শায়খ উবাইদ উসমান 

বিশিষ্ট লেখক ও গবেষক 

 মুহতারাম হাজিরিন!মহান আল্লাহ তায়ালা এই সুন্দর পৃথিবীতে কত রকমের সৃষ্টি আর নিয়ামত দান করেছেন। জলে-স্থলে চারপাশে ছড়িয়ে আছে তাঁর অসীম কুদরতের নানা নিদর্শন। তবে এই বিশাল সৃষ্টির মাঝে মানুষকে তিনি যে শারীরিক সুন্দর গঠন ও নেয়ামত দান করেছেন তা অন্য কোনো সৃষ্টিকে দান করেননি। মানুষের শারীরীক চমৎকার গঠনের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ তিনি অত্যন্ত নিখুঁতভাবে সাজিয়েছেন। দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি, ঘ্রাণশক্তি, ডাইজেস্টিক পাওয়ার তথা হজমশক্তি কিংবা হৃদয়ের স্পন্দন- প্রতিটি অঙ্গই আমাদের জীবনের জন্য ভীষণ জরুরি।তবে এই অমূল্য অঙ্গগুলোর মাঝেও এমন কিছু বিশেষ অঙ্গ রয়েছে, যার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আমরা প্রতি মুহূর্তে, পদে পদে অনুভব করি। তার মধ্যে অন্যতম হলো- জবানবা কথা বলা বা অভিব্যক্তি প্রকাশের শক্তি।

মানুষ সামাজিক জীব। একা একা এই পৃথিবীতে বেঁচে থাকা মানুষের পক্ষে অসম্ভব। নিজের ছোটোখাটো প্রয়োজন থেকে শুরু করে জীবনের বড় বড় চাহিদাগুলো অন্যের কাছে প্রকাশ করার জন্য ভাষার প্রয়োজন হয়। আবার অন্যের বিপদে, প্রয়োজনে বা সমাজকে সুন্দরভাবে চালাতে হলে কথা বলার কোনো বিকল্প নেই। এই জবানই পারে একটি সমাজকে জান্নাতি সুবাসে ভরিয়ে তুলতে, আবার এই জবানের সামান্য অসতর্ক ব্যবহারই মুহূর্তের মধ্যে একটি সুন্দর সমাজকে অশান্তির অগ্নিকুণ্ডে পরিণত করতে পারে।

বাকশক্তি আল্লাহর এক অতুলনীয় নিয়ামত। একটু ভেবে দেখুন তো, এই মুখ বা জবান যদি মানুষের না থাকত, তবে তার মনের কথাগুলো বুকের ভেতরেই গুমড়ে মরত! মনের ভাব প্রকাশ করতে না পারার যন্ত্রণা যে কত বড় কষ্ট, তা কেবল কথা বলতে না পারা মানুষরাই অনুধাবন করতে পারে। আমরা প্রতিদিন জবান দিয়ে কত কথাই না বলি; অথচ কখনো কি ভেবে দেখেছি, এই ছোট্ট একটি হাড়হীন অঙ্গের পেছনে আল্লাহর কী অপার কুদরতের রহস্য লুকিয়ে আছে? তাই জবান কেবল সাধারণ কোনো যোগাযোগের মাধ্যম নয়; এটি মানুষের ঈমান, চরিত্র ও ব্যক্তিত্বের নিখুঁত আয়না। একজন মুমিন জবান পেলেই যা-তা বলতে পারে না। কারণ সে জানে, তার প্রতিটি কথা আল্লাহর দরবারে হিসাব হবে। আজকের এই পবিত্র জুমার বয়ানে আমরা কথা বলার ক্ষেত্রে ইসলামের সুমহান আদব-শিষ্টাচার, জবানের সংযম এবং আমাদের দৈনন্দিন জীবনে এর সঠিক ব্যবহার সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ।

কথা বলার শুরুতেই সালাম দেওয়া

কুরআনুল কারিম ও হাদিস শরিফে জবান ব্যবহারের পদ্ধতি সম্বন্ধে ইরশাদ হয়েছে, মানুষ সালামের মাধ্যমে কথা শুরু করবে।

فَإِذَا دَخْلْتُم بُيُوتًا فَسَلِّمُوا عَلَىٰ أَنفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِندِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةً

অতঃপর যখন তোমরা গৃহে প্রবেশ করবে, তখন একে অপরকে সালাম করবে আল্লাহর নিকটকল্যাণময় ও পবিত্র অভিবাদনস্বরূপ। সুরা নুর ২৪:৬১

রাসুলুল্লাহ  কথা বা বক্তব্য শুরু করার আগেই সালাম দেওয়ার ওপর জোর দিয়েছেন।

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: السَّلَامُ قَبْلَ الْكَلَامِ

হজরত আবু হুরাইরা রাদি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ  ইরশাদ করেছেন, কথা বলার পূর্বে সালাম (প্রদান করা চাই)।সুনানুত তিরমিজি ২৬৯৯

কথাবার্তার বিষয়বস্তু উত্তম হওয়া

মানুষের উচ্চারিত প্রত্যেকটি কথা আল্লাহর দরবারে সংরক্ষিত হয় । তাই সর্বদা উত্তম কথা বলা এবং কারো সাথে কথাবার্তা উত্তম বিষয়ে হওয়া উচিত। হজরত আবু হুরাইরা রাদি. থেকে বর্ণিত,

وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ

যে লোক আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহুল বুখারি ৬১৩৭, সহিহ মুসলিম ৪৭

হজরত আদি ইবনু হাতিম রাদি. থেকে বর্ণিত,

اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ فَمَنْ لَمْ يَجِدْ فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ

তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো, এক টুকরা খেজুরের বিনিময়ে হলেও। যদি সেটা কেউ না পায় তাহলে সে যেন উত্তম কথা বলে। সহিহুল বুখারি ৬৫৪০, সহিহ মুসলিম ১০১৬

প্রয়োজন অনুযায়ী আওয়াজে কথা বলা

কথা বলার সময় আওয়াজ এমন হওয়া উচিত, যা শ্রোতা স্পষ্টভাবে শুনতে পায়। আবার এমনভাবে চিৎকার করে কথা বলা উচিত নয়, যাতে মানুষ বিরক্ত হয় এবং অন্যের অসুবিধা সৃষ্টি হয়। অপ্রয়োজনে চিৎকার করে কথা বলাকে কুরআনে গাধার কর্কশ আওয়াজের সাথে তুলনা করা হয়েছে।আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেন,

وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ إِنَّ أَنْكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيْرِ

তুমি পদচারণায় মধ্যপন্থা অবলম্বন কর এবং তোমার কণ্ঠস্বর নীচু কর। নিশ্চয়ই সবচেয়ে বিকট স্বর হল গাধার কণ্ঠস্বর।লোকমান ৩১: ১৯

অনর্থক ও অপ্রয়োজনীয় কথা বর্জন করা

অপ্রয়োজনীয় ও অনর্থক কথা পরিহার করতে হবে। কেননা এতে কোনো উপকারিতা নেই। রাসুলুল্লাহﷺবলেন,

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ

মানুষের জন্য ইসলামের সৌন্দর্য হচ্ছে তার অনর্থক কথাবার্তা পরিহার করা। সুনানুত তিরমিজি ২৩১৭

মানুষের গোনাহের কথার দরুণ থাকে মর্মন্তুদ শাস্তি দেওয়া হবে। হজরত আবু হুরাইরা রাদি. থেকে বর্ণিত, রাসুল ইরশাদ করেন, 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّ الرَّجُلَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ سَخَطِ اللهِ، لَا يَرَى بِهَا بَأْسًا، فَيَهْوِيْ بِهَا فِيْ نَارِ جَهَنَّمَ سَبْعِيْنَ خَرِيْفًا

মানুষ আল্লাহর অসন্তুষ্টিমূলক কথা বলে এবং তাকে দূষণীয় মনে করে না। অথচ এই কথার দরুন সত্তর বছর ধরে সে জাহান্নামে পতিত হতে থাকবে। সহিহুল বুখারি ৬৪৭৭

যাচাই না করে শোনা কথা বিশ্বাস না করা

কারো নিকট থেকে শোনা কথার সত্যাসত্য যাচাই না করে বলা উচিত নয়। কেননা এতে পাপী ও মিথ্যাবাদী হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। নবী করীম বলেন,

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كَفَى بِالْمَرْءِ إِثْمًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ

কোনো ব্যক্তির পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে কোনো কথা শোনামাত্রই (যাচাই না করে) বলে বেড়ায়। সহিহ মুসলিম ৫

শোনা কথার ওপর অন্ধভাবে আমল করা বা যাচাই না করে তা প্রচার করা থেকে বিরত থাকার বিষয়ে আল্লাহ তায়ালা সুরা হুজুরাতে ইরশাদ করেন,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ

হে মুমিনগণ! যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের নিকট কোনো বার্তা নিয়ে আসে, তবে তোমরা তা ভালোভাবে যাচাই করে দেখবে, পাছে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করে ফেলো এবং এরপর নিজেদের কৃতকর্মের জন্য তোমাদের লজ্জিত হতে হয়। সুরা হুজুরাত ৪৯:৬

বাকবিতণ্ডা পরিহার করা

তর্ক-বিতর্ক, ঝগড়া বা বাকবিতণ্ডা কখনো ভালো ফল বয়ে আনে না। কাজেই অপ্রয়োজনে এসব থেকে দূরে থাকা আবশ্যক। হজরত মুয়াজ ইবনু জাবাল রাদি. থেকে বর্ণিত, রাসুল ইরশাদ করেন,

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم أَنَا زَعِيمٌ بِبَيْتٍ فِي رَبَضِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْمِرَاءَ وَإِنْ كَانَ مُحِقًّا، وَبِبَيْتٍ فِي وَسَطِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْكَذِبَ وَإِنْ كَانَ مَازِحًا، وَبِبَيْتٍ فِي أَعْلَى الْجَنَّةِ لِمَنْ حَسَّنَ خُلُقَهُ

আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের পার্শ্বদেশে এক গৃহের জামিন হচ্ছি, যে ব্যক্তি সত্যাশ্রয়ী হওয়া সত্ত্বেও তর্কবিতর্ক বর্জন করে। সেই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যদেশে এক গৃহের জামিন হচ্ছি, যে ব্যক্তি উপহাসছলেও মিথ্যা বলে না। আর সেই ব্যক্তির জন্য জান্নাতের ঊর্ধ্বদেশে এক গৃহের জামিন হচ্ছি, যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করে। ইবনু মাজাহ ৫১

হজরত আবু উমামা আল বাহিলি রাদি. থেকে বর্ণিত অপর হাদিসে নবীজি ইরশাদ করেন,

قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: مَا ضَلَّ قَوْمٌ بَعْدَ هُدًى كَانُوا عَلَيْهِ إِلَّا أُوتُوا الْجَدَلَ، ثُمَّ تَلَاهَذِهِ الْآيَةَ: بَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ

হিদায়াত প্রাপ্তির পর কোনো সম্প্রদায়ই পথভ্রষ্ট হয়নি, কিন্তু যখন তারা বিতর্কে লিপ্ত হয়েছে।অতঃপর তিনি এই আয়াত তিলাওয়াত করলেন, ‘বরং তারা এক ঝগড়াকারী সম্প্রদায়।সুরা যুখরুফ ৪৩: ৫৮ সুনানুত তিরমিজি ৩২৫৩

মহিলাদের জন্য কথা বলার বিশেষ আদব

প্রিয় হাজিরিন, পর্দা এবং তাকওয়ার বিধান কেবল নারীদের চলাফেরা বা পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তাদের কণ্ঠস্বর ও কথা বলার মাঝেও এর গভীর প্রভাব রয়েছে। সমাজে নৈতিকতা ও পবিত্রতা রক্ষা করার জন্য ইসলাম পরপুরুষের সাথে নারীদের কথা বলার ক্ষেত্রে অত্যন্ত সুনির্দিষ্ট ও মার্জিত কিছু শিষ্টাচার শিখিয়েছে।

এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে উম্মাহাতুল মুমিমিনের মাধ্যমে পৃথিবীর সকল নারীদেরকে উদ্দেশ্য করে অত্যন্ত শিক্ষণীয় এক নির্দেশনা দিয়েছেন, যার শিক্ষা কিয়ামত পর্যন্ত সমগ্র নারীজাতির জন্য আলোকবর্তিকা। আল্লাহ তায়ালা সুরা আহযাবের ৩২ নম্বর আয়াতে ইরশাদ করেন-

يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِنَ النِّسَاءِ إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَعْرُوفًا

হে নবীপত্নিগণ! তোমরা অন্য কোনো নারীর মত নও। যদি তোমরা তাকওয়া অবলম্বন কর, তবে (পরপুরুষের সাথে) কোমল কণ্ঠে কথা বল না, যাতে অন্তরে যার ব্যাধি রয়েছে সে প্রলুব্ধ হয়। আর তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে। সুরা আহযাব ৩৩:৩২

পরপুরুষের সাথে কথা বলার সময় নারীরা কৃত্রিম বা আকর্ষণীয় কোমলতা বর্জন করবেন। তাদের কণ্ঠস্বর হতে হবে স্বাভাবিক, শালীন ও গাম্ভীর্যপূর্ণ। আয়াতে সতর্ক করা হয়েছে- যাতে অন্তরে যার ব্যাধি রয়েছে সে প্রলুব্ধ হয়।জরুরি কোনো প্রয়োজনে পরপুরুষের সাথে কথা বলতে হলে কোমলতা পরিহার করে কঠিন ভাষায় শুধু প্রয়োজন পরিমাণ কথা বলে ক্ষান্ত থাকবে। সেখানে গল্পগুজব হাস্যরস থাকতে পারবে না। কথা থেকেই মূলত পরকীয়া,  জিনা- ব্যভিচারের সূত্রপাত হয়।

বাণিজ্যিক প্রচারণায় নারীর কণ্ঠস্বরের ব্যবহার: ইসলামের দৃষ্টিতে নৈতিক ও সামাজিক বিপর্যয়

ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান, ইজ্জত ও শ্রদ্ধার আসনে ভূষিত করেছে এবং পর্দার বিধান ও শালীনতা হলো নারীর মুকুটস্বরূপ। কিন্তু বর্তমান পুঁজিবাদী বিজ্ঞাপন বাজার সামান্য কিছু পণ্যের প্রচার ও বিক্রির জন্য নারীর কণ্ঠস্বরকে লোভনীয় ও কৃত্রিম ভঙ্গিতে ব্যবহার করে তাকে মূলত একটি বিজ্ঞাপনের পণ্যেপরিণত করেছে, যা নারীর প্রকৃত মর্যাদা ও আত্মসম্মানের ওপর এক নির্মম আঘাত। এর ফলে মানুষের হৃদয়ে কুপ্রবৃত্তি ও মানসিক ব্যাধির উত্থান ঘটে; কারণ মানুষের মন ও প্রবৃত্তির মধ্যে আল্লাহ তায়ালা আকর্ষণ ও দুর্বলতা দুটোই রেখেছেন। যখন কোনো বিজ্ঞাপনে বা মাইকিংয়ে একজন নারী কৃত্রিম ও আকর্ষণীয় সুরে কথা বলেন, তখন শয়তান সাধারণ মানুষের মনে কুপ্রবৃত্তি জাগিয়ে তোলে এবং সেই কণ্ঠস্বরকে ভালো লাগাতে শুরু করে। যার মাধ্যমে মানুষের অন্তরের পবিত্রতা নষ্ট হয় এবং হৃদয়ে পাপের বীজ রোপিত হয়।যে কণ্ঠ বা সৌন্দর্য কেবল স্বামী ও বৈধ পরিবারের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত বা আমানত ছিল, তাকে যখন বাজারের মাইকে বা যত্রতত্র উন্মুক্ত করে দেওয়া হয়, তখন পারিবারিক বন্ধন ও লজ্জাশীলতার দেওয়ালগুলো ভাঙতে শুরু করে এবং মানুষের পারিবারিক জীবন থেকে বরকত ও মানসিক প্রশান্তি চিরতরে হারিয়ে যায়।

তিনজন থাকলে দুজনে কানে কানে কথা না বলা

কোথাও তিনজন লোক থাকলে একজনকে বাদ দিয়ে দুজন কানে কানে কথা বলা যাবে না। কারণ এতে তৃতীয় ব্যক্তি মনে কষ্ট পায়।

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ لَا يَنْتَجِي اثْنَانِ دُونَ صَاحِبِهِمَا؛ فَإِنَّ ذَلِكَ يُحْزِنُهُ

তোমাদের মধ্য থেকে দুজন যেন তাদের (তৃতীয়) সঙ্গীকে বাদ দিয়ে গোপনে পরামর্শ (কানাকানি) না করে। কারণ, এটি তাকে দুঃখিত বা মর্মাহত করে। সহিহুল বুখারি ৬২৮৮

মানুষের বোধগম্য ভাষায় কথা বলা

কথা বলার ক্ষেত্রে মানুষের বোধগম্য ভাষায় কথা বলা উচিত। দুর্বোধ্য ভাষায় কথা বলা সমীচীন নয়। কারণ এতে মানুষ কথা বুঝতে না পেরে কষ্ট পায়।আমির ইবনে ওয়াসিলা আবু তুফাইল রাদি. থেকে বর্ণিত,হযরত আলী রাদি. বলেছেন,

عَنْ عَامِرِ بْنِ وَاثِلَةَ أَبِي الطُّفَيْلِ: رَضِيَ اللَّهُ عَنْهُ وَقَالَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ: حَدِّثُوا النَّاسَ بِمَا يَعْرِفُونَ، أَتُحِبُّونَ أَنْ يُكَذَّبَ اللَّهُ وَرَسُولُهُ؟

মানুষের কাছে এমন বিষয় বর্ণনা করো যা তারা বুঝতে পারে এবং গ্রহণ করতে পারে। তোমরা কি চাও যে আল্লাহ ও তাঁর রাসুলকে মিথ্যুক প্রতিপন্ন করা হোক? সহিহুল বুখারি ১২৭

কথার আমানত রক্ষা করা

কোন ব্যক্তি কোন কথা আমানত হিসাবে বললে তা রক্ষা করা মুমিনের জন্য অবশ্য কর্তব্য।আনাস ইবনু মালিক রাদি. থেকে বর্ণিত, 

                لَا إِيمَانَ لِمَنْ لَا أَمَانَةَ لَهُ

যার আমানতদারিতা নেই, তার ঈমান নেই। মুসনাদু আহমাদ ১২৫৬৭

অন্যের বলা কথার গোপনীয়তা রক্ষা করা জরুরি। সে ব্যক্তি মুখে গোপনীয়তা রক্ষার কথা না বললেও যখন সে ঐ কথা অন্যের সামনে বলতে চাইবে না কিংবা অন্য কেউ শুনুক সেটাও পসন্দ করবে না, তখন বুঝে নিতে হবে যে, সেটা গোপনীয় কথা- যা গোপন রাখাই জরুরি।জাবের ইবনু আব্দুল্লাহ রাদি. হতে বর্ণিত, রাসুল ﷺ বলেন,

إِذَا حَدَّثَ الرَّجُلُ بِالْحَدِيْثِ ثُمَّ الْتَفَتَ فَهِيَ أَمَانَةٌ

কোন ব্যক্তি কোন কথা বলার পর মুখ ঘুরালে (কেউ শুনছে কি-না তা দেখলে) তা আমানতস্বরূপ। সুনানু আবি দাউদ ৪৮৬৭

পাপ ও হারাম কথা থেকে জিহবাকে সংযত রাখা

কথাবার্তায় জিহবাকে সংযত ও নিয়ন্ত্রণ করা আবশ্যক। কেননা কোন গোনাহের কথা বা হারাম কথা বললে তার জন্য পরকালে শাস্তি পেতে হবে।আনাস ইবনু মালিক রাদি. হতে বর্ণিত, রাসুল ইরশাদ করেন,

لَا يَسْتَقِيْمُ إِيْمَانُ عَبْدٍ حَتَّى يَسْتَقِيْمَ قَلْبُهُ، وَلَا يَسْتَقِيْمُ قَلْبُهُ حَتَّى يَسْتَقِيْمَ لِسَانُهُ

কোন বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত সঠিক হবে না যতক্ষণ না তার অন্তর সঠিক হয়। আর অন্তর ঠিক হবে না যতক্ষণ না তার জিহবা ঠিক হয়। মুসনাদু আহমাদ ১৩০৪৮

হজরত আবু সাঈদ খুদরি রাদি. হতে বর্ণিত, রাসুল ইরশাদ করেন, 

إِذَا أَصْبَحَ ابْنُ آدَمَ فَإِنَّ الْأَعْضَاءَ كُلَّهَا تُكَفِّرُ اللِّسَانَ فَتَقُولُ اتَّقِ اللهَ فِينَا فَإِنَّمَا نَحْنُ بِكَ فَإِنْ اسْتَقَمْتَ اسْتَقَمْنَا وَإِنْ اعْوَجَجْتَ اعْوَجَجْنَا

মানুষ সকালে ঘুম হতে উঠার সময় তার সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ বিনীতভাবে জিহবাকে বলে, তুমি আমাদের ব্যাপারে আল্লাহ তায়ালাকে ভয় কর। আমরা তো তোমার সাথে সম্পৃক্ত। তুমি যদি সোজা পথে দৃঢ় থাক তাহলে আমরাও দৃঢ় থাকতে পারি। আর তুমি যদি বাঁকা পথে যাও তাহলে আমরাও বাঁকা পথে যেতে বাধ্য। ‍সুনানুত তিরমিজি২৪০৭

কাছের মানুষদের উত্তম কথা ব্যবহারের নির্দেশ

কাছের মানুষদের সাথে সদাচরণের নির্দেশ দিয়ে আল্লাহ তায়ালা ইরশাদ করেন,

وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا

তোমরা আল্লাহর ইবাদত করবে ও কোনো কিছুকে তাঁর সাথে শরিক করবে না এবং পিতা-মাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী-সাথী, মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের প্রতি সদ্ব্যবহার করবে। নিশ্চয় আল্লাহ তায়ালা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না।সুরা নিসা ৪:৩৬

ইসলামে ভালো বন্ধু, উত্তম সঙ্গী এবং প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখাকে জান্নাত লাভের অন্যতম মাধ্যম বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনু আমর রাদি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ বলেছেন,

خَيْرُ الأَصْحَابِ عِنْدَ اللهِ خَيْرُهُمْ لِصَاحِبِهِ وَخَيْرُ الْجِيْرَانِ عِنْدَ اللهِ خَيْرُهُمْ لِجَارِهِ

আল্লাহর নিকট সেই সঙ্গীই উত্তম, যে নিজ সাথীদের নিকট উত্তম। আর আল্লাহর নিকট সেই প্রতিবেশীই উত্তম, যে নিজ প্রতিবেশীর নিকট উত্তম। সুনানুত তিরমিজি ১৯৪৪

আবু হুরাইরা রাদি. হতে বর্ণিত, তিনি বলেন,

عَنْ أَبِي هُرَيْرَةَ -رَضِيَ اللَّهُ عَنْهُ- قَالَ: قِيلَ لِلنَّبِيِّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ-: يَا رَسُولَ اللَّهِ! إِنَّ فُلَانَةَ تَقُومُ اللَّيْلَ، وَتَصُومُ النَّهَارَ، وَتَفْعَلُ، وَتَصَدَّقُ، وَتُؤْذِي جِيرَانَهَا بِلِسَانِهَا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا خَيْرَ فِيهَا، هِيَ مِنْ أَهْلِ النَّارِ. قَالُوا: وَفُلَانَةُ تُصَلِّي المَكْتُوبَةَ، وَتَصَدَّقُ بِأَثْوَارٍ، وَلَا تُؤْذِي أَحَدًا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: هِيَ مِنْ أَهْلِ الجَنَّةِ

নবী করীম কে বলা হলো, হে আল্লাহর রাসুল! অমুক নারী রাতের বেলা নফল ইবাদত করে (তাহাজ্জুদ পড়ে), দিনের বেলা রোজা রাখে, নানা ভালো কাজ করে এবং দান-সদকা করে; কিন্তু সে তার জবান দ্বারা প্রতিবেশীদের কষ্ট দেয়।তখন রাসুলুল্লাহ  বললেন, তার মধ্যে কোনো কল্যাণ নেই, সে জাহান্নামী।

তারা আবার আরয করলেন, আর অমুক নারী শুধু ফরজ নামাজ আদায় করে, অল্পস্বল্প সদকা করে এবং কাউকে কষ্ট দেয় না? তখন রাসুলুল্লাহ ﷺবললেন, সে জান্নাতি।আল আদাবুল মুফরাদ ১১৯

দূরের মানুষের সাথে হাসিমুখ, পরিবার ও প্রতিবেশীর সাথে গোমড়া মুখ

খুব পরিতাপের বিষয় যে, ইসলাম প্রতিবেশী ও কাছের মানুষদের সাথে সদ্ব্যবহারের জোরালো নির্দেশ দিলেও আমাদের সমাজে এর সম্পূর্ণ বিপরীত এক দ্বিমুখী চরিত্র দেখতে পাওয়া যায়। বর্তমান সমাজে এমন মানুষের কোনো অভাব নেই- যারা ঘরের বাইরে কিংবা বাইরের মানুষদের সাথে অত্যন্ত মিষ্টিভাষী, বিনয়ী ও সদাচারী; কিন্তু নিজের পরিবার, স্ত্রী-সন্তান, ভাই-বোন ও নিকট প্রতিবেশীদের সাথে অত্যন্ত রুক্ষ ও মন্দ আচরণ করেন।

দূরের মানুষের সাথে বা সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সাথে যতটা হাসিমুখে কথা বলা হয়, কাছের মানুষ বা প্রতিবেশীদের বেলায় তার সিকিভাগও থাকে না।অনেক সময় প্রতিবেশীর সাথে মুখ দেখাদেখির সম্পর্কটুকুও থাকে না। বাসা তৈরি করা, সীমানা নির্ধারণ, যাতায়াতের রাস্তা বা ছোটখাটো নানাবিধ বিষয় নিয়ে যে দ্বন্দ্ব বা মনোমালিন্য শুরু হয়, যা অনেক সময় মৃত্যু পর্যন্ত আর দূর হয় না।একজন আরেকজনের পিঠে বদনাম বা গীবত করতে ব্যস্ত থাকে, অথচ বাইরের মানুষের সামনে নিজেদের খুব আধুনিক ও ভালো সাজানোর প্রতিযোগিতা চলে।

প্রকৃত মুমিন ও উত্তম চরিত্রের অধিকারী তিনিই, যিনি কেবল বাইরের মানুষের কাছে নয়, বরং নিজের পরিবার, ঘরের মানুষ ও প্রতিবেশীদের কাছেও উত্তম। কারণ ঘরের কাছের মানুষেরা যার আচরণে সন্তুষ্ট, আল্লাহর কাছেও তিনি উত্তম ব্যক্তি হিসেবে বিবেচিত। তাই পার্থিব সামান্য স্বার্থের মোহে নিজের প্রতিবেশী ও পরিবারের সাথে সম্পর্ক নষ্ট না করে, ইসলাম নির্দেশিত পন্থায় সবার সাথে সুন্দর কথা বলা এবং সদ্ব্যবহার করার মানসিকতা গড়ে তোলাই আমাদের প্রকৃত সফলতা।

ধীরে ধীরে ও স্পষ্ট ভাষায় কথা বলা

কথাবার্তা সবসময় শান্ত ও ধীরে ধীরে হওয়া উচিত, যাতে শ্রোতার নিকটে তা সহজে বোধগম্য হয়। তাড়াহুড়ো করে বা গড়গড় করে কথা বলা নবীজির সুন্নাহর পরিপন্থী। হযরত আয়েশা রাদি. হতে বর্ণিত, তিনি বলেন,

عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُحَدِّثُ حَدِيثًا لَوْ عَدَّهُ الْعَادُّلَأَحْصَاهُ

নবী করীম ﷺ এমনভাবে কথা বলতেন যে, কোন গণনাকারী গুণতে চাইলে তাঁর কথাগুলি গণনা করতে পারত। সহিহুল বুখারি ২৪৯৩

হজরত আনাস রাদি. বলেন,

عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ، أَنَّهُ كَانَ إِذَا تَكَلَّمَ بِكَلِمَةٍ أَعَادَهَا ثَلَاثًا حَتَّى تُفْهَمَ عَنْهُ

নবী করীম ﷺ যখন কোনো কথা বলতেন, তখন তিনি তা তিনবার বলতেন (বা পুনরাবৃত্তি করতেন), যাতে তা শ্রোতার নিকট পুরোপুরি বোঝা যায়। সহিহুল বুখারি ৯৪

কথাবার্তায় অশ্লীলতা ও কটূবাক্য পরিহার করা

অশ্লীল কথা বলা, কথাবার্তায় কটূ ভাষা বা গালিগালাজ প্রয়োগ করা মুমিনের বৈশিষ্ট্য নয়। এগুলো সর্বতোভাবে পরিত্যাজ্য। হজরত আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদি. থেকে বর্ণিত, রাসুল ﷺ ইরশাদ করেন,

قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ وَلَا اللَّعَّانِ وَلَا الْفَاحِشِ وَلَا الْبَذِيءِ

মুমিন কখনো দোষারোপকারী ও নিন্দাকারী হতে পারে না, অভিসম্পাতকারী হতে পারে না, অশ্লীল কাজ করে না এবং কটূভাষীও হয় না। সুনানুত তিরমিজি ১৯৭৭

গীবত ও চোগলখুরী বর্জন করা

কথাবার্তায় অন্যতম মারাত্মক গুনাহ হলো গীবত তথা পিছনে নিন্দা করা ও চোগলখুরী তথা একের কথা অন্যের নিকট বলে বেড়ানো। ইসলামে এগুলো কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مَّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ

হে মুমিনগণ! তোমরা অনেক ধারণা থেকে দূরে থাকো, কারণ কিছু ধারণা পাপ। আর একে অপরের গোপন বিষয় সন্ধান করো না এবং একে অপরের গীবত (পরনিন্দা) করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা ঘেন্নাই করো। আর আল্লাহকে ভয় করো; নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। সুরা হুজুরাত ৪৯: ১২

চোগলখোর ও নিন্দুক সম্পর্কে অপর আয়াতে আল্লাহ তায়ালা বলেন,

وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِينٍ، هَمَّازٍ مَّشَّاءٍ بِنَمِيمٍ

আর তুমি আনুগত্য কোরো না এমন প্রত্যেক ব্যক্তির, যে খুব বেশি শপথ করে, যে অপমানিত, যে পশ্চাতে নিন্দা করে এবং যে একের কথা অন্যের কাছে লাগিয়ে বেড়ায় ( চোগলখোর)। সুরা ক্বালাম ৬৮: ১০-১১

হযরত হুযাইফা ইবনুল ইয়ামান রাদি. থেকে বর্ণিত,   

عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ: لَا يَدْخُلُ الْجَنَّةَ قَتَّاتٌ يَعْنِي حَدِيثَ: كَانَ رَجُلٌ يَنْقُلُ الْحَدِيثَ إِلَى الْأَمِيرِ، فَكُنَّا جُلُوسًا فِي الْمَسْجِدِ فَقَالَ: الْقَوْمُ هَذَا مِمَّنْ يَنْقُلُ الْحَدِيثَ إِلَى الْأَمِيرِ، قَالَ: فَجَاءَ حَتَّى جَلَسَ إِلَيْنَا فَقَالَ حُذَيْفَةُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: لَا يَدْخُلُ الْجَنَّةَ قَتَّاتٌ

রাসুলুল্লাহ ﷺ বলেছেন, চোগলখোর জান্নাতে প্রবেশ করবে না। হাদিসের প্রেক্ষাপট বা ব্যাখ্যায় এসেছে, এক ব্যক্তি মানুষের কথা বা গোপন তথ্য আমীরের কাছে লাগিয়ে বেড়াত। আমরা মসজিদে বসে ছিলাম, তখন উপস্থিত লোকেরা বলল, এ সেই ব্যক্তি যে আমীরের কাছে কথা লাগিয়ে বেড়ায়। বর্ণনাকারী বলেন, এরপর সেই ব্যক্তি এসে আমাদের কাছে বসল। তখন হুযাইফা রাদি. তাকে উদ্দেশ্য করে বললেন, আমি রাসুলুল্লাহ ﷺকে বলতে শুনেছি- কাত্তাত জান্নাতে প্রবেশ করবে না। সহিহুল বুখারি ৬০৫৬

মনোযোগ সহকারে কথা শ্রবণ করা ও পূর্ণ মনোযোগ নিবদ্ধ করা

নবীজি  যখন কারো সাথে কথা বলতেন বা কেউ তাঁর সাথে কথা বলত, তখন তিনি কেবল আংশিক মুখ  ফিরিয়ে শুনতেন না, বরং নিজের পুরো শরীর ও সর্বাত্মক মনোযোগ সেই ব্যক্তির দিকে ফিরিয়ে নিতেন। বক্তা তার কথা সম্পূর্ণ শেষ না করা পর্যন্ত তিনি কখনোই কথা কাটতেন না বা মাঝপথে উঠে যেতেন না। রাসুলুল্লাহ এর সুমহান চরিত্রের বর্ণনায় এসেছে যে,  হযরত আনাস বিন মালিক রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন

عن أنس بن مالك رضي الله عنه قال أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَانَ إِذَا صَافَحَ الرَّجُلَ لَمْ يَنْزِعْ يَدَهُ مِنْ يَدِهِ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْزِعُ يَدَهُ، وَلَا يَصْرِفُ وَجْهَهُ عَنْ وَجْهِهِ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَصْرِفُ وَجْهَهُ عَنْ وَجْهِهِ، وَلَمْ يُرَ مُقَدِّمًا رُكْبَتَيْهِ بَيْنَ يَدَيْ جَلِيسٍ لَهُ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোনো ব্যক্তির সাথে মুসাফাহা (হাত মেলানো) করতেন, তখন তিনি নিজ হাত সেই ব্যক্তির হাত থেকে টেনেনিতেন না, যতক্ষণ না সেই ব্যক্তি নিজে হাত সরিয়ে নিতো। এবং তিনি তার মুখ মোবারক অন্য দিকে ফিরিয়ে নিতেন না, যতক্ষণ না সেই ব্যক্তি নিজে মুখ ফিরিয়ে নিতো। আর তাকে কখনো কোনো বসা সাথীর সামনে নিজের দুই হাঁটু সামনে বাড়িয়ে দিতে দেখা যায়নি। সুনানুত তিরমিজি ২৪৯০

একাই কথা বলার মানসিকতা পরিহার করা

অনেকে আছেন কেবল নিজেই অধিক কথা বলতে বেশি পছন্দ করেন, অন্যকে কথা বলার সুযোগ কম দেন। এরূপ মানসিকতা পরিহার করা আবশ্যক। বরং অন্যের কথা শুনতে হবে, তাদেরকে বলার সুযোগ দিতে হবে এবং কোনো মজলিসে কথা বলার ক্ষেত্রে বয়োজ্যেষ্ঠকে সবসময় প্রাধান্য দিতে হবে। হজরত সাহল ইবনু আবি হাসমাহ রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনু সাহল ও মুহায়্যিছাহ ইবনু মাসঊদ বিন যায়েদ রাদি. খায়বারের দিকে গেলেন। সেখানে আব্দুল্লাহ নিহত হন।

عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: ... فَدَخَلَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَهْلٍ وَمُحَيِّصَةُ وَحُوَيِّصَةُ ابْنَا مَسْعُودٍ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَتَكَلَّمَ عَبْدُ الرَّحْمَنِ، وَكَانَ أَصْغَرَ الْقَوْمِ. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَبِّرْ، كَبِّرْ

অতঃপর আব্দুর রহমান ইবনু সাহল ও মাসউদের দুই পুত্র মুহায়্যিছাহ ও হুওয়ায়্যিছাহ নবী করীম এর নিকট গেলেন। আব্দুর রহমান রাদি. কথা বলার জন্য প্রথমে এগিয়ে এলেন ( যেহেতু তিনি নিহত ব্যক্তির ভাই ছিলেন)। তখন আল্লাহর রাসুল ﷺ তাঁকে থামিয়ে  দিয়ে বললেন, বড়কে আগে বলতে দাও, বড়কে আগে বলতে দাও।  সহিহুল বুখারি৩১৭৩

ইবনু আব্বাস রাদি. বলেন, উমর রাদি. যখন রাসুলুল্লাহ  এর প্রবীণ সাহাবায়ে কেরামকে ডাকতেন, তখন সেই সাথে আমাকেও ডাকতেন এবং বলতেন, তারা যতক্ষণ কথা না বলেন, ততক্ষণ তুমি কথা বলো না।

রূঢ়তা ও কর্কশতা পরিহার করা

কথা বলার ক্ষেত্রে নম্রতা ও ভদ্রতা অবলম্বন করা জরুরি। রূঢ়তা ও কর্কশ ভাষা কখনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। এমনকি বিরুদ্ধবাদী বা অবাধ্যদের সাথেও কথা বলার সময় শিষ্টাচার বজায় রাখতে হবে। নবীজি কোমলতার নির্দেশ দিয়ে আল্লাহ তায়ালা ইরশাদ করেন,

فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ ۖ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ

আর আল্লাহর রহমতের কারণেই তুমি তাদের প্রতি (অর্থাৎ স্বীয় উম্মতের প্রতি) কোমলহৃদয় হয়েছ। যদি তুমি কর্কশভাষী কঠোর হৃদয়ের হতে, তাহলে তারা তোমার পাশ থেকে সরে যেত। সুরা আলে ইমরান ৩:১৫৯

ঠাট্টা-বিদ্রূপ করে ডাকা ও হেয় করার মানসিকতা ত্যাগ করা

কাউকে ঠাট্টা-বিদ্রূপ করা এবং হেয় করার চিন্তা মন থেকে সম্পূর্ণরূপে দূরে সরিয়ে দিতে হবে। অন্যের ত্রুটি-বিচ্যুতি বের করে তাদের অপমান-অপদস্ত করার মানসিকতা পরিহার করতে হবে। কেননা এর মাধ্যমে পারস্পরিক সম্পর্ক নষ্ট হয় এবং সমাজে শত্রুতা ও বিদ্বেষ তৈরি হয়।

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَوْمٌ مِّن قَوْمٍ عَسَىٰ أَن يَكُونُوا خَيْرًا مِّنْهُمْ وَلَا نِسَاءٌ مِّن نِّسَاءٍ عَسَىٰ أَن يَكُنَّ خَيْرًا مِّنْهُنَّ وَلَا تَلْمِزُوا أَنفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ بِئْسَ الِاسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ وَمَن لَّمْ يَتُبْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ

আল্লাহ তায়ালা বলেন, হে বিশ্বাসীগণ! কোন সম্প্রদায় যেন কোন সম্প্রদায়কে উপহাস না করে। হতে পারে তারা তাদের চাইতে উত্তম। আর নারীরা যেন নারীদের উপহাস না করে। হতে পারে তারা তাদের চাইতে উত্তম। তোমরা পরস্পরের দোষ বর্ণনা কর না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। বস্তুত,ঈমান আনার পর তাকে মন্দ নামে ডাকা ফাসেকি কাজ। যারা এ থেকে তওবা করে না, তারা সীমালংঘনকারী। সুরা হুজুরাত ৪৯: ১১

 

কথা ও অন্যান্য অভিব্যক্তির মাধ্যমে মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায়

মানুষের অভ্যন্তরীণ গঠন ও তার বহিঃপ্রকাশই মূলত তার ব্যক্তিত্বের আসল রূপ ফুটিয়ে তোলে। মানুষের মন হলো এক স্বচ্ছ আয়নার মতো, আর তার মুখনিঃসৃত কথা, কণ্ঠের সুর বা অডিও, ভিডিওর দৃশ্যমান অভিব্যক্তি, সৃজনশীল লেখা, স্থাপত্যের নান্দনিক শিল্প কিংবা দৈনন্দিন আচরণ হলো সেই আয়নারই নিখুঁত প্রতিচ্ছবি। মানুষ যখন নিজের প্রবৃত্তির তাড়নাকে নিয়ন্ত্রণে রাখে এবং চলাফেরা, লেনদেন ও কথায় শালীনতা বজায় চলে, তখন তার ভেতরের চারিত্রিক সৌন্দর্য কোনো রকম কৃত্রিমতা ছাড়াই স্বাভাবিকভাবে প্রকাশ পেতে শুরু করে।

শুধু কথামালা বা বাক-সংযমই নয়, বরং মানুষের লেখা, অডিও-ভিডিওর বহুমাত্রিক উপস্থাপন, শিল্পকর্ম, অঙ্গভঙ্গি কিংবা কোনো সুনিপুণ স্থাপত্যের মাধ্যমেও তার ভেতরের রুচি ও ব্যক্তিত্বের চমৎকার প্রকাশ ঘটে। বাহ্যিক রূপ-সৌন্দর্য বা দামি পোশাক-আশাক হয়তো ক্ষণিকের জন্য মানুষের দৃষ্টি কাড়তে পারে, কিন্তু অন্তরের সুষমা এবং অভিব্যক্তি প্রকাশের জাদুকরি মাধুর্য মানুষকে চিরদিনের জন্য অন্যের হৃদয়ের মণিকোঠায় স্থান করে দেয়। ইসলাম ধর্মে এই চারিত্রিক সৌন্দর্য ও বাক-সংযমকে কেবল সাধারণ কোনো সামাজিক শিষ্টাচার বা বাহ্যিক অলংকার হিসেবে দেখা হয়নি; বরং এটিকে ইমানের পূর্ণতা লাভের অন্যতম প্রধান মাপকাঠি ও শ্রেষ্ঠ গুণ হিসেবে ঘোষণা করা হয়েছে।

কথায় ঝাল, কথায় মধু, কথায় যাদুও আছে

মানুষের মুখ থেকে উচ্চারিত শব্দ বা বাক্য বাতাসের সাথে মিলিয়ে যায় না,  বরং কথার প্রভাব মানুষের মাঝে থেকে যায় অনুরূপভাবে ফেরেশতারাও প্রতিটি কথা লিপিবদ্ধ করে রাখে। আল্লাহ তায়ালা ইরশাদ করেন,

مَّا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ

মানুষ যে কথাই উচ্চারণ করে, তার কাছেই প্রস্তুত একজন প্রহরী (নজরদারিকারী) রয়েছে। সুরা ক্বফ ৫০:১৮

কথা এক অপরিসীম শক্তির উৎস। কথায় ঝাল, কথায় মধু, কথায় যাদু- এটি মানবজীবনের এক গভীর সত্য। কথার মাধ্যমে যেমন কাউকে আঘাত করা যায়, তেমনই মন জয় করা এবং অসম্ভবকে সম্ভব করা যায়।মুখের একটি কটু কথা বা কঠোর বাক্য মানুষের অন্তরে এমন গভীর ক্ষত সৃষ্টি করে, যা শারীরিক আঘাতের চেয়েও বেশি কষ্টদায়ক। ঝাল যেমন জিভে জ্বালা ধরায়, তেমনি কর্কশ ও অপমানজনক কথা মানুষের আত্মসম্মানে আঘাত হানে। ঝাল কথার কারণে বহুদিনের মধুর সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যায়, পারিবারিক অশান্তি তৈরি হয় এবং শত্রুতার জন্ম নেয়। এ সম্বন্ধে আরবিতে একটি কবিতা রয়েছে,

جِرَاحَاتُ السِّنَانِ لَهَا الْتِئَامٌ ... وَلَا يَلْتَامُ مَا جَرَحَ اللِّسَانُ

বর্শার ফলার আঘাতের নিরাময় বা জোড়া লাগার উপায় আছে, কিন্তু জিহ্বার (কথার) আঘাত কখনো নিরাময় হয় না।

অন্যদিকে, মিষ্টি ও নম্র কথা মানুষের মনে পরশ পাথরের মতো কাজ করে। যখন কেউ সুন্দর, মার্জিত ও প্রশংসাসূচক ভাষায় কথা বলে, তখন চারপাশের পরিবেশ স্নিগ্ধ হয়ে ওঠে। মধুর ভাষা কঠিন থেকে কঠিন পরিস্থিতি সহজ করে দেয়। এটি মানুষের মনে ভালোবাসা, আস্থা ও শ্রদ্ধার বীজ বপন করে। মিষ্টি কথায় রাগ মোমের মতো গলে পানি হয়ে যায় এবং মন জয় করা সহজ হয়।

