শায়খ উবাইদ উসমান
বিশিষ্ট লেখক ও গবেষক
মুহতারাম মুসল্লিয়ানে কেরাম! জীবন সবসময় এক সরল রেখায় চলে না। আনন্দ আর বেদনার সুতোয় গাঁথা আমাদের এই জীবন। গন্তব্যহীন ও অনিশ্চিত এক সফরের অপর নাম যেন মানুষের দুনিয়াবি জীবন। এই জীবন-সফরে কখন কোন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা আমাদের কারো জানা নেই। আনন্দ-উল্লাসে মেতে থাকা কোনো মানুষের জীবনেও চোখের পলকে এমন কঠিন মুহূর্ত নেমে আসে, যা তার সারা জীবনের কান্নার কারণ হয়ে দাঁড়ায়।
হঠাৎ করেই যখন কেউ নিজে কিংবা তার কোনো আপনজন সড়ক দুর্ঘটনা, ব্রেইন স্ট্রোক, হার্ট অ্যাটাক, ক্যানসার, কিডনি ফেইলিউর কিংবা ভয়াবহ কোনো প্রাকৃতিক দুর্যোগ- যেমন বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের শিকার হন; কিংবা আপনজনের মৃত্যু, সন্তান হারানোর বেদনা, আর্থিক বিপর্যয়, চাকরি হারানো কিংবা প্লেন দুর্ঘটনার মতো মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হন, তখন মুহূর্তের জন্য হলেও তার পুরো পৃথিবী থমকে যায়।
আজ আমরা যারা সুস্থ শরীরে জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি, বুকভরে নিঃশ্বাস নিচ্ছি, হেঁটে মসজিদে এসেছি এবং কথা বলছি- আমরা আল্লাহর এক অসীম নেয়ামতের ওপর আছি। কারণ, এই শহরেরই কোনো না কোনো হাসপাতালের বিছানায় আজ আমাদের কোনো ভাই নিঃশ্বাসের জন্য যুদ্ধ করছেন; কেউ হয়তো নল দিয়ে খাবার খাচ্ছেন, আবার কেউ চিকিৎসার খরচ জোগাতে না পেরে নিজের শেষ সম্বলটুকু কিংবা কোনো নারী তার স্বপ্নের গহনা বিক্রি করে দিচ্ছেন। আমরা জানি না, হয়তো এই মুহূর্তে কোনো ভাই ক্যানসারের মর্মান্তিক রিপোর্ট হাতে নিয়ে একাকী ফ্যালফ্যাল করে তাকিয়ে কাঁদছেন... আবার হয়তো কোনো বোন হুইলচেয়ারে বসেই জীবনের শেষ ইবাদতগুলো কোনোমতে আদায় করে নিচ্ছেন।
এগুলো কোনো কাল্পনিক গল্প নয়, বরং আমাদেরই চেনাজানা সমাজের নির্মম প্রতিচ্ছবি। আজকের এই পবিত্র দিনে আমাদের কিছু মৌলিক ভাবনার সময় এসেছে:
•কীভাবে একজন সুস্থ মানুষ তার কোনো অসুস্থ ভাইয়ের পাশে দাঁড়াতে পারে?
•কীভাবে একজন সচ্ছল ব্যক্তি একটি বিপন্ন পরিবারকে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারে?
•এবং আমরা ঠিক কতটুকু করলে আমাদের রব আমাদের ওপর সন্তুষ্ট হবেন?
চলুন, আজকের খুতবায় আমরা নিজেদের সামাজিক ও মানবিক দায়িত্ব সম্পর্কে সচেতন হই...
কেন আমরা পাশে দাঁড়াব
ক. ঈমানের সম্পর্কই ভ্রাতৃত্বের সম্পর্ক। আল্লাহ তায়ালা বলেন-
إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ ۚ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
নিশ্চয়ই মুমিনগণ পরস্পরের ভাই। অতএব তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও। সুরা হুজুরাত ৪৯: ১০
খ. সাহাবিদের পরিচয়: পরস্পরের প্রতি দয়ালু।
مُّحَمَّدٌ رَّسُولُ اللَّهِ ۚ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ
মুহাম্মাদ আল্লাহর রাসূল। আর তাঁর সাথে যারা আছে, তারা কাফিরদের প্রতি কঠোর, নিজেদের মধ্যে পরস্পর দয়ালু। সুরা ফাতহ ৪৮: ২৯
গ. রাসুল ﷺ-এর অন্তরের ব্যথা।উম্মতের কষ্টে স্বয়ং রাসূল ﷺ কতটা ব্যথিত হতেন, আল্লাহ তা জানিয়েছেন-
لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُم بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَّحِيمٌ
তোমাদের কাছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল এসেছেন। তোমাদের কষ্ট তাঁর জন্য অত্যন্ত বেদনাদায়ক। তিনি তোমাদের কল্যাণকামী এবং মুমিনদের প্রতি অতি স্নেহশীল ও দয়ালু। সুরা তাওবা ৯: ১২৮
ঘ. একটি দেহের মতো। রাসুলুল্লাহ ﷺ ঈমানদারদের পারস্পরিক সম্পর্কের এক অনন্য উপমা দিয়েছেন। শুরুতে আমরা নুমান ইবনু বাশির রাদি. বর্ণিত যে হাদিসটি শুনেছি, সেটিই সেই উপমা। পায়ে কাঁটা ফুটলে চোখ কাঁদে, হাত এগিয়ে যায়। কেউ বলে না, এটা তো পায়ের ব্যাপার। যে শরীরের একটি অঙ্গের ব্যথায় বাকি অঙ্গ সাড়া দেয় না, সে শরীর প্রাণহীন। যে অন্তর মুসলমান ভাইয়ের ব্যথায় ব্যথিত হয় না, সে অন্তরে ঈমানে দুর্বলতা আছে।
ঙ. ভাইয়ের জন্য তা-ই ভালোবাসি, যা নিজের জন্য ভালোবাসি।
لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ
আনাস রাদি. থেকে বর্ণিত: তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা-ই পছন্দ করে, যা নিজের জন্য পছন্দ করে। সহিহ বুখারি ১৩; সহিহ মুসলিম ৪৫
নিজে অসুস্থ হলে আমরা চাই কেউ খোঁজ নিক, পাশে বসুক, দোয়া করুক। ভাইয়ের বেলায়ও আমাদের কাছ থেকে একই আচরণ প্রাপ্য।
চ. মুমিন মুমিনের জন্য দালানের মতো। রাসুল ﷺ মুমিনদেরকে একে অপরের পরিপূরক বলেছেন,
المُؤْمِنُ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ، يَشُدُّ بَعْضُهُ بَعْضًا وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ
আবু মূসা আশআরি রাদি. থেকে বর্ণিত: একজন মুমিন অপর মুমিনের জন্য দালানের মতো, যার এক অংশ অপর অংশকে শক্তিশালী করে থাকে। বুখারী, ৪৮১
ছ. আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কারা? মানুষকে যারা উপকার করে তারা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়,
أَحَبُّ النَّاسِ إِلَى اللَّهِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ
আব্দুল্লাহ ইবনে উমর রাদি. থেকে বর্ণিত: আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি, যে মানুষকে সবচেয়ে বেশি উপকার করে। তাবারানি ১২: ৪৫৩
আমরা কি শুধু সংবাদ শুনি নাকি খোঁজ নিই, পাশেও দাঁড়াই
আমরা সবাই ব্যস্ত। কাজ, পড়াশোনা, সংসার আর নানা দায়িত্বের ভিড়ে দিন কেটে যায়। কিন্তু একজন ভাই হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, আরেকজন দুর্ঘটনায় নিখোঁজ, এমন খবর কানে এলে আমাদের অন্তরে কি কোনো দাগ কাটে? আমরা কি কাঁদি? আমরা কি ছুটে যাই? এ প্রশ্নের উত্তরই আমাদের ঈমানের আয়না।
ভাইয়েরা আমার, আসুন নিজেদের দিকে তাকাই। আমরা একসাথে মসজিদে নামাজ পড়ি। একই কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই। নামাজের পর একসাথে চা খাই, হাসি-ঠাট্টা করি। আমাদের একটি সার্কেল গড়ে ওঠে, যেখানে আমরা একে অপরের বন্ধু, সুহৃদ বা আপনজন। কিন্তু সেই সার্কেলের একজন যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে, তখন কী হয়?
কেউ জানেই না। কেউ জানার চেষ্টাও করে না। দিন যায়, সপ্তাহ যায়, তার চায়ের কাপটা শূন্য পড়ে থাকে। আমরা ভাবি, আসছে না কেন? ব্যস্ত হবে হয়তো। আর সেই মানুষটি হয়তো তখন বিছানায় শুয়ে ভাবছে, আমি এতদিন ধরে নেই, কেউ কি একবারও আমার কথা ভাবল না?
একটু ভাবুন, অসুস্থতার সময় মানুষ শুধু শরীরে কষ্ট পায় না, মনেও পায়। শরীরের ব্যথা ওষুধে কমে, কিন্তু একাকিত্বের ব্যথা কমে শুধু একটি আন্তরিক কণ্ঠস্বরে, ভাই, কেমন আছেন? আপনার কথা খুব মনে পড়ছিল।
আমরা অনেক সময় অজুহাত দিই, সময় পাইনি, ব্যস্ত ছিলাম, ভাবলাম অন্য কেউ খোঁজ নিয়েছে। অথচ দিনে কতবার আমরা মোবাইল হাতে নিই! ফেসবুকে কত সময় ব্যয় করি! শুধু দুই মিনিট, শুধু একটি ফোনকল, তাতেই একজন মানুষের মন ভরে যেতে পারে।
কেউ হয়তো অসুস্থ নয়, কিন্তু ব্যবসায় লোকসান হয়েছে। কারও চাকরি চলে গেছে। কারও ঘরে অভাব, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। কেউ হয়তো নীরবে মানসিক কষ্টে ভুগছে। আমাদের সমাজ কি আজ সেই এক দেহের মতো আছে? নাকি আমরা বিচ্ছিন্ন কিছু মানুষ, যারা একই ছাদের নিচে সিজদা করি কিন্তু একে অপরের দুঃখ জানি না?
ভাইয়েরা আমার, একদিন আপনাকেও বিছানায় পড়তে হবে। এটাই বাস্তবতা। একদিন আমাদের ঘরেও অসুস্থতা আসবে, যখন নিজের হাতে পানি নিতে পারব না। সেদিন আমরা কী চাইব? আমরা চাইব কেউ আসুক, কেউ হাত ধরুক, কেউ বলুক, আমরা আছি। আজ আমরা যা বপন করব, কাল তা-ই কাটব। আজ যদি আমরা অন্যের খোঁজ নিই, কাল আল্লাহ আমাদের জন্য এমন মানুষ পাঠাবেন, যারা আমাদের খোঁজ নেবে।
আমি দুর্ঘটনায় পড়লে কে আসবে?
অন্য মানুষের বিপদ দেখেও যদি আমি না দেখার ভান করি, গুরুত্ব না দিয়ে পাশ কাটিয়ে যাই। কিন্তু আমরা ভাবি না, এই ব্যক্তির স্থানে আমি হলে আমার কি অবস্থা হতো! কে খুঁজতে আসতো আমাকে? তাহলে আমরা কি আজও চুপ থাকবো? দায়সারা-পাশ কেটে যাওয়া মুমিন হবো! শহুরে জীবনে বিপদে-অসুস্থতায় পাশে না দাঁড়ানোর প্রবণতা বেশি লক্ষ করা যায়। নিজে ভালো আছি তো সব ভালো, অন্যজনের ভালোমন্দ দেখার সুযোগ নাই। এমন মানসিকতা শহুরে মানুষজনের মধ্যে গড়ে উঠেছে। আরো স্পেসিফিকভাবে বললে, সমাজ যাদেরকে এলিট বা উচ্চবিত্ত হিসেবে চিনে, দেখবেন সেই শ্রেণীর লোকদের চেয়ে মানুষের বিপদে এবং বিভিন্ন দুর্যোগে গরিব বা মধ্যবিত্ত মানুষরা ঝাপিয়ে পড়ে। সেই তথাকথিত এলিটরাই কিন্তু দেশ পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ চেয়ারে বসে আছে, মিডিয়া হাউসগুলোতে বসে যে হুজুরশ্রেণীকে সমাজের চোখে সবসময় হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, হুজুররা সামাজিক না এমন কথা বলতে চায়, আমরা দেখতে পাই জাতীয় দুর্যোগে, মানুষের বিপদে সেই হুজুররাই জান বাজি রেখে ঝাপিয় পড়ে। নিজেদের সামর্থের সর্বোচ্চ দিয়ে সেবা করার চেষ্টা করে। কিন্তু কখনো আপনি তাদেরকে হুজুরগণের এই অবদানগুলো প্রচার করতে দেখবেন না। কেউ নেক কাজগুলো প্রচার করবে এটা কখনো মুমিনের উদ্দেশ্য নয়, কিন্তু বিমাতাসুলভ আচরণ, সামাজিকভাবে তাদেরকে হেয় করার প্রচেষ্টা দুরভিসন্ধির অপচেষ্টার কারণে বিষয়গুলো বলতে হয়।
সাহায্যের প্রতিদান, আল্লাহ বান্দার সাহায্যে থাকেন
ক. ভাইয়ের কষ্ট দূর করার প্রতিদান। আব্দুল্লাহ ইবনে উমর রাদি. থেকে বর্ণিত,
الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ، لَا يَظْلِمُهُ وَلَا يُسْلِمُهُ، وَمَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ، وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً فَرَّجَ اللَّهُ عَنْهُ بِهَا كُرْبَةً مِنْ كُرُبَاتِ يَوْمِ الْقِيَامَةِ
এক মুসলিম অপর মুসলিমের ভাই। সে তার ওপর জুলুম করে না, তাকে (বিপদে) শত্রুর হাতে ছেড়ে দেয় না। যে তার ভাইয়ের প্রয়োজনে এগিয়ে আসে, আল্লাহ তার প্রয়োজনে এগিয়ে আসেন। যে কোনো মুসলিমের একটি কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিনের কষ্টগুলোর একটি তার থেকে দূর করবেন। সহিহ বুখারি ২৪৪২; সহিহ মুসলিম ২৫৮০
হজরত আবু হুরাইরা রাদি. থেকে বর্ণিত অপর হাদিসে ইরশাদ হয়েছে,
وَاللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ
বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে থাকে, আল্লাহ ততক্ষণ তার সাহায্যে থাকেন। সহিহ মুসলিম ২৬৯৯
খ. বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা কিয়ামতের কষ্ট থেকে মুক্তির মাধ্যম।
مَنْ سَرَّهُ أَنْ يُنْجِيَهُ اللَّهُ مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ فَلْيُنَفِّسْ عَنْ مُعْسِرٍ أَوْ يَضَعْ عَنْهُ
আবু কাতাদা রাদি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন: যে ব্যক্তি চায় আল্লাহ তাকে কিয়ামতের দিনের কষ্ট থেকে মুক্তি দিন, সে যেন কোনো অভাবগ্রস্তকে সময় দেয় কিংবা তার ঋণ মাফ করে দেয়। সহিহ মুসলিম ১৫৬৩
গ. মুমিনের কষ্ট দূর করার ফজিলত
মানুষকে সাহায্য করার ফজিলত,
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا، نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ، وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ، يَسَّرَ اللَّهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَمَنْ سَتَرَ مُسْلِمًا، سَتَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَاللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ.
যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার একটি কষ্ট দূর করে,আল্লাহ কিয়ামতের দিনের একটি বড় কষ্ট তার থেকে দূর করবেন। আর যে কেউ কোনো অভাবগ্রস্তের সঙ্কট সহজ করে দেয়, আল্লাহ তার জন্য দুনিয়া ও আখিরাত সহজ করে দিবেন। আর যে কেউ কোনো মুসলমানের দোষ গোপন করে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। আর আল্লাহ তায়ালা বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ না বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। মুসলিম, ২৬৯৯
ঘ. একটি কুকুরকে পানি পান করানোর কারণে ক্ষমা, তাহলে মানুষকে সেবার ফজিলত কত বেশি!
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ بَيْنَمَا كَلْبٌ يُطِيفُ بِرَكِيَّةٍ، قَدْ كَادَ يَقْطَعُ الْعَطَشُ، إِذْ رَأَتْهُ بَغِيٌّ مِنْ بَغَايَا بَنِي إِسْرَائِيلَ، فَنَزَعَتْ خُفَّهَا، فَأَوْثَقَتْهُ بِخِمَارِهَا، فَاسْتَقَتْ لَهُ فَغُفِرَ لَهَا بِذَلِكَ
আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন, বনু ইসরাইলের এক ব্যভিচারিণী মহিলা একবার একটি কুকুরকে একটি কুয়োর চারপাশে ঘুরতে দেখল। তৃষ্ণায় সে প্রায় মারা যাচ্ছিল। মহিলা নিজের জুতা খুলে তা নিজের ওড়নায় বেঁধে পানি তুলল এবং কুকুরটিকে পানি পান করাল। এর ফলে আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে দিলেন। সহিহুল বুখারি ৩৩২১, ৩৪৬৭; সহিহ মুসলিম ২২৪৫
ঙ. একাকিত্বে ভেঙে পড়ে মানুষ; বলুন, ভাই, আমি আপনার পাশে আছি।
একজন বিপদে পড়া মানুষ যখন বলে, আমি একা- তখন কেউ যদি শুধু বলে, ভাই, আমি আছি, সেটাই তার জন্য পাহাড়সম সাহস হয়ে দাঁড়ায়। এটিই ইসলামের সমাজনীতি। নবীজি ﷺ ইরশাদ করেন,
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ، كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ.
যে তার ভাইয়ের প্রয়োজনে এগিয়ে আসে, আল্লাহ তার প্রয়োজনে এগিয়ে আসেন। মুসলিম ২৬৯৯
আরো ইরশাদ হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদি. থেকে বর্ণিত-
أَفْضَلُ الْأَعْمَالِ أَنْ تُدْخِلَ عَلَى أَخِيكَ الْمُسْلِمِ سُرُورًا
সর্বোত্তম আমল হলো- তুমি তোমার মুসলিম ভাইয়ের মনে আনন্দ দান করো। সহিহুল জামে ১০৯৬
বিপদে পড়া মানুষকে সাহায্য করা কেবল মানবতা নয়, এটি জান্নাতের রাস্তাও খুলে দেয়।
مَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ، يَسَّرَ اللَّهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ
যে ব্যক্তি কোনো সংকটে পড়া ভাইয়ের জন্য সহজ হলো আল্লাহ তায়ালা তাকে দুনিয়া ও আখিরাতে সহজ করবেন। মুসলিম:২৬৯৯
অসুস্থকে দেখতে যাওয়া: আল্লাহর নৈকট্য ও জান্নাতের সুসংবাদের মাধ্যম
ক. মুসলিমের ওপর মুসলিমের পাঁচ হক। হজরত আবু হুরাইরা রাদি. থেকে বর্ণিত,
حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ خَمْسٌ: رَدُّ السَّلَامِ، وَعِيَادَةُ الْمَرِيضِ، وَاتِّبَاعُ الْجَنَائِزِ، وَإِجَابَةُ الدَّعْوَةِ، وَتَشْمِيتُ الْعَاطِسِ
এক মুসলিমের ওপর অপর মুসলিমের হক পাঁচটি: সালামের উত্তর দেওয়া, অসুস্থকে দেখতে যাওয়া, জানাযার সঙ্গে যাওয়া, দাওয়াত কবুল করা এবং হাঁচির জবাব দেওয়া। সহিহ বুখারি ১২৪০; সহিহ মুসলিম ২১৬২
খ. কিয়ামতের দিন আল্লাহ বলবেন: তুমি আমাকে দেখতে আসনি। হজরত আবু হুরাইরা রাদি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন, আল্লাহ তায়ালা কিয়ামতের দিন বলবেন-
يَا ابْنَ آدَمَ، مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي... أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ، أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي عِنْدَهُ
হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে দেখতে আসোনি... তুমি কি জানতে না, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, তুমি তাকে দেখতে যাওনি? তুমি যদি তাকে দেখতে যেতে, তাহলে আমাকে তার কাছেই পেতে। সহিহ মুসলিম ২৫৬৯
গ. আল্লাহর সৃষ্টিকে সেবা করা: আল্লাহর নৈকট্য পাওয়ার পথ
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ اللَّهُ جَلَّ وَعَلَا: يَا ابْنَ آدَمَ، اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِي! قَالَ: فَيَقُولُ: يَا رَبِّ، وَكَيْفَ أَسْطِعْمُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ؟ قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا اسْتَطْعَمَكَ فَلَمْ تُطْعِمْهُ؟ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ أَطْعَمْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِي؟ يَا ابْنَ آدَمَ، اسْتَسْقَيْتُكَ فَلَمْ تَسْقِنِي! فَيَقُولُ: يَا رَبِّ، وَكَيْفَ أَسْقِيكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ؟ فَقَالَ: أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا اسْتَسْقَاكَ فَلَمْ تَسْقِهِ؟ أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا لَوْ سَقَيْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِي؟ يَا ابْنَ آدَمَ، مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي! فَيَقُولُ: يَا رَبِّ، وَكَيْفَ أَعُودُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ؟ فَقَالَ: أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا مَرِضَ، فَلَوْ كُنْتَ عُدْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِي؟
হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন, আল্লাহ তায়ালা বলবেন, হে আদম সন্তান! আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে খাওয়াওনি। বান্দা বলবে, হে আমার প্রতিপালক! আমি আপনাকে কীভাবে খাওয়াতাম, আপনি তো সমস্ত সৃষ্টি জগতের রব? আল্লাহ বলবেন, তুমি কি জানো না, আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল, অথচ তুমি তাকে খাওয়াওনি? যদি তুমি তাকে খাওয়াতে, তবে তুমি আমাকে তা পেতে- আমার কাছে তার প্রতিদান পেতে! তারপর আল্লাহ বলবেন,
হে আদম সন্তান! আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে পানি পান করাওনি। বান্দা বলবে, হে আমার প্রতিপালক! আমি আপনাকে কীভাবে পানি পান করাতাম, আপনি তো জগতসমূহের রব! আল্লাহ বলবেন, তুমি কি জানো না, আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল, অথচ তুমি তাকে পানি দাওনি? যদি তুমি তাকে পানি খাওয়াতে, তবে তুমি আমার কাছে তার প্রতিদান পেতে!
আল্লাহ আবার বলবেন, হে আদম সন্তান! আমি অসুস্থ ছিলাম, কিন্তু তুমি আমাকে দেখতে আসোনি। বান্দা বলবে, হে আমার প্রতিপালক! আপনি তো সৃষ্টিকুলের রব, আমি কীভাবে আপনাকে দেখতে আসতাম? আল্লাহ বলবেন, তুমি কি জানো না, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, আর তুমি তাকে দেখতে যাওনি? যদি তুমি তাকে দেখতে যেতে, তবে তুমি আমাকে তার পাশে পেতে- আমার নৈকট্য পেতে! মুসলিম, ২৫৬৯
ঘ. রোগী দেখতে যাওয়া সওয়াবের শ্রেষ্ঠ কাজ
عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: مَا مِنْ مُسْلِمٍ يَعُودُ مُسْلِمًا غُدْوَةً إِلَّا صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ حَتَّى يُمْسِيَ، وَإِنْ عَادَهُ عَشِيَّةً إِلَّا صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ حَتَّى يُصْبِحَ، وَكَانَ لَهُ خَرِيفٌ فِي الْجَنَّةِ.
আলি ইবনু আবি তালিব রাদি. বলেন: আমি রাসুলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি, যে মুসলমান সকালে কোনো মুসলিম রোগীকে দেখতে যায়, তার জন্য সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা দোয়া করতে থাকে। আর যদি সন্ধ্যায় যায়, তাহলে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা দোয়া করতে থাকে আর তার জন্য জান্নাতে একটি বাগান প্রস্তুত হয়ে যায়। তিরমিজি ৯৬৯
ঙ. রোগী দেখতে যাওয়া: জান্নাতে একটি ঘর লাভ।
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ عَادَ مَرِيضًا، أَوْ زَارَ أَخًا لَهُ فِي اللَّهِ، نَادَى مُنَادٍ: أَنْ طِبْتَ وَطَابَ مَمْشَاكَ، وَتَبَوَّأْتَ مِنَ الْجَنَّةِ مَنْزِلًا.
যে ব্যক্তি কোনো রোগীকে দেখতে যায়, আকাশ থেকে একজন ঘোষণা করে, তুমি পবিত্র হলে, তোমার পদচারণাও পবিত্র হলো, আর তুমি জান্নাতে একটি ঘর লাভ করলে। জামে তিরমিজি ২০০৮
রোগী দেখতে যাওয়ার আদব
রোগী দেখতে যাওয়া যেমন সওয়াবের কাজ, তেমনি এর কিছু আদবও আছে, যেন আমাদের যাওয়া রোগীর জন্য সান্ত্বনা হয়, বোঝা না হয়:
•সময় বুঝে যান। আগে খোঁজ নিয়ে জেনে নিন রোগী ও পরিবারের কখন সুবিধা। হাসপাতালের নিয়ম, যেমন ভিজিটিং আওয়ার ও আইসিইউর নির্দেশনা, মেনে চলুন।
•অল্প সময় বসুন। দীর্ঘ আড্ডায় রোগী ক্লান্ত হয়ে পড়ে। আন্তরিকতা দেখিয়ে অল্প সময়েই উঠে পড়ুন।
•আশার কথা বলুন। রোগীকে ভয় দেখানো বা হতাশার কথা শোনানো নয়। ‘অমুকও এই রোগেই মারা গেছে’ ধরনের কথা একেবারেই বলা উচিত নয়।
•রোগীর গোপনীয়তা রক্ষা করুন। অনুমতি ছাড়া ছবি বা ভিডিও তুলবেন না, রোগের বিবরণ সামাজিক মাধ্যমে ছড়াবেন না। অথচ বর্তমানে ভাইরাল হওয়ার নেশায় এই কাজের প্রতিযোগিতা চলে।
•রোগীর পরিবারের কথাও ভাবুন। যিনি রাত জেগে পাশে আছেন, তাঁর জন্য এক বেলার খাবার বা একটু বিশ্রামের সুযোগ করে দেওয়াও অনেক বড় সেবা।
রোগীকে সান্ত্বনা দেওয়া
كَانَ النَّبِيُّ ﷺ يَزُورُ المَرِيضَ، وَيَقُولُ: لا بَأْسَ، طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ
ইবনু আব্বাস রাদি. থেকে বর্ণিত, নবী ﷺ রোগীকে দেখতে গিয়ে বলতেন: কোনো ভয় নেই, ইনশাআল্লাহ (এই রোগ গুনাহ থেকে) পবিত্রকারী। সহিহ বুখারি ৩৬১৬
রোগীর জন্য দোয়া
أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ
আমি মহান আল্লাহর কাছে, মহান আরশের রবের কাছে প্রার্থনা করছি, তিনি যেন আপনাকে আরোগ্য দান করেন। (সাত বার পড়বেন। আবু দাউদ ৩১০৬; তিরমিজি ২০৮৩
كَانَ رَسُولُ اللَّهِ ﷺ إِذَا اشْتَكَى الْإِنْسَانُ مَسَحَهُ بِيَمِينِهِ، ثُمَّ قَالَ: أَذْهِبِ الْبَأْسَ، رَبَّ النَّاسِ، وَاشْفِ أَنْتَ الشَّافِي، لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا
আয়েশা রাদি. বলেন, কেউ অসুস্থ হলে রাসুলুল্লাহ ﷺ ডান হাত দিয়ে তাকে স্পর্শ করতেন, তারপর বলতেন: হে মানুষের রব, কষ্ট দূর করুন, আরোগ্য দিন; আপনিই আরোগ্যদাতা, আপনার আরোগ্য ছাড়া কোনো আরোগ্য নেই; এমন আরোগ্য, যা কোনো রোগ অবশিষ্ট রাখে না। সহিহ বুখারি ৫৭৫০; সহিহ মুসলিম ২১৯১
অসুস্থতা ও বিপদে ধৈর্য: আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা
যিনি রোগে ভুগছেন বা বিপদে আছেন, তাঁর জন্যও আমাদের একটি সুসংবাদ আছে। আল্লাহ বলেন-
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ
আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং সম্পদ, জীবন ও ফসলের ক্ষতির মাধ্যমে। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সুরা বাকারা ২: ১৫৫
আর কোনো ভাইয়ের মৃত্যুসংবাদ এলে মুমিনের প্রতিক্রিয়া হবে:
الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
যারা বিপদে পড়লে বলে, নিশ্চয়ই আমরা আল্লাহরই জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁরই কাছে ফিরে যাব। সুরা আল-বাকারা ২: ১৫৬
مَا يُصِيبُ الْمُسْلِمَ، مِنْ نَصَبٍ وَلَا وَصَبٍ، وَلَا هَمٍّ وَلَا حُزْنٍ وَلَا أَذًى وَلَا غَمٍّ، حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا، إِلَّا كَفَّرَ اللَّهُ بِهَا مِنْ خَطَايَاهُ
রাসুলুল্লাহ ﷺ বলেছেন: মুসলিমের ওপর যে ক্লান্তি, রোগ, দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট বা পেরেশানি আসে, এমনকি যে কাঁটা তার গায়ে ফোটে, এর বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারি ৫৬৪১; সহিহ মুসলিম ২৫৭৩
অপর একটি হাদিস সুহাইব রাদি. থেকে বর্ণিত,
عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ، إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ، وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ: إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ
মুমিনের বিষয়টি কতই না আশ্চর্যের! তার সবকিছুই কল্যাণকর। সুখ এলে সে শুকরিয়া আদায় করে, তা তার জন্য কল্যাণ; দুঃখ এলে ধৈর্য ধরে, তাও তার জন্য কল্যাণ। সহিহ মুসলিম ২৯৯৯
মানুষের বিপদে নবীগণের ভূমিকা
মুসা আলাইহিস সালাম
নবী মুসা আঃ যখন একজন বনু ইসরাঈলকে একজন কিবতির দ্বারা নির্যাতিত হতে দেখেন, তখন তিনি নিজ জাতিকে রক্ষা করতে প্রাণপণ এগিয়ে আসেন। এখানে নবী মুসা দেখালেন, একজন মানুষ যখন বিপদে পড়ে- তখন নির্লিপ্ত থাকা নবীর আদর্শ হতে পারে না।
ঈসা আলাইহিস সালাম
হজরত ঈসা আঃ জন্ম থেকেই দুঃখী, অসুস্থদের চিকিৎসক ও আশার আলো ছিলেন। নবী ঈসা আঃ আল্লাহর অনুমতিতে অন্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া ও কুষ্ঠরোগীদের সুস্থ করার অসিলা ছিলেন,
وَأُبۡرِئُ ٱلۡأَكۡمَهَ وَٱلۡأَبۡرَصَ وَأُحۡيِ ٱلۡمَوۡتَىٰ بِإِذۡنِ ٱللَّهِ
আমি জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করি এবং আল্লাহর আদেশে মৃতকে জীবিত করি। সুরা আলে ইমরান ৩: ৪৯
রাসুলুল্লাহ ﷺ: রোগী দেখতে যাওয়া তাঁর নিয়মিত অভ্যাস ছিল
রাসুল ﷺ ছিলেন একান্ত মানবিক মহামানব। তিনি শুধু মুখে ভালোবাসা প্রচার করেননি; তিনি নিজ হাতে কাঁপতে থাকা রোগীর কপাল ছুঁয়ে দোয়া করেছেন। আল্লাহ বলেন,
عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ ... بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَّحِيمٌ
তোমাদের কষ্ট তাঁর কাছে কষ্টদায়ক… তিনি মুমিনদের প্রতি দয়ালু ও মমতাশীল। সুরা তাওবা, ৯:১২৮
নবী ﷺ এক ইহুদি কিশোরকে দেখতে গিয়েছিলেন
এক ইহুদি কিশোর নবীজি ﷺ-এর খিদমত করত। সে একদিন অসুস্থ হয়ে পড়লে রাসূল ﷺ তাকে দেখতে গেলেন।
عَادَالنبيُّ ﷺ غلامًايَهُودِيًّا
নবী ﷺ এক ইহুদি কিশোরকে দেখতে গিয়েছিলেন। নবীজি ﷺ শুধু মুসলমানদের নয়, অমুসলিম অসুস্থদের পাশেও দাঁড়াতেন। এবং ওই কিশোর মৃত্যুর আগে ইসলাম গ্রহণ করে। সহিহুল বুখারি ১৩৫৬
আনাস রাদি. বর্ণনা করেন, ছেলেটির অসুস্থতার খবর পেয়ে নবীজি ﷺ নিজে গেলেন এবং তার মাথার কাছে বসলেন। সে ইসলাম গ্রহণ করল। বের হওয়ার সময় নবীজি ﷺ বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তাকে আমার মাধ্যমে জাহান্নাম থেকে রক্ষা করলেন। সহিহুল বুখারি ১৩৫৬
প্রিয় নবী ﷺ অসুস্থ, বৃদ্ধ, আহত ও বিপদগ্রস্তদের খোঁজখবর নিতেন নিয়মিত। তিনি ব্যক্তিগতভাবে তাদের কাছে যেতেন, দোয়া করতেন, কখনো মাথায় হাত রাখতেন, আবার কখনো সাহাবাদের নিয়ে গিয়ে রোগী দেখতে উৎসাহ দিতেন। যেমন হাদিসে বর্ণিত হয়েছে-
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ - رَضِيَ اللَّهُ عَنْهُ - قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا فَقَدَ الرَّجُلَ مِنْ إِخْوَانِهِ ثَلَاثَةَ أَيَّامٍ سَأَلَ عَنْهُ، فَإِنْ كَانَ غَائِبًا دَعَا لَهُ، وَإِنْ كَانَ شَاهِدًا زَارَهُ، وَإِنْ كَانَ مَرِيضًا عَادَهُ فَفَقَدَ رَجُلًا مِنَ الْأَنْصَارِ فِي الْيَوْمِ الثَّالِثِ، فَسَأَلَ عَنْهُ، فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، تَرَكْنَاهُ مِثْلَ الْفَرْخِ، لَا يَدْخُلُ فِي رَأْسِهِ شَيْءٌ إِلَّا خَرَجَ مِنْ دُبُرِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِبَعْضِ أَصْحَابِهِ: عُودُوا أَخَاكُم قَالَ: فَخَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعُودُهُ، وَفِي الْقَوْمِ أَبُوكْرٍ وَعُمَرُ، فَلَمَّا دَخَلْنَا عَلَيْهِ، إِذَا هُوَ كَمَا وُصِفَ لَنَا
হযরত আনাস বিন মালিক রাদি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ তাঁর কোনো ভাইয়ের (সাথীর) খোঁজ তিন দিন না পেলে তার সম্পর্কে খোঁজ-খবর নিতেন। যদি সে অনুপস্থিত থাকত, তবে তার জন্য দোয়া করতেন; আর যদি উপস্থিত থাকত, তবে তার সাথে দেখা করতে যেতেন; আর যদি অসুস্থ থাকত, তবে তাকে দেখতে যেতেন।
একবার তিনি তৃতীয় দিনে আনসারদের একজন ব্যক্তির খোঁজ পেলেন না এবং তার সম্পর্কে জিজ্ঞেস করলেন। তখন বলা হলো, হে আল্লাহর রাসুল! আমরা তাকে এমন অবস্থায় ছেড়ে এসেছি যেমন ছোট পাখি (যাতে কোনো শক্তি বা ডানা নেই), তার পেটে কোনো কিছু প্রবেশ করলেই তা অবিলম্বে তার মলদ্বার দিয়ে বের হয়ে যাচ্ছে। তখন রাসুলুল্লাহ ﷺ তাঁর কিছু সাহাবিকে বললেন, তোমরা তোমাদের ভাইয়ের খোঁজ নিতে যাও (রোগী দেখতে যাও)।
রাবি (বর্ণনাকারী) বলেন, আমরা রাসুলুল্লাহ ﷺ এর সাথে তাকে দেখতে গেলাম, আর সে দলে আবু বকর ও উমর রাদি. ও ছিলেন। আমরা যখন তার কাছে প্রবেশ করলাম, তখন দেখলাম যে সে তেমনই অবস্থায় আছে যেমন আমাদের বর্ণনা দেওয়া হয়েছিল। আস সুনানুল কুবরা ১০৮৯২
সাহাবায়ে কেরাম কেমন ভূমিকা রাখতেন
আনসার সাহাবিদের প্রশংসায় আল্লাহ বলেন-
وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ
তারা নিজেদের ওপর অন্যদের প্রাধান্য দেয়, যদিও তারা নিজেরা অভাবগ্রস্ত। সুরা হাশর ৫৯: ৯
মুহাজির ভাইদের কষ্ট তাঁরা নিজের কষ্ট মনে করেছিলেন। ঘর, সম্পদ, জমি, সবকিছুতে তারা মক্কার হিজরতকারী সাহাবিদেরকে ভাগ দিয়েছিলেন। এটাই ছিল প্রকৃত ভ্রাতৃত্ব।
আবু বকর আস-সিদ্দীক রাদিয়াল্লাহু আনহু: একদিনে চারটি খেদমত
আবু বকর আস-সিদ্দীক রাদিয়াল্লাহু আনহুর একদিনে চারটি খেদমত! নবীজি ﷺ একবার সাহাবীদের চারটি প্রশ্ন জিজ্ঞেস করলেন। কে আজ রোজা রেখেছে, কে মিসকীনকে খাওয়াচ্ছে, কে জানাযায় গিয়েছে, কে অসুস্থকে দেখতে গিয়েছে?
عَنْ أَبِي هُرَيْرَةَ - رَضِيَ اللَّهُ عَنْهُ - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: مَنْ أَصْبَحَ مِنْكُمُ الْيَوْمَ صَائِمًا؟» قَالَ أَبُو بَكْرٍ: أَنَا. «فَمَنْ تَبِعَ مِنْكُمُ الْيَوْمَ جِنَازَةً؟ قَالَ أَبُو بَكْرٍ: أَنَا. فَمَنْ أَطْعَمَ مِنْكُمُ الْيَوْمَ مِسْكِينًا؟ قَالَ أَبُو بَكْرٍ: أَنَا. فَمَنْ عَادَ مِنْكُمُ الْيَوْمَ مَرِيضًا؟ قَالَ أَبُو بَكْرٍ: أَنَا. فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ: مَا اجْتَمَعْنَ فِي امْرِئٍ إِلَّا دَخَلَ الْجَنَّةَ.
আবু হুরায়রা রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে আজ রোজা রেখেছে? আবু বকর রাদি. বললেন, আমি। তোমাদের মধ্যে কে আজ জানাযায় শরিক হয়েছে? আবু বকর রাদি. বললেন, আমি। কে আজ একজন মিসকিনকে খাবার দিয়েছে? আবু বকর রাঃ বললেন, আমি। কে আজ কোনো রোগীকে দেখতে গিয়েছে? আবু বকর রাঃ বললেন, আমি। রাসুল ﷺ বললেন, এই গুণগুলো যে একজন মানুষের মধ্যে একত্রে আছে, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম ১০২৮
খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর আমল
বর্ণিত আছে, খলিফা উমর রাদি. রাতের আঁধারে দরিদ্র পরিবারের খবর নিতেন- কারো ঘরে খাবার নেই জানলে নিজের কাঁধে করে আটা নিয়ে যেতেন, না নাম প্রকাশ করতেন, না সঙ্গে কাউকে নিতেন। কারণ তাদের কাছে শো অফ নয়, দায়িত্বই নেতৃত্বের আসল সৌন্দর্য।
উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু: দুর্দিনে পানির ব্যবস্থা
উসমান ইবনু আফফান রাদি. এর দুর্দিনে পানির ব্যবস্থা করা। মদিনায় যখন রুমা কূপ ছিল এক ইহুদির দখলে, এবং মানুষ পানির সংকটে পড়ে, তখন উসমান রাঃ কূপটি বহু দামে কিনে ওয়াকফ করে দেন।
মৃত্যুশয্যায় ত্যাগের দৃষ্টান্ত: তিন আহত সাহাবী
উসমান রাদি.এর ঘটনার পর এবার আরেকটি ঘটনা। এটি আলাদা ঘটনা এবং ইতিহাসগ্রন্থে বর্ণিত। এই ঘটনা মূলত ইয়ামামার যুদ্ধ বা ইয়ারমূকের যুদ্ধ (বিভিন্ন বর্ণনায়) থেকে বর্ণিত হয়, যেখানে তিনজন সাহাবী মৃত্যুশয্যায় ছিলেন। তারা হলেন: হারিস ইবনু হিশাম , ইকরিমা ইবনু আবু জাহল, আয়াশ ইবনু রাবিয়াহ রাদিয়াল্লাহু আনহুম।
একজন সাহাবী যখন পানি চাইলেন, তখন পানি নিয়ে গেলে তিনি দেখলেন পাশেই আরেকজন কাতরাচ্ছেন। তখন তিনি বললেন, ওকে আগে দাও। পরেরজন বললেন, ওকে দাও। এইভাবে পানি পৌঁছাতে পৌঁছাতে সবাই শাহাদাত বরণ করেন। কারও মুখেই এক ফোঁটা পানিও পৌঁছায়নি।
আজকালকার অমানবিকতা: ক্যামেরা ধরি, হাত ধরি না
ভাইরাল হওয়ার নেশা মানসিক অসুস্থতা
বর্তমানে প্রতি স্মার্টফোন একেকটি মিডিয়া। হাতে হাতে মোবাইল। কে কার আগে ভাইরাল হবে এই প্রতিযোগিতা অনেকের মাথায় চেপে বসেছে। একজন মানুষকে অনেক অমানুষ কুপিয়ে- পিটিয়ে মারছে, গাড়ি উল্টে গিয়েছে ,মানুষ সাহায্যের জন্য চিৎকার করছে, মানুষ আগুনে ঝলসে যাচ্ছে, এই অবস্থাতে একজন মানুষ যখন প্রাণপণে চিৎকার করে সাহায্য চাইছে, তখন আশপাশের মানুষরা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার বদলে মোবাইল তুলে ধরছে… ভিডিও করছে, ছবি তুলছে!
একজন মানুষ মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে কাঁপছে, আর আমরা দাঁড়িয়ে দেখি—ক্যামেরার ফ্রেম ঠিক আছে তো, লাইভে কতজন হলো? একজন মানুষ মরে যাচ্ছে তাকে ধরতে হাত বাড়ানো হলো না, কিন্তু ভাইরাল করার আশায় ভিডিওটা ঠিকই রেকর্ড করা হলো!
কী ভয়াবহ মানসিকতা! প্রযুক্তি এগিয়েছে, কিন্তু মানবতা পেছাচ্ছে। ক্যামেরা স্পষ্ট হচ্ছে, কিন্তু বিবেক ঝাপসা হয়ে যাচ্ছে, জং ধরছে। তথ্য শেয়ার হচ্ছে দ্রুতগতিতে, কিন্তু সহানুভূতি হারিয়ে যাচ্ছে দুর্বার গতিতে।
অথচ তখন করণীয় ছিল
প্রথম করণীয়- বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহস দেওয়া, ভয় না পেতে বলা এবং সহায়তায় ঝাপিয়ে পড়া।
দ্বিতীয় করণীয়- নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত পুলিশ- সাহায্যকারী সংস্থায় যোগাযোগ করা।
তৃতীয় করণীয়- ভিডিও তোলা তখনই যৌক্তিক যদি তা অপরাধীর শনাক্তকরণ ও প্রমাণে সাহায্য করে। তবে সেই ভিডিও যেন সর্বোচ্চ মানবিকতা বজায় রেখে ব্যবহার হয়।
একটি প্রশ্ন
কেউ যদি তোমার মায়ের, বোনের, স্ত্রীর বা সন্তানের উপর হামলা করত- তখন তুমি কী চাইতে? মানুষ তাকে রক্ষা করুক, না ভিডিও করুক? তাহলে আজ অন্য কারো মা-বোনের উপর বিপদের সময় তুমি কেন ক্যামেরা ধরো?
ভাইরাল কন্টেন্ট নয়, ভাইরাল হোক মানবতা
একদিন সবাই মরে যাবো- কিন্তু যাকে তুমি রক্ষা করতে পারতে, সে যদি তোমার জন্য কিয়ামতের দিন সাক্ষী হয়ে দাঁড়ায়, তখন তুমি সত্যিকারের কন্টেন্ট পাবেই… জাহান্নাম থেকে মুক্তির কন্টেন্ট!
মিডিয়ার দায়িত্ব: আমানতদারিতার সাথে তথ্য প্রচার করা
সমাজের মূলত চারটি প্রধান স্তম্ভ (Four Pillars of Society) রয়েছে। তন্মধ্যে চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া।
• Legislature লেজিস্লেচার আইনসভা (যারা আইন তৈরি করে)
• Executive এক্সিকিউটিভ নির্বাহী বিভাগ (যারা আইন বাস্তবায়ন করে)
• Judiciary জুডিশিয়ারি বিচার বিভাগ (যারা বিচার করে)
• Media মিডিয়া গণমাধ্যম (তথ্য প্রচার ও জনমত গঠনকারী)
মিডিয়া একটি অস্ত্র। মিডিয়া দিয়ে যেমন মানুষ বা একটি দেশ রক্ষা করা যায়, তেমনি ধ্বংস করাও যায়। আর যারা মিডিয়ায় কাজ করেন, তারা হলেন সেই অস্ত্রের ধারক-বাহক। তারা একটি মাইক্রোফোনের মাধ্যমে যা বলেন, একটি ক্যামেরার মাধ্যমে যা দেখান- তা লাখো মানুষ বিশ্বাস করে। এ কারণেই মিডিয়াকর্মীদের জবাবদিহিতা অন্য সবার চেয়ে অনেক বেশি।
সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করা যাবে না। ইরশাদ হয়েছে,
وَلَا تَلْبِسُوا ٱلْحَقَّ بِٱلْبَـٰطِلِ وَتَكْتُمُوا ٱلْحَقَّ وَأَنتُمْ تَعْلَمُونَ
তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না, এবং জেনে-বুঝে সত্যকে গোপন করো না। সুরা আল-বাকারা ২: ৪২
তথ্য বিকৃতি করা ইহুদি-নাসারাদের স্বভাব, ইরশাদ হয়েছে,
يُحَرِّفُونَ ٱلْكَلِمَ عَن مَّوَاضِعِه
তারা কথা তার প্রকৃত স্থান থেকে পরিবর্তন করে দেয়। সুরা মায়িদা ৫: ১৩
বিপর্যয়ের সময় ব্যবসা নয়, মানবতা হোক মূলনীতি
বিপর্যয়ের সময় মানুষ যখন সহানুভূতি, সাহায্য ও সহায়তা প্রত্যাশা করে, তখন কিছু মানুষ সেই দুঃসময়কেই বানিয়ে ফেলে ব্যবসার সুযোগ। সমাজের বড় এক দুঃখজনক চিত্র হলো- যেখানে মানুষ কাঁদে, সেখানে কেউ কেউ হাসে। যেখানে মানুষ হারায় সন্তান, ঘরবাড়ি, সবকিছু- সেখানে অন্য কেউ দাঁড়িয়ে থাকে, এখনই মুনাফা করার সময় মনে করে। এই কি মানুষের পরিচয়? অগ্নিকাণ্ড হলো, বন্যায় ডুবে গেল ঘরবাড়ি, ভূমিকম্পে সবকিছু ধ্বংস। তখন এক বোতল পানি, স্যালাইন, এক প্যাকেট বিস্কুট, এক লিটার তেল কয়েক গুণ দাম বেড়ে হয়ে যায়। গাড়িওয়ালারা ভাড়া বাড়িয়ে দেয়। কারণ মানুষ এখন অসহায়- চামড়া ছিলে নেওয়ার এখনই মোক্ষম সুযোগ!
এটা হায়েনার হিংস্রতা। এই লোকগুলো সুরতে মানুষ হলেও ভেতরে মনুষ্যত্ব নেই। অথচ হাদিসে কত গুরুত্বের সাথে মুসলমান ভাইয়ের পাশে দাঁড়ানোর কথা বলা হয়েছে,
عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ، لاَ يَظْلِمُهُ وَلاَ يُسْلِمُهُ، وَمَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ
আবদুল্লাহ ইবনু উমর রাঃ থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন, মুসলমান মুসলমানের ভাই। সে তার উপর জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে সোপর্দ করবে না। সহিহুল বুখারি ২৪৪২
রমজান ও অন্যান্য সময় মাল স্টক করে দাম বাড়ানোর ব্যাপারে রাসুল ﷺ বলেন,
مَنِ احْتَكَرَ فَهُوَ خَاطِئٌ
রাসুলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি মজুতদারি করে, সে গুনাহগার। সহিহ মুসলিম ১৬০৫
সচেতন নাগরিক ও রাজনৈতিক নেতাদের কাছে আহ্বান
জাতীয় ক্রাইসিসগুলোতে রাজনৈতিক দলগুলো হাসপাতালে বা বিপর্যয়স্থলে ক্যামেরা আর সাঙ্গপাঙ্গ নিয়ে ভিড় না করে দলীয়ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। রাজনীতিবিদের দায়িত্ব, শো অফ নয়- সহানুভূতি হোক তাদের পরিচয়। রাজনীতি যদি মানুষের সেবা হয়, তাহলে রাজনীতিবিদদের উচিত হাসপাতালে এসে রোগীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, ডাক্তারের হাতে প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া। রোগীর পাশে দাঁড়াতে হবে ওষুধ নিয়ে, মিডিয়া নিয়ে নয়। হাসপাতালে ভিড় করার কারণে যদি একজন রোগীও মারা যায়, এই কাজ জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে!
এক ব্যাগ রক্ত, হতে পারে একটি প্রাণ বাঁচানোর উসিলা
একটি প্রাণ বাঁচানো সমগ্র মানবজাতিকে বাঁচানোর সমান,
وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا
যে একজন প্রাণ বাঁচাল, সে যেন গোটা মানবজাতিকেই বাঁচাল। সুরা মায়িদা ৫:৩২
অনেক সময় দুর্ঘটনা বা অস্ত্রোপচারে একজন মানুষের জীবন নির্ভর করে এক ব্যাগ রক্তের ওপর। হাসপাতালের করিডোরে স্বজনরা ছোটাছুটি করেন, “অমুক গ্রুপের রক্ত লাগবে!” আমরা যদি আগে থেকেই প্রস্তুত থাকি, তাহলে সেই মুহূর্তের হাহাকার অনেকটা কমতে পারে।
•নিজের রক্তের গ্রুপ জানুন। সুস্থ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট বিরতিতে রক্ত দিন।
•মসজিদ বা মহল্লাভিত্তিক রক্তদাতার তালিকা করুন। নাম, রক্তের গ্রুপ ও ফোন নম্বর থাকবে। জরুরি মুহূর্তে সবার আগে এই তালিকায় যোগাযোগ করা যাবে।
•রক্ত নিয়ে কোনো দর-কষাকষি নয়। রক্ত দেওয়া সওয়াবের কাজ ও মানবিক দায়িত্ব।
আমাদের করণীয়: আজই শুরু করি
ভাইয়েরা আমার, শুধু শুনলেই দায়িত্ব শেষ হয় না। আজ আমরা কয়েকটি ছোট অঙ্গীকার করি:
প্রথমত, আজই আমাদের সার্কেলের বা মহল্লার এমন একজনকে ফোন করব, যাঁর অনেকদিন খোঁজ নিইনি বা যিনি অনেকদিন মসজিদে আসছেন না। শুধু বলব, “ভাই, আপনার কথা মনে পড়ল।” যিনি নীরবে মানসিক কষ্টে আছেন, তাঁর কথাও মন দিয়ে শুনব।
দ্বিতীয়ত, কারও অসুস্থতা বা বিপদের খবর পেলে সঙ্গে সঙ্গে অন্যদেরও জানাব। “নিশ্চয়ই সবাই জানে” ভেবে বসে থাকব না।
তৃতীয়ত, সম্ভব হলে গিয়ে দেখা করব, আদব মেনে। রোগীর পরিবারের পাশেও দাঁড়াব: খাবার পাঠানো, বাচ্চাদের দেখাশোনা, হাসপাতালে সঙ্গ দেওয়া।
চতুর্থত, মসজিদভিত্তিক একটি “খোঁজখবর ও সহায়তা কমিটি” গড়ব। দু-তিনজন দায়িত্বশীল থাকবেন, যাঁদের কাছে দীর্ঘমেয়াদি রোগী, বয়স্ক ও একাকী মানুষদের তালিকা থাকবে।
পঞ্চমত, সামর্থ্য অনুযায়ী একটি ছোট মাসিক তহবিল গড়ব, যেখান থেকে প্রয়োজনে নীরবে, সম্মানের সঙ্গে সাহায্য পৌঁছাবে। যাকাত-সদকার ক্ষেত্রে আলেমের পরামর্শ নেব।
ষষ্ঠত, বিপদের মুহূর্তে ক্যামেরা নয়, হাত বাড়াব। সাহায্য করব নীরবে, প্রচারের আশা ছাড়া।
যখন কিছুই করার থাকে না: তখন দোয়া
কখনো আমরা দূরে থাকি, কখনো সাহায্যের কোনো পথ খোলা থাকে না। তখনও একটি দরজা খোলা, আর তা হলো দোয়া। খাইরা বিনতু আবি হাদরাদ রাদি.থেকে বর্ণিত,
دَعْوَةُ الْمَرْءِ الْمُسْلِمِ لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ مُسْتَجَابَةٌ، عِنْدَ رَأْسِهِ مَلَكٌ مُوَكَّلٌ، كُلَّمَا دَعَا لِأَخِيهِ بِخَيْرٍ قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ: آمِينَ وَلَكَ بِمِثْلٍ
খাইরা বিনতু আবি হাদরাদ উম্মুদ দারদা রাদি. বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন, কোনো মুসলিমের তার ভাইয়ের জন্য অনুপস্থিতিতে করা দোয়া কবুল হয়। তার মাথার কাছে একজন নিয়োজিত ফেরেশতা থাকেন। সে যখনই ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, ফেরেশতা বলেন, আমীন, আর তোমার জন্যও অনুরূপ। সহিহ মুসলিম ২৭৩৩
সংবাদ আমাদের কাছে প্রতিদিনই আসে: কোথাও দুর্ঘটনা, কোথাও অসুস্থতা, কোথাও হারিয়ে যাওয়া প্রাণ। অভ্যাসের ঘূর্ণিতে এসব খবর যেন কেবল ‘সংখ্যা’ হয়ে না যায়। আমরা যেন প্রতিটি আক্রান্ত মানুষের মধ্যে আমাদের ভাইকে দেখতে পাই। আমাদের চোখ ভিজুক, হাত এগিয়ে যাক, ঠোঁটে দোয়া আসুক। ভাইয়ের কষ্টে যার অন্তর কাঁপে, সেই অন্তরেই ঈমানের প্রাণ আছে।
হে আল্লাহ! আমাদের অন্তরকে নরম করে দিন। আমাদের সমাজকে একটি দেহের মতো করে দিন। আমাদের অসুস্থদের শিফা দান করুন, বিপদগ্রস্তদের বিপদ দূর করুন, সন্তান ও স্বজন হারানো পরিবারগুলোকে উত্তম ধৈর্য ও উত্তম বিনিময় দান করুন।
اللَّهُمَّ أَلِّفْ بَيْنَ قُلُوبِنَا وَأَصْلِحْ ذَاتَ بَيْنِنَا
(হে আল্লাহ! আমাদের অন্তরগুলোকে জুড়ে দিন এবং আমাদের পারস্পরিক সম্পর্ক সংশোধন করে দিন।) আমীন, ইয়া রাব্বাল আলামীন।
الْخُطْبَةُ الْأُولَى
اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ التَّرَاحُمَ بَيْنَ الْمُؤْمِنِينَ مِنْ أَعْظَمِ شَعَائِرِ الدِّينِ، وَجَعَلَ عِيَادَةَ الْمَرِيضِ وَإِغَاثَةَ الْمَلْهُوفِ وَمُوَاسَاةَ الْمَكْرُوبِ مِنْ أَفْضَلِ الْقُرُبَاتِ وَالطَّاعَاتِ، وَأَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، أَمَرَنَا بِالتَّعَاوُنِ عَلَى الْبِرِّ وَالتَّقْوَى، وَنَهَانَا عَنِ الْقَسْوَةِ وَالْأَذَى، وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَنَبِيَّنَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، كَانَ أَرْحَمَ النَّاسِ بِالضُّعَفَاءِ وَالْمَرْضَى وَالْفُقَرَاءِ وَالْمُحْتَاجِينَ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ.
أَمَّا بَعْدُ، فَيَا عِبَادَ اللَّهِ! أُوصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ، فَإِنَّ تَقْوَى اللَّهِ أَسَاسُ الرَّحْمَةِ وَالْإِحْسَانِ، وَسَبِيلُ الْفَوْزِ وَالنَّجَاةِ.
أَيُّهَا الْمُسْلِمُونَ! إِنَّ الْإِنْسَانَ فِي هٰذِهِ الْحَيَاةِ لَيْسَ بِمَنَأًى عَنِ الْمَرَضِ وَالْبَلَاءِ، فَقَدْ يَصِحُّ الْيَوْمَ وَيَمْرَضُ غَدًا، وَيَكُونُ الْيَوْمَ فِي سَعَةٍ وَيَكُونُ غَدًا فِي ضِيقٍ وَشِدَّةٍ، وَقَدْ يَكُونُ الْقَوِيُّ ضَعِيفًا، وَالْغَنِيُّ مُحْتَاجًا، وَالْمُسْتَطِيعُ عَاجِزًا. فَهٰذِهِ الدُّنْيَا دَارُ ابْتِلَاءٍ وَامْتِحَانٍ، وَالْمُؤْمِنُ الْحَقُّ لَا يَعِيشُ لِنَفْسِهِ فَقَطْ، بَلْ يَشْعُرُ بِآلَامِ إِخْوَانِهِ، وَيَحْمِلُ هَمَّ الْمُحْتَاجِينَ، وَيَمُدُّ يَدَ الْعَوْنِ إِلَى الْمَرْضَى وَالْمَكْرُوبِينَ. قَالَ اللَّهُ تَعَالَى: ﴿وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ﴾ سُورَةُ الْمَائِدَةِ: ٢
وَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ: مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا، نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ. رَوَاهُ مُسْلِمٌ: ٢٦٩٩
فَيَا عِبَادَ اللَّهِ! إِنَّ مِنْ أَعْظَمِ حُقُوقِ الْمُسْلِمِ عَلَى أَخِيهِ أَنْ يَعُودَهُ إِذَا مَرِضَ، وَيُوَاسِيَهُ إِذَا ابْتُلِيَ، وَيُسَاعِدَهُ إِذَا احْتَاجَ، وَيَقِفَ بِجَانِبِهِ إِذَا أَصَابَتْهُ مُصِيبَةٌ. قَالَ النَّبِيُّ ﷺ: حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ خَمْسٌ: رَدُّ السَّلَامِ، وَعِيَادَةُ الْمَرِيضِ، وَاتِّبَاعُ الْجَنَائِزِ، وَإِجَابَةُ الدَّعْوَةِ، وَتَشْمِيتُ الْعَاطِسِ. مُتَّفَقٌ عَلَيْهِ
أَيُّهَا الْمُؤْمِنُونَ! إِنَّ عِيَادَةَ الْمَرِيضِ لَيْسَتْ مُجَرَّدَ زِيَارَةٍ اجْتِمَاعِيَّةٍ، بَلْ هِيَ عِبَادَةٌ عَظِيمَةٌ، وَعَمَلٌ يُحِبُّهُ اللَّهُ تَعَالَى، وَبِهَا يَجِدُ الْمَرِيضُ الْأُنْسَ وَالطُّمَأْنِينَةَ وَالْأَمَلَ. وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ: يَا ابْنَ آدَمَ، مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي، قَالَ: يَا رَبِّ، كَيْفَ أَعُودُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ؟ قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ؟ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي عِنْدَهُ؟ رَوَاهُ مُسْلِمٌ: ٢٥٦٩
وَمِنْ وَاجِبِنَا نَحْوَ الْمَرْضَى أَنْ نَسْأَلَ عَنْ أَحْوَالِهِمْ، وَنَزُورَهُمْ، وَنَدْعُوَ لَهُمْ بِالشِّفَاءِ، وَنُسَاعِدَهُمْ فِي تَكَالِيفِ الْعِلَاجِ إِذَا احْتَاجُوا، وَنُخَفِّفَ عَنْهُمْ آلامَهُمْ، وَنُدْخِلَ السُّرُورَ عَلَى قُلُوبِهِمْ. وَمِنْ وَاجِبِنَا أَيْضًا أَنْ نَقِفَ مَعَ الْمُبْتَلِينَ وَالْمَكْرُوبِينَ، فَلَا نَتْرُكُ الْفَقِيرَ فِي فَقْرِهِ، وَلَا الْمَظْلُومَ فِي ظُلْمِهِ، وَلَا الْمَحْزُونَ فِي حُزْنِهِ، وَلَا الْمُحْتَاجَ فِي حَاجَتِهِ.
قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: مَثَلُ الْمُؤْمِنِينَ فِي تَوَادِّهِمْ وَتَرَاحُمِهِمْ وَتَعَاطُفِهِمْ مَثَلُ الْجَسَدِ، إِذَا اشْتَكَى مِنْهُ عُضْوٌ تَدَاعَى لَهُ سَائِرُ الْجَسَدِ بِالسَّهَرِ وَالْحُمَّى مُتَّفَقٌ عَلَيْهِ
فَأَيْنَ نَحْنُ مِنْ هٰذَا الْمِيزَانِ النَّبَوِيِّ؟ إِذَا مَرِضَ جَارُنَا، هَلْ نَسْأَلُ عَنْهُ؟ وَإِذَا احْتَاجَ فَقِيرٌ مِنْ أَهْلِ حَيِّنَا إِلَى الدَّوَاءِ، هَلْ نُسَاعِدُهُ؟ وَإِذَا وَقَعَتْ مُصِيبَةٌ عَلَى أُسْرَةٍ مِنَ الْأُسَرِ، هَلْ نَقِفُ بِجَانِبِهَا؟
يَا عِبَادَ اللَّهِ! لَا يَنْبَغِي أَنْ نَجْعَلَ الرَّحْمَةَ مُجَرَّدَ كَلِمَاتٍ عَلَى أَلْسِنَتِنَا، بَلْ يَنْبَغِي أَنْ تَظْهَرَ فِي أَعْمَالِنَا وَمُعَامَلَاتِنَا، فَرُبَّ دُعَاءٍ يُفَرِّجُ كَرْبًا، وَرُبَّ دِرْهَمٍ يَشْتَرِي دَوَاءً، وَرُبَّ زِيَارَةٍ تُدْخِلُ الْأَمَلَ عَلَى قَلْبِ مَرِيضٍ، وَرُبَّ كَلِمَةٍ طَيِّبَةٍ تُخَفِّفُ أَلَمَ إِنْسَانٍ مَكْرُوبٍ. فَاتَّقُوا اللَّهَ عِبَادَ اللَّهِ، وَارْحَمُوا ضُعَفَاءَكُمْ، وَأَحْسِنُوا إِلَى مَرْضَاكُمْ، وَأَعِينُوا مُحْتَاجِيكُمْ، وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا مُتَرَاحِمِينَ. أَقُولُ قَوْلِي هٰذَا، وَأَسْتَغْفِرُ اللَّهَ لِي وَلَكُمْ، فَاسْتَغْفِرُوهُ، إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ.
الْخُطْبَةُ الثَّانِيَةُ
اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي أَمَرَنَا بِالرَّحْمَةِ وَالْإِحْسَانِ، وَحَثَّنَا عَلَى التَّكَافُلِ وَالتَّعَاوُنِ، وَجَعَلَ خِدْمَةَ الْعِبَادِ وَقَضَاءَ حَوَائِجِهِمْ مِنْ أَفْضَلِ الْأَعْمَالِ وَالْقُرُبَاتِ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ رَسُولِ الرَّحْمَةِ وَالْهُدَى، وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ.
أَيُّهَا الْمُسْلِمُونَ! إِنَّ مِنْ أَهَمِّ مَا يَجِبُ عَلَيْنَا فِي هٰذَا الْبَابِ:
أَوَّلًا: أَنْ نُخَصِّصَ جُزْءًا مِنْ أَمْوَالِنَا لِمُسَاعَدَةِ الْمَرْضَى وَالْفُقَرَاءِ وَالْمُحْتَاجِينَ.
ثَانِيًا: أَنْ نُشَكِّلَ فِي أَحْيَائِنَا وَمَسَاجِدِنَا لَجَانًا خَيْرِيَّةً، تَتَفَقَّدُ أَحْوَالَ الْمَرْضَى وَالْمُعْسِرِينَ وَالْمُتَضَرِّرِينَ، وَتُقَدِّمُ لَهُمُ الْمُسَاعَدَاتِ بِحَسَبِ الْحَاجَةِ وَالْإِمْكَانِ.
ثَالِثًا: أَنْ نُعَلِّمَ أَبْنَاءَنَا وَأُسَرَنَا الرَّحْمَةَ وَالشَّفَقَةَ عَلَى الْمَرْضَى وَالضُّعَفَاءِ، وَأَنْ نُرَبِّيَهُمْ عَلَى خِدْمَةِ النَّاسِ وَمُسَاعَدَةِ الْمُحْتَاجِينَ.
رَابِعًا: أَنْ نَحْفَظَ كَرَامَةَ الْمَرْضَى وَالْمُحْتَاجِينَ، فَلَا نَمُنَّ عَلَيْهِمْ بِمُسَاعَدَاتِنَا، وَلَا نُؤْذِيهِمْ بِكَلَامِنَا، وَلَا نَنْشُرَ صُوَرَهُمْ وَأَحْوَالَهُمْ لِلتَّشْهِيرِ بِهِمْ.
قَالَ اللَّهُ تَعَالَى: ﴿وَمَا تُقَدِّمُوا لِأَنْفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا﴾ سُورَةُ الْمُزَّمِّلِ: ٢٠
وَقَالَ النَّبِيُّ ﷺ: وَاللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ. رَوَاهُ مُسْلِمٌ: ٢٦٩٩
فَيَا أَيُّهَا الْمُؤْمِنُونَ! لَا تَنْتَظِرُوا أَنْ تَصِلَ الْمِحْنَةُ إِلَى بُيُوتِكُمْ حَتَّى تَشْعُرُوا بِآلَامِ الْآخَرِينَ، فَقَدْ يَكُونُ الْمَرِيضُ الْيَوْمَ جَارَكُمْ، وَغَدًا تَكُونُونَ أَنْتُمْ أَوْ أَحَدُ أَهْلِكُمْ فِي حَاجَةٍ إِلَى مَنْ يَقِفُ بِجَانِبِكُمْ. فَكُونُوا رُحَمَاءَ بَيْنَكُمْ، وَتَفَقَّدُوا أَحْوَالَ إِخْوَانِكُمْ، وَأَحْسِنُوا إِلَى مَنْ ضَعُفَ، وَسَاعِدُوا مَنْ احْتَاجَ، وَاعْلَمُوا أَنَّ مَا تُقَدِّمُونَهُ مِنْ خَيْرٍ لَنْ يَضِيعَ عِنْدَ اللَّهِ.
اَللَّهُمَّ ارْحَمْ مَرْضَانَا وَمَرْضَى الْمُسْلِمِينَ، اَللَّهُمَّ اشْفِ كُلَّ مَرِيضٍ، وَعَافِ كُلَّ مُبْتَلًى، وَفَرِّجْ هَمَّ كُلِّ مَكْرُوبٍ، وَنَفِّسْ كَرْبَ كُلِّ مَهْمُومٍ. اَللَّهُمَّ أَطْعِمْ جَائِعَنَا، وَاكْسُ عَارِيَنَا، وَآوِ مُشَرَّدَنَا، وَاقْضِ دَيْنَ مَدِينِنَا، وَأَغْنِ فَقِيرَنَا، وَارْحَمْ ضَعِيفَنَا، وَانْصُرْ مَظْلُومَنَا. اَللَّهُمَّ اجْعَلْنَا مِنَ الرُّحَمَاءِ بِعِبَادِكَ، وَمِنَ الْمُحْسِنِينَ إِلَى خَلْقِكَ، وَمِنَ الْمُسَارِعِينَ فِي قَضَاءِ حَوَائِجِ الْمُحْتَاجِينَ. رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ.
عِبَادَ اللَّهِ! ﴿إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ﴾ سُورَةُ النَّحْلِ: ٩٠
فَاذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ يَذْكُرْكُمْ، وَاشْكُرُوهُ عَلَى نِعَمِهِ يَزِدْكُمْ، وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ، وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُو