরে সরিয়ে দেয়। কুরআন ও সুন্নাহর অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা হলো ‘লানত’ বা অভিশাপ। লানত কোনো সাধারণ শব্দ নয়; বরং এটি হলো আল্লাহর রহমতের বিশাল চাদর থেকে বিচ্যুত হয়ে চিরস্থায়ী বঞ্চনার অন্ধকারে নিক্ষিপ্ত হওয়া। রহমত থেকে এই বিচ্যুতিই মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ পরাজয়।
ইতিহাসের পাতায় পাতায় পবিত্র কুরআন এবং রাসুলুল্লাহ ﷺ-এর হাদিস আমাদের সামনে সেসব হতভাগ্য জাতি ও ব্যক্তিদের চিত্র তুলে ধরেছে, যারা নিজেদের অবাধ্যতা, জুলুম ও হঠকারিতার কারণে আল্লাহর অভিশাপের পাত্র হয়েছিল। কুরআন-হাদিসের এই বর্ণনা কেবল অতীতের কোনো ঘটনা বা নিছক সতর্কবাণী নয়, বরং আমাদের জন্য এক মহান শিক্ষা-যেন আমরা সেই অভিশাপের কারণগুলো চিনতে পারি এবং নিজেদের জীবনকে আল্লাহর রহমতের ছায়াতলে নিরাপদ রাখতে পারি। বিশেষ করে উম্মতে মুহাম্মাদি হিসেবে আমাদের দায়িত্ব আরও বেশি, কারণ আমাদের সামনে পূর্ববর্তী জাতিগুলোর পতনের ইতিহাস ও ধ্বংসাত্মক আচরণগুলো স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, যেন আমরা সেই একই গর্তে পা না দিই।
আজকের জুমার খুতবায় আমরা আল-কুরআন ও সহিহ হাদিসের আলোকচ্ছটায় সেই অভিশপ্ত ব্যক্তি ও জাতির পরিচয় জানব এবং তাদেরকে কেন অভিশাপ করা হয়েছে, সেই কারণগুলো আলোচনা করব। আমরা খতিয়ে দেখব, আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে লানতপ্রাপ্ত সেই স্বভাবগুলো অজান্তে প্রবেশ করেছে কি না। পরিশেষে আমরা জানার চেষ্টা করব, কীভাবে আমরা এই ধ্বংসাত্মক পথ পরিহার করে পরম করুণাময়ের ক্ষমা ও চিরমুক্তির মোহনায় পৌঁছাতে পারি।
লানত বা অভিশাপের অর্থ কি
কুরআন ও হাদিসের ভাষায় লানত বা অভিশাপ বলতে বোঝায় আল্লাহর রহমত ও করুণা থেকে দূরে সরে যাওয়া, অর্থাৎ বিতাড়িত ও বঞ্চিত হওয়া। যে ব্যক্তি বড় ধরনের পাপ ও অন্যায়ে লিপ্ত থাকে এবং তাওবা করে না, তার ব্যাপারে এই শব্দ ব্যবহৃত হয়েছে। তার উপর আল্লাহর অভিশাপ, কু্রআন ও হাদিসের এই কথার অর্থ হল, সে আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে গিয়েছে।
আর আমরাও আমাদের দৈনন্দিন কথাবার্তায় যখন কাউকে বলি, তোর ওপর অভিশাপ বা তোর ওপর লানত, তখন মোটামুটি একই কথা বোঝাই, অর্থাৎ তাকে ধিক্কার দিই, তার অমঙ্গল ও অকল্যাণ কামনা করি। তফাত শুধু এটুকু যে কুরআন-হাদিসে এটি আল্লাহর পক্ষ থেকে রহমত হতে বঞ্চিত হওয়ার কথা বোঝায়, আর আমরা মুখে সেই কথাটিই রাগের মাথায় অন্যের জন্য উচ্চারণ করে ফেলি।
১.
সর্বপ্রথম অভিশপ্ত ইবলিস
সর্বপ্রথম যার উপর আল্লাহর অভিশাপ নেমে আসে সে হল ইবলিস। আল্লাহ তায়ালা ইরশাদ করেন-
لَعَنَهُ اللَّهُ وَقَالَ لَاَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِیْبًا مَّفْرُوْضًا
যার প্রতি আল্লাহ লানত করেছেন। আর সে (আল্লাহকে) বলেছিল, আমি তোমার বান্দাদের মধ্য হতে নির্ধারিত এক অংশকে নিয়ে নেব।সুরা নিসা ৪:১১৮
অন্যত্র ইরশাদ হয়েছে-
اِنَّ عَلَیْكَ اللَّعْنَةَ اِلٰی یَوْمِ الدِّیْنِ
কিয়ামতকাল পর্যন্ত তোমার উপর অভিশাপ পড়তে থাকবে। সুরা হিজর ১৫:৩৫
ইবলিস কেন অভিশপ্ত হলো?
ভাইয়েরা, ইবলিস অভিশপ্ত হয়েছে কারণ আল্লাহ তায়ালা হজরত আদম আ. কে সিজদা করার আদেশ দিয়েছিলেন, আর সে সেই আদেশ লঙ্ঘন করেছে। অহংকারবশত সে আল্লাহর হুকুম অমান্য করেছে এবং নিজেকে আদম আ. থেকে শ্রেষ্ঠ মনে করেছে। আরও ভয়ংকর কথা হলো, ভুল বুঝে সে তাওবা করেনি; বরং আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।
ঘটনার সারকথা
আল্লাহ তায়ালা আদম আ.-কে সৃষ্টি করার পর জিনদের সরদার ইবলিস ও ফিরিশতা সকলকে আদেশ করলেন, তোমরা আদমকে সিজদা করো। ফিরিশতারা সবাই সিজদা করলেন। কিন্তু ইবলিস সিজদা করল না; উল্টো যুক্তি-তর্ক শুরু করল, অহংকার দেখাল। সুরা ইসরায় আল্লাহর সঙ্গে ইবলিসের সেই কথোপকথন এসেছে-
وَ اِذْ قُلْنَا لِلْمَلٰٓىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَ قَالَ ءَاَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِیْنًا قَالَ اَرَءَیْتَكَ هٰذَا الَّذِیْ كَرَّمْتَ عَلَیَّ ؗ لَىِٕنْ اَخَّرْتَنِ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ لَاَحْتَنِكَنَّ ذُرِّیَّتَهٗۤ اِلَّا قَلِیْلًا، قَالَ اذْهَبْ فَمَنْ تَبِعَكَ مِنْهُمْ فَاِنَّ جَهَنَّمَ جَزَآؤُكُمْ جَزَآءً مَّوْفُوْرًا، وَ اسْتَفْزِزْ مَنِ اسْتَطَعْتَ مِنْهُمْ بِصَوْتِكَ وَ اَجْلِبْ عَلَیْهِمْ بِخَیْلِكَ وَ رَجِلِكَ وَ شَارِكْهُمْ فِی الْاَمْوَالِ وَ الْاَوْلَادِ وَعِدْهُمْ وَ مَا یَعِدُهُمُ الشَّیْطٰنُ اِلَّا غُرُوْرًا، اِنَّ عِبَادِیْ لَیْسَ لَكَ عَلَیْهِمْ سُلْطٰنٌ وَ كَفٰی بِرَبِّكَ وَكِیْلًا
স্মরণ করুন, যখন আমি ফেরেশতাদেরকে বললাম, আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সবাই সিজদা করল। সে বলল, আমি কি এমন ব্যক্তিকে সিজদা করব, যাকে আপনি কাদামাটি থেকে সৃষ্টি করেছেন?
সে বলল, বলুন তো, এই ব্যক্তিকে কি আপনি আমার ওপর মর্যাদা
দিলেন? যদি আপনি আমাকে
কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দেন,
তবে অল্প কয়েকজন ছাড়া তার বংশধরদেরকে আমি অবশ্যই নিজের কবজায় নিয়ে নেব
(বিপথগামী করব)।
আল্লাহ বললেন, যাও, তাদের মধ্যে যে তোমার অনুসরণ করবে, জাহান্নামই হবে তোমাদের সবার শাস্তি, পূর্ণ শাস্তি।
তাদের মধ্যে যাকে পারো তোমার আওয়াজ দিয়ে প্ররোচিত করো, তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তাদের ওপর চড়াও হও, ধন-সম্পদ ও সন্তানাদিতে তাদের সঙ্গে শরীক
হও এবং তাদেরকে প্রতিশ্রুতি দাও। আর শয়তান তাদেরকে প্রতারণা ছাড়া কিছুই
প্রতিশ্রুতি দেয় না।
নিশ্চয়ই আমার (খাঁটি) বান্দাদের ওপর তোমার কোনো কর্তৃত্ব নেই। আর কর্মবিধায়ক
হিসেবে আপনার রবই যথেষ্ট। সুরা ইসরা ১৭:৬১-৬৫
ইবলিসের এই ঘটনা কুরআনুল কারিমের একাধিক স্থানে বর্ণিত হয়েছে। যেমন: সুরা বাকারা ২:৩৪, সুরা আরাফ ৭:১১, সুরা হিজর ১৫:৩১, সুরা ইসরা ১৭:৬১, সুরা কাহফ ১৮:৫০, সুরা ত্বহা ২০:১১৬ এবং সুরা সোয়াদ ৩৮:৭৪। বারবার এই ঘটনা বর্ণনা করে আল্লাহ তায়ালা আমাদেরকে সতর্ক করেছেন, যেন আমরা অহংকার ও নাফরমানির পথ থেকে দূরে থাকি।
শিক্ষা
আমরা আল্লাহ তায়ালার বান্দা। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। আমাদের রব। আমাদের মালিক। তার পক্ষ থেকে আমাদের প্রতি যেসব আদেশ রয়েছে সেগুলো যথাযথভাবে মানতে হবে। তা অমান্য করা যাবে না।
তার কোনো আদেশ না বুঝে আসলেও শুধু এ মনে করে আমাদেরকে তা মানতে হবে যে, তিনি সর্বজ্ঞ, আমাদের জ্ঞান সীমাবদ্ধ; তাই তার আদেশ আমাদের জন্য নিশ্চয়ই কল্যাণকর।
তার যে কোনো আদেশের সামনে নিজেকে সমর্পণ করতে হবে। কোনো প্রকার অহংকার প্রদর্শন করা যাবে না।
কখনও কোনো আদেশ অমান্য হয়ে গেলে তা থেকে ফিরে আসতে হবে, তাওবা করতে হবে। জেদবশত ভুলের উপর অবিচল থাকা যাবে না। তাহলেই আমরা তার অভিসম্পাত থেকে বাঁচতে পারব এবং তার সন্তুষ্টি লাভ করতে পারব।
২.
যে প্রকাশ্যে ইসলামের ঘোষণা দেয় কিন্তু গোপনে কুফরি আকিদা পোষণ করে সে অভিশপ্ত,অর্থাৎ মুনাফিক
আল্লাহ তায়ালা ইরশাদ করেন-
وَّ یُعَذِّبَ الْمُنٰفِقِیْنَ وَ الْمُنٰفِقٰتِ وَ الْمُشْرِكِیْنَ وَ الْمُشْرِكٰتِ الظَّآنِّیْنَ بِاللّٰهِ ظَنَّ السَّوْءِ ؕ عَلَیْهِمْ دَآىِٕرَةُ السَّوْءِ ۚ وَ غَضِبَ اللّٰهُ عَلَیْهِمْ وَ لَعَنَهُمْ وَ اَعَدَّ لَهُمْ جَهَنَّمَ ؕ وَ سَآءَتْ مَصِیْرًا
যেন সেই মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এবং মুশরিক পুরুষ ও মুশরিক নারীদেরকে শাস্তি দান করেন, যারা আল্লাহ সম্পর্কে কু-ধারণা পোষণ করে। মন্দের কুফল তাদেরই উপর আপতিত এবং আল্লাহ তাদের প্রতি রুষ্ট, তিনি তাদেরকে নিজ রহমত থেকে বিতাড়িত করেছেন এবং তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করেছেন। আর তা অতি মন্দ ঠিকানা। সুরা ফাতহ ৪৮: ৬
আল্লাহ তায়ালার কাছে ঈমান গ্রহণযোগ্য হওয়ার জন্য এবং আখেরাতে এর সুফল পাওয়ার জন্য ইসলামকে মনেপ্রাণে গ্রহণ করা জরুরি। কাফের মুশরিক যেমন সুস্পষ্টভাবে ইসলাম গ্রহণ না করার কারণে অভিশপ্ত, আখেরাতে সে জাহান্নামি, তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে, ঠিক মুনাফিকও মন থেকে ইসলাম গ্রহণ না করার কারণে কাফের মুশরিকদের মতোই। সেও তাদের মতো কঠিন অবস্থার সম্মুখীন হবে। যদিও সে প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিয়েছে, কিন্তু তার এ ঈমান গ্রহণযোগ্য নয়। সে তো বরং কাফেরের চেয়েও নিকৃষ্ট এবং আল্লাহর কাছে বেশি ঘৃণিত। কারণ সে কুফরকে ঈমানের সঙ্গে মিশ্রণ করে ফেলেছে। তাফসিরে বাইযাবি ১:৭৭
আজ আমাদের সমাজে একশ্রেণির মানুষ রয়েছে, যারা জন্মগত মুসলমান। প্রকাশ্যে নিজেকে মুসলমান হিসেবে প্রচার করে। কিন্তু ভেতরে ভেতরে ইসলাম নামক বৃক্ষের গোড়া কাটে। যারা ইসলামের ক্ষতি সাধনে ব্যস্ত তাদের সঙ্গে সখ্য রাখে। এশ্রেণির ব্যাপারেও যথেষ্ট আশংকা রয়েছে যে, তারা মুনাফিক কি না?
৩.
আল্লাহর প্রতি যারা কুফরি করে এবং কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে তারা অভিশপ্ত
কুরআন মাজিদে আল্লাহ তায়ালা যাদেরকে অভিশপ্ত ঘোষণা করেছেন তাদের আরেক শ্রেণি হল, কুফরিতে নিমজ্জিত লোকেরা। আল্লাহ তায়ালা ইরশাদ করেন-
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَ مَاتُوْا وَ هُمْ كُفَّارٌ اُولٰٓىِٕكَ عَلَیْهِمْ لَعْنَةُ اللّٰهِ وَ الْمَلٰٓىِٕكَةِ وَ النَّاسِ اَجْمَعِیْنَۙ۱۶۱ خٰلِدِیْنَ فِیْهَا ۚ لَا یُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَ لَا هُمْ یُنْظَرُوْنَ
নিশ্চয়ই যারা কুফর অবলম্বন করেছে এবং কাফের অবস্থায়ই মারা গেছে, তাদের প্রতি আল্লাহর, ফিরিশতাদের এবং সমস্ত মানুষের লানত। তারা সে লানতের মধ্যে স্থায়ীভাবে থাকবে। তাদের থেকে শাস্তি লাঘব করা হবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না। সুরা বাকারা ২:১৬১-১৬২
ইহুদিদের কুফরির কারণে যেমন তাদের প্রতি আল্লাহর অভিশাপ, তেমনি আরও যারা কুফরিতে ডুবে থাকবে, আল্লাহকে মানবে না, শেষ নবীর প্রতি ঈমান আনবে না, শেষ নবীকে স্বতঃসিদ্ধ আকিদা অনুযায়ী শেষ নবী হিসেবে বিশ্বাস করবে না, ইসলামকে মনেপ্রাণে গ্রহণ করবে না, চাই সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, মূর্তিপূজারী বা অন্য কোনো মতাদর্শের হোক তাদের প্রতিও আল্লাহর অভিশাপ। তাফসিরে তবারি ২:৫৮
কাফেরদের প্রতি এ অভিসম্পাত দুনিয়া ও আখেরাতে অনবরত চলতে থাকবে। বিখ্যাত তাবিয়ি আবুল আলিয়া ও কাতাদা রাহ. বলেন, কিয়ামতের দিন কাফেরকে দাঁড় করানো হবে। তখন আল্লাহ তায়ালা, ফিরিশতাগণ ও সকল মানুষ তাকে অভিসম্পাত করবে। তাফসিরে ইবনে কাসির ১:৩৪৩
৪.
ইসলামের নিয়ামত লাভ করার পর পুনরায় যে কুফরি অবলম্বন করেছে, মুরতাদ হয়েছে সে অভিশপ্ত
আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন-
كَیْفَ یَهْدِی اللّٰهُ قَوْمًا كَفَرُوْا بَعْدَ اِیْمَانِهِمْ وَ شَهِدُوْۤا اَنَّ الرَّسُوْلَ حَقٌّ وَّ جَآءَهُمُ الْبَیِّنٰتُ ؕ وَ اللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ۸۶ اُولٰٓىِٕكَ جَزَآؤُهُمْ اَنَّ عَلَیْهِمْ لَعْنَةَ اللّٰهِ وَ الْمَلٰٓىِٕكَةِ وَ النَّاسِ اَجْمَعِیْنَۙ۸۷ خٰلِدِیْنَ فِیْهَا ۚ لَا یُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَ لَا هُمْ یُنْظَرُوْنَۙ۸۸ اِلَّا الَّذِیْنَ تَابُوْا مِنْۢ بَعْدِ ذٰلِكَ وَ اَصْلَحُوْا ۫ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ
আল্লাহ এমন লোকদের কীভাবে হিদায়াত দেবেন, যারা ঈমান আনার পর কুফর অবলম্বন করেছে, অথচ তারা সাক্ষ্য দিয়েছিল যে, রাসুল সত্য এবং তাদের কাছে উজ্জ্বল নিদর্শনাবলিও এসেছিল। আল্লাহ এরূপ জালিমদেরকে হিদায়াত দান করেন না। এরূপ লোকদের শাস্তি এই যে, তাদের প্রতি আল্লাহর, ফিরিশতাদের ও সমস্ত মানুষের লানত। তারই মধ্যে (লানতের মধ্যে) তারা সর্বদা থাকবে। তাদের শাস্তি লাঘব করা হবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না। অবশ্য যারা এর পরও তাওবা করবে এবং নিজেদেরকে সংশোধন করবে, (তাদের জন্য) আল্লাহ অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। সুরা আলে ইমরান ৩: ৮৬-৮৯
এই আয়াতগুলো থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে, যে ব্যক্তির সামনে সত্য স্পষ্ট হওয়ার পর এবং হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী- একথা মানার পর পূর্বের কুফরিতে ফিরে যায়, তার উপর আল্লাহর লানত ও অভিসম্পাত। সে শয়তানের ধোঁকায় পড়ে বা দুনিয়ার কোনো লোভ-লালসায় পড়ে এ নিয়ামত ত্যাগ করলেও সে আবার ফিরে আসলে আল্লাহ তার তওবা গ্রহণ করবেন; অন্যথায় সে চিরতরে জাহান্নামি হয়ে যাবে। জাহান্নামে সে অনন্তকাল শাস্তি ভোগ করতে থাকবে।
৫.
জমির সীমানা চিহ্ন পরিবর্তনকারী
ভাইয়েরা, প্রতিবেশীর জমির সামান্য অংশ দখল করার জন্য সীমানার আইল সরিয়ে দেওয়া আমাদের সমাজে অতি পরিচিত এক অন্যায়। হজরত আলী রা. বর্ণনা করেন, রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন-
لَعَنَ اللَّهُ مَنْ غَيَّرَ مَنَارَ الْأَرْضِ
যে ব্যক্তি জমির সীমানা চিহ্ন পরিবর্তন করে, আল্লাহ তার ওপর লানত করেন।সহিহ মুসলিম ১৯৭৮
অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি অন্যায়ভাবে এক বিঘত জমি দখল করবে, কিয়ামতের দিন সাত তবক জমিন তার গলায় বেড়ি হিসেবে পরানো হবে।সহিহুল বুখারি ২৪৫৩
৬.
চলাচলের পথে বা ছায়ায় মলত্যাগকারী
ইসলাম পরিচ্ছন্নতার ধর্ম। মানুষ যে পথে হাঁটে বা যে ছায়ায় বিশ্রাম নেয়, সেখানে নোংরা করার অর্থ হলো হাজার হাজার মানুষকে কষ্ট দেওয়া। হজরত আবু হুরাইরা রা. বর্ণনা করেন, রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন-
اتَّقُوا اللَّاعِنَيْنِ. قَالُوا: وَمَا اللَّاعِنَانِ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: الَّذِي يَتَخَلَّى فِي طَرِيقِ النَّاسِ أَوْ فِي ظِلِّهِمْ
তোমরা দুই লানতের কারণ থেকে বেঁচে থাকো। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল, দুই লানতের কারণ কী? তিনি বললেন, যে ব্যক্তি মানুষের চলাচলের পথে অথবা তাদের ছায়ায় মলত্যাগ করে।সহিহ মুসলিম ২৬৯
৭.
প্রাণীর ছবি ও মূর্তি নির্মাতা
হজরত আবু জুহাইফা রাদি. বর্ণনা করেন-
لَعَنَالمُصَوِّرِينَ
রাসুলুল্লাহ ﷺ ছবি ও মূর্তি নির্মাতাদের ওপর লানত করেছেন। সহিহুল বুখারি ৫৩৪৭
কেন এত কঠোর সতর্কবাণী? এর পেছনে দুটি কারণ আছে।
প্রথমত,এটি আল্লাহর সৃষ্টির অনুকরণ। আল্লাহ ছাড়া কেউ প্রাণ সৃষ্টি করতে পারে না।
দ্বিতীয়ত,এটি শিরকের একটি বড় উপলক্ষ।
পৃথিবীতে শিরকের সূচনা কীভাবে হয়েছিল, জানেন? নুহ আ.-এর কওমের কথা কুরআনে এসেছে-
وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا
তারা বলল, তোমরা তোমাদের উপাস্যদের পরিত্যাগ করো না। ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসরকে ছেড়ো না। সুরা নুহ ৭১:২৩
হজরত ইবনে আব্বাস রা. এই আয়াতের ব্যাখ্যায় বলেন-
أَسْمَاءُ رِجَالٍ صَالِحِينَ مِنْ قَوْمِ نُوحٍ، فَلَمَّا هَلَكُوا أَوْحَى الشَّيْطَانُ إِلَى قَوْمِهِمْ أَنِ انْصِبُوا إِلَى مَجَالِسِهِمُ الَّتِي كَانُوا يَجْلِسُونَ أَنْصَابًا وَسَمُّوهَا بِأَسْمَائِهِمْ، فَفَعَلُوا، فَلَمْ تُعْبَدْ، حَتَّى إِذَا هَلَكَ أُولَئِكَ وَتَنَسَّخَ الْعِلْمُ عُبِدَتْ
এগুলো ছিল নুহ আ.-এর কওমের কিছু নেককার মানুষের নাম। তাদের মৃত্যুর পর শয়তান তাদের কওমের মনে ঢেলে দিল, যে মজলিসে তারা বসতেন সেখানে তাদের মূর্তি স্থাপন করো এবং তাদের নামেই সেগুলোর নাম রাখো। তারা তা-ই করল। তখন সেগুলোর পূজা হয়নি। কিন্তু সেই প্রজন্ম বিদায় নিল, ইলম উঠে গেল, তখন সেগুলোর ইবাদত শুরু হলো। সহিহুল বুখারি ৪৯২০
ভাইয়েরা, দেখুন, শুরুটা ছিল ভালোবাসা আর স্মৃতি রক্ষার নামে, আর শেষটা হলো শিরক। এই কারণেই ইসলাম গোড়াতেই এই পথ বন্ধ করে দিয়েছে।
৮.
আল্লাহ ও তার রাসুলকে যারা কষ্ট দেয় তারা অভিশপ্ত
আল্লাহ তায়ালা ইরশাদ করেন-
اِنَّ الَّذِیْنَ یُؤْذُوْنَ اللّٰهَ وَ رَسُوْلَهٗ لَعَنَهُمُ اللّٰهُ فِی الدُّنْیَا وَ الْاٰخِرَةِ وَ اَعَدَّ لَهُمْ عَذَابًا مُّهِیْنًا
যারা আল্লাহ ও তার রাসুলকে কষ্ট দেয়, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তাদের উপর লানত করেছেন এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাকর শাস্তি। সুরা আহযাব ৩৩: ৫৭
উপরের আয়াত থেকে একথা স্পষ্ট, যে ব্যক্তি আল্লাহ ও রাসুলকে কষ্ট দেয় সে অভিশপ্ত। আল্লাহ ও তার রাসুলকে কষ্ট দেওয়া হয় অনেকভাবে -
এক. আল্লাহর প্রতি ঈমান না আনার দ্বারা।
দুই. তার সঙ্গে শরীক স্থাপন করার দ্বারা।
তিন. আল্লাহর শানে যায় না- এমনসব কথা বলার দ্বারা। যেমন ইহুদিরা উযায়ের আ. কে আল্লাহর ছেলে বলেছে। খ্রিস্টানরা ঈসা আ. কে আল্লাহর ছেলে বলেছে। মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সন্তান বলেছে ইত্যাদি।
চার. আল্লাহর রাসুলকে কষ্ট দেওয়ার দ্বারা।
পাঁচ. আল্লাহ ও রাসুলের হুকুম লঙ্ঘন করার দ্বারা।
ছয়. সাহাবায়ে কেরামকে কষ্ট দেওয়ার দ্বারাও আল্লাহ ও তার রাসুলকে কষ্ট দেওয়া হয়।
ইরশাদ হয়েছে-
اللهَ اللهَ فِي أَصْحَابِي،... وَمَنْ آذَاهُمْ فَقَدْ آذَانِي، وَمَنْ آذَانِي فَقَدْ آذَى اللهَ.
যারা সাহাবিদেরকে কষ্ট দেয় তারা আমাকে কষ্ট দেয়। যারা আমাকে কষ্ট দেয় তারা আল্লাহকে কষ্ট দেয়। সুনানুত তিরমিজি ৩৮৬২
সাত. আল্লাহ ও তার রাসুলের যারা অনুগত তাদেরকে কষ্ট দেওয়ার দ্বারা। ইরশাদ হয়েছে-
وَ الَّذِیْنَ یُؤْذُوْنَ الْمُؤْمِنِیْنَ وَ الْمُؤْمِنٰتِ بِغَیْرِ مَا اكْتَسَبُوْا فَقَدِ احْتَمَلُوْا بُهْتَانًا وَّ اِثْمًا مُّبِیْنًا
যারা মুমিন নর-নারীদেরকে বিনা অপরাধে কষ্ট দেয়, তারা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করে। সুরা আহযাব ৩৩: ৫৮
৯.
প্রাণীর
মুখে দাগ দেওয়া ব্যক্তি
ভাইয়েরা, ইসলাম প্রাণীর প্রতিও দয়ার শিক্ষা দেয়। হজরত জাবির রা. বর্ণনা করেন, নবী ﷺ-এর পাশ দিয়ে একটি গাধা নিয়ে যাওয়া হলো, যার মুখে দাগ দেওয়া হয়েছিল। তিনি বললেন-
لَعَنَ اللَّهُ الَّذِي وَسَمَهُ
যে একে দাগ দিয়েছে, আল্লাহ তার ওপর লানত করেছেন।সহিহ মুসলিম ২১১৭
১০.
নেশার
সঙ্গে যারা জড়িত
নেশা সব অনিষ্টের মূল। এটি মানুষের বিবেক নষ্ট করে, সংসার ভাঙে, অপরাধের দরজা খুলে দেয়। তাই শুধু পানকারী নয়, এর সঙ্গে যার যার সম্পৃক্ততা আছে, সবার ওপর লানত এসেছে। হজরত আব্দুল্লাহ ইবনে উমর রা. বর্ণনা করেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন-
لَعَنَ اللَّهُ الْخَمْرَ، وَشَارِبَهَا، وَسَاقِيَهَا، وَبَائِعَهَا، وَمُبْتَاعَهَا، وَعَاصِرَهَا، وَمُعْتَصِرَهَا، وَحَامِلَهَا، وَالْمَحْمُولَةَ إِلَيْهِ، وَآكِلَ ثَمَنِهَا
আল্লাহ লানত করেছেন মদের ওপর, তা পানকারীর ওপর, পরিবেশনকারীর ওপর, বিক্রেতার ওপর, ক্রেতার ওপর, প্রস্তুতকারীর ওপর, যার জন্য প্রস্তুত করা হয় তার ওপর, বহনকারীর ওপর, যার কাছে বহন করে নেওয়া হয় তার ওপর এবং এর মূল্য ভোগকারীর ওপর।সুনানে আবু দাউদ ৩৬৭৪
১১.
সতী-সাধ্বী নিরীহ মুমিন নারীর প্রতি অপবাদ আরোপকারী অভিশপ্ত
আল্লাহ তায়ালা ইরশাদ করেন-
اِنَّ الَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ الْغٰفِلٰتِ الْمُؤْمِنٰتِ لُعِنُوْا فِي الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌ
যারা সতী-সাধ্বী, সরলমনা মুমিন নারীদের প্রতি অপবাদ আরোপ করে, তারা দুনিয়া ও আখেরাতে অভিশপ্ত। আর তাদের জন্য রয়েছে মহা আজাব। সুরা নুর ২৪: ২৩
প্রমাণ ছাড়া কারও চরিত্রে কালিমা লেপন করা অত্যন্ত জঘন্য অপরাধ। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে ধ্বংসাত্মক গুনাহগুলোর একটি আখ্যা দিয়েছেন-
اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ... وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلَاتِ
তোমরা সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাক। ...(তার একটি হল) সতী-সাধ্বী, সরলমনা মুমিন নারীদের প্রতি অপবাদ আরোপ করা। সহিহ বুখারি ২৭৬৬
১২.
অঙ্গীকার ভঙ্গকারী অভিশপ্ত
আল্লাহ তায়ালা ইরশাদ করেন-
وَالَّذِيْنَ يَنْقُضُوْنَ عَهْدَ اللهِ مِنْۢ بَعْدِ مِيْثَاقِهٖ وَيَقْطَعُوْنَ مَآ اَمَرَ اللهُ بِهٖٓ اَنْ يُّوْصَلَ وَيُفْسِدُوْنَ فِي الْاَرْضِ اُولٰٓئِكَ لَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوْٓءُ الدَّارِ
আর যারা আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে, আল্লাহ যা জুড়তে আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, তাদের জন্য রয়েছে লানত এবং তাদের জন্য আছে নিকৃষ্ট নিবাস। সুরা রাদ ১৩: ২৫
অনুরূপ বর্ণনা এসেছে সুরা বাকারা ২: ২৭ আয়াতেও। সেখানে এ ধরনের লোকদের ক্ষতিগ্রস্ত বলা হয়েছে। আল্লাহর সঙ্গে হোক বা মানুষের সঙ্গে, অঙ্গীকার ভঙ্গ করা মুনাফিকের আলামত।
১৩.
অন্যায় থেকে বারণ না করা বনী
ইসরাঈল অভিশপ্ত
আল্লাহ তায়ালা ইরশাদ করেন-
لُعِنَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْۢ بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ عَلٰى لِسَانِ دَاوٗدَ وَعِيْسَى ابْنِ مَرْيَمَ، ذٰلِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا يَعْتَدُوْنَ، كَانُوْا لَا يَتَنَاهَوْنَ عَنْ مُّنْكَرٍ فَعَلُوْهُ، لَبِئْسَ مَا كَانُوْا يَفْعَلُوْنَ
বনু ইসরাঈলের মধ্যে যারা কুফরি করেছিল, তাদের প্রতি দাউদ ও ঈসা ইবনে মারইয়ামের জবানিতে লানত বর্ষিত হয়েছিল। তা এ কারণে যে, তারা অবাধ্যতা করেছিল এবং সীমালঙ্ঘন করত। তারা যে মন্দ কাজ করত, তা থেকে একে অপরকে বারণ করত না। তারা যা করত তা কতই না নিকৃষ্ট! সুরা মায়িদা ৫: ৭৮-৭৯
দাউদ আ.-এর জবানিতে যাদের ওপর লানত হয়েছিল, তাফসিরের বর্ণনা অনুযায়ী তাদের প্রসিদ্ধ উদাহরণ হল শনিবারওয়ালারা আসহাবুস সাবত। অন্যত্র আল্লাহ তায়ালা আহলে কিতাবদের সতর্ক করতে গিয়ে তাদের লানতকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন-
اَوْ نَلْعَنَهُمْ كَمَا لَعَنَّآ اَصْحٰبَ السَّبْتِ، وَكَانَ اَمْرُ اللهِ مَفْعُوْلًا
অথবা তাদেরকে লানত করব, যেভাবে লানত করেছিলাম শনিবারওয়ালাদেরকে। আল্লাহর আদেশ কার্যকর হয়েই থাকে। সুরা নিসা ৪: ৪৭
শনিবারওয়ালারা ছিল বনু ইসরাঈলের একটি সমুদ্রতীরবর্তী জনপদের লোক। প্রসিদ্ধ মত অনুযায়ী জনপদটির নাম আইলা। তাদের জন্য শনিবার ছিল ইবাদতের দিন, আর সেদিন মাছ শিকার নিষিদ্ধ ছিল। আল্লাহ তায়ালা পরীক্ষাস্বরূপ শনিবারে মাছ পানির ওপর ভাসিয়ে তাদের সামনে নিয়ে আসতেন, অন্য দিনে আসত না। আল্লাহ তায়ালা বলেন-
وَسْـَٔلْهُمْ عَنِ الْقَرْيَةِ الَّتِيْ كَانَتْ حَاضِرَةَ الْبَحْرِ، اِذْ يَعْدُوْنَ فِي السَّبْتِ اِذْ تَاْتِيْهِمْ حِيْتَانُهُمْ يَوْمَ سَبْتِهِمْ شُرَّعًا وَّيَوْمَ لَا يَسْبِتُوْنَ لَا تَاْتِيْهِمْ، كَذٰلِكَ نَبْلُوْهُمْ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ
আর তাদেরকে সেই জনপদ সম্পর্কে জিজ্ঞাসা করুন, যা ছিল সমুদ্রের তীরে। যখন তারা শনিবারের বিধান লঙ্ঘন করত। যখন শনিবারে তাদের মাছ পানির ওপর ভেসে তাদের কাছে আসত, আর যেদিন শনিবার পালন করত না সেদিন আসত না। এভাবে আমি তাদেরকে পরীক্ষা করতাম তাদের নাফরমানির কারণে। সুরা আরাফ ৭: ১৬৩
লোভে পড়ে তাদের একদল কৌশল করল। তাফসিরের বর্ণনায় এসেছে, তারা শুক্রবার জাল ও গর্ত পেতে রাখত আর রবিবার মাছ তুলে নিত। এভাবে বাহ্যিক ছুতোয় তারা আল্লাহর বিধান লঙ্ঘন করল। এতে জনপদের লোকেরা তিন দলে ভাগ হয়ে গেল-
এক. যারা সীমালঙ্ঘন করল।
দুই. যারা তাদেরকে
বারণ করল।
তিন. যারা চুপ থাকল
এবং বারণকারীদের বলল, তোমরা এমন
লোকদের উপদেশ দাও কেন, যাদেরকে আল্লাহ
ধ্বংস করবেন বা কঠিন শাস্তি দেবেন?
সুরা আরাফ ৭:
১৬৪
পরিণামে সীমালঙ্ঘনকারীদের ওপর লানত নেমে এল এবং তারা লাঞ্ছিত বানরে পরিণত হল। আল্লাহ তায়ালা বলেন-
وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِيْنَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُوْنُوْا قِرَدَةً خٰسِئِيْنَ
তোমরা তো তাদেরকে জানো, যারা তোমাদের মধ্যে শনিবারের বিধান লঙ্ঘন করেছিল। তখন আমি তাদেরকে বললাম, তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। সুরা বাকারা ২: ৬৫
এ ঘটনা থেকে শিক্ষা হল, আল্লাহর বিধানকে কৌশল করে এড়িয়ে যাওয়া, যেমন হারামকে বাহ্যিক ছুতোয় হালাল বানানো, মারাত্মক অপরাধ। আর সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ছেড়ে দেওয়াও গুরুতর বিষয়, কেননা ৫: ৭৯-তে অন্যায় থেকে বারণ না করাকেই নিকৃষ্ট কাজ বলা হয়েছে। কুরআনের বর্ণনা অনুযায়ী যারা বারণ করেছিল তারা রক্ষা পেয়েছিল। সুরা আরাফ ৭: ১৬৫। তবে যারা চুপ ছিল তাদের পরিণতি নিয়ে মুফাসসিরগণের মতভেদ আছে, তাই সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা ঠিক নয়।
১৪.
যারা তাগুত ও জিবতে বিশ্বাস করে তারা অভিশপ্ত
আল্লাহ তায়ালা ইরশাদ করেন-
اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ اُوْتُوْا نَصِيْبًا مِّنَ الْكِتٰبِ يُؤْمِنُوْنَ بِالْجِبْتِ وَالطَّاغُوْتِ وَيَقُوْلُوْنَ لِلَّذِيْنَ كَفَرُوْا هٰٓؤُلَاۤءِ اَهْدٰى مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا سَبِيْلًا، اُولٰٓئِكَ الَّذِيْنَ لَعَنَهُمُ اللهُ، وَمَنْ يَّلْعَنِ اللهُ فَلَنْ تَجِدَ لَهٗ نَصِيْرًا
আপনি কি তাদেরকে দেখেননি, যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল? তারা জিবত ও তাগুতে বিশ্বাস করে এবং কাফিরদের সম্পর্কে বলে, এরা ঈমানদারদের চেয়ে অধিক সঠিক পথে আছে। এদের প্রতিই আল্লাহ লানত করেছেন। আর আল্লাহ যার প্রতি লানত করেন, আপনি তার জন্য কোনো সাহায্যকারী পাবেন না। সুরা নিসা ৪: ৫১-৫২
কিতাবের জ্ঞান পাওয়ার পরও সত্যের বিপরীতে বাতিল শক্তির পথকে উত্তম মনে করা এবং ঈমানদারদের হেয় করা অত্যন্ত গর্হিত কাজ। আল্লাহর বিধানের পরিপন্থী যেকোনো মিথ্যা উপাস্য, ভ্রান্ত মতবাদ বা জাদুকরী ও কুফরি শক্তিকে বোঝানো হয়।
১৫.
ফেরাউন ও তার অনুসারীরা অভিশপ্ত
আল্লাহ তায়ালা ইরশাদ করেন-
وَاَتْبَعْنٰهُمْ فِيْ هٰذِهِ الدُّنْيَا لَعْنَةً، وَيَوْمَ الْقِيٰمَةِ هُمْ مِّنَ الْمَقْبُوْحِيْنَ
আমি এ দুনিয়ায় তাদের পেছনে লানত লাগিয়ে দিয়েছি, আর কিয়ামতের দিনও তারা হবে ঘৃণিত। সুরা কাসাস ২৮: ৪২
অন্যত্র ইরশাদ হয়েছে-
وَاُتْبِعُوْا فِيْ هٰذِهٖ لَعْنَةً وَّيَوْمَ الْقِيٰمَةِ، بِئْسَ الرِّفْدُ الْمَرْفُوْدُ
এ দুনিয়াতেও তাদের পেছনে লানত লাগিয়ে দেওয়া হয়েছে এবং কিয়ামতের দিনও। কতই না নিকৃষ্ট সেই পুরস্কার, যা তাদেরকে দেওয়া হয়েছে! সুরা হুদ ১১: ৯৯
ফেরাউন অহংকার করেছে, নিজেকে রব দাবি করেছে, বনী ইসরাঈলের ওপর জুলুম করেছে এবং নবী মুসা আ.-কে অস্বীকার করেছে। আর তার অনুসারীরা বিনা বিচারে তার আনুগত্য করেছে। ফলে সবাই অভিশপ্ত হয়েছে।
১৬.
আদ জাতি অভিশপ্ত
আল্লাহ তায়ালা ইরশাদ করেন-
وَاُتْبِعُوْا فِيْ هٰذِهِ الدُّنْيَا لَعْنَةً وَّيَوْمَ الْقِيٰمَةِ، اَلَآ اِنَّ عَادًا كَفَرُوْا رَبَّهُمْ، اَلَا بُعْدًا لِّعَادٍ قَوْمِ هُوْدٍ
এ দুনিয়ায় তাদের পেছনে লানত লাগিয়ে দেওয়া হয়েছে এবং কিয়ামতের দিনও। শুনে রাখো, আদ জাতি তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল। শুনে রাখো, হূদের কওম আদের জন্য রয়েছে ধ্বংস। সুরা হুদ ১১: ৬০
আদ জাতি নবী হুদ আ. কে অস্বীকার করেছিল, অহংকার করেছিল এবং স্বৈরাচারী জালিম শাসকদের অনুসরণ করেছিল। ফলে দুনিয়া ও আখেরাত উভয় জায়গায় তারা অভিশপ্ত হয়েছে।
১৭.
গুজব রটনাকারী ও অন্তরে রোগ আছে এমন লোক অভিশপ্ত
আল্লাহ তায়ালা ইরশাদ করেন-
لَىِٕنْ لَّمْ يَنْتَهِ الْمُنٰفِقُوْنَ وَالَّذِيْنَ فِيْ قُلُوْبِهِمْ مَّرَضٌ وَّالْمُرْجِفُوْنَ فِي الْمَدِيْنَةِ لَنُغْرِيَنَّكَ بِهِمْ ثُمَّ لَا يُجَاوِرُوْنَكَ فِيْهَآ اِلَّا قَلِيْلًا، مَّلْعُوْنِيْنَ، اَيْنَمَا ثُقِفُوْٓا اُخِذُوْا وَقُتِّلُوْا تَقْتِيْلًا
মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে তারা এবং মদিনায় গুজব রটনাকারীরা যদি বিরত না হয়, তাহলে আমি অবশ্যই আপনাকে তাদের বিরুদ্ধে ক্ষমতা দেব। তখন তারা এ শহরে আপনার প্রতিবেশী হিসেবে অল্পদিনই থাকতে পারবে। তারা অভিশপ্ত। যেখানেই তাদেরকে পাওয়া যাবে, ধরা হবে এবং কঠোরভাবে হত্যা করা হবে। সুরা আহযাব ৩৩: ৬০-৬১
সমাজে ভয় ও অস্থিরতা সৃষ্টির জন্য মিথ্যা খবর ছড়ানো জঘন্য অপরাধ। আজ সামাজিক মাধ্যমের যুগে এ সতর্কবার্তা আরও বেশি প্রযোজ্য।
১৮.
আল্লাহর নামে মিথ্যা রচনাকারী অভিশপ্ত
আল্লাহ তায়ালা ইরশাদ করেন-
وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللهِ كَذِبًا، اُولٰٓئِكَ يُعْرَضُوْنَ عَلٰى رَبِّهِمْ وَيَقُوْلُ الْاَشْهَادُ هٰٓؤُلَاۤءِ الَّذِيْنَ كَذَبُوْا عَلٰى رَبِّهِمْ، اَلَا لَعْنَةُ اللهِ عَلَى الظّٰلِمِيْنَ
তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে, যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে? তাদেরকে তাদের প্রতিপালকের সামনে উপস্থিত করা হবে এবং সাক্ষীগণ বলবে, এরাই তাদের প্রতিপালকের প্রতি মিথ্যা আরোপ করেছিল। শুনে রাখো, জালিমদের প্রতি আল্লাহর লানত। সুরা হুদ ১১: ১৮
আল্লাহ বা তার দীনের নামে মিথ্যা বলা, যেমন ভিত্তিহীন কথাকে দীন বলে চালিয়ে দেওয়া, সাধারণ মিথ্যার চেয়েও ভয়াবহ। আল্লাহ তায়ালা আমাদেরকে এসব অভিশপ্ত গুনাহ থেকে আমাদেরকে হিফাজত করুন। আমীন।
الْخُطْبَةُ الْأُولَى
إِنَّ الْحَمْدَ لِلَّهِ الْغَفُورِ الرَّحِيمِ، التَّوَّابِ الْعَفُوِّ الْكَرِيمِ، الَّذِي أَمَرَنَا بِالطَّاعَةِ وَحَذَّرَنَا مِنَ الْمَعْصِيَةِ، وَجَعَلَ اللَّعْنَةَ وَالطَّرْدَ مِنْ رَحْمَتِهِ جَزَاءً لِمَنْ أَصَرَّ عَلَى الذُّنُوبِ وَالظُّلْمِ. نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ غَضَبِهِ وَسَخَطِهِ وَلَعْنَتِهِ، وَمِنْ شُرُورِ أَنْفُسِنَا وَسَيِّئَاتِ أَعْمَالِنَا؛ مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ. وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا.
أَمَّا بَعْدُ: فَيَا عِبَادَ اللَّهِ، أُوصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ، قَالَ تَعَالَى: ﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ﴾.عِبَادَ اللَّهِ، اللَّعْنَةُ هِيَ الطَّرْدُ وَالْإِبْعَادُ مِنْ رَحْمَةِ اللَّهِ تَعَالَى، وَهِيَ أَشَدُّ مَا يَخَافُهُ الْمُؤْمِنُ. وَقَدْ بَيَّنَ اللَّهُ فِي كِتَابِهِ، وَبَيَّنَ رَسُولُهُ ﷺ فِي سُنَّتِهِ، أَصْنَافًا مِنَ النَّاسِ اسْتَحَقُّوا هَذِهِ اللَّعْنَةَ بِسَبَبِ أَعْمَالِهِمْ، لِنَحْذَرَ طَرِيقَهُمْ وَنَبْتَعِدَ عَنْ سَبِيلِهِمْ.فَمِنْهُمُ الَّذِينَ يَكْتُمُونَ الْحَقَّ وَالْعِلْمَ، قَالَ تَعَالَى: ﴿إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ وَالْهُدَى مِنْ بَعْدِ مَا بَيَّنَّاهُ لِلنَّاسِ فِي الْكِتَابِ أُولَئِكَ يَلْعَنُهُمُ اللَّهُ وَيَلْعَنُهُمُ اللَّاعِنُونَ﴾.
وَمِنْهُمُ الْمُفْسِدُونَ فِي الْأَرْضِ الْقَاطِعُونَ لِلْأَرْحَامِ، قَالَ تَعَالَى: ﴿فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ أُولَئِكَ الَّذِينَ لَعَنَهُمُ اللَّهُ فَأَصَمَّهُمْ وَأَعْمَى أَبْصَارَهُمْ﴾.وَمِنْهُمُ الَّذِينَ يُؤْذُونَ اللَّهَ وَرَسُولَهُ، وَالَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ الْغَافِلَاتِ، وَالظَّالِمُونَ الْمُعْتَدُونَ، قَالَ تَعَالَى: ﴿أَلَا لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ﴾.وَمِنْهُمُ الَّذِينَ لَا يَتَنَاهَوْنَ عَنْ مُنْكَرٍ فَعَلُوهُ، قَالَ تَعَالَى: ﴿لُعِنَ الَّذِينَ كَفَرُوا مِنْ بَنِي إِسْرَائِيلَ عَلَى لِسَانِ دَاوُودَ وَعِيسَى ابْنِ مَرْيَمَ ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ كَانُوا لَا يَتَنَاهَوْنَ عَنْ مُنْكَرٍ فَعَلُوهُ لَبِئْسَ مَا كَانُوا يَفْعَلُونَ﴾.وَأَمَّا فِي السُّنَّةِ الْمُطَهَّرَةِ، فَقَدْ قَالَ ﷺ: «لَعَنَ اللَّهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللَّهِ، وَلَعَنَ اللَّهُ مَنْ لَعَنَ وَالِدَيْهِ، وَلَعَنَ اللَّهُ مَنْ آوَى مُحْدِثًا». وَعَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: «لَعَنَ رَسُولُ اللَّهِ ﷺ آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ، وَقَالَ: هُمْ سَوَاءٌ». وَقَالَ ﷺ: «لَعَنَ اللَّهُ الرَّاشِيَ وَالْمُرْتَشِيَ»، وَقَالَ: «لَعَنَ اللَّهُ الْمُحَلِّلَ وَالْمُحَلَّلَ لَهُ». وَلَعَنَ ﷺ الْمُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ وَالْمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ، وَقَالَ: «لَعَنَ اللَّهُ الْيَهُودَ وَالنَّصَارَى، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ». وَقَالَ ﷺ: «لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعُ رَحِمٍ».
فَهَذِهِ - يَا عِبَادَ اللَّهِ - ذُنُوبٌ نَسْتَهِينُ بِهَا أَحْيَانًا، وَهِيَ عِنْدَ اللَّهِ سَبَبٌ لِلطَّرْدِ مِنْ رَحْمَتِهِ. فَلْنُحَاسِبْ أَنْفُسَنَا قَبْلَ أَنْ نُحَاسَبَ، وَلْنَزِنْ أَعْمَالَنَا قَبْلَ أَنْ تُوزَنَ عَلَيْنَا.أَقُولُ قَوْلِي هَذَا، وَأَسْتَغْفِرُ اللَّهَ لِي وَلَكُمْ وَلِسَائِرِ الْمُسْلِمِينَ مِنْ كُلِّ ذَنْبٍ، فَاسْتَغْفِرُوهُ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ.الْخُطْبَةُ الثَّانِيَةُ
الْحَمْدُ لِلَّهِ التَّوَّابِ الرَّحِيمِ، الَّذِي فَتَحَ بَابَ التَّوْبَةِ لِعِبَادِهِ مَا لَمْ يُغَرْغِرُوا، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ الْمَبْعُوثِ رَحْمَةً لِلْعَالَمِينَ، وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ. وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ.أَمَّا بَعْدُ: فَيَا عِبَادَ اللَّهِ، بَعْدَ أَنْ عَرَفْنَا أَسْبَابَ اللَّعْنَةِ، فَمَا طَرِيقُ النَّجَاةِ وَالْخَلَاصِ؟
أَوَّلًا: التَّوْبَةُ الصَّادِقَةُ. فَإِنَّ اللَّهَ تَعَالَى بَعْدَ أَنْ ذَكَرَ اللَّعْنَةَ عَلَى الْكَاتِمِينَ قَالَ: ﴿إِلَّا الَّذِينَ تَابُوا وَأَصْلَحُوا وَبَيَّنُوا فَأُولَئِكَ أَتُوبُ عَلَيْهِمْ وَأَنَا التَّوَّابُ الرَّحِيمُ﴾. وَقَالَ سُبْحَانَهُ: ﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَصُوحًا﴾، وَقَالَ: ﴿قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ﴾. وَقَالَ ﷺ: «التَّائِبُ مِنَ الذَّنْبِ كَمَنْ لَا ذَنْبَ لَهُ. وَشُرُوطُ التَّوْبَةِ: الْإِقْلَاعُ عَنِ الذَّنْبِ، وَالنَّدَمُ عَلَيْهِ، وَالْعَزْمُ عَلَى عَدَمِ الْعَوْدَةِ، وَرَدُّ الْمَظَالِمِ إِلَى أَهْلِهَا.
ثَانِيًا: الْأَمْرُ بِالْمَعْرُوفِ وَالنَّهْيُ عَنِ الْمُنْكَرِ، لِئَلَّا نَكُونَ مِمَّنْ لَا يَتَنَاهَوْنَ عَنْ مُنْكَرٍ فَعَلُوهُ.
ثَالِثًا: صِلَةُ الْأَرْحَامِ وَبِرُّ الْوَالِدَيْنِ، وَالْبُعْدُ عَنِ الرِّبَا وَالرِّشْوَةِ وَالظُّلْمِ وَأَكْلِ أَمْوَالِ النَّاسِ بِالْبَاطِلِ.
رَابِعًا: حِفْظُ اللِّسَانِ مِنَ اللَّعْنِ، فَقَدْ قَالَ ﷺ: لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ وَلَا اللَّعَّانِ وَلَا الْفَاحِشِ وَلَا الْبَذِيءِ، وَقَالَ: لَعْنُ الْمُؤْمِنِ كَقَتْلِهِ، وَقَالَ: مَنْ لَعَنَ شَيْئًا لَيْسَ لَهُ بِأَهْلٍ رَجَعَتِ اللَّعْنَةُ عَلَيْهِ. فَلْنَحْفَظْ أَلْسِنَتَنَا مِنْ لَعْنِ النَّاسِ وَسَبِّهِمْ.
خَامِسًا: الْإِكْثَارُ مِنَ الِاسْتِغْفَارِ وَالدُّعَاءِ وَالتَّضَرُّعِ إِلَى اللَّهِ، وَمُصَاحَبَةُ الصَّالِحِينَ، وَالْعَمَلُ الصَّالِحُ، فَإِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ.ثُمَّ صَلُّوا وَسَلِّمُوا عَلَى مَنْ أَمَرَكُمُ اللَّهُ بِالصَّلَاةِ عَلَيْهِ فَقَالَ: ﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾.اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ غَضَبِكَ وَسَخَطِكَ وَلَعْنَتِكَ، وَنَعُوذُ بِكَ مِنَ الذُّنُوبِ الَّتِي تُوجِبُ الطَّرْدَ مِنْ رَحْمَتِكَ. اللَّهُمَّ اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا، وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ. اللَّهُمَّ ارْزُقْنَا بِرَّ الْوَالِدَيْنِ وَصِلَةَ الْأَرْحَامِ، وَطَهِّرْ أَلْسِنَتَنَا مِنَ الْكَذِبِ وَالْغِيبَةِ وَاللَّعْنِ، وَأَرْزَاقَنَا مِنَ الْحَرَامِ. اللَّهُمَّ أَصْلِحْ أَحْوَالَ الْمُسْلِمِينَ، وَانْصُرْهُمْ عَلَى أَعْدَائِكَ، وَاخْتِمْ لَنَا بِالْإِيمَانِ.﴿رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ﴾ ﴿رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ﴾
عِبَادَ اللَّهِ، ﴿إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ﴾. فَاذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ يَذْكُرْكُمْ، وَاشْكُرُوهُ عَلَى نِعَمِهِ يَزِدْكُمْ، وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ، وَأَقِمِ الصَّلَاةَ.