যাদু যেমন চোখের পলকে রূপ বদলে দিতে পারে, তেমনি পজিটিভ জাদুকরী কথা চরম রাগান্বিত মানুষকে খুশি করতে পারে। একজন ভালো বক্তা বা নেতার জাদুকরী কথার প্রভাবে হতাশ মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখে, বড় কোনো আন্দোলন সফল হয় কিংবা বিশৃঙ্খল পরিস্থিতি শান্ত হয়ে যায়। মানুষের জবান এক অদ্ভুত অস্ত্র। একে কীভাবে ব্যবহার করা হবে, তা সম্পূর্ণ ব্যক্তির বুদ্ধিমত্তা ও সংস্কৃতির ওপর নির্ভর করে। তাই আমাদের উচিত কথার ঝাল এড়িয়ে মধু ও যাদুর মতো ইতিবাচক শক্তিকে কাজে লাগানো, যেন আমাদের শব্দগুলো পৃথিবীতে শান্তি ও আনন্দের বার্তা ছড়ায়।

সুন্দরভাবে কথা বলার জন্য কুরআনি নির্দেশ

ইসলাম ধর্মে মানুষের আচার-আচরণ, কথাবার্তা এবং বাক-সংযমের ওপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। মুখনিঃসৃত প্রতিটি শব্দ যেন সমাজে শান্তি, সৌহার্দ্য ও কল্যাণ বয়ে আনে- কুরআনে কারীমে সে বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা

وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا

 এবং তোমরা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো। সুরা বাকারা ২:৮৩

সঠিক ও সত্য কথা বলা

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا

 হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক (সত্য ও

 স্পষ্ট) কথা বলো। সুরা আহযাব ৩৩:৭০

নরম ও নম্র ভাষায় কথা বলা

فَقُولَا لَهُ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهُ يَتَذَكَّرُ أَوْ يَخْشَىٰ

 তোমরা তার (ফেরাউনের) সাথে নরম ভাষায় কথা বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় পাবে। সুরা ত্বহা ২০:৪৪

কণ্ঠস্বর নিচু রাখা

وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِن صَوْتِكَ

 তোমার চলাফেরায় মধ্যপন্থা অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বর নিচু  করো।সুরা লোকমান ৩১: ১৯

পিতামাতার সাথে সম্মানজনক কথা বলা

وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا  

এবং তুমি তাদের (পিতামাতা) সাথে সম্মানজনক ও বিনম্র ভাষায় কথা বলো। সুরা ইসরা ১৭:২৩

দয়া ও সদ্ব্যবহারের সাথে কথা বলা

فَقُل لَّهُمْ قَوْلًا مَّيْسُورًا

 তবে তুমি তাদের (অভাবগ্রস্তদের) সাথে নম্র ও দয়ার সাথে কথা বলো। সুরা ইসরা ১৭:২৮ কুরআনের বিভিন্ন আয়াতে মানুষের সাথে যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুন্দর বাচনভঙ্গির কথা বলা হয়েছে-

قَوْلًاسَدِیدًاv      সত্য, সঠিক ও বাস্তবসম্মত কথা।

 قَوْلًامَّعْرُوفًا    ন্যায়সংগত, মার্জিত ও প্রচলিত শিষ্টাচারসম্মত কথা।

 قَوْلًاكَرِيمًا    অত্যন্ত সম্মানজনক, মর্যাদাপূর্ণ ও প্রীতিপূর্ণ কথা।

 قَوْلًالَّيِّنًا       নরম, কোমল ও হৃদয়গ্রাহী কথা।

 قَوْلًابَلِیغًا    অত্যন্ত ফলপ্রসূ, জোরালো ও মানুষের অন্তরে গভীর রেখাপাতকারী কথা।

প্রিয় উপস্থিতি, একটু থামুন... নিজের ভেতরের সব কোলাহল একটু বন্ধ করে ভাবুন তো!

আজ এই যে জবান দিয়ে আমরা কথা বলছি, তর্ক করছি, মানুষকে কষ্ট দিচ্ছি, অন্যের হক মেরে খাচ্ছি- এই জবান কি চিরকাল আমাদের নিয়ন্ত্রণে থাকবে? একটু কল্পনা করুন তো সেই দিনটির কথা, যেদিন এই জবান চিরতরে স্তব্ধ হয়ে যাবে! মুখের ভেতর জমে থাকা নরম তালুতে যখন ঠান্ডা মাটির প্রলেপ পড়বে, যখন আপনার আদরের শরীরটাকে অন্ধকার গর্তে শুইয়ে দিয়ে সবাই একে একে ফিরে আসবে- তখন কী হবে?

আজ যে মুখ দিয়ে আমরা অহংকার করি, আজ যে জবান দিয়ে গরিব মানুষকে ছোট করি, কাল সেই মুখেই মাটি চাপা দেওয়া হবে। ওই অন্ধকার কবরে না থাকবে কোনো বাতি, না থাকবে কোনো আপনজন। সেদিন শুধু আপনার এই জবান আর আপনার প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ আপনার বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে। দুনিয়ায় কার সাথে কেমন আচরণ করেছিলেন, রিকশাওয়ালাকে কীভাবে কথা শুনিয়েছিলেন, কার মন ভেঙেছিলেন- সবকিছুর হিসাব সেদিন দিতে হবে।

আজ সময় আছে ভাই! অহংকার ছেড়ে, বুকটাকে কাঁপিয়ে আল্লাহর দরবারে তওবা করুন। মাটির নিচে যাওয়ার আগে জবানকে সৎকাজে ব্যবহার করুন, মানুষের মন জয় করুন। কাল ওই অন্ধকার কবরে যাওয়ার পর তো আর চোখের পানি ফেলারও সময় পাওয়া যাবে না! আল্লাহ তায়ালা আমাদেরকে তাওফিক দান করুন।

 

الْخُطْبَةُ الْأُولَى

الْحَمْدُ لِلَّهِ الْوَاحِدِ الْأَحَدِ، الْفَرْدِ الصَّمَدِ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ. نَحْمَدُهُ حَمْدَ الشَّاكِرِينَ، وَنَسْتَعِينُهُ مَعُونَةَ الْمُسْتَضْعَفِينَ، وَنَسْتَغْفِرُهُ اسْتِغْفَارَ النَّادِمِينَ التَّائِبِينَ. وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ. وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، شَهَادَةَ مُخْلِصٍ بِالتَّوْحِيدِ، بَرِيءٍ مِنَ الشِّرْكِ وَالتَّنْدِيدِ. وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَحَبِيبَنَا وَقُدْوَتَنَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، بَلَّغَ الرِّسَالَاتِ وَأَدَّى الْأَمَانَةَ، وَنَصَحَ الْأُمَّةَ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَمَنْ تَبِعَهُمْ بِإِحْسَانٍ إِلَى يَوْمِ الدِّينِ.

أَمَّا بَعْدُ، فَيَا عِبَادَ اللَّهِ، أُوصِيكُمْ وَنَفْسِي الْخَاطِئَةَ بِتَقْوَى اللَّهِ عَزَّ وَجَلَّ، فَهِيَ الْعُدَّةُ يَوْمَ الْقِلَاءِ وَالْمَعَادِ، وَبِهَا تُنَالُ دَرَجَاتُ الْجِنَانِ.

عِبَادَ اللَّهِ، هَبُوا لِي قُلُوبَكُمْ، وَأَصْخُوا بِأَسْمَاعِكُمْ...إنَّ اللهَ تَعَالَى حِينَ خَلَقَ الْإِنْسَانَ، كَرَّمَهُ بِآلَةِ الْبَيَانِ، وَجَعَلَ اللِّسَانَ تُرْجُمَانًا لِلْقُلُوبِ وَمِرْآةً لِلْأَخْلَاقِ وَالتَّصَرُّفَاتِ. وَلَقَدْ أَمَرَنَا سُبْحَانَهُ وَتَعَالَى بِأَنْ نَكُونَ حَذِرِينَ فِي أَقْوَالِنَا، رُحَمَاءَ فِي خِطَابِنَا، حَيْثُ قَالَ عَزَّ مِنْ قَائِلٍ:

وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا  وَقَالَ أَيْضًا مُوجِّهًا قُلُوبَ الْمُؤْمِنِينَ نَحْوَ الصِّدْقِ وَالسَّدَادِ: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًاالأحزاب

وَمَا أَجْمَلَ أَنْ نَتَأَمَّلَ فِي مَنَاهِجِ الأَخْلَاقِ وَأَدَبِ التَّعْبِيرِ عَنْ كَمَالِ النُّفُوسِ؛ فَكَمْ مِنْ كَلِمَةٍ طَيِّبَةٍ أَحْيَتْ قَلْبًا مَيْتًا، وَجَبَرَتْ خَاطِرَ مَسْكِينٍ كَسِيرٍ، وَكَمْ مِنْ حَرْفٍ قَاسٍ أَوْ عِبَارَةٍ فَاجِرَةٍ هَدَمَ صَرْحَ الْمَحَبَّةِ وَأَوْقَعَ فِي الْبَلَاءِ وَالْفِتَنِ! فَاللِّسَانُ قِطْعَةُ لَحْمٍ صَغِيرَةٌ، لَكِنَّهَا إِمَّا أَنْ تَكُونَ مِفْتَاحًا لِلْجَنَّةِ، أَوْ حَفْرَةً تَهْوِي بِصَاحِبِهَا فِي النَّارِ. احْفَظُوا أَلْسِنَتَكُمْ، وَارْحَمُوا ضَعِيفَ الْفُقَرَاءِ وَالْعَامِلِينَ، وَلَا تُؤْذُوا أَحَدًا بِكَلِمَةِ احْتِقَارٍ أَوْ اسْتِعْلَاءٍ.

وَلَكِنْ، يَا عِبَادَ اللَّهِ، تَأَمَّلُوا هَذِهِ الْحَقِيقَةَ الْمُفْزِعَةَ وَالنِّهَايَةَ الْمَحْتُومَةَ...أَنَّ هَذَا اللِّسَانَ الَّذِي يَتَكَلَّمُ الْيَوْمَ بِالْفَخْرِ وَالْكِبْرِيَاءِ وَيَسْتَخْدِمُ نِعْمَةَ الْبَيَانِ فِي غَيْرِ مَرْضَاتِ اللَّهِ، سَيُنْعَقِدُ غَدًا تَحْتَ أطباق الثَّرَى! هَذِهِ الْحَيَاةُ الدُّنْيَا لَيْسَتْ سِوَى مَحَطَّةِ عُبُورٍ، وَأَيَّامٍ مَعْدُودَاتٍ. وَقَرِيبًا جِدًّا، سَيُوسَدُ الْجَسَدُ فِي ظُلْمَاتِ الْقَبْرِ وَوَحْدَتِهِ. يَقُولُ الْحَقُّ تَبَارَكَ وَتَعَالَى: مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ

فَيَا مَنْ تُؤْذِي النَّاسَ بِلِسَانِكَ، وَيَا مَنْ تَبِيعُ كَرَامَتَكَ وَأَخْلَاقَكَ فِي سُوقِ الشَّهَوَاتِ، وَيَا مَنْ تَسْتَخْدِمُ بَيَانَهُ لِلتَّضْلِيلِ وَإِشَاعَةِ الْفِتَنِ، تَذَكَّرْ حِينَ تُوَارَى فِي التُّرَابِ، وَحْدَكَ لَا رَفِيقَ لَكَ إِلَّا عَمَلُكَ وَخَطَايَاكَ! فَبَادِرُوا إِلَى التَّوْبَةِ الصَّادِقَةِ، وَطَهِّرُوا قُلُوبَكُمْ، وَاجْعَلُوا أَلْسِنَتَكُمْ رُطْبَةً بِذِكْرِ اللَّهِ، حَافِظَةً لِلْأَعْرَاضِ وَالْحُرُمَاتِ.

بَارَكَ اللَّهُ لِي وَلَكُمْ فِي الْقُرْآنِ الْعَظِيمِ، وَنَفَعَنِي وَإِيَّاكُمْ بِمَا فِيهِ مِنَ الْآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ. أَقُولُ قَوْلِي هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ لِي وَلَكُمْ وَلِسَائِرِ الْمُسْلِمِينَ، فَاسْتَغْفِرُوهُ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ.

الْخُطْبَةُ الثَّانِيَةُ

الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، كَمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى. وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، تَبَرُّؤًا مِنْ كُلِّ مَا سِوَاهُ، وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، الْمَبْعُوثُ رَحْمَةً لِلْعَالَمِينَ، بَشِيرًا وَنَذِيرًا. صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ.

أَمَّا بَعْدُ، عِبَادَ اللَّهِ، اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ. عِبَادَ اللَّهِ، تَدَبَّرُوا مَصْرَعَ الْأَوَّلِينَ وَاخْتِفَاءَ الذِّكْرِ، فَكَأْنَّهُ لَمْ يَكُنْ بَيْنَ الْوَرَى أَحَدٌ. تَذَكَّرُوا هَدْمَ اللَّذَّاتِ وَفِرَاقَ الْأَحِبَّةِ، حِينَ يُطْبَقُ عَلَيْكُمُ التُّرَابُ، وَتُمْحَى آثَارُكُمْ مِنَ الدُّنْيَا. فَلَا تَكُونُوا مِمَّنْ يَظْلِمُونَ النَّاسَ بِأَلْسِنَتِهِمْ، أَوْ يَبْتَغُونَ الدُّنْيَا بِإِفْسَادِ الْأَخْلَاقِ وَنَشْرِ الْفِتَنِ؛ فَإِنَّ حُقُوقَ الْعِبَادِ مَبْنِيَّةٌ عَلَى الْمُطَالَبَةِ يَوْمَ الْقِيَامَةِ، وَلَنْ يَجِدَ الظَّالِمُ يَوْمَئِذٍ مَلْجَأً وَلَا نَصِيرًا.

أَلَا وَإِنَّ اللَّهَ تَعَالَى أَمَرَنَا بِأَمْرٍ عَظِيمٍ بَدَأَ فِيهِ بِنَفْسِهِ، وَثَنَّى بِمَلَائِكَتِهِ الْمُسَبِّحَةِ، فَقَالَ جَلَّ مِنْ قَائِلٍ: إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ. وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ.

اللَّهُمَّ اغْفِرْ لِلْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ، وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ، الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ، إِنَّكَ سَمِيعٌ قَرِيبٌ مُجِيبُ الدَّعَوَاتِ. اللَّهُمَّ أَصْلِحْ أَخْلَاقَنَا، وَطَهِّرْ أَلْسِنَتَنَا، وَاحْفَظْ أَعْرَاضَنَا، وَقِنَا فِتْنَ الْقَوْلِ وَالْعَمَلِ. رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ.

عِبَادَ اللَّهِ، رَحِمَكُمُ اللَّهُ! إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ. فَاذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ يَذْكُرْكُمْ، وَاشْكُرُوهُ عَلَى نِعَمِهِ يَزِدْكُمْ، وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ، وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ.