শায়খ উবাইদ উসমান
বিশিষ্ট লেখক ও গবেষক
মুহতারাম মুসল্লিয়ান! মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার ঈমান। খালেস ঈমানের বদৌলতে একজন মানুষ জান্নাতি হবে, আবার ঈমানহারা হওয়ার কারণে অনেক মানুষ চিরস্থায়ী জাহান্নামি হবে। এজন্য ঈমানের জন্য ক্ষতিকর, ঈমান বিধ্বংসী প্রতিটি জিনিসই দুনিয়া-আখেরাতের মধ্যে ক্ষতির বিবেচনায় সবচেয়ে বড় এবং ভয়ংকর। ইতিহাসে যত জাতি ধ্বংস হয়েছে, সর্বপ্রথম তাদের ঈমানি অধঃপতন হয়েছিল। কুরআনুল আল্লাহ বহুবার আমাদেরকে সতর্ক করেছেন, যেন আমরা ঈমান নষ্ট হওয়ার মতো কোনো পথে পা না বাড়াই। ঈমান নষ্ট হওয়ার সবচেয়ে ভয়ংকর দরজা হলো- অমুসলিমদের কোনো আচার-অনুষ্ঠান পছন্দ করা, তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করা। অমুসলিমদের অনুষ্ঠানে যাওয়ার বা পছন্দ করার কারণে ঈমানের শক্তি নষ্ট হয়ে যায়। ঈমান নষ্ট হয়ে গেলে যতই আমল করা হোক তা কোনো কাজে আসবে না। একবার বিধর্মীদের উৎসবের প্রতি সখ্যতা তৈরি হলে তা ঈমানের জন্য মারাত্মক হুমকির কারণ। তখন মানুষ ধীরে ধীরে ঈমান থেকে দূরে যেতে থাকে, কুফর-শিরকের কাছাকাছি যেতে থাকে।
তাই একজন মুমিনের জন্য সবচেয়ে বড় দায়িত্ব হলো, সে যেন তার ঈমানকে পাহারা দেয়, সেসব রাস্তা থেকে দূরে থাকে যেগুলো তাকে ধীরে ধীরে ঈমানহারা হওয়ার দিকে টেনে নিয়ে যায়। আজকাল অনেক মুসলমান হিন্দুদের পূজায় অংশগ্রহণ করাকে ফ্যাশন বানিয়ে নিয়েছে। অনেকের কাছে ঈদের আনন্দের চেয়েও পূজার আনন্দ বেশি মনে হয়, একজন মুমিনের জন্য অমুসলিমদের উৎসবে অংশগ্রহণ করার হুকুম কি, এই ভিন্ন ধর্মীয় উৎসবগুলোর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কী হবে? আমরা কিভাবে আমাদের ঈমান ও আকিদা অটুট রাখব? আজকের খুতবায় আমরা সেই বিষয়ে কিছু আলোচনার চেষ্টা করবো ইনশাল্লাহ।
আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম
কোনো মুসলিম যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে উত্তম, সমপর্যায়ের অথবা সঠিক বলে বিশ্বাস করে তাহলে সে মুরতাদ হয়ে যাবে। কারণ দীন-ইসলাম হচ্ছে বিশ্ব মানবতার জন্য আল্লাহ তায়ালার নিকট একমাত্র মনোনীত ও গ্রহণীয় জীবন ব্যবস্থার নাম। ইসলাম ছাড়া যত ধর্ম এবং মতাদর্শ রয়েছে সবই বাতিল-মিথ্যা। আল্লাহ তায়ালা বলেন,
إِنَّ الدِّينَ عِندَ اللَّـهِ الْإِسْلَامُ
আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম। সুরা আলে ইমরান ৩: ১৯
আল্লাহ তায়ালা অপর আয়াতে ইরশাদ করেন,
وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ
যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য দ্বীন তালাশ করে, কস্মিনকালেও তা গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভূক্ত হবে। সুরা আলে ইমরান ৩: ৮৫
অপর আয়াতে ইসলামকে Complete Code of Life আখ্যা দিয়ে আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
ٱلۡيَوۡمَ أَكۡمَلۡتُ لَكُمۡ دِينَكُمۡ وَأَتۡمَمۡتُ عَلَيۡكُمۡ نِعۡمَتِي وَرَضِيتُ لَكُمُ ٱلۡإِسۡلَـٰمَ دِينٗا
আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের উপর পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসেবে মনোনীত করলাম। সুরা মায়িদা ৫: ৩
মুসলিমদের জন্য পূজায় অংশগ্রহণ হারাম হওয়ার দশটি কারণ
১. বিধর্মীদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা বা তাদের দেবদেবী ও মূর্তি দেখার উদ্দেশ্যে তাদের উপাসনালয়ে যাওয়া তাদের সাদৃশ্য অবলম্বন’ করার শামিল- যা ইসলামে নিষিদ্ধ। কেননা এগুলো অমুসলিমদের বৈশিষ্ট্য। রাসুল ﷺ বলেন,
مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই দলভুক্ত। সুনানে আবু দাউদ ৪০৩১, সহিহুল জামে ২৮৩১
২. পূজায় যাওয়ার দ্বারা কাফের-মুশরিকদের দল ভারী করা হয়- যা হারাম।
৩. যে উৎসবে শিরকের মত আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত এবং ক্রোধ উদ্রেককারী কার্যক্রম সংঘটিত হয় সেখানে আল্লাহর অসন্তুষ্টি নাজিল হয়। উমর ইবনুল খাত্তাব রা. বলতেন,
اجْتَنِبُوا أَعْدَاءَ اللهِ ـ الْيَهُودَ وَالنَّصَارَى ـ فِي عِيدِهِمْ يَوْمَ جَمْعِهِمْ؛ فَإِنَّ السَّخَطَ يَنْزِلُ عَلَيْهِمْ فَأَخْشَى أَنْ يُصِيبَكُمْ
তোমরা আল্লাহর দুশমন ইহুদি-খৃষ্টানদের উৎসবসমূহে তাদের থেকে দূরে থাক। কারণ তাদের উপর আল্লাহর অসন্তোষ অবতীর্ণ হয়। ফলে এ আশঙ্কা আছে যে, তোমরাও তাতে আক্রান্ত হবে। বায়হাকি-আস-সুনান আল-কুবরা৯: ২৩৪; কানযুল উম্মাল ১৭৩২
চিন্তা করুন, যদি পূজা মণ্ডপে বা শিরকি কোনো কাজে লিপ্ত থাকা অবস্থায় মৃত্যু হয়ে যায়, তাহলে তার অবস্থা কি হবে, কি হালতে তার মৃত্যু হলো!
৪. কল্পিত দেব-দেবতা বা কথিত উপাস্যদের মূর্তি ও প্রতিকৃতি তৈরি এবং সেগুলোর উপাসনা করা তাদের নিজেদের বানোয়াট, মনগড়া ও অর্থহীন কাজ ছাড়া কিছু নয়। আল্লাহ তায়ালা বলেন,
إِنَّمَا تَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ أَوْثَانًا وَتَخْلُقُونَ إِفْكًا ۚ إِنَّ الَّذِينَ تَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ لَا يَمْلِكُونَ لَكُمْ رِزْقًا فَابْتَغُوا عِندَ اللَّهِ الرِّزْقَ وَاعْبُدُوهُ وَاشْكُرُوا لَهُ ۖ إِلَيْهِ تُرْجَعُونَ
তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমারই পূজা করছ এবং মিথ্যা উদ্ভাবন করছ। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছ, তারা তোমাদের রিজিকের মালিক নয়। কাজেই আল্লাহর কাছে রিজিক তালাশ কর, তাঁর ইবাদত কর এবং তাঁর কৃতজ্ঞতা প্রকাশ কর। তাঁরই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। সুরা আনকাবুত ২৯: ১৭
সুতরাং এই সকল বানোয়াট ও অসার জিনিস দেখতে যাওয়া কোন তাওহিদপন্থী মুমিনের জন্য শোভনীয় নয়। আল্লাহ তায়ালা বলেন,
وَٱلَّذِينَ لَا يَشۡهَدُونَ ٱلزُّورَ وَإِذَا مَرُّواْ بِٱللَّغۡوِ مَرُّواْ كِرَامٗا
আর (রহমানের বান্দা তারা) যারা মিথ্যার সাক্ষ্য হয় না এবং অসার কার্যকলাপের সম্মুখীন হলে আপন মর্যাদা রক্ষার্থে তা পরিহার করে চলে। সুরা আল ফুরকান ২৫: ৭২
অনেক মুফাসসিরের মতে, এ আয়াতে ‘মিথ্যা’ বলতে মুশরিকদের উৎসব বুঝানো হয়েছে।
৬. হিন্দুদের পূজামণ্ডপ, বৌদ্ধদের প্যাগোডা বা খৃষ্টানদের গির্জায় গিয়ে তাদের দেব-দেবতা ও শিরকি কার্যক্রম দেখে আনন্দ উপভোগ করলে অন্তর থেকে শিরক ও আল্লাহর নাফরমানিমূলক কার্যক্রমের প্রতি ঘৃণাবোধ চলে যাওয়ার এবং এসব হারাম কর্মের প্রতিবাদের মানসিকতা দুর্বল দূর হয়ে যায়।
৭. পূজায় যাওয়ার ফলে কাফেরদের ধর্মীয় রীতি-নীতি দ্বারা অন্তর প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার পরিণতি খুব ভয়াবহ। বিশেষ করে দুর্বল ঈমানের অধিকারী ব্যক্তির অন্তরে তাদের ধর্মের প্রতি ভালোবাসা ও আকর্ষণ বোধ তৈরি হতে পারে। এমনকি এ কারণে তার ইসলাম থেকে বের হয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে।
৮. বিধর্মীদের উৎসব এবং তাদের উপাসনালয়গুলোতে শিরকের মতো ভয়াবহ অপরাধ সংঘটিত হওয়ার পাশাপাশি গান-বাদ্য, বেপর্দা নারীদের অবস্থান, নারী-পুরুষের অবাধ মেলামেশা, মদপান, গাইরুল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ ও পশু বলি ইত্যাদি নানা ধরণের হারাম কাজ সংঘটিত হয়। সুতরাং এমন পাপে ভরা ও নোংরা পরিবেশে কোন আত্মমর্যাদাসম্পন্ন মুমিনের যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো ঈমানদার ব্যক্তি যদি দীনহীন বন্ধু-বান্ধবের প্ররোচনায় পড়ে বা কু- প্রবৃত্তির টানে সেখানে যায় তাহলে তার জন্য আবশ্যক হল, অনতিবিলম্বে সেখান থেকে ফিরে আসা এবং আল্লাহর নিকট লজ্জিত অন্তরে তওবা করা।
৯. অমুসলিমদের ধর্মীয় উৎসবে মুসলিমদের ভিড় করার ফলে কিছু দুর্বৃত্ত এই সুযোগে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করে এবং স্বার্থান্বেষীরা পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে সমাজে অস্থিরতা তৈরি করে থাকে যা বহু ঘটনা থেকে প্রমাণিত।
১০. বিধর্মীদের ধর্মীয় উৎসব পালনে সাহায্য-সহযোগিতা করা জায়েজ নয়। কারণ তা মূলত: আল্লাহদ্রোহিতা ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতার শামিল যা আল্লাহ তায়ালা নিষিদ্ধ করেছেন। তিনি বলেন,
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّـهَ ۖ إِنَّ اللَّـهَ شَدِيدُ الْعِقَابِ
আর সৎকর্ম ও আল্লাহ ভীতিতে একে অন্যের সহায়তা কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আর আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তায়ালা কঠোর শাস্তি দাতা। সুরা মায়িদা ৫: ২
শিরকের ভয়াবহ পরিণতি
১. শিরক সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ
আল্লাহর সাথে কাউকে শরীক করো না। নিশ্চয়ই শিরক সবচেয়ে বড় পাপ। লোকমান ৩১: ১৩
অপর হাদিসে শিরকের ভয়াবহতা সম্বন্ধে রাসুল ﷺইরশাদ করেন,
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِى بَكْرَةَ عَنْ أَبِيهِ رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَلاَ أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ. قُلْنَا بَلَى يَا رَسُولَ اللَّهِ. قَالَ الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ. وَكَانَ مُتَّكِئًا فَجَلَسَ فَقَالَ أَلاَ وَقَوْلُ الزُّورِ وَشَهَادَةُ الزُّورِ، أَلاَ وَقَوْلُ الزُّورِ وَشَهَادَةُ الزُّورِ. فَمَا زَالَ يَقُولُهَا حَتَّى قُلْتُ لاَ يَسْكُتُ
আব্দুর রহমান তার পিতা সূত্রে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ ﷺ বলেছেন, আমি কি তোমাদের সব থেকে বড় গুনাহ সম্পর্কে সতর্ক করব না? আমরা বললাম; অবশ্যই সতর্ক করবেন হে আল্লাহর রাসুল ﷺ! তিনি বললেন, আল্লাহর সাথে কোন কিছুকে অংশীদার গণ্য করা, পিতা-মাতার অবাধ্যতা করা। এ কথা বলার সময় তিনি হেলান দিয়ে উপবিষ্ট ছিলেন। এরপর সোজা হয়ে বসলেন এবং বললেন, মিথ্যা বলা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া একথা তিনি দু বার করে বললেন এবং ক্রমাগত বলেই চললেন। এমনকি আমি বললাম, তিনি মনে হয় থামবেন না। সহিহুল বুখারি ৫৯৭২
২. শিরকক্ষমার অযোগ্য অপরাধ। আল্লাহ বলেন,
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا
নিশ্চয়ই আল্লাহ ঐ ব্যক্তিকে ক্ষমা করেন না, যে তাঁর সাথে অন্যকে শরীক করে। এতদ্ব্যতীত তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে থাকেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করল, সে ব্যক্তি মহাপাপের অপবাদ দিল। সুরা নিসা ৪: ৪৮
তিনি আরো বলেন,
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدً
নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন না, যে তাঁর সাথে কাউকে শরীক করে। এটা ব্যতীত যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে থাকেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করল, সে ব্যক্তি দূরতম ভ্রষ্টতায় নিপতিত হল। নিসা ৪/১১৬
৩. শিরক করে মারা গেলে আল্লাহ তায়ালা ঐ ব্যক্তিকে ক্ষমা করবেন না। তাই কেউ যদি এই পাপ করে ফেলে তাকে সাথে সাথে তাওবা করতে হবে।
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَقَالَ اللَّهُ تَعَالَى: يَا ابْنَ آدَمَ، إِنَّكَ مَا دَعَوْتَنِي وَرَجَوْتَنِي غَفَرْتُلَكَ عَلَى مَا كَانَ فِيكَ وَلَا أُبَالِي، يَا ابْنَ آدَمَ، لَوْ بَلَغَتْ ذُنُوبُكَ عَنَانَ السَّمَاءِ، ثُمَّ اسْتَغْفَرْتَنِي، غَفَرْتُ لَكَ وَلَا أُبَالِي، يَا ابْنَ آدَمَ، إِنَّكَ لَوْ أَتَيْتَنِي بِقُرَابِ الْأَرْضِ خَطَايَا، ثُمَّ لَقِيتَنِي لَا تُشْرِكُ بِي شَيْئًا، لَأَتَيْتُكَ بِقُرَابِهَا مَغْفِرَةً.
হজরত আনাস রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন- আল্লাহ তায়ালা ঘোষণা করেন:হে আদম সন্তান!তুমি যতদিন পর্যন্ত আমাকে ডাকবে এবং আমার নিকট আশাবাদী থাকবে, তোমার থেকে যতই গুনাহ হোক না কেন, আমি তোমাকে ক্ষমা করে দেব- এতে আমি কোনো পরোয়া করব না। হে আদম সন্তান!তোমার গুনাহের পরিমাণ যদি আসমানের উচ্চতা বা মেঘমালা স্পর্শও করে, এরপর তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, তবে আমি তোমাকে ক্ষমা করে দেব- এতে আমি সামান্যতম পরোয়া করব না। হে আদম সন্তান!তুমি যদি সম্পূর্ণ পৃথিবী ভরা গুনাহ নিয়েও আমার দরবারে হাজির হও, কিন্তু আমার সাথে কাউকে শরিক না করে থাকো, তবে আমিও সমপরিমাণ বিপুল ক্ষমা নিয়ে তোমার সম্মুখে হাজির হব। সুনানুত তিরমিজি৩৫৪০
৪. শিরকের কারণেসব নেক আমলবাতিল হয়ে যায়। আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
ذَلِكَ هُدَى اللَّهِ يَهْدِي بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَلَوْ أَشْرَكُوا لَحَبِطَ عَنْهُمْ مَا كَانُوا يَعْمَلُونَ
এটাই আল্লাহর হেদায়াত। তিনি স্বীয় বান্দাদের মধ্যে যাকে চান এ পথে পরিচালিত করেন। তবে যদি তারা শিরক করত, তাহলে তাদের সব কাজকর্ম নিস্ফল হয়ে যেতো। সুরা আনআম৭: ৮৮
তিনি আরো বলেন,
وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
অথচ নিশ্চিতভাবে তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের (নবীদের) প্রতি (তাওহীদের) প্রত্যাদেশ করা হয়েছে। অতএব যদি তুমি শিরক কর, তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। যুমার ৩৯/৬৫
৫.শিরকের কারণে আসমান ফেটে যাওয়ার উপক্রম হয়।ইরশাদ হয়েছে,
لَّقَدۡ جِئۡتُمۡ شَیۡـًٔا إِدࣰّا ٨٩ تَكَادُ ٱلسَّمَـٰوَٰتُ یَتَفَطَّرۡنَ مِنۡهُ وَتَنشَقُّ ٱلۡأَرۡضُ وَتَخِرُّ ٱلۡجِبَالُ هَدًّا
তোমরা (যারা আল্লাহর সাথে সন্তান সাব্যস্থ করছো তারা) প্রকৃতপক্ষে অতি গুরুতর কথার অবতারণা করেছ। অসম্ভব নয় এর কারণে আকাশ ফেটে যাবে, ভূমি বিদীর্ণ হবে এবং পাহাড় ভেঙ্গে-চুরে পড়বে।সুরা মারয়াম ১৯: ৮৯-৯০
৬. শিরককারীর জন্য রাসুল ﷺ শাফায়াত করবেন না।
عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَتَانِي آتٍ مِنْ عِنْدِ رَبِّي، فَخَيَّرَنِي بَيْنَ أَنْ يُدْخِلَ نِصْفَ أُمَّتِي الْجَنَّةَ وَبَيْنَ الشَّفَاعَةِ، فَاخْتَرْتُ الشَّفَاعَةَ، وَهِيَ لِمَنْ مَاتَ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا
আওফ ইবনু মালিক আল-আশজাঈ রাদি. হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺবলেছেন, আল্লাহ তায়ালার পক্ষ থেকে একজন আগন্তুক আমার সামনে আসলেন এবং দুটি প্রস্তাবের যে কোন একটি গ্রহণের স্বাধীনতা দিলেন।
ক. আমার উম্মতের অর্ধেক সংখ্যক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে।
খ. আমার সুপারিশের সুযোগ থাকবে। আমি সুপারিশ করাকেই বেছে নিলাম। আর তা হবে সেই সকল ব্যক্তির জন্য যে সকল ব্যক্তি আল্লাহ তায়ালার সাথে কোন শরীক না করে মৃত্যুবরণ করেছে। তিরমিজি:২৪৪১
শিরক মহা পাপ। তওবা ব্যতীত কখনো এ পাপ ক্ষমা হয় না। তবে অন্য পাপ করে তাওবা ছাড়া মারা গেলে আল্লাহ তায়ালা চাইলে তাকে ক্ষমা করতে পারেন। অথবা জাহান্নামে দিয়ে পাপের শাস্তি ভোগ করার পর কালিমার বদৌলতে এক সময় জান্নাতে পাঠাবেন।
ইসলামের মূল থিম: তাওহিদ গ্রহণ ও শিরক বর্জন
ইসলামের সমস্ত ভিত্তির মূল ও কেন্দ্রবিন্দু হলো তাওহিদ গ্রহণ করা এবং শিরক বর্জন করা। এই থিম বাদ দিয়ে অন্য সকল থিম আঁকড়ে ধরা হলেও কোনো কাজ হবে না। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, সদাচার, আখেরাতের প্রতি বিশ্বাস, মানুষের সাথে ভ্রাতৃত্বপূর্ণ আচরণ- এই সবকিছুই গুরুত্বপূর্ণ। তবে এই সমস্ত বিষয় তাওহীদ গ্রহণ ও শিরক বর্জনের উপর ভিত্তি করে অর্থবহ হয়।
অর্থাৎ, যদি কেউ ন্যায়বিচার বা সদাচার করে, কিন্তু তাওহিদে বিশ্বাসী না হয় তাহলে তার কোনো কাজ আল্লাহর দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে না। ইসলামের এই মূল থিম ছাড়া অন্যান্য থিম যতই আঁকড়ে ধরা হোক, তা বাস্তবে কোনো ফল দেয় না। তাই, আমাদের ইবাদত, আমল ও জীবনাচরণ সবই তাওহিদ মেনে এবং শিরক থেকে দূরে থেকে পরিচালনা করা অপরিহার্য।
১. আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা।আল্লাহ ব্যতীত অন্য কারও জন্য এই গুণগুলো সাব্যস্ত করা যাবে না।
আল্লাহ সবকিছুর মালিক,
اللَّهُ خَالِقُ كُلِّ شَيْءٍ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ
আল্লাহ সকল কিছুর সৃষ্টিকর্তা এবং তিনি প্রত্যেক কিছুর ওপর রক্ষাকর্তা। সুরা যুমার ৩৯:৬২
২. ইবাদত কেবল আল্লাহর জন্য।
وَٱعۡبُدُواْ ٱللَّهَ وَلَا تُشۡرِكُواْ بِهِۦ شَيۡـٔٗا
তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাঁর সাথে কাউকে শরীক করো না। সুরা নিসা ৪: ৩৬
৩.শিরক সবচেয়ে বড় গুনাহ।
إِنَّ ٱللَّهَ لَا يَغۡفِرُ أَن يُشۡرَكَ بِهِۦ وَيَغۡفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَآءُۚ
নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শরীক করাকে ক্ষমা করেন না, তবে এর বাইরে যাকে ইচ্ছা ক্ষমা করেন। সুরা নিসা:৪/ ৪৮
৪. তাওহিদই সকল নবীর দাওয়াতের মূল বিষয়।
وَلَقَدۡ بَعَثۡنَا فِي كُلِّ أُمَّةٖ رَّسُولًا أَنِ ٱعۡبُدُواْ ٱللَّهَ وَٱجۡتَنِبُواْ ٱلطَّـٰغُوتَۖ
আমি প্রত্যেক উম্মতে একজন রাসুল পাঠিয়েছি (বার্তা দিয়ে): তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। সুরা নাহল ১৬: ৩৬
৫. শিরক অমার্জনীয় অপরাধ ও চিরস্থায়ী শাস্তির কারণ।
إِنَّهُۥ مَن يُشۡرِكۡ بِٱللَّهِ فَقَدۡ حَرَّمَ ٱللَّهُ عَلَيۡهِ ٱلۡجَنَّةَ وَمَأۡوَىٰهُ ٱلنَّارُۖ
যে আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার আশ্রয় হবে জাহান্নাম। সুরা মায়িদা ৫: ৭২
৬. কালিমায়ে তাওহিদ ইসলামের মূল চাবিকাঠি। হজরত আবুদ দারদা রাদি. রাসুলুল্লাহ ﷺথেকে বর্ণনা করেছেন,
مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ
যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। ২৭৪৯১
আরবের মুশরিকদের তুলনায় বর্তমান হিন্দুদের শিরক আরো ভয়াবহ
১. হিন্দুরা সর্বাবস্থায় তাদের দেবদেবীদের ডাকে। আরবের মুশরিকরা মূর্তি পূজা করলেও বিপদের সময় একনিষ্ঠভাবে আল্লাহ তায়ালাকে ডাকত। কুরআনুল কারিমে এসেছে।
اِذَا رَکِبُوۡا فِی الۡفُلۡکِ دَعَوُا اللّٰہَ مُخۡلِصِیۡنَ لَہُ الدِّیۡنَ۬ۚ فَلَمَّا نَجّٰہُمۡ اِلَی الۡبَرِّ اِذَا ہُمۡ یُشۡرِکُوۡنَ
তারা যখন জলযানে আরোহণ করে তখন একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে। অতঃপর তিনি যখন স্থলে এনে তাদেরকে উদ্ধার করেন, তখনই তারা শরীক করতে থাকে। সুরা আনকাবুত ২৯: ৬৫
তাফসিরে তাওযিহুল কুরআনে আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, আরব মুশরিকদের রীতি ছিল বড় আজব। যখন সাগরে তরঙ্গ-বেষ্টিত হয়ে পড়ত এবং সাক্ষাৎ মৃত্যুর সম্মুখীন হত, তখন তাদের কোনও মূর্তির কথা স্মরণ হত না, দেব-দেবীর কথাও না; তখন সাহায্যের জন্য কেবল আল্লাহ তায়ালাকেই ডাকত। কিন্তু আল্লাহ তায়ালার রহমতে যখন প্রাণ নিয়ে তীরে পৌঁছতে সক্ষম হত, তখন তাঁকে ছেড়ে আবার সেই প্রতিমাদের পূজায়ই লিপ্ত হত।
২. আরবের মুশরিকরা সৃষ্টিকর্তা রিজিকদাতা, মৃত্যুদাতা তথা পালনকর্তা হিসেবে একমাত্র আল্লাহ তায়ালাকেই মানতো। কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে,
وَلَئِنۡ سَاَلۡتَہُمۡ مَّنۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَسَخَّرَ الشَّمۡسَ وَالۡقَمَرَ لَیَقُوۡلُنَّ اللّٰہُۚ فَاَنّٰی یُؤۡفَکُوۡنَ
তুমি যদি তাদেরকে জিজ্ঞেস কর, কে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং সূর্য ও চন্দ্রকে কাজে নিয়োজিত করেছেন, তবে তারা অবশ্যই বলবে, আল্লাহ! তাহলে তারা দিকভ্রান্ত হয়ে কোন দিকে ফিরে যাচ্ছে? সুরা আনকাবুত ২৯:৬১
وَلَئِنۡ سَاَلۡتَہُمۡ مَّنۡ نَّزَّلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَحۡیَا بِہِ الۡاَرۡضَ مِنۡۢ بَعۡدِ مَوۡتِہَا لَیَقُوۡلُنَّ اللّٰہُؕ قُلِ الۡحَمۡدُ لِلّٰہِؕ بَلۡ اَکۡثَرُہُمۡ لَا یَعۡقِلُوۡنَ
যদি তুমি এদেরকে জিজ্ঞাসা কর, আকাশ হতে বারি বর্ষণ করে কে ভূমিকে সঞ্জীবিত করেন এর মৃত্যুর পর ? এরা অবশ্যই বলবে, ‘আল্লাহ’। বল, সমস্ত প্রশংসা আল্লাহরই। কিন্তু এদের অধিকাংশই এটা অনুধাবন করে না। সুরা আনকাবুত ২৯: ৬৩
وَلَئِنۡ سَاَلۡتَہُمۡ مَّنۡ خَلَقَہُمۡ لَیَقُوۡلُنَّ اللّٰہُ فَاَنّٰی یُؤۡفَکُوۡنَۙ
যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, কে তাদেরকে সৃষ্টি করেছেন, তবে অবশ্যই তারা বলবে, আল্লাহ। অতঃপর তারা কোথায় ফিরে যাচ্ছে ? সুরা যুখরুফ ৪৩: ৮৭
এমনকি আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো। তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ হয়েছে, বদর যুদ্ধের সময় সে হঠকারিতার কারণে নিম্নের আয়াতের কথাগুলো বলেছিল,
وَاِذۡ قَالُوا اللّٰہُمَّ اِنۡ کَانَ ہٰذَا ہُوَ الۡحَقَّ مِنۡ عِنۡدِکَ فَاَمۡطِرۡ عَلَیۡنَا حِجَارَۃً مِّنَ السَّمَآءِ اَوِ ائۡتِنَا بِعَذَابٍ اَلِیۡمٍ
যখন তারা বলেছিল, হে আল্লাহ! এই কুরআনই যদি আপনার পক্ষ হতে আগত সত্য হয়ে থাকে, তবে আমাদের প্রতি আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষণ করুন অথবা আমাদের প্রতি কোন মর্মন্তুদ শাস্তি নিক্ষেপ করুন। সুরা আনফাল ৮: ৩২
মক্কার কাফেররা আল্লাহর প্রতি ঈমান আনলেও আল্লাহর সাথে লাত, মানাত ইত্যাদিকে শরিক করতো। ইসলামের সাথে এটাই তাদের দূরত্বের কারণ।
৪. আরবের মুশরিকরা মূর্তি পূজা করলেও মৃত্যুর পর পুনর্জীবনে বিশ্বাস করত না। কিন্তু হিন্দু মুশরিকরা তাদের প্রায় সকলেই পুনর্জীবনে বিশ্বাস করে। যার ফলে তারা পশুপাখি ও জীবজন্তুরও পূজা করে। কারণ তাদের ধারণা অনুযায়ী এই বাঘ, হাতি, কুকুর ইত্যাদি তাদেরই পূর্বসূরী কেউ। এর বিপরীতে আরবের মুশরিকরা ছিলো সম্পূর্ণ আলাদা। তারা এমন ভ্রান্ত বিশ্বাস লালন করতো না।
৫. আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম বানানোর জন্য আরবের মুশরিকরা দেবতার পূজা করতো। যা কুরআনুল কারিমে বর্ণনা করা হয়েছে।
اَلَا لِلّٰہِ الدِّیۡنُ الۡخَالِصُؕ وَالَّذِیۡنَ اتَّخَذُوۡا مِنۡ دُوۡنِہٖۤ اَوۡلِیَآءَۘ مَا نَعۡبُدُہُمۡ اِلَّا لِیُقَرِّبُوۡنَاۤ اِلَی اللّٰہِ زُلۡفٰیؕ اِنَّ اللّٰہَ یَحۡکُمُ بَیۡنَہُمۡ فِیۡ مَا ہُمۡ فِیۡہِ یَخۡتَلِفُوۡنَ۬ؕ اِنَّ اللّٰہَ لَا یَہۡدِیۡ مَنۡ ہُوَ کٰذِبٌ کَفَّارٌ
স্মরণ রেখো, খালেস আনুগত্য তাঁরই প্রাপ্য। যারা তাঁকে ছাড়া অন্যসব অভিভাবক বানিয়ে নিয়েছে (এই কথা বলে যে,) আমরা তাদের উপাসনা করি কেবল এজন্য যে, তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে, আল্লাহ তাদের মধ্যে সেই বিষয়ে মীমাংসা করে দেবেন যার মাঝে তারা মতবিরোধ করছে। নিশ্চয়ই আল্লাহ এমন কোন ব্যক্তিকে পথে আনেন না, যে চরম মিথ্যুক, ঘোর কাফের। সুরা যুমার ৩৯: ৩
আর হিন্দুরা কেবল তাদের দেব-দেবীদের পূজা করে।
৬. আরবের মুশরিকরা নির্দিষ্ট কয়েকটি মূর্তির পূজা করতো। যেমন: লাত, উজ্জা, হুবল, মানাত, ইসয়াফ, নায়েলা সহ আরও কিছু। কিন্তু হিন্দু মুশরিকরা অসংখ্য দেবদেবীর পূজা করে। এমনকি গরু, জীবজন্তু, গাছপালা এবং লিঙ্গেরও পূজা করে।
৭. আরবের মুশরিকরা মূর্তি পূজা করলেও শুধু নারীদের বিয়ে করতো। কিন্তু হিন্দু মুশরিকরা গাছ-গাছালিকেও বিয়ে করে এবং এক বৃক্ষকে আরেক বৃক্ষের সাথে বিয়ে দেয়। এমনকি বর্তমানের এই উন্নত জামানায় হিন্দু সেলেব্রিটিদের কলাগাছের সাথে বিয়ে হতে দেখা যায়!
৮. আরবের মুশরিকদের স্বাভাবিকভাবে মাটিতে দাফন করা হতো। কিন্তু হিন্দু মুশরিকদের লাশ আগুনে পুড়িয়ে ফেলা হয়।
‘ধর্ম যার যার,উৎসব সবার’ এটি কুফরি স্লোগান;সঠিক হলো,‘ধর্ম যার উৎসব তার’
১. এটি কয়েকটি কারণে শিরক ও কুফরি স্লোগান।ধর্ম যার যার, উৎসব সবার, ১০-১৫ বছর আগেও হিন্দুদের পূজার অবস্থা এমন ছিল না। তারা তাদের মন্দিরের ভিতর তাদের উৎসব পালন করতো। বিশেষ করে ২০১৬ সাল থেকে হিন্দুদের পূজাকে ঢালাওভাবে প্রচার করা হতে থাকে। বিশেষ করে ধর্মবিদ্বেষী কিছু সুশীল এবং মিডিয়া এক্ষেত্রে অবদান রাখে। তারা জোরেশোরে প্রচার করতে থাকে, ধর্ম যার যার উৎসব সবার। খুবই চিন্তার বিষয় হলো, এই স্লোগান পূজা, বুদ্ধ পূর্ণিমা বা খ্রিস্টানদের অনুষ্ঠানের সময় প্রচার করা হলেও মুসলমানদের ঈদের সময় একথা ঘুণাক্ষরেও মুসলমানদের ঈদের সময় তাদের মুখে আসে না। হঠাৎ করে পূজার এত প্রচার-প্রসার এটা যে উদ্দেশ্যমূলক দূরভিসন্ধি তা বোঝার আর বাকি থাকে না।সুবিধাবাদী সেক্যুলার ও রাজনীতিবিদরা এই শিরকি স্লোগান দিয়ে থাকে।
ব্যাপারটা আরো পরিষ্কার করে বোঝার জন্য বলি, ঈদুল আজহার সময় আমরা ইবাদত হিসেবে গরু জবাই করি। অথচ, এই গরু হিন্দুদের কাছে পূজার বস্তু। তাদেরকে গরুর গোশত খেতে আসার দাওয়াত দেওয়ার অর্থ হলো তাদেরকে অপমান করা। শুধু গরুর গোশত খাওয়ার অপরাধে আমাদের পার্শ্ববর্তী দেশে মুসলমানদেরকে পিটিয়ে হত্যার করার ঘটনা পর্যন্ত ঘটছে। উট-দুম্বা-ছাগল-ভেড়া-মহিষ কুরবানির সুযোগ থাকলেও পাক-ভারত উপমহাদেশে বেশিরভাগ ক্ষেত্রে গরু দিয়ে কুরবানি দেওয়া হয়। আরবিতে গরুতে বাকারা বলা হয়। যেহেতু বেশি সংখ্যক কুরবানি গরু দ্বারা হয়, এজন্য এই ঈদকে বকরা ঈদ বলা হয়। এখন মুসলমানদের বকরা ঈদ বা কুরবানির ঈদে যদি হিন্দুদের ডাকা হয়, তোমরা আমাদের কুরবানির আয়োজনে শরিক হও, তাহলে তারা আনন্দিত হওয়ার পরিবর্তে কষ্ট পাবে, কারণ এখানে যে গরু জবাই করা হচ্ছে তা তাদের কাছে দেবতা, পূজা করার বস্তু। ঠিক তেমনিভাবে হিন্দুদের পূজায় মুসলমানদের যাওয়া এর চেয়েও হাজারগুণ বেশি অপমানজনক। কারণ সাধারণ একজন মুসলমানও জানেন,
إِنَّ ٱلشِّرۡكَ لَظُلۡمٌ عَظِیمࣱ
নিশ্চয়ই শিরক মহা জুলুম। সুরা লুকমান৩১: ১৩
২. পূজাকে কেন্দ্র করে ‘প্রতিমা’ তৈরি করা হয়। প্রসাদ বিতরণ করা হয়। বহু রকম কেনাকাটা ও আয়োজনের সমারোহ চালানো হয়। এভাবেই পূজাকেন্দ্রিক মহা এক উৎসবের ব্যবস্থা করা হয়। সুতরাং এ উৎসব-আনন্দ আর ধর্মীয় বিশ্বাস প্রত্যেকটাই একটা অপরটার সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তাই এখানে উৎসব-আনন্দের বিষয়টিকে পৃথক করে দেখা এবং পূজার বিষয়টিকে পৃথক করে দেখার কোনো সুযোগ নেই।
আরেকটি উদাহরণ দেই,বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে প্রত্যেকেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের কার্যক্রম পরিচালনা করছে। এতোটুকু সঠিক আছে কিন্তু একদলের লোক যদি আরেক দলের লোকদেরকে ডাকতে থাকে দাওয়াত দিতে থাকে প্রকাশ্যভাবে এটা খুবই দৃষ্টিকটু এবং অন্যায্য।
অনুরূপভাবে বাংলাদেশে অন্য দেশের এম্বেসি আছে,আবার অন্য দেশে বাংলাদেশের এম্বেসি আছে। বাংলাদেশের জাতীয় দিবসে বাংলাদেশের এম্বেসির লোকজন অন্য দেশে বসেই বাংলাদেশের জাতীয় উৎসব পালন করে থাকে। অনুরূপভাবে অন্য দেশের লোকজন বাংলাদেশে তাদের এম্বেসিতে তাদের দেশের রাষ্ট্রীয় দিনগুলো পালন করে থাকে। বাংলাদেশের এম্বেসির লোকজনকে অন্য দেশের মানুষ তাদের দেশে থাকার কারণে তাদের দেশের উৎসব পালন করতে বাধ্য করতে পারবে না। তেমনি বাংলাদেশে যারা আছে তাদেরকে বাংলাদেশের দিবসগুলো পালন করতে বাধ্য করা যাবে না। অনুরূপভাবে এক ধর্মের বিধান অন্য ধর্মের মানুষদের উপর কোনো কৌশলেই চাপিয়ে দেওয়া যাবে না।
তথাকথিত কিছু উদারমনা হিন্দুদের পূজায় যাওয়াকে উদারতা মনে করে, এটা আসলে উদারতা নয় এটা দীন সম্বন্ধে উদাসীনতা।
৩.ইসলামের দৃষ্টিতে এ ধরনের কথা বা আকিদায় বিশ্বাস করার কোনো সুযোগই নেই। কারণ, ঈমান ও ইসলাম হচ্ছে একক ও নিরঙ্কুশ বিষয়। এখানে কোনো প্রকারের মিশ্রণের ন্যূনতম স্থান নেই।
প্রত্যেক ধর্মের অনুসারীদের ধর্মীয় উৎসব পালনে রয়েছে স্বাধীনতা
ইসলামের সাথে অপর ধর্মের অনুসারীদের সহাবস্থান এবং অন্য ধর্মের অনুসারীদের আপন আপন উৎসব নির্বিঘ্নে পালন করতে সহযোগিতার বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি অত্যন্ত পরিষ্কার। ইসলাম এতে পূর্ণ সমর্থন দেয়। ইসলামের স্পষ্ট নীতি হচ্ছে, যে কোনো ধর্মাবলম্বী নিজস্ব গণ্ডির মধ্যে তার ধর্ম পালন করুক, করতে পারবে। নিজস্ব পরিধির মধ্যে ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা তার রয়েছে। ইসলাম এক্ষেত্রে কোনো প্রকার অসহযোগিতা ও প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। বরং তাদের নিজস্ব গণ্ডির ভেতরে থেকে এগুলো পালন করার জন্য ইসলামী সরকারের পক্ষ থেকে ইসলামী খেলাফতের সময়গুলোতে প্রয়োজনীয় সহযোগিতাও দেয়া হয়েছে।হজরত উমর রা. তাঁর শাসনামলে ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় বানানোর সুযোগও দিয়েছেন। ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রত্যেক ধর্মের নিজস্ব। এ উপলক্ষে আয়োজিত উৎসব ও আনন্দও তাদের নিজস্ব। ইসলাম ধর্মাবলম্বীদের অন্যদের ধর্মীয় কাজে যোগ দেওয়া, সেগুলোকে পছন্দ করা, সে উৎসবকে নিজের উৎসব মনে করার কোনো একটি বিষয়ই শরীয়ত কর্তৃক সমর্থিত নয়।
মূলত অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে সহাবস্থান, নিজস্ব পরিধির মধ্যে তাদের ধর্মপালনের অধিকার একটি সমর্থিত ও স্বীকৃত বিষয়। এটি ইসলামেরই নীতি। কিন্তু অপর ধর্মের ধর্মীয় আচার এবং ধর্মভিত্তিক উৎসবকে নিজের উৎসব মনে করা কিংবা সে উৎসবে স্বতঃস্ফুর্তভাবে অংশ নেয়া সম্পূর্ণ অসমর্থিত, অযৌক্তিক ও বাস্তবতাবহির্ভূত। মূর্তিপূজা সংশ্লিষ্ট অনুষ্ঠান-উৎসবে কোনো মুসলমানের পক্ষে এভাবে একাত্মবোধ করার কোনো অবকাশই নেই। এটা ইসলামের অন্যতম প্রধান শিক্ষা এবং ভিত্তিগত চেতনারও বিরোধী।
বিধর্মীদের উৎসবে অংশগ্রহণ ও পূজা মণ্ডপ দেখতে যাওয়ার বিধান
অমুসলিমদের পূজামণ্ডপ দেখতে যাওয়া তা উপভোগ করা হারাম; তাদেরকে শুভেচ্ছা জানানোও হারাম। ফিকহের বহু কিতাবে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, ‘শিরকি কাজ উপভোগ করা কিংবা শিরককে কেন্দ্র করে শুভেচ্ছা ও শুভকামনা জানানো কুফরের অন্তর্ভুক্ত। আর এমনিতে দেখার জন্য গেলে হারাম হবে, আল্লাহর কাছে তাওবা করতে হবে। তবে যদি কেউ তাদের কুফর বা পূজার প্রতি সম্মান প্রদর্শন করে, অথবা তাদের শিরকে সন্তুষ্টি প্রকাশ করে, তবে নিঃসন্দেহে তার ঈমান সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে- এ বিষয়ে আলেমদের মধ্যে কোনো ইখতিলাফ নেই।
পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ তায়ালা ইরশাদ করেন-
فَلَا تَقْعُدُوا مَعَهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ ۚ إِنَّكُمْ إِذًا مِّثْلُهُمْ ۗ إِنَّ اللَّهَ جَامِعُ الْمُنَافِقِينَ وَالْكَافِرِينَ فِي جَهَنَّمَ جَمِيعًا
তোমরা তাদের সাথে বসো না যতক্ষণ না তারা (কুফরি) আলোচনা থেকে বিরত হয়। অন্যথায় তোমরা তাদের মতোই হয়ে যাবে। নিশ্চয়ই আল্লাহ মুনাফিক ও কাফেরদেরকে জাহান্নামে একত্রিত করবেন। সুরা নিসা ৪: ১৪০
ইমাম কুরতুবি রহ. এই আয়াতের ব্যাখ্যায় বলেন
এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, যখন কোনো গুনাহ প্রকাশ্যে সংঘটিত হয়, তখন গুনাহগারদের সাহচর্য ত্যাগ করা ওয়াজিব। কেননা যে তাদের সাহচর্য ত্যাগ করল না, সে তাদের কাজের প্রতি যেন সন্তুষ্ট থাকল। আর কুফরের প্রতি সন্তুষ্ট থাকা নিজেই কুফর করার নামান্তর। আল্লাহ তায়ালা বলেন-
إِنَّكُمْ إِذًا مِّثْلُهُمْ
‘নতুবা তোমরা তাদের মতো হয়ে যাবে।’
অর্থাৎ যে ব্যক্তি কোনো গুনাহের আসরে বসে কিন্তু তাদেরকে বাধা দেয় না, সে পাপের ভারে তাদের সমান হয়ে যাবে। তাই উচিত হলো- তাদের অন্যায় কথা ও কাজের প্রতিবাদ করা। আর যদি প্রতিবাদ করার সামর্থ্য না থাকে, তবে সেই আসর ত্যাগ করা আবশ্যক; যাতে এ আয়াতের ভয়াবহ হুমকির অন্তর্ভুক্ত না হতে হয়।” তাফসিরে কুরতুবি ৫: ৪১৮
রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন, শীঘ্রই আমার উম্মতের কিছু লোক মূর্তিপূজা করবে, আর কিছু লোক মূর্তি পূজারিদের সাথে মিশে যাবে। সুনানু ইবনি মাজাহ৩৯৫২
নবী করীমﷺ আরো ইরশাদ করেছেন, মানুষ যখন গুনাহকে চোখের সামনে দেখে কিন্তু তা প্রতিরোধ করে না, তখন অতি শীঘ্রই আল্লাহ তাদের সকলকেই গুনাহগারদের সাথে একত্রিত করে শাস্তি প্রদান করবেন। সহিহ ইবনু হিব্বান: ৩০৫; শাইখ শুয়াইব আল-আরনাউত্ব রহ. বলেছেন, এ হাদিস শাইখাইন-এর শর্ত অনুযায়ী সহিহ।
সাহাবায়ে কেরামের সতর্কবাতা ও নির্দেশনা
ক. হজরত উমর রাদি. বলেছেন, উমর ইবনুল খাত্তাব রা. বলতেন,
اجْتَنِبُوا أَعْدَاءَ اللهِ ـ الْيَهُودَ وَالنَّصَارَى ـ فِي عِيدِهِمْ يَوْمَ جَمْعِهِمْ؛ فَإِنَّ السَّخَطَ يَنْزِلُ عَلَيْهِمْ فَأَخْشَى أَنْ يُصِيبَكُم
তোমরা মুশরিকদের পূজা-উৎসবের দিনে তাদের উপাসনালয়ে প্রবেশ করবে না। কেননা সে সময় আল্লাহর গজব তাদের উপর সরাসরি নাযিল হয়।মুসান্নাফে আব্দুর রাযযাক ৯০৬১; মাজমুউল ফাতাওয়া ২৫: ৩২১
পূজা উপলক্ষে বিধর্মীদের থেকে ক্রয় করা ও উপঢৌকন দেওয়ার বিধান
ফাতহুল বারীতে এসেছে-
مَنْ أَهْدَى لَهُمْ يَوْمَ عِيدِهِمْ بَطِيخَةً بِقَصْدِ تَعْظِيمِ الْعِيدِ فَقَدْ كَفَرَ بِاللَّهِ تَعَالَى
যে ব্যক্তি তাদের পূজা-উৎসবের সম্মানার্থে একটি তরমুজ (বা অন্য কোনো হাদিয়া) উপহার হিসেবে দেয়, সে আল্লাহর সাথে কুফুরি অবস্থায় পতিত হয়। অর্থাৎ কুফরি করল। ফাতহুল বারী ২: ৩১৫
শুভেচ্ছা জানানোর ভয়াবহ পরিণতি
ইমাম ইবনুল কাইয়্যিম রহ. বলেন, কোনো বিশেষ কুফরি কাজের প্রতি শুভেচ্ছা জানানো ইজমা অনুসারে হারাম। উদাহরণস্বরূপ, কাফেরদের পূজা পালনকে স্বাগত জানিয়ে বলা- তোমাদের উৎসব বরকতময় হোক’ অথবা পূজা উপলক্ষে কোনো মুসলমান ব্যবসায়ী পণ্যে ডিসকাউন্ট এটি হারাম। এটি এমনই একটি জঘন্য কাজ যে, আল্লাহর নিকট এটি সবচেয়ে বড় গুনাহের অন্তর্ভুক্ত, এমনকি মদপান, হত্যা, অবৈধ যৌনাচার ইত্যাদির ক্ষেত্রে শুভেচ্ছা জানানো থেকেও ভয়াবহ গোনাহ। অনেক মানুষ আছে যাদের দ্বীনের কোনো মূল্য নেই। তারা তাদের কর্মকাণ্ডের নিকৃষ্টতা ও ভয়াবহ পরিণতি জানে না। তাই যে ব্যক্তি কোনো বান্দার গোনাহ, বিদয়াত বা কুফুরি কাজে শুভেচ্ছা জানায়, সে সরাসরি মহান আল্লাহর আজাব ও ক্রোধকে ডেকে আনে। আহকামু আহলিয যিম্মাহ ১: ১৬১
মুসলমানদের জন্য হিন্দুদের পূজার প্রসাদ খাওয়ার হুকুম
অমুসলিম প্রতিবেশির সাথে ভালো আচরণ করা, উপহার দেওয়া বা গ্রহণ করাতে কোনো সমস্যা নেই। তবে সর্বোত্তম হলো তাদের থেকে উপহার না নেওয়া। যদি নেওয়া হয়, এবং তা হারাম উপাদানমুক্ত হয়, তবে খাওয়া বৈধ।
তবে খাবারটি মূর্তিপূজার সাথে সম্পর্কিত হলে, বিশেষত দেব-দেবীর নামে উৎসর্গকৃত খাবার হয় কিংবা তার ভেতরে হারাম উপাদান মেশানো থাকে, তবে মুসলমানের জন্য তা খাওয়া স্পষ্ট হারাম।
আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ بِهِ لِغَيْرِ اللَّهِ .
আল্লাহ তায়ালা তোমাদের জন্য মৃত জন্তু, রক্ত ও শুকরের গোশত হারাম করেছেন এবং সেই জন্তুও, যা আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়েছে। সুরা বাকারা ২: ১৭৩
অর্থাৎ ভিন্ন ধর্মাবলম্বীদের দেব-দেবীদের নামে উৎসর্গকৃত খাবারও মুসলমানদের জন্য হারাম ঘোষণা করা হয়েছে।
দুই কারণে হিন্দুদের প্রসাদ খাওয়া হারাম
হিন্দুদের প্রসাদ নিছক কোন উপহার নয় যা গ্রহণ করা যাবে। বরং তা একটি হারাম খাদ্য। আর এটি দুই কারণে হারাম।
১. হিন্দুদের প্রসাদ তাদের দেব-দেবীদের নামে উৎসর্গকৃত খাবার।
২. প্রসাদের উপাদানে হারামের মিশ্রণ রয়েছে।
বিশেষ করে পূজায় প্রসাদ প্রস্তুতে কিছু নির্দিষ্ট উপাদান থাকে, যেগুলোকে তারা পূজার অপরিহার্য অংশ মনে করে থাকে।
এর মধ্যে দুটি প্রধান হলো: (১) পঞ্চগব্য। (২) গোমূত্র (গরুর প্রস্রাব)
উইকিপিডিয়ার তথ্যানুযায়ী পঞ্চগব্য বলতে পাঁচটি উপাদানের মিশ্রণকে বোঝানো হয়। এগুলো হলো:
১. গোবর ২. গোমূত্র ৩. দুধ ৪. ঘি ৫. দই।
এ সংমিশ্রণটিকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং মন্দিরে প্রসাদ হিসেবেও ব্যবহার করা হয়। এই খাবারে দুই রকমের হারাম সংমিশ্রণ হয়েছে- ১. গোবর২. পূজার অংশ হিসেবে ব্যবহার হওয়া।
বিধর্মীদের বিধানের সাথে সাদৃশ্য বর্জনে ইসলাম
ইসলাম অমুসলিমদের সাথে ইবাদতে বা ঐতিহ্যে মিলে যাওয়াকে নিষেধ করেছে, এমনকি সাদৃশ্য থেকে রক্ষা পাওয়ার জন্য বিধানকে পরিবর্তন করেছে। নিম্নে এমন কিছু উদাহরণ উল্লেখ করা হলো-
১. ইহুদিরা তাদের নবীদের কবরকে ইবাদতের স্থান বানিয়েছিল। কবর পূজার সাদৃশ্য হওয়ার কারণে কবরের উপর মসজিদ নির্মাণ করাকে ইসলামে হারাম করা হয়েছে-
عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِيْ مَرَضِهِ الَّذِيْ لَمْ يَقُمْ مِنْهُ لَعَنَ اللهُ الْيَهُوْدَ اتَّخَذُوْا قُبُوْرَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ قَالَتْ عَائِشَةُ لَوْلَا ذَلِكَ لَأُبْرِزَ قَبْرُهُ خَشِيَ أَنْ يُتَّخَذَ مَسْجِدًا
আয়েশা রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি তাঁর সেই রোগাবস্থায় যা থেকে তিনি আর সেরে উঠেননি- বলেন, ইহুদিদের প্রতি আল্লাহ লানত করেছেন। তারা তাদের নবীদের কবরগুলোকে সাজদার জায়গা করে নিয়েছে। আয়েশা রাদি. মন্তব্য করেন,তা না হলে তবে তাঁর কবরকেও সিজদার জায়গা বানানোর আশঙ্কা ছিল। সহিহুল বুখারি ৪৪৪১
২. দিবারাত্রির তিন সময়ে সালাত নিষিদ্ধ হওয়া। সূর্যোদয়, দ্বিপ্রহর ও সূর্য অস্তমিত হওয়ার সময় সূর্য পূজারিদের সাথে ইবাদতের মিলে যাওয়ার কারণে নামাজ পড়া নিষেধ। এ প্রসঙ্গে ইরশাদ হয়েছে,
عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ: أَخْبِرْنِي عَنِ الصَّلَاةِ، قَالَ: صَلِّ صَلَاةَ الصُّبْحِ، ثُمَّ أَقْصِرْ عَنِ الصَّلَاةِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ حَتَّى تَرْتَفِعَ، فَإِنَّهَا تَطْلُعُ حِينَ تَطْلُعُ بَيْنَ قَرْنَيْ شَيْطَانٍ، وَحِينَئِذٍ يَسْجُدُ لَهَا الْكُفَّارُ، ثُمَّ صَلِّ، فَإِنَّ الصَّلَاةَ مَشْهُودَةٌ مَحْضُورَةٌ، حَتَّى يَسْتَقِلَّ الظِّلُّ بِالرُّمْحِ، ثُمَّ أَقْصِرْ عَنِ الصَّلَاةِ، فَإِنَّ حِينَئِذٍ تُسْجَرُ جَهَنَّمُ، فَإِذَا أَقْبَلَ الْفَيْءُ فَصَلِّ، فَإِنَّ الصَّلَاةَ مَشْهُودَةٌ مَحْضُورَةٌ حَتَّى تُصَلِّيَ الْعَصْرَ، ثُمَّ أَقْصِرْ عَنِ الصَّلَاةِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ، فَإِنَّهَا تَغْرُبُ بَيْنَ قَرْنَيْ شَيْطَانٍ، وَحِينَئِذٍ يَسْجُدُ لَهَا الْكُفَّارُ
হজরত আবু উমামা রাদি. বলেন, আমর ইবনু আবাসা আস সুলামি রাদি. বলেছেন, আমাকে সালাত সম্পর্কে অবহিত করুন। তিনি বলেন, ফজরের সালাত আদায় কর, অতঃপর সূর্য উদিত হয়ে উপরে না ওঠা পর্যন্ত সালাত থেকে বিরত থাক। কারণ সূর্য উদিত হওয়ার সময় শয়তানের দু শিংয়ের মাঝখান দিয়ে উদিত হয় এবং তখন কাফেররা সূর্যকে সিজদা করে। অতঃপর তীরের ছায়া তার সমান না হওয়া পর্যন্ত তুমি সালাত আদায় কর, কারণ এ সালাতে ফেরেশতাগণ উপস্থিত হন। এরপর সালাত থেকে বিরত থাক, কারণ তখন জাহান্নামকে উত্তপ্ত করা হয়। অতঃপর সূর্য যখন ঢলে যায় তখন থেকে সালাত আদায় কর, এবং আসরের সালাত আদায় করা পর্যন্ত ফেরেশতাগণ উপস্থিত থাকেন। অতঃপর সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সালাত থেকে বিরত থাক। কারণ তা শয়তানের দুই শিংয়ের মাঝখান দিয়ে অস্ত যায় এবং তখন কাফিররা সূর্যকে সিজদা করে। সহিহ মুসলিম ১৮১৫
৩. মুহাররমের দশ তারিখ অর্থাৎ আশুরার রোজার সাথে আরেকটি রোজা মিলিয়ে রাখা। এর দ্বারা ইহুদি-নাসারাদের সাথে আমলের পার্থক্য তৈরি করা উদ্দেশ্য। কারণ তারা শুধু আশুরার দিন রোজা রাখতো। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি. বলেন,
حِينَ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ -إِنْ شَاءَ اللَّهُ- صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ. قَالَ: فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ যখন আশুরার দিন সিয়াম পালন করলেন এবং সাহাবিদেরকে পালনের নির্দেশ দিলেন, তখন সাহাবিগণ বললেন, হে আল্লাহর রাসুল! এটি তো এমন এক দিন, যাকে ইহুদি ও খ্রিস্টানরা সম্মান করে থাকে।তখন রাসুলুল্লাহ ﷺবললেন, ইনশাআল্লাহ, আগামী বছর এলে আমরা নবম দিনেও (৯ই মহররম) সিয়াম পালন করব।বর্ণনাকারী বলেন, কিন্তু আগামী বছর আসার আগেই রাসুলুল্লাহ ﷺ ওফাত লাভ করেন। সহিহ মুসলিম২৫৫৬
৪.নামাজের দিকে আহ্বান করার জন্য ইহুদিদের শিঙাধ্বনি ও খ্রিস্টানদের ঘন্টাধ্বনির অনুসরণ করা হয়নি। আজানের মতো চমৎকার পদ্ধতি অবলম্বন করা হয়েছে। আজান কিভাবে তাওহিদের দিকে আহ্বানকারী ধ্বনি হলো তা নিম্নের হাদিসে বিস্তারিতভাবে উল্লিখিত হয়েছে,
عَنْ أَبِي عُمَيْرِ بْنِ أَنَسٍ، عَنْ عُمُومَةٍ لَهُ مِنَ الْأَنْصَارِ قَالَ: اهْتَمَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلصَّلَاةِ كَيْفَ يَجْمَعُ النَّاسَ لَهَا؟ فَقِيلَ لَهُ: انْصِبْ رَايَةً عِنْدَ حُضُورِ الصَّلَاةِ، فَإِذَا رَأَوْهَا آذَنَ بَعْضُهُمْ بَعْضًا، فَلَمْ يُعْجِبْهُ ذَلِكَ.قَالَ: فَذُكِرَ لَهُ الْقُنْعُ - يَعْنِي الشَّبُّورَ - وَقَالَ زِيَادٌ: شَبُّورَ الْيَهُودِ، فَلَمْ يُعْجِبْهُ ذَلِكَ، وَقَالَ: هُوَ مِنْ أَمْرِ الْيَهُودِ.قَالَ: فَذُكِرَ لَهُ النَّاقُوسُ، فَقَالَ: هُوَ مِنْ أَمْرِ النَّصَارَى.فَانْصَرَفَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدِ بْنِ عَبْدِ رَبِّهِ وَهُوَ مُهْتَمِّ لِهَمِّ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأُرِيَ الْأَذَانَ فِي مَنَامِهِ.قَالَ: فَغَدَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ، فَقَالَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي لَبَيْنَ نَائِمٍ وَيَقْظَانَ إِذْ أَتَانِي آتٍ فَأَرَانِي الْأَذَانَ.قَالَ: وَكَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَدْ رَآهُ قَبْلَ ذَلِكَ فَكَتَمَهُ عِشْرِينَ يَوْمًا.قَالَ: ثُمَّ أَخْبَرَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُ: مَا مَنَعَكَ أَنْ تُخْبِرَنِي؟ فَقَالَ: سَبَقَنِي عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ فَاسْتَحْيَيْتُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا بِلَالُ، قُمْ فَانْظُرْ مَا يَأْمُرُكَ بِهِ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ فَافْعَلْهُ.قَالَ: فَأَذَّنَ بِلَالٌ.قَالَ أَبُو بِشْرٍ: فَأَخْبَرَنِي أَبُو عُمَيْرٍ أَنَّ الْأَنْصَارَ تَزْعُمُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ لَوْلَا أَنَّهُ كَانَ يَوْمَئِذٍ مَرِيضًا لَجَعَلَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُؤَذِّنًا.
আবু উমাইর ইবনে আনাস রাহি. থেকে বর্ণিত, তিনি তাঁর আনসারি চাচাদের সূত্রে বর্ণনা করেন,নবীজি ﷺসালাতের জন্য মানুষকে কীভাবে একত্রিত করবেন- তা নিয়ে চিন্তিত ছিলেন।তখন তাঁকে প্রস্তাব দেওয়া হলো, সালাতের সময় হলে একটি পতাকা উঁচিয়ে দিন, যেন তা দেখে লোকেরা একে অপরকে খবর দিতে পারে।কিন্তু তাঁর কাছে এ প্রস্তাব পছন্দনীয় হলো না।অতঃপর তাঁর কাছে শিঙা বাজানোর কথা উল্লেখ করা হলো- (অন্য সনদে জিয়াদ উল্লেখ করেছেন) অর্থাৎ ইহুদিদের শিঙা। কিন্তু এটাও তাঁর পছন্দ হলো না। তিনি বললেন, এটি তো ইহুদিদের সংস্কৃতি।এরপর তাঁর কাছে ঘণ্টার কথা উল্লেখ করা হলো। তিনি বললেন, এটি খ্রিস্টানদের সংস্কৃতি।
অতপর আবদুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদে রাব্বিহ রাদি. রাসুলুল্লাহ ﷺ এর এই চিন্তার বিষয়টি নিয়ে চিন্তিত মনে সেখান থেকে প্রস্থান করলেন। এরপর স্বপ্নে তাঁকে আজান প্রদর্শন করা হলো।
পরদিন সকালে তিনি রাসুলুল্লাহ ﷺ এর দরবারে হাজির হয়ে খবর দিয়ে বললেন, হে আল্লাহর রাসুল! আমি ঘুম ও জাগরণের মাঝামাঝি অবস্থায় ছিলাম, এমন সময় এক আগমনকারী আমার কাছে এলেন এবং আমাকে আজান শিখিয়ে দিলেন।
বর্ণনাকারী বলেন, উমর ইবনুল খাত্তাব রাদি. এর আগে একই স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তিনি তা বিশ দিন গোপন রেখেছিলেন। পরবর্তীতে তিনি নবীজিকে বিষয়টি অবহিত করলে, নবীজি তাঁকে জিজ্ঞেস করলেন, আমাকে জানাতে তোমাকে কিসে বাধা দিয়েছিল? তিনি বললেন, আবদুল্লাহ ইবনে যায়েদ আমার আগেই আপনাকে জানিয়ে দেওয়ায় আমি (পুনরায় বলতে) কুণ্ঠাবোধ করেছিলাম। তখন রাসুলুল্লাহ ﷺবললেন, হে বিলাল! ওঠো, আবদুল্লাহ ইবনে যায়েদ তোমাকে যেভাবে নির্দেশ দেয়, তা দেখে তুমি আযান দাও।বর্ণনাকারী বলেন, অতঃপর বিলাল রাদি. আজান দিলেন।
আবু বিশর রাহি. বলেন, আবু উমাইর আমাকে জানিয়েছেন যে, আনসার সাহাবিগণ মনে করতেন- আবদুল্লাহ ইবনে যায়েদ রাদি. যদি সেদিন অসুস্থ না থাকতেন, তবে রাসুলুল্লাহ তাঁকেই স্থায়ী মুয়াজ্জিন নিযুক্ত করতেন।সুনানু আবি দাউদ ৪৯৮
এ ছাড়াও অভিবাদনের ক্ষেত্রে হাত উঠানোর বিকল্প হিসাবে সালামকে গ্রহণ করা, সপ্তাহের পবিত্র দিন হিসেবে শনি, রবির পরিবর্তে জুমা বারকে গ্রহণসহ এ ধরনের বহু ক্ষেত্র বিদ্যমান যেখানে ইসলামের কার্যকলাপকে অন্য ধর্মাবলম্বীদের কার্যকলাপ থেকে পৃথক করা হয়েছে।
উপসংহার; একজন প্রকৃত মুমিনের বিজয় তার ঈমানের দৃঢ়তায়। সে যে কোনো অবস্থায় আল্লাহর একত্ববাদকে অটলভাবে ধরে রাখে। সে জানে, শিরক হল ঈমানের সবচেয়ে বড় শত্রু, তাই সে কখনো কোনো মূর্তিপূজার স্থানে যাবে না, কোনো ভিন্ন ধর্মের আচার-অনুষ্ঠানে নিজেকে জড়াবে না। সে বুঝে, এই পৃথিবীর প্রলোভন সাময়িক, কিন্তু ঈমানের সুরক্ষা চিরস্থায়ী। সে আল্লাহর সন্তুষ্টি অর্জনকে নিজের লক্ষ্য বানায়, এবং যে কোনো প্রলোভন, বন্ধুদের চাপ কিংবা সমাজের আকর্ষণ তাকে ঈমান থেকে বিচ্যুত করতে পারে না। প্রতিটি মুহূর্তে সে সতর্ক, প্রতিটি পদক্ষেপে সচেতন। সে জানে, ঈমানের উপর অটল থাকা তার জন্য আখিরাতে সবচেয়ে বড় বিজয়, এবং এই বিজয়ই প্রকৃত মুক্তি, প্রকৃত শান্তি।
তাই হৃদয়ের গভীর থেকে আহ্বান জানাই- আমাদের সবার হৃদয় যেন আল্লাহর সঙ্গে দৃঢ় সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত করা সর্বোচ্চ চেষ্টায় নিয়োজিত করি। হিন্দুপূজা-অর্চনারআয়োজনেরদিকে কখনো পা না বাড়াই, ঈমানের উপর অবিচলভাবে অটল থাকি- ঈমানি এই সংগ্রামের মধ্যেই লুকিয়ে আছে আমাদের চিরন্তন বিজয়। আল্লাহ আমাদের ঈমানকে পাহাড়ের মতো অটল রাখুন, আমরা যেন ঠিক সেভাবেই তাওহিদের উপর অটল থাকি যেভাবে পুরো জাতির বিরুদ্ধে গিয়ে অটল ছিলেন আমাদের জাতির পিতা ইবরাহিম আলাইহিস সালাম। আমীন।
الْخُطْبَةُ الْأُولَى
اَلْحَمْدُ لِلَّهِ حَمْداً كَثِيراً كَمَا أَمَرَ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ إِرْغَاماً لِمَنْ جَحَدَ بِهِ وَكَفَرَ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ سَيِّدُ الْبَشَرِ. أَمَّا بَعْدُ، فَيَا أَيُّهَا الْمُسْلِمُونَ، أَوْصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ عَزَّ وَجَلَّ. اِعْلَمُوا رَحِمَكُمُ اللَّهُ أَنَّ أَعْظَمَ نِعْمَةٍ أَنْعَمَ اللَّهُ بِهَا عَلَى الْعَبْدِ هِيَ نِعْمَةُ الْإِيمَانِ الْخَالِصِ، وَبِهَا يَنْجُو الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ. فَالْإِيمَانُ هُوَ رَأْسُ مَالِ الْمُؤْمِنِ، وَضَيَاعُهُ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ. وَإِنَّ مِمَّا يُهَدِّدُ الْإِيمَانَ وَيُضْعِفُهُ: التَّشَبُّهُ بِأَعْدَاءِ اللَّهِ وَمُشَارَكَةُ الْكُفَّارِ فِي أَعْيَادِهِمْ وَاحْتَفَالَاتِهِمُ الدِّينِيَّةِ.
عِبَادَ اللَّهِ، نَأْسَفُ كُلَّ الْأَسَفِ، وَيَتَفَطَّرُ الْقَلْبُ حُزْناً وَأَسَفاً مِمَّا نَرَاهُ الْيَوْمَ مِنْ وَاقِعٍ مَرِيرٍ؛ حَيْثُ تَرَى بَعْضَ مَنْ يَنْتَسِبُ إِلَى الْإِسْلَامِ يَنْدَمِجُونَ فِي أَعْيَادِ غَيْرِ الْمُسْلِمِينَ (كَالْپُوجَا)، مُتَوِجِّينَ إِلَى مَعَابِدِ الشِّرْكِ وَمَنَاسِكِهِمْ غَافِلِينَ عَنْ عِظَمِ الْخَطَرِ عَلَى إِيمَانِهِمْ! لَقَدْ خَالَفُوا هَدْيَ نَبِيِّهِمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ قَالَمَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
عِبَادَ اللَّهِ، اِسْمَعُوا مَا حَذَّرَنَا اللهُ مِنْهُ؛ فَإِنَّ الشِّرْكَ بِاللَّهِ هُوَ أَعْظَمُ الذُّنُوبِ وَأَكْبَرُ الْكَبَائِرِ الَّتِي أَوْعَدَ اللَّهُ عَلَيْهَا بِأَشَدِّ الْعَذَابِ وَالْعُقُوبَةِ، قَالَ تَعَالَى: لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ وَقَالَ عَزَّ وَجَلَّ مُحَذِّراً مِنْ خُطُورَتِهِ وَأَنَّهُ يُحْبِطُ جَمِيعَ الْأَعْمَالِ: وَلَوْ أَشْرَكُوا لَحَبِطَ عَنْهُمْ مَا كَانُوا يَعْمَلُونَ
بَلْ إِنَّ الْبَارِئَ سُبْحَانَهُ وَتَعَالَى بَيَّنَ فَظَاعَةَ الشِّرْكِ حَتَّى إِنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ تَكَادُ تَتَفَطَّرُ مِنْ هَوْلِ هِدَايَةِ الْمُشْرِكِينَ إِلَى هَذَا الْفِعْلِ، قَالَ تَعَالَى:
﴿تَكَادُ السَّمَاوَاتُ يَتَفَطَّرْنَ مِنْهُ وَتَنَشَقُّ الْأَرْضُ وَتَخِرُّ الْجِبَالُ هَدًّا أَنْ دَعَوْا لِلرَّحْمَنِ وَلَدًا مريم
وَمِمَّا يَبْعَثُ عَلَى الْحَسْرَةِ أَنَّ تَنَاوُلَ طَعَامِهِمْ وَقُرْبَانِهِمْ (الْپْرَسَاد) وَالْمُشَارَكَةَ فِي فَعَّالِيَاتِهِمْ يُوجِبُ سَخَطَ اللَّهِ، فَقَدْ قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ:
اجْتَنِبُوا أَعْدَاءَ اللَّهِ - الْيَهُودَ وَالنَّصَارَى - فِي عِيدِهِمْ يَوْمَ جَمْعِهِمْ؛ فَإِنَّ السَّخَطَ يَنْزِلُ عَلَيْهِمْ فَأَخْشَى أَنْ يُصِيبَكُمْ
وَمَعَ هَذَا الضَّلَالِ، فَإِنَّ بَابَ التَّوْبَةِ مَفْتُوحٌ لِمَنْ فَاقَ مِنْ غَفْلَتِهِ، فَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا يَرْوِيهِ عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ:
يَا ابْنَ آدَمَ، إِنَّكَ مَا دَعَوْتَنِي وَرَجَوْتَنِي غَفَرْتُ لَكَ عَلَى مَا كَانَ فِيكَ وَلَا أُبَالِي، يَا ابْنَ آدَمَ، لَوْ بَلَغَتْ ذُنُوبُكَ عَنَانَ السَّمَاءِ، ثُمَّ اسْتَغْفَرْتَنِي، غَفَرْتُ لَكَ وَلَا أُبَالِي، يَا ابْنَ آدَمَ، إِنَّكَ لَوْ أَتَيْتَنِي بِقُرَابِ الْأَرْضِ خَطَايَا، ثُمَّ لَقِيتَنِي لَا تُشْرِكُ بِي شَيْئًا، لَأَتَيْتُكَ بِقُرَابِهَا مَغْفِرَةًرَوَاهُ التِّرْمِذِيُّ
بَارَكَ اللَّهُ لِي وَلَكُمْ فِي الْقُرْآنِ الْعَظِيمِ، وَنَفَعَنِي وَإِيَّاكُمْ بِالْآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ. أَقُولُ قَوْلِي هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ لِي وَلَكُمْ وَلِسَائِرِ الْمُسْلِمِينَ، فَاسْتَغْفِرُوهُ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ.
الْخُطْبَةُ الثَّانِيَةُ
اَلْحَمْدُ لِلَّهِ حَمْداً طَيِّباً مُبَارَكاً فِيهِ كَمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ.
أَمَّا بَعْدُ,فَيَا عِبَادَ اللَّهِ، اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ، وَاعْلَمُوا أَنَّ مَا يُرَدِّدُهُ الْبَعْضُ الْيَوْمَ مِنْ شِعَارَاتٍ بَاطِلَةٍ وَمُضَلِّلَةٍ مِثْلَ: "الدِّينُ لِلَّهِ وَالْوَطَنُ لِلْجَمِيعِ" أَوْ مَقُولَةِ "دُرُّم جَارْ جَارْ، أُوتْسَبْ سَبَارْ - إِنَّمَا هِيَ مَقُولَاتٌ بَاطِلَةٌ تُخَالِفُ أُصُولَ الْعَقِيدَةِ الْإِسْلَامِيَّةِ أَشَدَّ الْمُخَالَفَةِ. فَالْمُسْلِمُ مَأْمُورٌ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ مَعَ غَيْرِ الْمُسْلِمِينَ فِي الْمُعَامَلَاتِ الدُّنْيَوِيَّةِ ضِمْنَ الْحُدُودِ الشَّرْعِيَّةِ، وَلَكِنَّ الْعَقِيدَةَ وَالْوَلَاءَ وَالْبَرَاءَ شَيْءٌ آخَرُ تَمَاماً. لَا يَجُوزُ لِلْمُسْلِمِ بِحَالٍ أَنْ يُشَارِكَ فِي أَعْيَادِهِمْ، أَوْ يُهَنِّئَهُمْ بِشَعَائِرِهِمُ الْكُفْرِيَّةِ، فَقَدْ نَصَّ الْإِمَامُ ابْنُ الْقَيِّمِ رَحِمَهُ اللَّهُ عَلَى أَنَّ التَّهْنِئَةَ بِشَعَائِرِ الْكُفْرِ مُحَرَّمَةٌ بِالْإِجْمَاعِ.
عِبَادَ اللَّهِ، إِنَّ مُشَارَكَةَ الْمُسْلِمِينَ الْيَوْمَ فِي مَبَانِي وَمَنَاسِكِ الْپُوجَا (مَبَانِي الْپُوجَا) وَمَوَاطِنِ الشِّرْكِ تُؤَدِّي إِلَى ضَيَاعِ الْغَيْرَةِ الدِّينِيَّةِ، وَتُجَرِّئُ النَّاسَ عَلَى ارْتِكَابِ مَا حَرَّمَ اللَّهُ، بَلْ وَتُذْهِبُ بِبَصِيرَةِ الْإِيمَانِ. وَقَدْ حَرَصَ الْإِسْلَامُ عَلَى التَّمْيِيزِ التَّامِّ لِشَخْصِيَّةِ الْمُسْلِمِ عَنْ غَيْرِهِ فِي الْعِبَادَاتِ، وَالْأَوْقَاتِ، وَالشَّعَائِرِ، حِفَاظاً عَلَى صَفَاءِ التَّوْحِيدِ.
فَالْحَذَرَ الْحَذَرَ مِنْ مُضِلَّاتِ الْفِتَنِ، وَمِنَ الذَّهَابِ إِلَى مَعَابِدِ الْمُشْرِكِينَ أَوْ مُشَاهَدَةِ طُقُوسِهِمُ الشِّرْكِيَّةِ وَالرِّضَا بِهَا، لِئَلَّا يَصْدُقَ عَلَيْنَا قَوْلُهُ تَعَالَى:
﴿إِنَّكُمْ إِذًا مِّثْلُهُمْ﴾فَاللَّهُمَّ يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قُلُوبَنَا عَلَى دِينِكَ، وَاحْفَظْنَا مِنَ الْفِتَنِ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ.
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ، يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً. اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ. اللَّهُمَّ أَعِزَّ الْإِسْلَامَ وَالْمُسْلِمِينَ، وَأَذِلَّ الشِّرْكَ وَالْمُشْرِكِينَ. رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّار
عِبَادَ اللَّهِ،إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ ۚ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَفَاذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ يَذْكُرْكُمْ، وَاشْكُرُوهُ عَلَى نِعَمِهِ يَزِدْكُمْ، وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ، وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ.