শায়খ উবাইদ উসমান
বিশিষ্ট লেখক ও গবেষক
মুহতারাম মুসল্লিয়ানে কেরাম;আল্লাহ তায়ালা এই পৃথিবীতে আমাদের চলাফেরার জন্য কত চমৎকার পরিবেশ বানিয়ে দিয়েছেন! বিশাল আকাশ, নদী-সমুদ্র, সবুজ প্রকৃতি, আর মানুষের থাকার জন্য কত সুন্দর সুন্দর ঘরবাড়ি ও সাজানো নগরী। সারাদিন কাজকর্ম করে মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন তার একটাই চিন্তা থাকে- কখন বাড়ি ফিরব, একটু জিরিয়ে নেব।রক্ত-মাংসের এই শরীরের বিশ্রামের জন্য আমাদের সবারই একটি নিরাপদ ছাদ লাগে, নিজের একটা শান্ত ঘর লাগে।কিন্তু শরীরের শান্তির জন্য আমরা যত আয়োজনই করি না কেন- একটু মন দিয়ে ভেবে দেখুন তো- আমাদের এই দেহের ভেতরে যে একটি অদৃশ্য আত্মা বা ‘রূহ’ রয়েছে, দুনিয়ার নানা পাপাচার, দুশ্চিন্তা আর মানসিক চাপে সে-ও কি মাঝে মাঝে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে না? দেহের ক্লান্তি মেটাতে যেমন ইটের তৈরি একটা ঘর লাগে, ঠিক তেমনি আমাদের এই ধূলিমলিন ক্লান্ত আত্মাটার জন্যও আধ্যাত্মিক ঈমানি আশ্রয়ের প্রয়োজন রয়েছে।
মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ঈমানের পর মানুষের আত্মিক খোরাক ও ইমানের সুরক্ষার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ ও মহাসম্মানিত যে ইবাদতটি ফরজ করেছেন-তা হলোসালাত। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, সালাতই হলো একজন মুমিন ও অমুসলিম ব্যক্তির জীবনদর্শনের প্রধান পার্থক্যরেখা। সালাত হলো বান্দার সাথে তার রবের সরাসরি যোগাযোগের মাধ্যম।
আল্লাহু আকবার! একটু অনুভব করে দেখুন-একটি দিন ও রাতে হাজারো ব্যস্ততার মাঝে পৃথিবীর বহু জায়গা থেকে আমাদের ডাক আসে। কিন্তু একজন মুমিনের জীবনে এমন কোনো স্থান কি আছে, যেখান থেকে প্রতিদিন অন্তত পাঁচটি বার এত মায়া, এত ভালোবাসা আর দরদমাখা আবেদন ভেসে আসে?
পৃথিবীর সব দরজা যখন বন্ধ হয়ে যায়, রবের দরবার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে ভেসে আসে সেই চিরন্তন আহ্বান-“হাইয়্যা আলাস সালাহ, হাইয়্যা আলাল ফালাহ” ‘এসো পরম শান্তির দিকে, এসো আসল কামিয়াবির দিকে!’
প্রতিদিন পাঁচবার বিশ্বজাহানের মালিকের আহ্বানে সাড়া দেওয়া আর তাঁর ঘরে সিজদায় লুটিয়ে পড়া- এটি কেবল একটা প্রাত্যহিক নিয়ম নয়। বরং পাপাচার আর অস্থিরতায় ভরা এই ঝড়ো পৃথিবীতে এটি হলো মুমিনের ইমান বাঁচানোর সুদৃঢ় দুর্গ এবং অশান্ত রূহের সবচেয়ে নিরাপদ আশ্রয়। যে মানুষটি তার অন্তরকে আল্লাহর এই ঘরের ভালোবাসায় বেঁধে ফেলল, সে যেন কেয়ামতের কঠিন ও ভয়াবহ দিনে আরশের শীতল ছায়াতলে নিজের নাম লেখাল!ইতিহাসের পাতায় তাকালে আমরা দেখতে পাই, রাসুলে কারিম যখন মদিনায় হিজরত করলেন, ইসলামি রাষ্ট্র ও সাম্য সমাজ গঠনের প্রথম পদক্ষেপ হিসেব তৈরি করেছিলেনমসজিদে নববি। সেই যুগে এই ঘরটি কেবল চার দেয়ালের ইবাদতগাহ ছিল না; বরং তা ছিল উম্মাহর সর্বশ্রেষ্ঠ শিক্ষালয়, সামাজিক ঐক্যের কেন্দ্র এবং হেদায়েতের প্রধান উৎস।
ইনশাআল্লাহ, আজকের জুমার খুতবায় আমরা হৃদয়ের সমস্ত আকুতি দিয়ে অনুধাবন করার চেষ্টা করব- আল্লাহর নির্ধারিত এই পবিত্র ঘরের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত, মসজিদের ইতিহাস- গুরুত্ব - একটিভ মসজিদের জীবন্ত চিত্র এবং মসজিদের পবিত্রতা রক্ষায় ইসলাম আমাদের কী কী অনুশাসন দিয়েছে সেসব বিষয় নিয়ে মুজাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
মসজিদের পরিচয়
মাসজিদ (مَسْجِدٌ)শব্দটি মূলত একটি আরবি শব্দ। কুরআনুল কারিমে এই মাসজিদ শব্দটি বিভিন্ন আয়াতে মোট ১৭ বার এসেছে। ভাষাগত ও অভিধানের দিক থেকে মাসজিদ হলো একটি স্থানবাচক শব্দ, যার অর্থ হলো সিজদা করার জায়গা কিংবা সালাত আদায়ের স্থান। সহজ কথায়, মহান আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে বান্দা যেখানেই মাথা নত করে সিজদায় লুটিয়ে পড়ে, সেটাই আভিধানিক অর্থে মসজিদ।
বিখ্যাত ফিকহি বিশ্বকোষআল-মাউসূআতুল ফিকহিয়্যাহতে মসজিদের সংজ্ঞায় উল্লেখ করা হয়েছে,
الْبُيُوتُ الْمَبْنِيَّةُ لِلصَّلَاةِ فِيهَا لِلَّهِ فَهِيَ خَالِصَةٌ لَهُ سُبْحَانَهُ وَلِعِبَادَتِهِ
মসজিদ হলো এমন গৃহ বা ভবন, যা একমাত্র আল্লাহর জন্য সালাত আদায়ের উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে। আর এটা একনিষ্ঠভাবে কেবল মহান আল্লাহ ও তাঁর ইবাদতের জন্যই নির্দিষ্ট।আল মাউসুআতুল ফিকহিয়্যাহ ৩৭: ১৯৪
ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই, পূর্ববর্তী কোনো নবীর উম্মতের জন্য তাদের নির্দিষ্ট ইবাদতগাহ ছাড়া মাঠ-ঘাট, সফর বা খোলা জমিনে সালাত বা ইবাদত আদায় করার কোনো অনুমতি ছিল না। তাদের ইবাদতগাহে না পৌঁছানো পর্যন্ত সালাত আদায়ের সুযোগ ছিল না।
কিন্তু বিশ্বজাহানের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসুলুল্লাহ ﷺ এর খাতিরে উম্মতে মুহাম্মদিকে এমন এক বিশেষ ও অনন্য মর্যাদা দিয়েছেন, যা অন্য কোনো উম্মতকে দেওয়া হয়নি।
হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাদি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺইরশাদ করেছেন-
أُعْطِيتُ خَمْسًا لَمْ يُعْطَهُنَّ أَحَدٌ مِنَ الأَنْبِيَاءِ قَبْلِي... وَجُعِلَتْ لِيَ الأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا، فَأَيُّمَا رَجُلٍ مِنْ أُمَّتِي أَدْرَكَتْهُ الصَّلاَةُ فَلْيُصَلِّ
আমাকে এমন পাঁচটি বিশেষ মর্যাদা ও বৈশিষ্ট্য দান করা হয়েছে, যা আমার পূর্ববর্তী কোনো নবীকে দেওয়া হয়নি... (তার মধ্যে একটি হলো) পুরো ভূপৃষ্ঠকে আমার জন্য মসজিদ এবং পবিত্রকরণের মাধ্যম বানিয়ে দেওয়া হয়েছে।সুতরাং আমার উম্মতের যেকোনো ব্যক্তির যেখানেই সালাতের ওয়াক্ত হয়ে যাবে, সে যেন সেখানেই সালাত আদায় করে নেয়। সহিহুল বুখারি ৪৩৮, সহিহ মুসলিম ৫২১
অন্য হাদিসে হযরত আবু জার গিফারি রাদি. থেকে বর্ণিত, প্রিয় নবীজি ﷺআরও তাগিদ দিয়ে বলেছেন-
حَيْثُمَا أَدْرَكَتْكَ الصَّلَاةُ فَصَلِّ، وَالْأَرْضُ لَكَ مَسْجِدٌ
যেখানেই তোমার সালাতের সময় হয়ে যাবে, সেখানেই তুমি সালাত আদায় করে নাও; কারণ গোটা পৃথিবীটাই তোমার জন্য মসজিদ।সহিহুল বুখারি ৩৪২৫, সহিহ মুসলিম ৫২০
হযরত হুযাইফা রাদি. থেকে বর্ণিত অপর হাদিসে রাসুলুল্লাহ ﷺবলেন,
وَجُعِلَتْ لِيَ الْأَرْضُ طَيِّبَةً طَهُورًا وَمَسْجِدًا
আমার জন্য গোটা পৃথিবী পাক-পবিত্র ও মসজিদ করা হয়েছে।সহিহ মুসলিম ৪৩৮
পৃথিবীর সর্বপ্রথম ও ইসলামের সর্বপ্রথম মসজিদ
সমগ্র মানবজাতির জন্য পৃথিবীতে সর্বপ্রথম নির্মিত মসজিদ বা ইবাদতগৃহ হলো মক্কায় অবস্থিত মসজিদে হারাম বা বাইতুল্লাহ। মানব ইতিহাসের সূচনাতেই এই পবিত্র গৃহ প্রতিষ্ঠা করা হয়।আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেন-
إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِّلْعَالَمِينَ
নিশ্চয়ই মানবজাতির (ইবাদতের) জন্য সর্বপ্রথম যে গৃহটি স্থাপন করা হয়েছে, তা তো বাক্কায় (মক্কায়) অবস্থিত; যা বরকতময় এবং বিশ্ববাসীর জন্য হেদায়েতের উৎস।সুরা আলে ইমরান ৩: ৯৬
হযরত আবুজর গিফারি রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন:
قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ مَسْجِدٍ وُضِعَ فِي الْأَرْضِ أَوَّلَ؟ قَالَ: الْمَسْجِدُ الْحَرَامُ قَالَ: قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: الْمَسْجِدُ الْأَقْصَى قُلْتُ: كَمْ كَانَ بَيْنَهُمَا؟ قَالَ: أَرْبَعُونَ سَنَةً، ثُمَّ أَيْنَمَا أَدْرَكَتْكَ الصَّلَاةُ بَعْدُ فَصَلِّهْ، فَإِنَّ الْفَضْلَ فِيهِ
আমি বললাম, হে আল্লাহর রাসুল! পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়েছে? তিনি বললেন,মসজিদুল হারাম।আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন,মসজিদুল আকসা। আমি প্রশ্ন করলাম, এ দুটির নির্মাণের মাঝে সময়ের কত ব্যবধান ছিল? তিনি বললেন, চল্লিশ বছর। (এরপর তিনি বললেন) অতঃপর যেখানেই তোমার সালাতের সময় হবে, সেখানেই সালাত আদায় করে নিবে; কারণ পুরো পৃথিবীই তোমার জন্য সালাতের স্থান।সহিহুল বুখারি ৩৪২৫, সহিহ মুসলিম ৫২০
ইসলামের সর্বপ্রথম মসজিদ: মসজিদ কুবা
নবীজি ﷺ মক্কা থেকে মদিনায় হিজরতের সময় ইসলামের ইতিহাসে প্রাতিষ্ঠানিকভাবে নির্মিত প্রথম মসজিদ হলো মসজিদ কুবা। নবীজি নিজে মসজিদে কুবার কাজে অংশগ্রহণ করেন, আল্লাহ তায়ালা মসজিদ কুবা সম্পর্কে ইরশাদ করেন,
لَمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَىٰ مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِ ۚ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُوا ۚ وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ
যে মসজিদ প্রথম দিন থেকেই তাকওয়ার ওপর প্রতিষ্ঠিত হয়েছে, সেটিই আপনার সালাতের জন্য দাঁড়ানোর অধিক যোগ্য। সেখানে এমন লোক রয়েছে যারা পবিত্রতা অর্জনকে ভালোবাসে; আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।সুরা তাওবাহ ৯: ১০৮
হযরত সাহল ইবনে হুনাইফ রাদি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
مَنْ تَطَهَّرَ فِي بَيْتِهِ ثُمَّ أَتَى مَسْجِدَ قُبَاءٍ فَصَلَّى فِيهِ صَلَاةً، كَانَ لَهُ كَأَجْرِ عُمْرَةٍ
যে ব্যক্তি নিজ ঘরে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে, অতঃপর মসজিদে কুবায় এসে সালাত আদায় করে, সে একটি উমরার সমপরিমাণ সওয়াব লাভ করে।সুনানে ইবনে মাজাহ ১৪১২, সুনানে নাসাঈ ৬৯৯
পূর্ববর্তী উম্মতের আমলে মসজিদ-মেহরাব
পূর্ববর্তী উম্মতদের ইবাদতের স্থানও মসজিদ বলে আল্লাহ কুরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন।আসহাবে কাহাফের আলোচনা প্রসঙ্গে আল্লাহ বলেন-
وَكَذَلِكَ أَعْثَرْنَا عَلَيْهِمْ لِيَعْلَمُوا أَنَّ وَعْدَ اللهِ حَقٌّ وَأَنَّ السَّاعَةَ لَا رَيْبَ فِيْهَا إِذْ يَتَنَازَعُونَ بَيْنَهُمْ أَمْرَهُمْ فَقَالُوا ابْنُوا عَلَيْهِمْ بُنْيَانًا رَبُّهُمْ أَمْرَهُمْ فَقَالُوا ابْنُوا عَلَيْهِمْ بُنْيَانًا رَبُّهُمْ أَعْلَمُ بِهِمْ قَالَ الَّذِيْنَ غَلَبُوْا عَلَى أَمْرِهِمْ لَنَتَّخِذَنَّ عَلَيْهِمْ مَسْجِدًا-
এভাবে আমরা তাদের বিষয়টি প্রকাশ করে দিলাম। যাতে লোকেরা জানতে পারে যে, আল্লাহর ওয়াদা সত্য এবং কিয়ামতে কোন সন্দেহ নেই। অতঃপর যখন লোকেরা তাদের করণীয় বিষয়ে নিজেদের মধ্যে বিতর্ক করল, তখন তারা বলল, তাদের গুহামুখে তোমরা একটা প্রাচীর নির্মাণ কর (যাতে ওটা চিরতরে বন্ধ হয়ে যায়)। কেননা তাদের বিষয়ে তাদের প্রতিপালকই ভাল জানেন। তবে তাদের কর্তব্য বিষয়ে যাদের মত প্রবল ছিল তারা বলল যে, আমরা অবশ্যই তাদের উপর একটা মসজিদ নির্মাণ করব। সুরা কাহাফ ১৮:২১
বনু ইসরাঈল সম্পর্কে আল্লাহ বলেন
إِنْ أَحْسَنْتُمْ أَحْسَنْتُمْ لِأَنْفُسِكُمْ وَإِنْ أَسَأْتُمْ فَلَهَا فَإِذَا جَاءَ وَعْدُ الْآخِرَةِ لِيَسُوءُوا وُجُوهَكُمْ وَلِيَدْخُلُوا الْمَسْجِدَ كَمَا دَخَلُوهُ أَوَّلَ مَرَّةٍ وَلِيُتَبِّرُوا مَا عَلَوْا تَتْبِيرًا-
তোমরা সৎকর্ম করলে নিজেদের জন্যই সেটা করবে। আর মন্দকর্ম করলে সেটাও নিজেদের জন্য। অতঃপর যখন প্রতিশ্রুত দ্বিতীয় সময়টি এসে গেল, (তখন আমরা অন্য বান্দাদের প্রেরণ করলাম) যাতে তারা তোমাদের মুখমন্ডল কালিমা লিপ্ত করে দেয় এবং যাতে তারা মসজিদে (বায়তুল মুক্বাদ্দাসে) ঢুকে পড়ে, যেমন প্রথমবার ঢুকেছিল এবং যেখানেই জয়ী হয় সেখানেই পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায়।সুরা ইসরা ১৭:৭
যাকারিয়া ও মারয়াম আঃ এর আলোচনায় মেহরাবের কথা এসেছে,
فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٍ وَأَنبَتَهَا نَبَاتًا حَسَنًا وَكَفَّلَهَا زَكَرِيَّا ۖ كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَ وَجَدَ عِندَهَا رِزْقًا ۖ قَالَ يَا مَرْيَمُ أَنَّىٰ لَكِ هَٰذَا ۖ قَالَتْ هُوَ مِنْ عِندِ اللَّهِ ۖ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَن يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ
অতঃপর তাঁর রব তাঁকে (মারিয়ামকে) উত্তমভাবে গ্রহণ করলেন এবং তাঁকে সুগঠিতভাবে প্রতিপালন করলেন। আর তিনি যাকারিয়াকে তাঁর তত্ত্বাবধানের দায়িত্ব দিলেন। যখনই যাকারিয়া ইবাদতখানায় (মেহরাবে) তাঁর সাথে সাক্ষাৎ করতে প্রবেশ করতেন, তখনই তাঁর কাছে খাবার দেখতে পেতেন। তিনি বললেন, হে মারিয়াম! এগুলো তুমি কোথায় পেলে? মারিয়াম বললেন, এগুলো আল্লাহর নিকট থেকে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন। সুরা আলে ইমরান ৩: ৩৭
ইসলামে মসজিদের গুরুত্ব
১. মসজিদ আল্লাহর ঘর। পৃথিবীর সকল মসজিদকে আল্লাহ নিজের ঘর বলে উল্লেখ করেছেন। ইবরাহিম আঃ তাঁর স্ত্রী হাজেরা ও তাঁর সন্তান ইসমাঈল আঃ কে কাবা ঘরের পাশে রেখে এই বলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন-
رَبَّنَا إِنِّي أَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُوا الصَّلَاةَ فَاجْعَلْ أَفْئِدَةً مِنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ
হে আমাদের প্রতিপালক! আমি আমার সন্তানদের একাংশকে তোমার এ পবিত্র (কাবা) গৃহের সন্নিকটে চাষাবাদহীন উপত্যকায় রেখে যাচ্ছি। হে আমাদের পালনকর্তা! যেন তারা সালাত কায়েম করে। অতএব কিছু মানুষের অন্তরকে তুমি তাদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফল-ফলাদি দ্বারা রিজিক দান কর, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। সুরা ইবরাহিম ১৪:৩৭
সাঈদ বিন যুবায়ের রাদি. বলেন, আব্দুল্লাহ ইবনে আববাস রাদি. বলেন-
المَسَاجِدُ بُيُوتُ اللَّهِ فِي الْأَرْضِ تُضِيءُ لِأَهْلِ السَّمَاءِ كَمَا تُضِيءُ نُجُومُ السَّمَاءِ لِأَهْلِ الْأَرْضِ
পৃথিবীতে মসজিদসমূহ আল্লাহর ঘর। এগুলো আসমানবাসীর জন্য তেমনি আলোকিত করে যেমনভাবে দুনিয়াবাসীদের জন্য আকাশের তারকাগুলো আলোকিত করে।মাজমাউয যাওয়াইদ ১০:২
২. মসজিদের মালিক আল্লাহ। পৃথিবীর সবকিছুর একচ্ছত্র মালিক আল্লাহ তায়ালা। বিশেষভাবে মসজিদের কথা উল্লেখ করা করেছেন-
فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ
অতএব তারা যেন ইবাদত করে এই গৃহের মালিকের।সুরা কুরাইশ ১০৬:৩
অন্য আয়াতে আল্লাহ বলেন-
وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا
নিশ্চয়ই মসজিদসমূহ কেবল আল্লাহর জন্য। অতএব, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে আহবান করো না। সুরা জিন ৭২: ১৮
৩. মসজিদ পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা। পৃথিবীর মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে পছন্দের জায়গা হল মসজিদ। আবু হুরায়রা রাদি. হতে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺবলেন-
أَحَبُّ الْبِلَادِ إِلَى اللَّهِ مَسَاجِدُهَا وَأَبْغَضُ الْبِلَادِ إِلَى اللَّهِ أَسْوَاقُهَا
আল্লাহ তায়ালার কাছে সবচাইতে প্রিয় জায়গা হল মসজিদসমূহ আর সবচাইতে খারাপ জায়গা হল বাজারসমূহ। সহিহ মুসলিম ৬৭১
৪. মসজিদ এমন জায়গা যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয়। আল্লাহ তায়ালা বলেন-
فِي بُيُوتٍ أَذِنَ اللَّهُ أَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فِيهَا اسْمُهُ يُسَبِّحُ لَهُ فِيهَا بِالْغُدُوِّ وَالْآصَالِ رِجَالٌ لَا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالْأَبْصَارُ
(উক্ত জ্যোতি প্রদীপ্ত হয়) এমন সব ঘরে (মসজিদে)- যেগুলোকে আল্লাহ মর্যাদাপূর্ণ করার এবং সেগুলোতে তাঁর নাম স্মরণ করার আদেশ দিয়েছেন। সেখানে সকাল ও সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে।সুরা নুর ২৪: ৩৬-৩৭
৫. সালাত আদায়ের স্থান। ঈমানের পর বান্দার উপর ফরয হলসালাত আদায় করা। কিয়ামতের দিনও সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। আর এই সালাত আদায়ের অন্যতম স্থান হল মসজিদ।
৬. মসজিদে সালাত আদায়ে অধিক সাওয়াব। আবু হুরায়রা রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল ﷺইরশাদ করেন,
صَلَاةُ الرَّجُلِ فِي الْجَمَاعَةِ تُضَعَّفُ عَلَى صَلَاتِهِ فِي بَيْتِهِ، وَفِي سُوقِهِ، خَمْسًا وَعِشْرِينَ ضِعْفًا، وَذَلِكَ أَنَّهُ: إِذَا تَوَضَّأَ، فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ خَرَجَ إِلَى الْمَسْجِدِ، لَا يُخْرِجُهُ إِلَّا الصَّلَاةُ، لَمْ يَخْطُ خَطْوَةً، إِلَّا رُفِعَتْ لَهُ بِهَا دَرَجَةٌ، وَحُطَّ عَنْهُ بِهَا خَطِيئَةٌ، فَإِذَا صَلَّى، لَمْ تَزَلِ الْمَلَائِكَةُ تُصَلِّي عَلَيْهِ، مَا دَامَ فِي مُصَلَّاهُ: اللَّهُمَّ صَلِّ عَلَيْهِ، اللَّهُمَّ ارْحَمْهُ، وَلَا يَزَالُ أَحَدُكُمْ فِي صَلَاةٍ مَا انْتَظَرَ الصَّلَاةَ
ঘরে অথবা বাজারে সালাত আদায় করার চেয়ে মসজিদে জামাতে সালাত আদায় করার সাওয়াব পঁচিশ গুণ বেশি। কারণ কোনো ব্যক্তি যখন ভালো করে অজু করে কেবলমাত্র সালাত আদায় করার জন্যই মসজিদে গমন করে, তার প্রতি কদমের বিনিময়ে একটি মর্যাদা বৃদ্ধি করা হয় এবং একটি করে গুনাহ মাফ করা হয়। অতঃপর যখন সালাত আদায় শেষ করে মুসাল্লায় বসে থাকে, ফেরেশতাগণ তখন ঐ ব্যক্তির জন্য অনবরত এই দোয়া করতে থাকেন যে, হে আল্লাহ! তুমি তাকে মাফ করে দাও। হে আল্লাহ! তুমি তার উপর রহমত বর্ষণ কর।আর তোমাদের কেউ সালাতের জন্য অপেক্ষা করলে, সে সময়টা সালাতের মধ্যেই গণ্য হবে। সহিহুল বুখারি৬৪৭, সহিহ মুসলিম ৬৪৯
৭. মসজিদ ইতেকাফের স্থান। পুরুষদের জন্য মসজিদ ব্যতীত অন্যত্র ইতেকাফ করা বৈধ নয়। মহান আল্লাহ বলেন-
وَلَا تُبَاشِرُوهُنَّ وَأَنْتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ
আর তোমরা স্ত্রীগমন করো না যখন তোমরা মসজিদে ইতেকাফ অবস্থায় থাক। সুরা বাকারা ২: ১৮৭
৮. মসজিদ আল্লাহ ভীরুদের ঘর। আবুদ দারদা রাদি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺবলেছেন-
الْمَسْجِدُ بَيْتُ كُلِّ تَقِيٍّ
মসজিদ হল প্রত্যেক আল্লাহ ভীরুদের ঘর। মাজমাউয যাওয়াইদ ২:১০
মসজিদ নির্মাণের ফজিলত
১. মসজিদ নির্মাণ রাসুলুল্লাহ ﷺএর নির্দেশ।নিজে মসজিদ নির্মাণ করেছেন এবং কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মতকে মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছেন। আয়েশা রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন,
أَمَرَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بِبِنَاءِ الْمَسَاجِدِ فِى الدُّورِ وَأَنْ تُنَظَّفَ وَتُطَيَّبَ
রাসুলুল্লাহ ﷺপাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণ করতে, তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং সুবাসিত করতে হুকুম দিয়েছেন।সুনানু আবি দাউদ ৪৫৫, সুনানুত তিরমিজি ৫৯৪
২. মসজিদ নির্মাণ সদকায়ে জারিয়া।মৃত্যুর পরও যে আমলের নেকি চলতে থাকে, তার মধ্যে মসজিদ নির্মাণ অন্যতম। আবু হুরায়রা রাদি. রাসুল ﷺ থেকে বর্ণনা করেন,
إِنَّ مِمَّا يَلْحَقُ الْمُؤْمِنَ مِنْ عَمَلِه وَحَسَنَاتِه بَعْدَ مَوْتِه عِلْمًا عَلَّمَه وَنَشَرَه وَوَلَدًا صَالِحًا تَرَكَه أَوْ مُصْحَفًا وَرَّثَه أَوْ مَسْجِدًا بَنَاهُ أَوْ بَيْتًا لِابْنِ السَّبِيلِ بَنَاهُ أَوْ نَهْرًا أَجْرَاهُ أَوْ صَدَقَةً أَخْرَجَهَا مِنْ مَالِه فِي صِحَّتِه وَحَيَاتِه تَلْحَقُه مِنْ بَعْدِ مَوْتِه-
মুমিনের মৃত্যুর পরও তার যেসব নেক আমল ও নেক কাজের সওয়াব তার নিকট পৌঁছতে থাকবে, তার মধ্যে- ১. ইলম বা জ্ঞান যা সে শিখেছে এবং প্রচার করেছে ২.নেক সন্তান যাকে সে দুনিয়ায় রেখে গেছে ৩. কুরআন যা সে উত্তরাধিকারীদের জন্য রেখে গেছে ৪. মসজিদ যা সে নির্মাণ করে গেছে ৫. মুসাফিরখানা যা সে পথিক মুসাফিরদের জন্য নির্মাণ করে গেছে ৬. কূপ, যা সে খনন করে গেছে মানুষের পানি পানের জন্য এবং ৭. দান-খয়রাত, যা সুস্থ ও জীবিতাস্থায় তার ধন-সম্পদ থেকে দান করে গেছে। মৃত্যুর পর এসব কাজের সওয়াব তার নিকট পৌঁছতে থাকবে।সুনানু ইবনি মাজাহ ২৪২, সহিহ ইবনু খুযাইমা ২৪৯০
৩. মসজিদ নিমার্ণ জান্নাতে যাওয়ার মাধ্যম।রাসুল ﷺ ইরশাদ করেন,
مَنْ بَنَى مَسْجِدًا لِلَّهِ ، بَنَى اللهُ لَهُ بَيْتًا فِى الْجَنَّةِ.
যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করে আল্লাহ তায়ালা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন।সহিহুল বুখারি ৪৫০
পাখির বাসার মতো ছোট মসজিদ বানালেও আল্লাহ তায়ালা জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন। রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
عَنْعَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ: مَنْ بَنَى مَسْجِدًا وَلَوْ كَمَفْحَصِ قَطَاةٍ لِبَيْضِهَا، بَنَى اللهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ
যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, যদিও তা কাত্বা পাখির ডিম দেওয়ার জায়গার (বাসার) মত ছোট হয়, আল্লাহ তায়ালা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন। মুসনাদু আহমাদ ২১৫৭
৪. মসজিদে গমনের বিনিময়ে আল্লাহ তাঁর বান্দাকে উত্তম প্রতিদান দেন, গোনাহ মাফ করেন এবং তার মর্যাদা বৃদ্ধি করেন। আব্দুল্লাহ ইবনু মাসঊদ রাদি. থেকে বর্ণিত, রাসুল ﷺ ইরশাদ করেন,
وَما مِن رَجُلٍ يَتَطَهَّرُ فيُحْسِنُ الطُّهُورَ، ثُمَّ يَعْمِدُ إلى مَسْجِدٍ مِن هذِه المَساجِدِ، إلّا كَتَبَ اللهُ له بكُلِّ خَطْوَةٍ يَخْطُوها حَسَنَةً، وَيَرْفَعُهُ بها دَرَجَةً، وَيَحُطُّ عنْه بها سَيِّئَةً، وَلقَدْ رَأَيْتُنا وَما يَتَخَلَّفُ عَنْها إلّا مُنافِقٌ مَعْلُومُ النِّفاقِ، وَلقَدْ كانَ الرَّجُلُ يُؤْتى به يُهادى بيْنَ الرَّجُلَيْنِ حتّى يُقامَ في الصَّفِّ.
কেউ যদি অতি উত্তমভাবে পবিত্রতা অর্জন করে তারপর (সালাত আদায় করার জন্য) কোনো মসজিদে উপস্থিত হয়, তাহলে মসজিদে যেতে সে যতবার পদক্ষেপ ফেলবে তার প্রতিটি পদক্ষেপের পরিবর্তে আল্লাহ তায়ালা তার জন্য একটি নেকি লিখে দেন, তার মর্যাদা বৃদ্ধি করে দেন এবং একটি করে পাপ দূর করে দেন। (আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদি. বলেন) আমরা মনে করি, যার মুনাফিকি সর্বজনবিদিত এমন মুনাফিক ছাড়া কেউই জামাতে সালাত আদায় করা ছেড়ে দেয় না। অথচ রাসুলুল্লাহ ﷺ এর জমানায় এমন ব্যক্তি জামাতে উপস্থিত হত যাকে দুজন মানুষের কাঁধ ভর দিয়ে এসে সালাতের কাতারে দাঁড় করিয়ে দেওয়া হত।সহিহ মুসলিম ৬৫৪
বনু সালিমা গোত্রের লোকেরা মসজিদে নববির কাছে আসতে চাইলে রাসুলুল্লাহ ﷺতাদেরকে বললেন,
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: أَرَادَ بَنُو سَلِمَةَ أَنْ يَتَحَوَّلُوا إِلَى قُرْبِ الْمَسْجِدِ، فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ ﷺ فَقَالَ لَهُمْ: دِيَارَكُمْ تُكْتَبْ آثَارُكُمْ، دِيَارَكُمْ تُكْتَبْ آثَارُكُمْ
বনু সালিমা গোত্রের লোকেরা মসজিদে নববীর কাছাকাছি স্থানান্তরিত হয়ে আসতে চাইল। বিষয়টি রাসুলুল্লাহ ﷺএর কাছে পৌঁছালে তিনি তাদেরকে বললেন, তোমরা নিজেদের বাড়িতেই অবস্থান করো, তোমাদের পদচিহ্নগুলো (আমলনামায়) লেখা হবে। তোমরা নিজেদের বাড়িতেই অবস্থান করো, তোমাদের পদচিহ্নগুলো লেখা হবে। মুসনাদু আহমাদ ১৪৫৬৬
৫.আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা লাভ।আবু উমামা বাহিলি রাদি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ:ثَلَاثَةٌ كُلُّهُمْ ضَامِنٌ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ: رَجُلٌ خَرَجَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ، فَهُوَ ضَامِنٌ عَلَى اللَّهِ حَتَّى يَتَوَفَّاهُ فَيُدْخِلَهُ الْجَنَّةَ، أَوْ يَرُدَّهُ بِمَا نَالَ مِنْ أَجْرٍ وَغَنِيمَةٍ؛ وَرَجُلٌ رَاحَ إِلَى الْمَسْجِدِ، فَهُوَ ضَامِنٌ عَلَى اللَّهِ حَتَّى يَتَوَفَّاهُ فَيُدْخِلَهُ الْجَنَّةَ، أَوْ يَرُدَّهُ بِمَا نَالَ مِنْ أَجْرٍ وَغَنِيمَةٍ؛ وَرَجُلٌ دَخَلَ بَيْتَهُ بِسَلَامٍ، فَهُوَ ضَامِنٌ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ
তিন প্রকার লোকের প্রত্যেকেই মহান আল্লাহর দায়িত্বে থাকে। ১. যে ব্যক্তি মহান আল্লাহর পথে জিহাদের জন্য বের হয়, তার মৃত্যু পর্যন্ত আল্লাহ তার জিম্মাদার। অতঃপর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন কিংবা তাকে নিরাপদে তার নেকি ও গনিমতসহ তার বাড়িতে ফিরিয়ে দেবেন। ২. যে ব্যক্তি মসজিদে যায়, আল্লাহ তার জিম্মাদার। এমনকি তার মৃত্যুর পর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন কিংবা তাকে নিরাপদে তার নেকি ও গনিমতসহ তার বাড়িতে ফিরিয়ে আনবেন। ৩. যে ব্যক্তি ঘরে প্রবেশ করে সালাম দিবে, আল্লাহ তার জিম্মাদার। আল আদাবুল মুফরাদ ১০৯৪
৬. মসজিদে আগমনকারীকে আল্লাহ নিজেই সম্মান করেন। সালমান ফারসি রাদি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
مَنْ تَوَضَّأَ فِي بَيتِهِ ثُمَّ أَتَى الْمَسْجِدَ فَهُوَ زَائِرٌ لِلّهِ، وَحَقٌّ عَلَى الْمَزُوْرِ أَنْ يُكْرِمَ الزَّائِزَ
যে ব্যক্তি স্বীয় বাড়িতে অজু করে তারপর মসজিদে আগমন করে, সে আল্লাহর জিয়ারতকারী। যার জিয়ারত করা হয় তার উপর ওয়াজিব হল, জিয়ারতকারীর সম্মান করা।মুজামুত তাবারানি ৬: ২৫৩
৭. জিহাদে অংশগ্রহণকারীর মত সওয়াব পাবে।আবু হুরায়রা রাদি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺবলেছেন,
مَنْ جَاءَ مَسْجِدِى هَذَا لَمْ يَأْتِهِ إِلاَّ لِخَيْرٍ يَتَعَلَّمُهُ أَوْ يُعَلِّمُهُ فَهُوَ بِمَنْزِلَةِ الْمُجَاهِدِ فِى سَبِيلِ اللهِ
যে আমার এ মসজিদে আসে এবং শুধু ভালো কাজের উদ্দেশ্যেই আসে, হয় সে ইলম শিক্ষা দেয় অথবা নিজে শিখে, সে আল্লাহর পথে জিহাদে অংশগ্রহণকারীর সমতুল্য।রিয়াদুস সালিহিন ১: ৩৯০, ইবনু মাজাহ ২২৭
৮. সালাতের উদ্দেশ্যে মসজিদ গমন করার অন্যতম ফজিলত হল, কিয়ামতের দিন মসজিদে গমনকারীর জন্য আলোকময় হবে। আনাস বিন মালেক রাদি. বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
بَشِّرِ الْمَشَّائِينَ فِي الظُّلَمِ إِلَى الْمَسَاجِدِ بِالنُّورِ التَّامِّ يَوْمَ الْقِيَامَةِ
যারা অন্ধকার রাতে মসজিদে যাতায়াত করে তাদেরকে কিয়ামতের দিন পূর্ণজ্যোতির সুসংবাদ দাও। সহিহ ইবনু খুযাইমা ১৪৯৯
৯. আরশের নিচে স্থান লাভ।হজরত আবু হুরাইরা রাদি. থেকে বর্ণিত,
وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ
সেই ব্যক্তি যার অন্তর মসজিদ সমূহের সাথে লটকে থাকে (মসজিদের প্রতি তার মন সদা আকৃষ্ট থাকে)। সহিহুল বুখারি ১৪২৩
১০. জান্নাতে মেহমানদারীর ব্যবস্থা।আবু হুরায়রা রাদি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
مَن غَدا إلى المَسْجِدِ وَرَاحَ، أعَدَّ اللهُ له نُزُلَهُ مِنَ الجَنَّةِ كُلَّما غَدا أوْ راحَ
যে ব্যক্তি সকাল ও বিকাল মসজিদে যাবে, আল্লাহ তায়ালা তার প্রত্যেকবার যাতায়াতের জন্য জান্নাতে একটি মেহমানদারীর ব্যবস্থা করে রাখবেন। চাই সে সকালে যাক বা সন্ধ্যায়।সহিহুল বুখারি ৬৬২, সহিহ মুসলিম ৬৬৯
১১.ফেরেশতা কর্তৃক ক্ষমা প্রার্থনা। আবু হুরায়রা রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺবলেছেন,
صَلاَةُ الرَّجُلِ فِى الْجَمَاعَةِ تُضَعَّفُ عَلَى صَلاَتِهِ فِى بَيْتِهِ وَفِى سُوقِهِ خَمْسًا وَعِشْرِينَ ضِعْفًا، وَذَلِكَ أَنَّهُ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ خَرَجَ إِلَى الْمَسْجِدِ لاَ يُخْرِجُهُ إِلاَّ الصَّلاَةُ، لَمْ يَخْطُ خَطْوَةً إِلاَّ رُفِعَتْ لَهُ بِهَا دَرَجَةٌ، وَحُطَّ عَنْهُ بِهَا خَطِيئَةٌ، فَإِذَا صَلَّى لَمْ تَزَلِ الْمَلاَئِكَةُ تُصَلِّى عَلَيْهِ مَا دَامَ فِى مُصَلاَّهُ اللَّهُمَّ صَلِّ عَلَيْهِ، اللَّهُمَّ ارْحَمْهُ. وَلاَ يَزَالُ أَحَدُكُمْ فِى صَلاَةٍ مَا انْتَظَرَ الصَّلاَةَ.
ঘরে অথবা বাজারে সালাত আদায় করার চেয়ে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করার সওয়াব পঁচিশ গুণ বেশি। কারণ কোন ব্যক্তি ভালো করে অজু করে কেবল সালাত আদায় করার জন্যই মসজিদে আসে। তার প্রতি কদমের বিনিময়ে একটি মর্যাদা বৃদ্ধি করা হয়, আর একটি গুনাহ মোচন করা হয়। (এভাবে মসজিদে পৌঁছা পর্যন্ত চলতে থাকে)। সালাত আদায় শেষ করে যখন সে মুসল্লায় বসে থাকে, তখন ফেরেশতাগণ অনবরত দোয়া করতে থাকে, হে আল্লাহ! তুমি তার ওপর রহমত বর্ষণ কর।সহিহুল বুখারি ৬৪৭, সহিহ মুসলিম ৬৪৯
১২.মসজিদে বের হওয়ার অন্যতম ফজিলত হল,কোন কারণে মসজিদে জামাত না পেলেও জামাতের সওয়াব পাবে। আবু হুরায়রা রাদি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺবলেছেন,
مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ وُضُوءَهُ ثُمَّ رَاحَ فَوَجَدَ النَّاسَ قَدْ صَلَّوْا أَعْطَاهُ اللهُ جَلَّ وَعَزَّ مِثْلَ أَجْرِ مَنْ صَلاَّهَا وَحَضَرَهَا لاَ يَنْقُصُ ذَلِكَ مِنْ أَجْرِهِمْ شَيْئًا
যে ব্যক্তি উত্তমরূপে অজু করল তারপর মসজিদের উদ্দেশ্যে বের হয়ে দেখল লোকজন সালাত শেষ করেছে, আল্লাহ তায়ালা তার জন্য সালাতে উপস্থিত ব্যক্তিদের সমান সওয়াব লিখে দেবেন। অথচ তাদের সওয়াব থেকে কিছুই কমানো হবে না।সুনানু আবি দাউদ ৫৬৪
১৩.মসজিদে যে ব্যক্তি যেই নিয়তে আসবে, আল্লাহ তাকে তার নিয়ত অনুযায়ী ফজিলত দিবেন। আবু হুরায়রা রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
مَنْ أَتَى الْمَسْجِدَ لِشَىْءٍ فَهُوَ حَظُّهُ
যে ব্যক্তি মসজিদে যে কাজের নিয়ত করে আসবে, সে সেই কাজেরই অংশ পাবে।সুনানু আবি দাউদ ৪৭২
১৪. হেঁটে জামাতে অংশগ্রহণকারীর সওয়াব লেখার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা করে।
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَتَانِى اللَّيْلَةَ رَبِّى تَبَارَكَ وَتَعَالَى فِى أَحْسَنِ صُورَةٍ قَالَ أَحْسَبُهُ قَالَ فِى الْمَنَامِ ...قَالَ يَا مُحَمَّدُ هَلْ تَدْرِى فِيمَ يَخْتَصِمُ الْمَلأُ الأَعْلَى قُلْتُ نَعَمْ. قَالَ فِى الْكَفَّارَاتِ. وَالْكَفَّارَاتُ الْمُكْثُ فِى الْمَسَاجِدِ بَعْدَ الصَّلَوَاتِ وَالْمَشْىُ عَلَى الأَقْدَامِ إِلَى الْجَمَاعَاتِ وَإِسْبَاغُ الْوُضُوءِ فِى الْمَكَارِهِ وَمَنْ فَعَلَ ذَلِكَ عَاشَ بِخَيْرٍ وَمَاتَ بِخَيْرٍ وَكَانَ مِنْ خَطِيئَتِهِ كَيَوْمَ وَلَدَتْهُ أُمُّهُ.
ইবনে আব্বাস রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন, আজ রাতে আমার মহান ও বরকতময় প্রভু সবচেয়ে সুন্দর চেহারায় আমার নিকট এসেছেন। বর্ণনাকারী বলেন, ঘুমের মধ্যে বা স্বপ্নযোগে। ...তারপর তিনি বললেন, হে মুহাম্মাদ! তুমি কি জান, এ সময় উচ্চতর পরিষদের অধিবাসীরা (অর্থাৎ ফেরেশতাগণ) কি নিয়ে বিবাদ করছে? আমি বললাম, হ্যাঁ, কাফফারাত নিয়ে বিবাদ করছে। কাফফারাত অর্থ, সালাতের পর মসজিদে বসে থাকা, সালাতের জামাতে উপস্থিতির জন্য হেঁটে যাওয়া এবং কষ্টকর সময়েও সুন্দর ও সুচারুরূপে অজু করা। যে লোক এসব কাজ করবে সে কল্যাণের মধ্যে বেঁচে থাকবে, কল্যাণের পথে মরবে এবং তার জন্ম দিনের মত গুনাহ হতে পবিত্র হয়ে যাবে।মুসনাদু বাযযার ২৬৬৭
১৫. জাহান্নাম ও মুনাফেকি থেকে মুক্তি।আনাস বিন মালিক রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
مَنْ صَلّى لِلَّهِ أَرْبَعِينَ يَوْمًا فِي جَمَاعَةٍ يُدْرِكُ التَّكْبِيرَةَ الأُولَى كُتِبَتْ لَهُ بَرَاءَتَانِ بَرَاءَةٌ مِنَ النَّارِ وَبَرَاءَةٌ مِنَ النِّفَاقِ
কোন ব্যক্তি আল্লাহ তায়ালার সন্তোষ অর্জনের উদ্দেশ্যে একাধারে চল্লিশ দিন তাকবীরে উলার (প্রথম তাকবীর) সাথে জামাতে সালাত আদায় করবে তাকে দুটি নাজাতের ছাড়পত্র দেওয়া হয়। ১. জাহান্নাম হতে নাজাত এবং ২. মুনাফেকি হতে মুক্তি।হিদায়াতুর রুয়াত ২: ১৫, সুনানুত তিরমিজি ২৪১
দুশ্চিন্তা ও হতাশা দূরীকরণে মসজিদের ভূমিকা
আজকের সমাজে ডিপ্রেশন, দুশ্চিন্তা, ফ্রাস্ট্রেশন আর ঘুমের ওষুধ খাওয়া মানুষের সংখ্যা দিন দিন মহামারির মতো বাড়ছে। চাকরি, ব্যবসা, সংসার বা জীবনের নানা টানাপোড়েনে মানুষ মানসিকভাবে হতাশায় নিমজ্জিত। সাইকিয়াট্রিস্টের চেম্বারে লাইন দিয়েও যে মনের শান্তি মিলছে না, সেই পরম শান্তি রয়েছে আল্লাহর সেজদায়। আল্লাহ তায়ালা কুরআনুল কারীমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন-
أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
জেনে রেখো, কেবল আল্লাহর জিকির ও স্মরণের মাধ্যমেই অন্তরে প্রশান্তি নেমে আসে। সুরা রাদ ১৩: ২৮
পার্থিব জীবনের সমস্ত কোলাহল ও মানসিক চাপ বাইরে ফেলে একজন মানুষ যখন মসজিদে এসে দাঁড়ায়, তখন সে আল্লাহর সাথে সরাসরি যুক্ত হয়। মসজিদ হলো সেই নিরাপদ আশ্রয়, যা আধুনিক মানুষের চরম মানসিক অস্থিরতা দূর করে জীবনকে নতুন আশা দেয়।
পাঁচ ওয়াক্ত হাজিরা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জন
আমাদের বর্তমান সমাজের সবচেয়ে বড় সংকট হলো শৃঙ্খলার অভাব ও আত্মকেন্দ্রিকতা। অথচ প্রতিদিন পাঁচবার আজানের ধ্বনি আমাদের অলসতা ভেঙে এক সুনির্দিষ্ট নিয়মের সুতোয় বেঁধে দেয়। একজন মানুষ যতই ব্যস্ত থাকুক, পাঁচ ওয়াক্ত সালাতের জন্য মসজিদে যাওয়া তাকে সময়ানুবর্তী হতে বাধ্য করে। উপরন্তু, মসজিদে কোটিপতির পাশে যখন একজন দিনমজুর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, তখন মানুষের মনের ভেতরের অহংকার, হিংসা ও বড়াই চুরমার হয়ে যায়।
রাসুলুল্লাহ ﷺসালাতের মাধ্যমে জীবনের আত্মশুদ্ধির এক বাস্তব উদাহরণ দিয়ে বলেছেন-
أَرَأَيْتُمْ لَوْ أَنَّ نَهَرًا بِبَابِ أَحَدِكُمْ يَغْتَسِلُ فِيهِ كُلَّ يَوْمٍ خَمْسًا، مَا تَقُولُ ذَلِكَ يُبْقِي مِنْ دَرَنِهِ؟ قَالُوا: لَا يُبْقِي مِنْ دَرَنِهِ شَيْئًا، قَالَ: فَذَلِكَ مَثَلُ الصَّلَوَاتِ الْخَمْسِ، يَمْحُو اللَّهُ بِهَا الْخَطَايَا
তোমরা কী মনে করো, যদি তোমাদের কারো বাড়ির দরজায় একটি নদী থাকে আর সে তাতে প্রতিদিন পাঁচবার গোসল করে, তবে কি তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে? সাহাবিগণ বললেন, না, কোনো ময়লা থাকবে না।তিনি বললেন, পাঁচ ওয়াক্ত সালাতের দৃষ্টান্তও ঠিক তদ্রূপ; এর মাধ্যমে আল্লাহ তায়ালা বান্দার পাপসমূহ ধুয়ে-মুছে পরিষ্কার করে দেন।সহিহুল বুখারি ৫২৮, সহিহ মুসলিম ৬৬৭
মসজিদ যুব সমাজকে গোনাহ, অশ্লীলতা ও আধুনিক ফিতনা থেকে রক্ষার দুর্গ
আজকের যুব সমাজের দিকে তাকালে বুক কেঁপে ওঠে। অনলাইন পর্নোগ্রাফি, স্মার্টফোনের অবাধ অশ্লীলতা, মাদকের নীল ছোবল, কিশোর গ্যাং এবং চরিত্রহীনতার ফিতনা আমাদের তরুণদের জীবন ধ্বংস করে দিচ্ছে। পরিবার বা পুলিশ দিয়েও আজ সন্তানদের অন্যায় কাজ থেকে ফেরানো কঠিন হয়ে পড়েছে। এই অন্ধকার যুগে একজন তরুণকে পাপাচার থেকে বাঁচিয়ে রাখার একমাত্র মজবুত দুর্গ হলো মসজিদ।
যে তরুণ নিয়মিত মসজিদে আসার অভ্যাস গড়ে তোলে, সে খারাপ সঙ্গ ছেড়ে দ্বীনদার মানুষের সঙ্গ পায়। মসজিদের পবিত্র পরিবেশ তার হৃদয়কে অনুশোচনা শেখায় এবং গুনাহ থেকে ফিরিয়ে রাখে। কিয়ামতের সেই কঠিন দিনে, যখন কোনো ছায়া থাকবে না, তখন যেসব ভাগ্যবানেরা আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে।
রুজির বরকত ও জীবনে প্রশান্তি লাভে নিয়মিত মসজিদমুখী জীবনযাত্রার প্রভাব
আজকের সমাজে মানুষের আয়ের অঙ্ক বা বেতন হয়তো অনেক বড়, কিন্তু মাস শেষে হাতে কোনো টাকা থাকে না; পরিবারে শান্তি নেই, অসুস্থতা আর চিকিৎসাতেই টাকা উড়ে যায়- এটার মূল কারণ হলো ‘বরকত’ না থাকা। আমরা রিজিকের পেছনে ছুটছি ঠিকই, কিন্তু রিজিকদাতাকে ভুলে যাচ্ছি। আপনি সকালে ঘুম থেকে উঠে আল্লাহর ঘরে জামাতে সালাত দিয়ে দিন শুরু করুন, হালাল উপার্জনের উদ্দেশ্যে বের হোন- দেখবেন অল্প আয়েও জীবনে কত প্রশান্তি আসে।আল্লাহ তায়ালা কুরআনে ওয়াদা করেছেন-
وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا ۞ وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ
আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার সংকট থেকে উত্তরণের পথ বানিয়ে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দান করেন, যা সে কল্পনাও করতে পারে না।সুরা তলাক ১৩ : ২-৩
“মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত”- একটি ঈমানবিধ্বংসী ও বেয়াদবিমূলক উক্তি
মুহতারাম উপস্থিতি; আজকের আলোচনায় আমরা মসজিদের পরিচয়,পৃথিবীর সর্বপ্রথম ও ইসলামেরসর্বপ্রথম মসজিদ, ইসলামে মসজিদের গুরুত্ব, মসজিদ নির্মাণের ফজিলত, দুশ্চিন্তা ও হতাশা দূরীকরণে মসজিদের ভূমিকা, পাঁচ ওয়াক্ত হাজিরা ও নিয়মানুবর্তিতারমাধ্যমে আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জন, মসজিদ যুবসমাজকে গোনাহ,অশ্লীলতা ওআধুনিক ফিতনা থেকে রক্ষার দুর্গ, রুজির বরকত ও জীবনে প্রশান্তি লাভে নিয়মিতমসজিদমুখী জীবনযাত্রার প্রভাব এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। এই সবগুলো টপিকের মূল মেসেজ হলো, একজন মুমিনের শেষ আশ্রয় ও দৌড় মসজিদ ও মসজিদের মালিক পর্যন্ত।আমাদের সমাজের কিছু তথাকথিত শিক্ষিত, সুশীল ও ‘ভদ্রবেশী’ মানুষ আলেম-উলামা ও দ্বীনদার মুসলমানদের তুচ্ছতাচ্ছিল্য করার জন্য অত্যন্ত অহংকার নিয়ে একটি লোকপ্রবাদ আউড়ে থাকে- “মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত!”
বাহ্যিকভাবে এটি প্রবাদ মনে হলেও, এর ভেতরে লুকিয়ে আছে ভয়াবহ বেয়াদবি, ঈমানবিধ্বংসী অহংকার এবং দ্বীন সম্পর্কে চরম অজ্ঞতা। এটি কোনো সাধারণ ঠাট্টা নয়; বরং আলেমসমাজ ও আল্লাহর ঘরের মর্যাদা ক্ষুণ্ণ করার এক মনস্তাত্ত্বিক অপচেষ্টা।দুনিয়ার মিথ্যা ক্ষমতা, পদ-পদবি, সুদের আখড়া কিংবা পাপাচারের আড্ডার দিকে না ছুটে আল্লাহর ঘরের দিকে ধাবিত হওয়া একজন মানুষের জীবনের পরম সৌভাগ্য।বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে মসজিদ কেবল সালাতের ঘর ছিল না; এটি ছিল রাষ্ট্র পরিচালনা, সমাজ সংস্কার, বিবাদ মীমাংসা ও শিক্ষা প্রসারের সর্বাধুনিক কেন্দ্রবিন্দু।কিয়ামতের কঠিন ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, তখন যেসব ভাগ্যবানেরা আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবেন, তাঁদের অন্যতম হলেন-যার অন্তর সর্বদা মসজিদের সাথে যুক্ত থাকে। অতএব, যার দৌড় মসজিদ পর্যন্ত, তার গন্তব্য যে আরশের ছায়া এবং জান্নাত-এতে কোনো সন্দেহ নেই। বস্তুত আলেমদের এভাবে কটাক্ষ করার নেপথ্যে কাজ করে আমাদের সমাজের সুবিধাবাদী মানসিকতা; যেখানে লেনদেন, পর্দা কিংবা নামাজের মতো কঠিন বিধান আসলে অনেকেই বলে ফেলেন-এগুলো তো আলেমদের কাজ, আমাদের দ্বারা এত কিছু মানা সম্ভব না!” অথচ আল্লাহ তায়ালা আলেমদের জন্য আলাদা কোনো কুরআন বা শরিয়ত পাঠ্য করেননি, আর সাধারণ মানুষের জন্য ছাড়পত্র সহ ভিন্ন কোনো কিতাব পাঠাননি। নিজের প্রয়োজনে আলেমদের ডাকা আর নিজের ব্যবসা বা পরিবারে দ্বীন আসলে তা এড়িয়ে যাওয়া মূলত ইসলামকে বুফে রেস্তোরাঁর মতো নিজের সুবিধামতো ব্যবহার করার এক গুমরাহিপূর্ণ চেষ্টা।
অতএব, আলেমদের ছোট করার চেষ্টা না করে আমাদের প্রত্যেকের দৌড় যেন মসজিদমুখী হয় সেই তওবা ও সংকল্প করাই একজন খাঁটি মুমিনের আসল পরিচয়। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন। আমীন।
خُطْبَةُ الْجُمُعَةِ: الْمَسْجِدُ تَارِيخُهُ وَمَكَانَتُهُ وَدَوْرُهُ
الْخُطْبَةُ الْأُولَى
الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ الْمَسَاجِدَ بُيُوتَهُ فِي الْأَرْضِ، وَجَعَلَهَا مَأْوًى لِلْقُلُوبِ الْمُتْعَبَةِ وَالْأَرْوَاحِ الْمُشْتَاقَةِ، وَشَرَّفَ مَنْ عَمَرَهَا بِالصَّلَاةِ وَالذِّكْرِ وَالطَّاعَةِ. نَحْمَدُهُ سُبْحَانَهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ.وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَنَبِيَّنَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، الَّذِي أَسَّسَ فِي الْمَدِينَةِ مَسْجِدَهُ، فَكَانَ مَنْبَعَ الْهِدَايَةِ، وَمَدْرَسَةَ الْأُمَّةِ، وَمَرْكَزَ وَحْدَتِهَا. اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلَيْهِ، وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ، وَمَنْ تَبِعَهُمْ بِإِحْسَانٍ إِلَى يَوْمِ الدِّينِ.
أَمَّا بَعْدُ: فَأُوصِيكُمْ عِبَادَ اللَّهِ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ، يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ.
عِبَادَ اللَّهِ، إِنَّ الْجَسَدَ إِذَا أَتْعَبَهُ الْعَمَلُ طَلَبَ بَيْتًا يَأْوِي إِلَيْهِ وَسَقْفًا يَسْتُرُهُ. فَمَاذَا عَنِ الرُّوحِ الَّتِي بَيْنَ جَنْبَيْهِ؟ أَمَا تَتْعَبُ هِيَ أَيْضًا مِنْ هُمُومِ الدُّنْيَا وَأَوْزَارِ الذُّنُوبِ؟ إِنَّ لِلرُّوحِ بَيْتًا تَسْكُنُ إِلَيْهِ، وَمَلْجَأً تَطْمَئِنُّ فِيهِ، إِنَّهُ بَيْتُ اللَّهِ: الْمَسْجِدُ.
لَقَدْ فَرَضَ اللَّهُ عَلَيْنَا بَعْدَ الْإِيمَانِ أَعْظَمَ الْعِبَادَاتِ، وَهِيَ الصَّلَاةُ، فَهِيَ صِلَةُ الْعَبْدِ الْمُبَاشِرَةُ بِرَبِّهِ. وَفِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ خَمْسَ مَرَّاتٍ يَرْتَفِعُ النِّدَاءُ الْخَالِدُ: «حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ»، أَيْ: هَلُمُّوا إِلَى الطُّمَأْنِينَةِ، هَلُمُّوا إِلَى الْفَوْزِ الْحَقِيقِيِّ. وَلَمَّا هَاجَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمَدِينَةِ كَانَ أَوَّلُ مَا بَنَاهُ الْمَسْجِدَ، فَكَانَ بَيْتَ عِبَادَةٍ، وَجَامِعَةَ عِلْمٍ، وَمَرْكَزَ وَحْدَةٍ، وَمَنْبَعَ هِدَايَةٍ.
وَفِي خُطْبَتِنَا الْيَوْمَ نَقِفُ مَعَ مَعْنَى الْمَسْجِدِ وَتَارِيخِهِ، وَمَكَانَتِهِ وَفَضْلِ بِنَائِهِ، ثُمَّ مَعَ فَضْلِ السَّعْيِ إِلَيْهِ وَأَثَرِهِ فِي إِصْلَاحِ الْقُلُوبِ وَالْأَخْلَاقِ.
أَوَّلًا: مَعْنَى الْمَسْجِدِ «الْمَسْجِدُ» لَفْظٌ عَرَبِيٌّ، وَهُوَ اسْمُ مَكَانٍ مِنَ السُّجُودِ، أَيْ: مَوْضِعُ السُّجُودِ وَمَكَانُ الصَّلَاةِ. وَقَدْ عَرَّفَهُ الْفُقَهَاءُ بِأَنَّهُ: الْبُيُوتُ الْمَبْنِيَّةُ لِلصَّلَاةِ فِيهَا لِلَّهِ، فَهِيَ خَالِصَةٌ لَهُ سُبْحَانَهُ وَلِعِبَادَتِهِ.
وَقَدْ كَانَتِ الْأُمَمُ السَّابِقَةُ لَا تُصَلِّي إِلَّا فِي مَعَابِدِهَا الْمَخْصُوصَةِ، فَأَكْرَمَ اللَّهُ هَذِهِ الْأُمَّةَ بِفَضْلٍ لَمْ يُعْطَهُ غَيْرُهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُعْطِيتُ خَمْسًا لَمْ يُعْطَهُنَّ أَحَدٌ مِنَ الْأَنْبِيَاءِ قَبْلِي... وَجُعِلَتْ لِيَ الْأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا، فَأَيُّمَا رَجُلٍ مِنْ أُمَّتِي أَدْرَكَتْهُ الصَّلَاةُ فَلْيُصَلِّ.
ثَانِيًا: أَوَّلُ الْمَسَاجِدِ فِي الْأَرْضِ وَفِي الْإِسْلَامِ أَوَّلُ بَيْتٍ وُضِعَ لِعِبَادَةِ اللَّهِ فِي الْأَرْضِ هُوَ الْمَسْجِدُ الْحَرَامُ بِمَكَّةَ الْمُكَرَّمَةِ، قَالَ اللَّهُ تَعَالَى: إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ.
وَعَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ مَسْجِدٍ وُضِعَ فِي الْأَرْضِ أَوَّلُ؟ قَالَ: «الْمَسْجِدُ الْحَرَامُ». قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: الْمَسْجِدُ الْأَقْصَى. قُلْتُ: كَمْ كَانَ بَيْنَهُمَا؟ قَالَ: أَرْبَعُونَ سَنَةً، ثُمَّ أَيْنَمَا أَدْرَكَتْكَ الصَّلَاةُ بَعْدُ فَصَلِّهْ، فَإِنَّ الْفَضْلَ فِيهِ.
وَأَمَّا أَوَّلُ مَسْجِدٍ بُنِيَ فِي الْإِسْلَامِ فَهُوَ مَسْجِدُ قُبَاءٍ، شَارَكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنَفْسِهِ فِي بِنَائِهِ حِينَ هَاجَرَ، وَفِيهِ نَزَلَ قَوْلُهُ تَعَالَى: لَمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَى مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَنْ تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ. وَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَطَهَّرَ فِي بَيْتِهِ ثُمَّ أَتَى مَسْجِدَ قُبَاءٍ فَصَلَّى فِيهِ صَلَاةً كَانَ لَهُ كَأَجْرِ عُمْرَةٍ».
وَقَدْ ذَكَرَ الْقُرْآنُ مَسَاجِدَ الْأُمَمِ السَّابِقَةِ أَيْضًا، فَقَالَ فِي أَصْحَابِ الْكَهْفِ: قَالَ الَّذِينَ غَلَبُوا عَلَى أَمْرِهِمْ لَنَتَّخِذَنَّ عَلَيْهِمْ مَسْجِدًا، وَذَكَرَ الْمِحْرَابَ فِي قِصَّةِ زَكَرِيَّا وَمَرْيَمَ عَلَيْهِمَا السَّلَامُ: كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَ وَجَدَ عِنْدَهَا رِزْقًا.
ثَالِثًا: مَكَانَةُ الْمَسْجِدِ فِي الْإِسْلَامِ
الْمَسْجِدُ بَيْتُ اللَّهِ وَمِلْكُهُ، قَالَ تَعَالَى: فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ، وَقَالَ سُبْحَانَهُ: وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا.
الْمَسْجِدُ أَحَبُّ الْبِقَاعِ إِلَى اللَّهِ، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَحَبُّ الْبِلَادِ إِلَى اللَّهِ مَسَاجِدُهَا، وَأَبْغَضُ الْبِلَادِ إِلَى اللَّهِ أَسْوَاقُهَا.
الْمَسْجِدُ مَكَانٌ يُذْكَرُ فِيهِ اسْمُ اللَّهِ، قَالَ تَعَالَى: فِي بُيُوتٍ أَذِنَ اللَّهُ أَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فِيهَا اسْمُهُ يُسَبِّحُ لَهُ فِيهَا بِالْغُدُوِّ وَالْآصَالِ، رِجَالٌ لَا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالْأَبْصَارُ.
الْمَسْجِدُ مَوْضِعُ الصَّلَاةِ وَمُضَاعَفَةِ الْأَجْرِ، قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: صَلَاةُ الرَّجُلِ فِي الْجَمَاعَةِ تُضَعَّفُ عَلَى صَلَاتِهِ فِي بَيْتِهِ وَفِي سُوقِهِ خَمْسًا وَعِشْرِينَ ضِعْفًا... وَذَكَرَ تمام الحديث.
الْمَسْجِدُ مَوْضِعُ الِاعْتِكَافِ، قَالَ تَعَالَى: وَلَا تُبَاشِرُوهُنَّ وَأَنْتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ، وَهُوَ بَيْتُ كُلِّ تَقِيٍّ، قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْمَسْجِدُ بَيْتُ كُلِّ تَقِيٍّ.
رَابِعًا: فَضْلُ بِنَاءِ الْمَسَاجِدِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبِنَاءِ الْمَسَاجِدِ فِي الدُّورِ، وَأَنْ تُنَظَّفَ وَتُطَيَّبَ. وَهُوَ صَدَقَةٌ جَارِيَةٌ يَبْقَى أَجْرُهَا بَعْدَ الْمَوْتِ، قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ بَنَى مَسْجِدًا لِلَّهِ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ.
أَقُولُ قَوْلِي هَذَا، وَأَسْتَغْفِرُ اللَّهَ لِي وَلَكُمْ، فَاسْتَغْفِرُوهُ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ.
الْخُطْبَةُ الثَّانِيَةُ
الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ. أَمَّا بَعْدُ: فَيَا عِبَادَ اللَّهِ، اتَّقُوا اللَّهَ تَعَالَى وَأَطِيعُوهُ.
خَامِسًا: فَضْلُ السَّعْيِ إِلَى الْمَسْجِدِ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ وَرَاحَ، أَعَدَّ اللَّهُ لَهُ نُزُلَهُ مِنَ الْجَنَّةِ كُلَّمَا غَدَا أَوْ رَاحَ». وَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَشِّرِ الْمَشَّائِينَ فِي الظُّلَمِ إِلَى الْمَسَاجِدِ بِالنُّورِ التَّامِّ يَوْمَ الْقِيَامَةِ». وَمَنْ جَاءَ الْمَسْجِدَ فَهُوَ زَائِرُ اللَّهِ، قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَوَضَّأَ فِي بَيْتِهِ ثُمَّ أَتَى الْمَسْجِدَ فَهُوَ زَائِرُ اللَّهِ، وَحَقٌّ عَلَى الْمَزُورِ أَنْ يُكْرِمَ الزَّائِرَ. وَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ صَلَّى لِلَّهِ أَرْبَعِينَ يَوْمًا فِي جَمَاعَةٍ يُدْرِكُ التَّكْبِيرَةَ الْأُولَى كُتِبَتْ لَهُ بَرَاءَتَانِ: بَرَاءَةٌ مِنَ النَّارِ وَبَرَاءَةٌ مِنَ النِّفَاقِ.
سَادِسًا: أَثَرُ الْمَسْجِدِ فِي الْقَلْبِ وَالْأَخْلَاقِ وَالْمُجْتَمَعِ أَيُّهَا الْإِخْوَةُ الْكِرَامُ، انْظُرُوا إِلَى مُجْتَمَعِنَا الْيَوْمَ: الْبُيُوتُ تَزْدَانُ، وَالْأَمْوَالُ تَزْدَادُ، وَالْهَوَاتِفُ الذَّكِيَّةُ فِي كُلِّ يَدٍ، وَمَعَ ذَلِكَ تَنْهَارُ السَّكِينَةُ فِي الْقُلُوبِ، وَتَضْعُفُ الْأَخْلَاقُ، وَيَكْثُرُ الْقَلَقُ وَالِاكْتِئَابُ. وَالدَّوَاءُ فِي بَيْتِ اللَّهِ:) طُمَأْنِينَةُ الْقَلْبِ: قَالَ اللَّهُ تَعَالَى: أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ. الِانْضِبَاطُ وَتَزْكِيَةُ النَّفْسِ: يُنَادِينَا الْأَذَانُ خَمْسَ مَرَّاتٍ فَيَكْسِرُ الْكَسَلَ وَيُعَلِّمُنَا النِّظَامَ، وَيَقِفُ الْغَنِيُّ إِلَى جَانِبِ الْفَقِيرِ كَتِفًا بِكَتِفٍ فَيَذُوبُ الْكِبْرُ وَالْحَسَدُ. حِفْظُ الشَّبَابِ: يَعِيشُ شَبَابُنَا فِتَنًا كَالْعَوَاصِفِ، وَأَقْوَى حِصْنٍ يَحْمِيهِمْ مَسْجِدٌ يَأْلَفُونَهُ وَرِفْقَةٌ صَالِحَةٌ يَجِدُونَهَا فِيهِ. بَرَكَةُ الرِّزْقِ: فَمَنِ ابْتَدَأَ يَوْمَهُ بِالْجَمَاعَةِ فِي بَيْتِ اللَّهِ ثُمَّ خَرَجَ يَطْلُبُ الْحَلَالَ، بَارَكَ اللَّهُ لَهُ فِي قَلِيلِهِ، قَالَ تَعَالَى: وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا، وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ.
سَابِعًا: وَقْفَةٌ مَعَ مَقُولَةٍ جَائِرَةٍ يَرْدِّدُ بَعْضُ النَّاسِ اسْتِخْفَافًا بِالْعُلَمَاءِ وَالْمُتَدَيِّنِينَ مَقُولَةً مَفَادُهَا: «مُنْتَهَى سَعْيِ الْمُلَّا الْمَسْجِدُ!». وَهِيَ كَلِمَةٌ ظَاهِرُهَا مُزَاحٌ وَبَاطِنُهَا جَهْلٌ بِالدِّينِ. وَالْجَوَابُ عَلَيْهَا مِنْ ثَلَاثَةِ وُجُوهٍ:
الْمَسْجِدُ لَيْسَ لِلْعُلَمَاءِ وَحْدَهُمْ، بَلْ إِجَابَةُ نِدَاءِ الْأَذَانِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ.
الْوُصُولُ إِلَى الْمَسْجِدِ لَيْسَ ضَعْفًا بَلْ هُوَ غَايَةُ الْفَوْزِ، فَالْمُتَعَلِّقُ قَلْبُهُ بِالْمَسَاجِدِ يَسْتَظِلُّ بِظِلِّ الْعَرْشِ يَوْمَ الْقِيَامَةِ.
قَوْلُ بَعْضِهِمْ عِنْدَ الْمُعَامَلَاتِ وَالْحِجَابِ وَالصَّلَاةِ: «هَذَا شُغْلُ الْعُلَمَاءِ» هُوَ تَمَلُّصٌ مِنَ التَّكْلِيفِ، فَاللَّهُ لَمْ يُنْزِلْ لِلْعُلَمَاءِ شَرِيعَةً وَلِلْعَامَّةِ شَرِيعَةً أُخْرَى.
فَلْنَجْعَلْ سَعْيَنَا كُلَّنَا إِلَى الْمَسْجِدِ، وَلْنَعْقِدْ عَزْمَنَا عَلَى عِمَارَةِ بُيُوتِ اللَّهِ بِالصَّلَاةِ وَالذِّكْرِ وَالطَّاعَةِ.
عِبَادَ اللَّهِ، إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ، يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا. اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ.
اللَّهُمَّ أَعِزَّ الْإِسْلَامَ وَالْمُسْلِمِينَ. اللَّهُمَّ اجْعَلْ قُلُوبَنَا مُعَلَّقَةً بِالْمَسَاجِدِ، وَاجْعَلْنَا مِنَ الْمُحَافِظِينَ عَلَى الصَّلَوَاتِ فِي الْجَمَاعَاتِ. اللَّهُمَّ ارْزُقْنَا الطُّمَأْنِينَةَ فِي قُلُوبِنَا، وَالْبَرَكَةَ فِي أَرْزَاقِنَا، وَاحْفَظْ شَبَابَنَا مِنَ الْفِتَنِ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ. رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ.
عِبَادَ اللَّهِ، إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ. فَاذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ يَذْكُرْكُمْ، وَاشْكُرُوهُ عَلَى نِعَمِهِ يَزِدْكُمْ، وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ، وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ.