শায়খ উবাইদ উসমান

 বিশিষ্ট লেখক ও গবেষক

সম্মানিত জুমার মুসল্লিরাম! পারিবারিক জীবন হলো মানবসমাজের মূল ভিত্তি। আর একটি আদর্শ ও সুখী পরিবার গড়ে ওঠে মূলত তিন শ্রেণির মানুষকে কেন্দ্র করে- স্ত্রী, মা-বাবা এবং সন্তান-সন্ততি। গত জুমায় আমরা সিরাতের আলোকে একজন আদর্শ স্বামী হিসেবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং স্ত্রীর প্রতি তাঁর অধিকার ও আচরণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা সিরাতেরই আলোয় পরিবারের বাকি দুটি গুরুত্বপূর্ণ ভিত্তি- মা-বাবাএবং সন্তান-সন্ততি- এর প্রতি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শ তুলে ধরব।

ইসলামে মাতা-পিতার অধিকার এবং তাঁদের সাথে সদাচরণের গুরুত্ব অপরিসীম। আমরা জানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তাঁর পরম শ্রদ্ধাভাজন পিতা আবদুল্লাহ এবং শৈশবেই তাঁর প্রাণপ্রিয় মাতা আমেনা ইন্তেকাল করেন। ফলে নিজের বাস্তব জীবনে নিজ পিতা-মাতার প্রত্যক্ষ সেবা করার সুযোগ তিনি পাননি। কিন্তু পিতা-মাতার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা এবং তাঁদের মর্যাদা রক্ষার অনন্য দৃষ্টান্ত তিনি ঠিকই উম্মতের জন্য রেখে গেছেন।

তিনি তাঁর দুধমা হালিমা সাদিয়া এবং সুওয়াইবা রাদি. এর সাথে এবং পিতৃস্থানে যারা ছিলেন দাদা-চাচা সবার সাথে যে অভূতপূর্ব সম্মান ও সদাচরণ প্রদর্শন করে দেখিয়েছেন, তা কিয়ামত পর্যন্ত পুরো মানবজাতির জন্য এক অতুলনীয় নজির। একই সাথে, একজন আদর্শ পিতা হিসেবে নিজ সন্তানদের প্রতি ভালোবাসা, সুশিক্ষা এবং তাঁদের অধিকার আদায়ের ক্ষেত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিরন্তন মানদণ্ড স্থাপন করেছেন, তা আজ আমাদের পারিবারিক জীবনে অনুকরণ করা অত্যন্ত জরুরি।

নবীজি সাল্লাল্লাহু আলাইহিম আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শ সন্তান ছিলেন

আল্লাহ তায়ালা মাতা-পিতার মাধ্যমে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। ইসলামে মাতা-পিতার অধিকার এবং তাঁদের সাথে সদাচরণের গুরুত্ব অপরিসীম।আমরা জানি, বিশ্বনবী হজরত মুহাম্মদ ﷺনিজের পরিবার গড়ে তোলার আগেই তাঁর পরম শ্রদ্ধেয় মাতা ও পিতা ইন্তেকাল করেন। ফলে নিজের বাস্তব জীবনে মাতা-পিতার খেদমত করার সুযোগ সরাসরি তিনি পাননি। কিন্তু মা-বাবার প্রতি আদব-ভালোবাসার দিকনির্দেশনা ও বাস্তব দৃষ্টান্ত তিনি রেখে গিয়েছেন। আল্লাহর নবী ﷺ তাঁর দুধ মা হালিমা সাদিয়া এবং সুওয়াইবা রাদিয়াল্লাহু আনহুমার সাথে যে অভূতপূর্ব সদাচরণ করে দেখিয়েছেন, তা কিয়ামত পর্যন্ত পুরো উম্মতের জন্য এক অতুলনীয় আদর্শ।

    দুধ মায়ের সম্মান  

 عَنْ أَبِي الطُّفَيْلِ عَامِرِ بْنِ وَاثِلَةَ اللَّيْثِيِّ، قَالَ: رَأَيْتُ النَّبِيَّ ﷺ يَقْسِمُ لَحْمًا بِالْجِعْرَانَةِ، قَالَ أَبُو الطُّفَيْلِ: وَأَنَا يَوْمَئِذٍ غُلَامٌ أَحْمِلُ عَظْمَ الْجَزُورِ، إِذْ أَقْبَلَتِ امْرَأَةٌ حَتَّى دَنَتْ إِلَى النَّبِيِّ ﷺ، فَبَسَطَ لَهَا رِدَاءَهُ، فَجَلَسَتْ عَلَيْهِ، فَقُلْتُ: مَنْ هِيَ؟ فَقَالُوا: هَذِهِ أُمُّهُ الَّتِي أَرْضَعَتْهُ

প্রখ্যাত সাহাবি আবু তুফায়েল রাদি. বর্ণনা করেন, আমি রাসুলুল্লাহ  কে জিরানা নামক স্থানে গোশত বণ্টন করতে দেখলাম। তখন আমি এক ছোট বালক, উটের হাড্ডি বহন করছিলাম। হঠাৎ এক নারী রাসুল  এর দিকে এগিয়ে এলে তিনি নিজের চাদর জমিনে বিছিয়ে দিলেন এবং পরম শ্রদ্ধায় তাঁকে তার ওপর বসতে দিলেন। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, উনি কে? সাহাবায়ে কেরাম বললেন, উনি ঐ নারী যিনি তাকে দুধ পান করিয়েছেন। সুনানু আবি দাউদ ৫১৪৪

এমনকি হুনাইনের যুদ্ধের পর গনিমতের মালামাল বণ্টনের সময় যখন হালিমা সাদিয়া রাদি. এর গোত্র হাওয়াযিনের বন্দি  লোকজনের প্রসঙ্গ আসে, তখন রাসুলুল্লাহ ﷺমায়ের প্রতি সম্মান প্রদর্শন করে বন্দিদের মুক্ত করে দেন।

মাতা-পিতা: জান্নাত কিংবা জাহান্নাম

রাসুলুল্লাহ তাঁর বাচিক হিদায়াত ও সুন্নাহর মাধ্যমে উম্মতকে মাতা-পিতার হকের বিষয়ে সবিস্তারে সতর্ক করেছেন।হজরত আবু উমামা রাদি. থেকে বর্ণিত-

عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا حَقُّ الْوَالِدَيْنِ عَلَى وَلَدِهِمَا؟ قَالَ: هُمَا جَنَّتُكَ وَنَارُكَ

এক ব্যক্তি আরজ করল, হে আল্লাহর রাসুল! সন্তানের ওপর মাতা-পিতার অধিকার কী? নবীজি উত্তর দিলেন,তারা উভয়ই তোমার জান্নাত অথবা তোমার জাহান্নাম। সুনানু ইবনি মাজাহ ৩৬৬২

অর্থাৎ, মাতা-পিতাকে সন্তুষ্ট করে জান্নাতি হওয়া যায়, আবার তাঁদের অসন্তুষ্ট ও অবহেলা করলে জাহান্নামের আগুনে প্রজ্বলিত হতে হবে।

পবিত্র কুরআনে মা-বাবার সাথে সদাচরণ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন,  

وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا

আপনার পালনকর্তা আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং বাবা-মার সাথে সদব্যবহার করো।যদিতাঁদের একজন অথবা উভয়েই আপনার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হন, তবে তাঁদেরকে ‘উফ’ (বিরক্তি সূচক কথা) বলো না এবং তাঁদের ধমক দিও না; বরং তাঁদের সাথে সম্মানসূচক নম্র কথা বলো।সুরা আল-ইসরা ১৭: ২৩

পরের আয়াতে তাঁদের জন্য দোয়ার শিক্ষা দেওয়া হয়েছে-

وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا

আর তাঁদের সামনে দয়াপরবশ হয়ে নম্রতার ডানা অবনমিত করো এবং বলো, হে আমার রব! তাঁদের প্রতি দয়া করুন, যেমন তাঁরা আমাকে শৈশবে লালন-পালন করেছেন। ১৭: ২৪

মাতার অসন্তুষ্টির ভয়াবহ পরিণতি

মাতা-পিতার সাথে সামান্য কোনো অযাচিত আচরণ যে কত বড় ধ্বংস ডেকে আনতে পারে, গ্রন্থে বর্ণিত প্রখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আবি আউফা রাদি. হাদিস থেকে অত্যন্ত স্পষ্টভাবে বোঝা যায়।

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ هَاهُنَا غُلَامًا قَدْ احْتُضِرَ يُقَالُ لَهُ قُلْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَلَا يَسْتَطِيعُ أَنْ يَقُولَهَا. قَالَ: أَلَيْسَ قَدْ كَانَ يَقُولُهَا فِي حَيَاتِهِ؟ قَالُوا: بَلَى، قَالَ: فَمَا مَنَعَهُ مِنْهَا عِنْدَ مَوْتِهِ؟ قَالَ: فَنَهَضَ رَسُولُ اللَّهِ ﷺ وَنَهَضْنَا مَعَهُ حَتَّى أَتَى الْغُلَامَ فَقَالَ: يَا غُلَامُ، قُلْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، قَالَ: لَا أَسْتَطِيعُ أَنْ أَقُولَهَا، قَالَ: وَلِمَ؟ قَالَ: لِعُقُوقِ وَالِدَتِي، قَالَ: أَحَيَّةٌ هِيَ؟ قَالَ: نَعَمْ، قَالَ: أَرْسِلُوا إِلَيْهَا، فَأَرْسَلُوا إِلَيْهَا فَجَاءَتْ، فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ: ابْنُكِ هُوَ؟ قَالَتْ: نَعَمْ، قَالَ: أَرَأَيْتِ لَوْ أَنَّ نَارًا أُجِّجَتْ فَقِيلَ لَكِ إِنْ لَمْ تَشْفَعِي لَهُ قَذَفْنَاهُ فِي هَذِهِ النَّارِ؟ قَالَتْ: إِذًا كُنْتُ أَشْفَعُ لَهُ، قَالَ: فَأَشْهِدِي اللَّهَ وَأَشْهِدِينَا مَعَكِ بِأَنَّكِ قَدْ رَضِيتِ، قَالَتْ: قَدْ رَضِيتُ عَنْ ابْنِي، قَالَ: يَا غُلَامُ، قُلْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَقَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ مِنَ النَّار.

হজরত আবদুল্লাহ ইবনে আবি আউফা রাদি. থেকে বর্ণিত, এক ব্যক্তি নবীজি ﷺএর দরবারে এসে বলল, হে আল্লাহর রাসুল! এখানে এক যুবক মুমূর্ষু অবস্থায় আছে। তাকে ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ পড়ার তালকিন করা হচ্ছে, কিন্তু সে তা উচ্চারণ করতে পারছে না।রাসুলুল্লাহ  প্রশ্ন করলেন, সে কি জীবদ্দশায় কালেমা পড়ত না? সাহাবিরা বললেন, জি পড়ত।নবীজি হেঁটে সেই যুবকের কাছে গেলেন এবং বললেন, তুমি বলো- লা-ইলাহা ইল্লাল্লাহ। যুবক বলল, আমি তা বলতে পারছি না।রাসুলুল্লাহ  কারণ জানতে চাইলে সে বলল, মায়ের অবাধ্যতা ও অসন্তুষ্টির কারণে।নবীজি প্রশ্ন করলেন, তোমার মা কি বেঁচে আছেন? বলা হলো, জি আছেন।

রাসুলুল্লাহ তাঁর মাকে ডেকে পাঠালেন। বৃদ্ধা মা এলে নবীজিﷺ বললেন, দেখো, যদি এক বিশাল অগ্নিকুণ্ড জ্বালিয়ে তোমাকে বলা হয়- তুমি যদি একে ক্ষমা না করো, তবে একে এই আগুনে নিক্ষেপ করা হবে, তখন তুমি কী করবে? মা বললেন, তাহলে তো আমি তাকে ক্ষমা করে দেব।তখন নবীজি বললেন, তবে তুমি আল্লাহ ও আমাদের সাক্ষী রেখে বলো যে, তুমি তোমার সন্তানের ওপর সন্তুষ্ট হয়েছ।মা সঙ্গে সঙ্গে বললেন, আমি আমার সন্তানের ওপর সন্তুষ্ট হয়ে গেলাম।এরপর বিশ্বনবী ﷺ যুবককে বললেন, এখন বলোলা-ইলাহা ইল্লাল্লাহ। যুবক তৎক্ষণাৎ পড়ে উঠল, লা-ইলাহা ইল্লাল্লাহ!রাসুলুল্লাহ ﷺ আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন,

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ مِنَ النَّار

সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করলেন। শুআবুল ঈমান ৬: ২৬৮৩

আমাদের বর্তমান সমাজ ও বাস্তব চিত্র

মুহতারাম হাজিরিন! আজকে আমাদের সমাজের চিত্রটি কেমন? আমরা কর্মসূত্রে বা জীবনযাত্রার তাগিদে শহরে বাসা নিয়ে থাকি। নিজে স্ত্রী ও সন্তানদের নিয়ে কত সুখ-স্বাচ্ছন্দ্য ও আরাম-আয়েশে দিন কাটাচ্ছি! কিন্তু আমাদের জন্মদাতা মা-বাবা হয়তো গ্রামের ভিটেবাড়িতে অবহেলা আর কষ্টে দিনাতিপাত করছেন।

মনে রাখবেন- নিজে শহরে সুস্বাদু খাবার খাবেন, এসি বা ফ্যানের নিচে আরাম করবেন, আর গ্রামে থাকা মা-বাবার খবর নেবেন না কিংবা তাঁদের ভরণপোষণ ও সম্মানজনক জীবনযাপনে ত্রুটি করবেন, তবে আল্লাহর দরবারে কঠোর জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। আমরা যে যেখানেইথাকি না কেন- মাতা-পিতা কাছে থাকুন কিংবা গ্রামে- তাঁদের খেদমতে যেন বিন্দুমাত্র ত্রুটি না হয়। জীবন থাকতে তাঁদের সন্তুষ্টি অর্জন করি, পরম যত্নে তাঁদের ভালোবাসা নিশ্চিত করি।

শাশুড়ির প্রতি হজরত খাদিজা রাদি. যত্ন ও সহযোগিতা

নবীজি তো বটেই, এমনকি  নবীজির সাথে বিয়ের পর হযরত খাদিজা রাদি. কেবল নিজের গৃহস্থালি ও স্বজনদের যত্ন নিয়েই ক্ষান্ত হননি, বরং নবীজির সাথে সম্পর্কযুক্ত প্রতিটি মানুষের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও বিনয় দেখিয়েছেন। একবার আরব ভূখণ্ডে ভয়াবহ খরা ও দুর্ভিক্ষ দেখা দিল। হযরত হালিমা সাদিয়া রাদি. মক্কায় নবীজি ও খাদিজা রাদি. এর সংসারে উপস্থিত হলেন। দুর্ভিক্ষের সময় দুধ-শাশুড়ির কষ্ট অনুভব করে হযরত খাদিজা রাদি. হযরত হালিমা রাদি. জন্য ৪০টি ছাগল এবং সওয়ারি হিসেবে একটি উট হাদিয়া হিসেবে তাঁর হাতে তুলে দিলেন।

এটি কেবল একটি হাদিয়া ছিল না, বরং এটি ছিল নববী গৃহের সর্বোচ্চ শিষ্টাচার, উদারতা এবং দুধমা ও মুরুব্বিদের প্রতি সম্মানের এক চিরন্তন নিদর্শন। আত তাবাকাতুল কুবরা লি ইবনি সাআদ ১:১২০

 

মা-বাবার সম্মান ও খেদমত সম্বন্ধে নবীজির বাণী

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: رِضَى الرَّبِّ فِي رِضَى الْوَالِدِ، وَسَخَطُ الرَّبِّ فِي سَخَطِ الْوَالِدِ

হযরত আবদুল্লাহ ইবনে আমর রাদি. থেকে বর্ণিত, নবীজি ﷺ বলেছেন, পিতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত, আর পিতার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি নিহিত।সুনানুত তিরমিজি ১৮৯৯

মা-বাবাকে পেয়েও জান্নাত না পাওয়ার দুর্ভাগ্য

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: رَغِمَ أَنْفُهُ، ثُمَّ رَغِمَ أَنْفُهُ، ثُمَّ رَغِمَ أَنْفُهُقِيلَ: مَنْ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: مَنْ أَدْرَكَ وَالِدَيْهِ عِنْدَ الْكِبَرِ أَحَدَهُمَا أَوْ كِلَيْهِمَا ثُمَّ لَمْ يَدْخُلِ الْجَنَّةَ

হযরত আবু হুরাইরা রাদি. থেকে বর্ণিত, নবীজি ﷺ বললেন, সে ধ্বংস হোক! সে ধ্বংস হোক! সে ধ্বংস হোক!জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল! কে সে? তিনি বললেন, যে ব্যক্তি তার মা-বাবা উভয়কে অথবা কোনো একজনকে বৃদ্ধ বয়সে পেল, অথচ (তাদের খেদমত করে) জান্নাতে প্রবেশ করতে পারল না।তাহযিবুস সুনান ২৫৫১

মা-বাবার খেদমতই উত্তম জিহাদ

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَأْذِنُهُ فِي الْجِهَادِ، فَقَالَ: أَحَيٌّ وَالِدَاكَ؟قَالَ: نَعَمْ، قَالَ: فَفِيهِمَا فَجَاهِدْ

হযরত আবদুল্লাহ ইবনে আমর রাদি. থেকে বর্ণিত, এক লোক নবীজি ﷺএর কাছে এসে জিহাদে যাওয়ার অনুমতি চাইল। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার মা-বাবা কি জীবিত আছেন?সে বলল, হ্যাঁ। নবীজি ﷺ বললেন, তবে তাঁদের খেদমতেই শ্রম দাও (এটাই তোমার জিহাদ)।সহিহুল বুখারি ৩০০৪, সহিহ বুখারি ২৫৪৯

মায়ের পায়ের কাছে জান্নাত

عَنْ مُعَاوِيَةَ بْنِ جَاهِمَةَ السَّلَمِيِّ، أَنَّ جَاهِمَةَ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَرَدْتُ أَنْ أَغْزُوَ وَقَدْ جِئْتُ أَسْتَشِيرُكَ، فَقَالَ: هَلْ لَكَ مِنْ أُمٍّ؟قَالَ: نَعَمْ، قَالَ: فَالْزَمْهَا، فَإِنَّ الْجَنَّةَ تَحْتَ رِجْلَيْهَا

হযরত মুয়াবিয়া ইবনে জাহেমা রাদি. নবীজি ﷺএর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসুল! আমি জিহাদে অংশ নেওয়ার ইচ্ছা করেছি এবং আপনার পরামর্শের জন্য এসেছি। নবীজি ﷺ বললেন, তোমার কি মা আছেন? তিনি বললেন, হ্যাঁ। নবীজি বললেন, তবে মায়ের খেদমতে লেগে থাকো, কারণ জান্নাত তাঁর পায়ের নিচেই রয়েছে। তাহযিবুজ তাহযিব ১০: ২০২

মায়ের পায়ের নিচে জান্নাত রাখা আছে; বরং এর অর্থ হলো মায়ের খেদমত, পরিচর্যা ও তাঁকে সন্তুষ্ট করাই সন্তানের জন্য জান্নাত অর্জনের সরাসরি পথ। মাকে সেবা করে তাঁর সন্তুষ্টি অর্জন করতে পারলে জান্নাত লাভ করা সহজ হয়ে যায়।

পিতৃ ও মাতৃতুল্য মুরুব্বিদের প্রতি নবীজি এর আদব ও মায়া

নবীজি শৈশবেই এতিম হয়েছিলেন। কিন্তু পিতা না থাকা সত্ত্বেও পিতার স্থানে থাকা মুরুব্বিদের প্রতি তিনি আজীবন একজন বাধ্যগত সন্তানের মতো বিনয়, আনুগত্য ও খেদমত করেছেন।

দাদা আব্দুল মুত্তালিবের প্রতি আদব ও নবীজির প্রতি আদর

পিতৃহীন বালক মুহাম্মাদ ﷺএর শৈশবের প্রধান আশ্রয় ও অভিভাবক ছিলেন তাঁর দাদা কুরাইশ সর্দার আবদুল মুত্তালিব। কাবার চত্বরে আবদুল মুত্তালিবের জন্য একটি বিশেষ গালিচা বিছানো হতো, যেখানে গোত্রের অন্য কোনো নেতার বসার সাহস ছিল না। শিশু মুহাম্মাদ ﷺ কাবার চত্বরে এসে সোজা দাদার সেই বিশেষ গালিচায় বসতেন। চাচারা তাঁকে সরিয়ে দিতে চাইলে দাদা পরম স্নেহে বাধা দিয়ে বলতেন, আমার এই সন্তানকে ছেড়ে দাও, আল্লাহর কসম! ওর একটি বিশেষ মর্যাদা রয়েছে।শৈশবের সেই চঞ্চল বয়সেও নবীজি ﷺ দাদার পাশে পরম আদব ও বিনয়ের সাথে অবস্থান করতেন।

দাদার বিয়োগে ব্যাকুল অশ্রুপাত:নবীজি ﷺএর বয়স যখন মাত্র ৮ বছর, তখন তাঁর পরম শ্রদ্ধেয় দাদা আবদুল মুত্তালিব ইন্তেকাল করেন। বালক মুহাম্মাদ ﷺ দাদার জানাজার খাটিয়ার পেছনে অঝোর ধারায় কাঁদতে কাঁদতে গোরস্তান পর্যন্ত গিয়েছিলেন। একজন পিতৃহীন বালকের এই ব্যাকুল কান্না প্রমাণ করে শৈশবেই দাদার প্রতি তাঁর ভালোবাসা ও পিতৃভক্তি কতটা গভীর ছিল।

وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْكِي خَلْفَ جَنَازَةِ جَدِّهِ عَبْدِ الْمُطَّلِبِ

রাসুলুল্লাহ ﷺ তাঁর দাদা আবদুল মুত্তালিবের জানাজার পেছনে কাঁদতে কাঁদতে যাচ্ছিলেন। আল ওয়াফা বি আহওয়ালিল মুসতফা ১:৮১

চাচা আবু তালিবের প্রতি বাধ্যগত সন্তানের মতো আচরণ

দাদার মৃত্যুর পর চাচা আবু তালিব নবীজি ﷺ-এর দায়িত্ব নেন। অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেও আবু তালিব ভাতিজাকে সন্তানের চেয়ে বেশি ভালোবাসতেন। নবীজি ﷺও চাচার প্রতি বাধ্যগত সন্তানের আচরণ করতেন। পরবর্তীতে মক্কায় দুর্ভিক্ষের সময় যখন চাচা আবু তালিব আর্থিক সংকটে পড়লেন, তখন ছোট নবীজি ﷺছাগল চড়িয়ে চাচার সহযোগিতা করার চেষ্টা করতেন। নবীজি বড় হওয়ার পর চাচার কষ্টের ভার হালকা করতে এগিয়ে এলেন।

فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِيًّا فَضَمَّهُ إِلَيْهِ، وَأَخَذَ الْعَبَّاسُ جَعْفَرًا فَضَمَّهُ إِلَيْهِ

নবীজি হযরত আলী রাদি. কে গ্রহণ করলেন এবং তাঁকে নিজের সাথে (নিজের লালন-পালনের দায়িত্বে) যুক্ত করে নিলেন; আর হযরত আব্বাস রাদি. হযরত জাফর রাদি. কে গ্রহণ করলেন এবং তাঁকে নিজের সাথে (নিজের লালন-পালনের দায়িত্বে) যুক্ত করে নিলেন। সিরাতে ইবনে হিশাম ১: ২৭

চাচার প্রতি দরদ

ব্যবসার উদ্দেশ্যে চাচা সিরিয়া সফরের সিদ্ধান্ত নিলে কিশোর মুহাম্মাদ ﷺ চাচার উটের লাগাম ধরে কেঁদে ফেলেন। চাচার প্রতি এই ভালোবাসা দেখে চাচাও তাঁকে সঙ্গে নেন।

চাচা হযরত আব্বাস রাদি. কে সম্মান করা

হযরত আব্বাস রাদি. নবীজি ﷺএর চেয়ে বয়সে সামান্য বড় হলেও তিনি ছিলেন তাঁর ছোট চাচা। ইসলাম গ্রহণের পর নবীজি ﷺ চাচার সাথে এমন সম্মানের আচরণ করেছেন যা উম্মতের জন্য চিরন্তন শিক্ষা।

وَكَانَ رَجُلًا جَمِيلًا مَدِيدَ القَامَةِ - فَلَمَّا رَآهُ النَّبِيُّ ﷺ قَامَ إِلَيْهِ، فَقَبَّلَ مَا بَيْنَ عَيْنَيْهِ، وَأَقْعَدَهُ عَنْ يَمِينِهِ، ثُمَّ قَالَ: هَذَا عَمِّي، فَمَنْ شَاءَ فَلْيُبَاهِ بِعَمِّهِ! فَقَالَ العَبَّاسُ بَعْضَ القَوْلِ يَا رَسُولَ اللهِ، قَالَ: وَلِمَ لَا أَقُولُ وَأَنْتَ عَمِّي وَبَقِيَّةُ آبَائِي، وَالعَمُّ وَالِدٌ؟!

নবী কারীম ﷺআব্বাস রাদি. কে দেখামাত্রই দাঁড়িয়ে তাঁর দিকে এগিয়ে গেলেন, তার দুচোখের মাঝখানে (কপালে) চুমু খেলেন এবং তাঁকে তাঁর ডান পাশে বসালেন।অতঃপর রাসুল ﷺ বললেন, ইনি আমার চাচা! যার ইচ্ছা সে তার চাচাকে নিয়ে গর্ব করতে পারে। এতে আল-আব্বাস রাদি. বিনয় প্রকাশ করে কিছু কথা বললেন ( যে, আমি কি এই প্রশংসার যোগ্য?)।

নবীজি বললেন, আমি কেন বলব না? অথচ আপনি আমার চাচা এবং আমার পিতৃপুরুষদের অবশিষ্ট স্মৃতিচিহ্ন, আর চাচা তো পিতারই সমতুল্য! মাজমাউয যাওয়াইদ ৯:২৭৮

চাচাকে কষ্ট দেওয়া মানে রাসুলকে কষ্ট দেওয়া

مَنْ آذَى عَبَّاسًا فَقَدْ آذَانِي، فَإِنَّ عَمَّ الرَّجُلِ صِنْوُ أَبِيهِ

যে ব্যক্তি আমার চাচা আব্বাসকে কষ্ট দিল, সে যেন আমাকেই কষ্ট দিল। কেননা মানুষের চাচা হলো তার পিতার সমতুল্য।তারিখে দিমাশক ২৬: ৩০২

সন্তানদের প্রতি সীমাহীন স্নেহ ও ভালোবাসা

নবীজি  সন্তানদের কেবল পছন্দই করতেন না, বরং প্রকাশ্য ভালোবাসায় তাঁদের মন জয় করতেন। সন্তান ও নাতি-নাতনীদের স্নেহ করার মধ্য দিয়ে পরিবারে দয়া ও প্রীতির পরিবেশ গড়ে ওঠে।

عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ قَالَتْ: مَا رَأَيْتُ أَحَدًا كَانَ أَشْبَهَ سَمْتًا وَهَدْيًا وَدَلاًّ بِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ فَاطِمَةَ كَانَتْ إِذَا دَخَلَتْ عَلَيْهِ قَامَ إِلَيْهَا فَأَخَذَ بِيَدِهَا وَقَبَّلَهَا وَأَجْلَسَهَا فِي مَجْلِسِه وَكَانَ إِذَا دَخَلَ عَلَيْهَا قَامَتْ فَأَخَذَتْ بِيَدِهِ فَقَبَّلَتْهُ وَأَجْلَسَتْهُ فِي مَجْلِسِهَا

উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন- আচরণ, চালচলন ও হাঁটাচলায় ফাতিমার চেয়ে নবীজির চেয়ে অধিক সদৃশ আমি আর কাউকে দেখিনি। ফাতিমা যখন নবীজির নিকট আসতেন, তিনি দাঁড়িয়ে তার দিকে যেতেন, তার হাত ধরে চুমু খেতেন এবং নিজের বসার স্থানে তাঁকে বসাতেন। অনুরূপভাবে নবীজি (যখন ফাতিমার গৃহে যেতেন, তিনিও দাঁড়িয়ে বাবার হাত ধরে চুমু খেতেন এবং নিজের স্থানে বসাতেন।আবু দাউদ ৫২১৭

ফাতিমা রাদি. কে নিজের অংশ মনে করা:

عَنْ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فَاطِمَةُ بَضْعَةٌ مِنِّي فَمَنْ أَغْضَبَهَا أَغْضَبَنِي

মিসওয়ার ইবনে মাখরামাহ রাদি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺবলেছেন, ফাতিমা আমারই একটি অংশ (কলিজার টুকরা)। যে তাকে রাগান্বিত করল, সে যেন আমাকেই রাগান্বিত করল।সহিহুল বুখারি ৩৭১৪

দুধ-মা ও পালক সন্তানকে দেখতে যাওয়া

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْحَمَ النَّاسِ بِالْعِيَالِ، وَكَانَ لَهُ ابْنٌ مُسْتَرْضَعٌ فِي نَاحِيَةِ الْمَدِينَةِ، وَكَانَ ظِئْرُهُ قَيْنًا، وَكُنَّا نَأْتِيهِ، وَقَدْ دَخَنَ الْبَيْتُ بِإِذْخِرٍ، فَيُقَبِّلُهُ وَيَشُمُّهُ

আনাস ইবনে মালিক রাদি. বলেন, রাসুলুল্লাহ ﷺ ছিলেন পরিবারের প্রতি সবচেয়ে দয়ালু মানুষ। মদিনার উপকণ্ঠে তাঁর এক দুগ্ধপোষ্য পুত্র (ইবরাহিম) ছিল। তাঁর দুধ-পিতা ছিলেন একজন কামার। আমরা সেখানে যেতাম; ঘরটি ইযখির ঘাসের ধোঁয়ায় আচ্ছন্ন থাকত। নবীজি শিশুটিকে কোলে নিয়ে চুমু খেতেন এবং ঘ্রাণ নিতেন।আদাবুল মুফরাদ ৩৭৭

খুতবা থামিয়ে নাতিদের কোলে নেওয়া

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَقْبَلَ الْحَسَنُ وَالْحُسَيْنُ - رضى الله عنهما - عَلَيْهِمَا قَمِيصَانِ أَحْمَرَانِ يَعْثُرَانِ وَيَقُومَانِ فَنَزَلَ فَأَخَذَهُمَا فَصَعِدَ بِهِمَا الْمِنْبَرَ ثُمَّ قَالَ: صَدَقَ اللَّهُ {إِنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلاَدُكُمْ فِتْنَةٌ} رَأَيْتُ هَذَيْنِ فَلَمْ أَصْبِرْ ثُمَّ أَخَذَ فِي الْخُطْبَةِ

আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদি. তাঁর পিতা থেকে বর্ণনা করেন, রাসুলুল্লাহ ﷺআমাদের উদ্দেশ্যে খুতবা দিচ্ছিলেন। এমন সময় হাসান ও হুসাইন রাদি. লাল জামা পরে তোতলা পায়ে হাঁটতে হাঁটতে আসছিলেন এবং আছাড় খাচ্ছিলেন। নবীজি মিম্বর থেকে নেমে তাঁদেরকে কোলে তুলে নিলেন এবং মিম্বরে উঠে বললেন, আল্লাহ সত্যই বলেছেন- তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কেবল এক পরীক্ষা।আমি এই দু জনকে দেখে ধৈর্য ধারণ করতে পারলাম না। এরপর তিনি পুনরায় খুতবা শুরু করলেন।আবু দাউদ ১১০৯

ভালোবাসা ও আদরের পাশাপাশি সংশোধন ও তারবিয়াত

সন্তানদের কেবল নিঃশর্ত অন্ধ ভালোবাসা দেওয়াই যথেষ্ট নয়; পরকালের নাজাতের জন্য তাঁদের দ্বীনি তারবিয়াত ও আত্মশুদ্ধি নিশ্চিত করা পিতা-মাতার প্রধান দায়িত্ব।

عَنْ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: جَاءَتْ بِنْتُ هُبَيْرَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي يَدِهَا فَتَخٌ، فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَضْرِبُ يَدَهَا، فَدَخَلَتْ عَلَى فَاطِمَةَ تَشْكُو إِلَيْهَا، فَانْتَزَعَتْ فَاطِمَةُ سِلْسِلَةً فِي عُنُقِهَا مِنْ ذَهَبٍ، وَقَالَتْ: هَذِهِ أَهْدَاهَا إِلَيَّ أَبُو حَسَنٍ، فَدَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالسِّلْسِلَةُ فِي يَدِهَا فَقَالَ: يَا فَاطِمَةُ، أَيَغُرُّكِ أَنْ يَقُولَ النَّاسُ ابْنَةُ رَسُولِ اللَّهِ وَفِي يَدِهَا سِلْسِلَةٌ مِنْ نَارٍ، ثُمَّ خَرَجَ وَلَمْ يَقْعُدْ، فَأَرْسَلَتْ فَاطِمَةُ بِالسِّلْسِلَةِ إِلَى السُّوقِ فَبَاعَتْهَا، وَاشْتَرَتْ بِثَمَنِهَا عَبْدًا فَأَعْتَقَتْهُ، فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْجَى فَاطِمَةَ مِنَ النَّارِ

রাসুলুল্লাহ ﷺমুক্তদাস সাওবান রাদি. থেকে বর্ণিত- তিনি বলেন:হুবাইরার কন্যা রাসুলুল্লাহ ﷺ এর নিকট আসলেন, আর তাঁর হাতে ছিল স্বর্ণের মোটা আংটি। আল্লাহর রাসুল তার হাতে (লাঠি বা কাঠি দিয়ে মৃদু) আঘাত করতে লাগলেন। তখন তিনি ফাতেমা  রাদি. এর কাছে গিয়ে এ বিষয়ে অভিযোগ করলেন।তা দেখে ফাতেমা তাঁর গলা থেকে একটি স্বর্ণের চেইন খুলে নিলেন এবং বললেন, এটি আমাকে আবু হাসান উপহার দিয়েছেন।এমন সময় রাসুলুল্লাহ ﷺ প্রবেশ করলেন, আর চেইনটি ফাতেমা রাদি. এর হাতেই ছিল। তিনি বললেন, হে ফাতেমা! তুমি কি এতেই প্রলুব্ধ বা সন্তুষ্ট হয়ে গিয়েছ যে, মানুষ বলবে- রাসুলুল্লাহর কন্যার হাতে আগুনের চেইন রয়েছে? এরপর তিনি বসে না থেকে বের হয়ে গেলেন।তখন ফাতেমা রাদি. চেইনটি বাজারে পাঠিয়ে বিক্রি করে দিলেন এবং তার মূল্য দিয়ে একটি দাস কিনে তাকে মুক্ত করে দিলেন। (এ কথা জানতে পেরে) রাসুলুল্লাহ ﷺ বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি ফাতেমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন। সুনানুন নাসায়ি ৫১৪০

জাগতিক আরামের চেয়ে আমল ও জিকিরের শিক্ষা

عَنْ عَلِيٍّ أَنَّ فَاطِمَةَ - عَلَيْهَا السَّلاَمُ - اشْتَكَتْ مَا تَلْقَى مِنَ الرَّحَى مِمَّا تَطْحَنُ، فَبَلَغَهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِسَبْىٍ، فَأَتَتْهُ تَسْأَلُهُ خَادِمًا فَلَمْ تُوَافِقْهُ... فَقَالَ: أَلاَ أَدُلُّكُمَا عَلَى خَيْرٍ مِمَّا سَأَلْتُمَاهُ، إِذَا أَخَذْتُمَا مَضَاجِعَكُمَا فَكَبِّرَا اللَّهَ أَرْبَعًا وَثَلاَثِينَ، وَاحْمَدَا ثَلاَثًا وَثَلاَثِينَ، وَسَبِّحَا ثَلاَثًا وَثَلاَثِينَ، فَإِنَّ ذَلِكَ خَيْرٌ لَكُمَا مِمَّا سَأَلْتُمَاهُ

হযরত আলী রাদি. থেকে বর্ণিত, ফাতিমা রাদি. যাঁতা ঘোরানোর দরুন হাতে ফোসকা পড়ার অভিযোগ নিয়ে নবীজি ﷺএর কাছে একজন খাদেম বা দাস চাইতে গেলেন। ঘরে নবীজিকে না পেয়ে আয়েশা রাদি. কে জানিয়ে এলেন। পরবর্তীতে নবীজি তাঁদের বিছানায় শুয়ে পড়ার পর এলেন এবং বললেন, আমি কি তোমাদেরকে যা চেয়েছ তার চেয়েও উত্তম কিছুর সন্ধান দেব না? যখন তোমরা বিছানায় যাবে, তখন ৩৪ বার ‘আল্লাহু আকবার’, ৩৩ বার আলহামদুলিল্লাহএবং ৩৩ বার সুবহানাল্লাহপড়বে। এটি তোমাদের জন্য একজন খাদেমের চেয়েও অনেক উত্তম।সহিহ বুখারি ৩১১৩

সন্তানদের মাঝে সমান ও ইনসাফপূর্ণ আচরণ; নুমান ইবনে বাশির রাদি.এর ঘটনা:

পারিবারিক শান্তি ও ভাই-বোনের মধ্যে হিংসা-বিদ্বেষ দূর করতে সব সন্তানের প্রতি সম্পদ ও সুযোগ-সুবিধায় সমতা বজায় রাখা আবশ্যক।

عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا - قَالَ: سَأَلَتْ أُمِّي أَبِي بَعْضَ الْمَوْهِبَةِ لِي مِنْ مَالِهِ، ثُمَّ بَدَا لَهُ فَوَهَبَهَا لِي، فَقَالَتْ: لَا أَرْضَى حَتَّى تُشْهِدَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخَذَ بِيَدِي وَأَنَا غُلَامٌ، فَأَتَى بِيَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّ أُمَّهُ بِنْتَ رَوَاحَةَ سَأَلَتْنِي بَعْضَ الْمَوْهِبَةِ لِهَذَا، قَالَ: أَلَكَ وَلَدٌ سِوَاهُ؟ قَالَ: نَعَمْ، قَالَ:لَا تُشْهِدْنِي عَلَى جَوْرٍ

নুমান ইবনে বাশির রাদি. বলেন, তাঁর মা তাঁর বাবাকে তাঁর কিছু সম্পত্তি আমাকে দান করতে অনুরোধ করলেন। বাবা দান করলেন, কিন্তু মা বললেন, রাসুলুল্লাহ ﷺ কে সাক্ষী না রাখা পর্যন্ত আমি সন্তুষ্ট হব না। বাবা আমাকে সাথে নিয়ে নবীজির কাছে গেলে তিনি জিজ্ঞাসা করলেন, তোমার কি অন্য সন্তান আছে? তিনি বললেন, হ্যাঁ। নবীজি ﷺ বললেন, তবে আমাকে কোনো জুলুম বা অন্যায় কাজে সাক্ষী রেখো না। সহিহ বুখারি ২৬৫০

জীবদ্দশায় সন্তানদের মাঝে সম্পত্তি বণ্টন: শরীয়তের বিধান ও সঠিক পদ্ধতি

পিতামাতা তাঁদের জীবদ্দশায় সন্তানদের মাঝে স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তর বা বণ্টন করতে চাইলে শরিয়তের দৃষ্টিতে তা মূলতহেবাবা দানহিসেবে গণ্য হয়। সন্তানকে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে মূলত দুটি সুরত বা অবস্থা হতে পারে:

১. সন্তানদেরকে সম্পত্তির অংশবিশেষ প্রদান করা

পিতামাতা যদি তাঁদের সম্পূর্ণ সম্পত্তি বণ্টন না করে জীবিত থাকা অবস্থায় কেবল একটি অংশ সন্তানদের হাদিয়া বা দান করতে চান, তবে তার বিধান নিম্নরূপ:

পুত্র ও কন্যাকে সমপরিমাণ দেওয়া:দান করার ক্ষেত্রে ছেলে ও মেয়েকে সমানভাবে দিতে হবে। সাধারণ অবস্থায় মেয়েকে কম ও ছেলেকে বেশি দেওয়া কিংবা মীরাসের (উত্তরাধিকার) নীতি অনুযায়ী ছেলেকে মেয়ের দ্বিগুণ দেওয়া যাবে না। হাদিস শরিফে সন্তানকে হাদিয়া দেওয়ার ক্ষেত্রে সমতা রক্ষার প্রতি কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষ কারণে কম-বেশি করার সুযোগ:কোনো সন্তান যদি পিতামাতার প্রতি অধিক অনুগত ও খেদমতগুজার হয়, কিংবা দ্বীনদারি, তাকওয়া ও ইলম-আমলে অগ্রগামী হয়, তবে পিতামাতা খুশি হয়ে তাকে অন্যদের চেয়ে কিছুটা বেশি দিলে তা জায়েজ হবে।

সাহাবিগণের আমল:হজরত আবু বকর রাদি. তার কন্যা হজরত আয়েশা রাদি. কে, হজরত উমর রাদি. তার পুত্র আসেম রহ. কে এবং হজরত আবদুর রহমান ইবনে আউফ রাদি. তাঁর কোনো কোনো সন্তানকে বিশেষ কারণে কিছু বেশি দিয়েছিলেন।মুআত্তা ইমাম মালেক, পৃ. ৬৪৩; শরহু মাআনিল আছার২: ২২৫

২. জীবদ্দশায় সমুদয় সম্পত্তি ওয়ারিশদের মাঝে বণ্টন করা

পিতামাতা যদি তাঁদের মৃত্যুর আগেই সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি সম্ভাব্য ওয়ারিশদের মাঝে বণ্টন করে দিতে চান, তবে এ বিষয়ে ফকিহগণের দুটি প্রসিদ্ধ মতামত রয়েছে।

প্রথম মত: সমহারে বণ্টন করা (দান নীতি)

যেহেতু জীবদ্দশায় সম্পত্তি বণ্টন করা মূলত হেবা বা দান, তাই ফকিহগণের অনেকের মতে এই অবস্থায়ও ছেলে ও মেয়েকে সমান হারে দিতে হবে; মিরাসের মতো ছেলেকে মেয়ের দ্বিগুণ দেওয়া যাবে না।ইমদাদুল মুফতিনগ্রন্থে এই মতটি গ্রহণ করা হয়েছে। এই মত অনুযায়ী কেউ সমুদয় সম্পদ সমহারে বণ্টন করলেও তা অন্যায় হবে না।

দ্বিতীয় মত: মীরাসের নীতিতে বণ্টন করা (উত্তরাধিকার নীতি)

ইমাম মুহাম্মাদ রাহি. এর মতে, জীবদ্দশায় সব সম্পত্তি বণ্টন করা বাহ্যিকভাবে দান হলেও উদ্দেশ্যের দিক থেকে তা মূলতমৃত্যু-পরবর্তী মীরাসের আগাম বণ্টন। তাই উদ্দেশ্যের বিবেচনায় মিরাসের নীতি অনুসরণ করে ছেলেকে মেয়ের দ্বিগুণ দেওয়া উচিত।

কিফায়াতুল মুফতী, ফাতাওয়া রহিমিয়া এই মতের উপর ফতোয়া দেওয়া হয়েছে।সহিহ মুসলিমের বিখ্যাত ব্যাখ্যাগ্রন্থতাকমিলাতু ফাতহিল মুলহিমে আল্লামা তাকি উসমানি হাফি. এই মতের উপর ফতোয়া দিয়েছেন।

বর্তমান প্রেক্ষাপট ও রাজেহ (উত্তম) মত

বর্তমান সময়ে নিজের সমুদয় সম্পদ জীবদ্দশাতেই সন্তানদেদের নামে লিখে দেওয়ার প্রবণতা ব্যাপক। এই প্রেক্ষাপটেদ্বিতীয় মতটি (অর্থাৎ মিরাসের নীতি অনুযায়ী ছেলেকে মেয়ের দ্বিগুণ দেওয়া) গ্রহণ করা অধিক যুক্তিযুক্ত ও উত্তম।

কারণ, জীবিত অবস্থায় সব সম্পদ সমহারে বণ্টন করে দিলে মৃত্যুর পর আর কোনো সম্পদ অবশিষ্ট থাকে না। ফলে আল্লাহ তায়ালা কুরআনে উত্তরাধিকার বন্টনের যে অনুপাত নির্ধারণ করেছেন, তার ওপর আমল করার আর কোনো সুযোগই অবশিষ্ট থাকে না।

তথ্যসূত্র

সহিহ বুখারি, হাদিস ১: ৩৫২; সহিহ মুসলিম৪০৫৬; মুসনাদে আহমাদ১৮৩৫৯; তাকমিলাতু ফাতহিল মুলহিম২: ৭১; ফাতাওয়া বাযযাযিয়া ৬: ২৩৭; আল মুগনিইবনে কুদামা ১৩: ৩৬৩

আল্লাহ তায়ালা আমাদেরকে নবীজির জীবন থেকে শিক্ষা নিয়ে আদর্শ বাবা ও আদর্শ সন্তান হওয়ার তাওফিক দান করুন।

 

 

 

 

 

 

 

 

الخُطْبَةُ الأُولَى

اَلْحَمْدُ لِلَّهِ، اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ نَبِيَّنَا مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُسْوَةً حَسَنَةً لِلْعَالَمِينَ، وَقُدْوَةً كَامِلَةً فِي صِلَةِ الْأَرْحَامِ، وَتَرْبِيَةِ الْأَبْنَاءِ، وَبِرِّ الْوَالِدَيْنِ. نَحْمَدُهُ سُبْحَانَهُ وَتَعَالَى وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا. مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ.

وَأَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، تَعْظِيمًا لِشَأْنِهِ، وَتَكْرِيمًا لِلِائْتِمَارِ بِأَمْرِهِ. وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَنَبِيَّنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، الصَّادِقُ الْأَمِينُ، بَعَثَهُ اللَّهُ رَحْمَةً لِلْعَالَمِينَ، وَسِرَاجًا مُنِيرًا، وَقُدْوَةً لِلْمُؤْمِنِينَ فِي كُلِّ شَأْنٍ وَحِينٍ. صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ، وَأَزْوَاجِهِ وَذُرِّيَّاتِهِ، وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا دَائِمًا إِلَى يَوْمِ الدِّينِ.

أَمَّا بَعْدُ: فَيَا أَيُّهَا الْمُسْلِمُونَ! أُوصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ عَزَّ وَجَلَّ، فَبِالتَّقْوَى تَصْلُحُ الْأَحْوَالُ، وَتَتَنَزَّلُ الْبَرَكَاتُ. قَالَ اللَّهُ تَعَالَى فِي كِتَابِهِ الْكَرِيمِ: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ.

مَعَاشِرَ الْمُؤْمِنِينَ: إِنَّ سِيرَةَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هِيَ الْمَنَارُ الَّذِي يَهْتَدِي بِهِ الْمُسْلِمُونَ فِي أُمُورِ دِينِهِمْ وَدُنْيَاهُمْ. وَإِنَّ مِنْ أَعْظَمِ نِعَمِ اللَّهِ عَلَى هٰذِهِ الْأُمَّةِ أَنْ جَعَلَ لَهَا فِي شَخْصِيَّةِ نَبِيِّهَا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأُسْوَةَ الْكَامِلَةَ فِي كُلِّ جَانِبٍ مِنْ جَوَانِبِ الْحَيَاةِ، كَمَا قَالَ اللَّهُ تَعَالَى: لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا.

وَإِنَّنَا إِذَا تَأَمَّلْنَا فِي حَيَاتِهِ الْأُسَرِيَّةِ، وَجَدْنَاهُ قَائِمًا بِأَعْلَى مَرَاتِبِ الْخُلُقِ؛ كَانَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصُّورَةَ الْمُثْلَى لِلِابْنِ الْبَارِّ كَمَا كَانَ الْقُدْوَةَ الْعُظْمَى لِلْأَبِ الرَّحِيمِ.

أَيُّهَا الْمُسْلِمُونَ! لَقَدْ شَاءَتْ حِكْمَةُ اللَّهِ تَعَالَى أَنْ يَنشَأَ نَبِيُّنَا مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتِيمًا، فَلَمْ يَرَ أَبَاهُ عَبْدَ اللَّهِ، وَتُوفِّيَتْ أُمُّهُ آمِنَةُ وَهُوَ غُلَامٌ صَغِيرٌ فِي سِنِّ السَّادِسَةِ. وَمَعَ هٰذِهِ الظُّرُوفِ، فَقَدْ جَسَّدَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَانِيَ الْبِرِّ وَالْوَفَاءِ فِي أَبْهَى صُوَرِهَا.

فَقَدْ كَانَ يُكْرِمُ أُمَّهَاتِهِ مِنَ الرَّضَاعَةِ، وَيَحْفَظُ لَهُنَّ الْقَدْرَ وَالْمَكَانَةَ. كَانَتْ إِذَا دَخَلَتْ عَلَيْهِ أُمُّهُ مِنَ الرَّضَاعَةِ حَلِيمَةُ السَّعْدِيَّةُ أَوْ ثُوَيْبَةُ مَوْلَاةُ أَبِي لَهَبٍ، يَقُومُ لَهَا إِجْلَالًا وَتَعْظِيمًا، وَيَبْسُطُ لَهَا رِدَاءَهُ الشَّرِيفَ لِتَجْلِسَ عَلَيْهِ، وَيَقُولُ: أُمِّي، أُمِّي! ، أُنْسًا بِهَا وَإِكْرَامًا لَهَا. وَلَمَّا مَرَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْأَبْوَاءِ فِي بَعْضِ أَسْفَارِهِ، زَارَ قَبْرَ أُمِّهِ آمِنَةَ، فَبَكَى وَأَبْكَى مَنْ حَوْلَهُ رَحْمَةً وَشَوْقًا، ثُمَّ قَالَ: اسْتَأْذَنْتُ رَبِّي فِي أَنْ أَسْتَغْفِرَ لَهَا فَلَمْ يُؤْذَنْ لِي، وَاسْتَأْذَنْتُهُ فِي أَنْ أَزُورَ قَبْرَهَا فَأُذِنَ لِي، فَزُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُ الْمَوْتَ.

وَهٰذَا يَحُثُّنَا، عِبَادَ اللَّهِ، عَلَى عِظَمِ حَقِّ الْوَالِدَيْنِ، فَقَدْ قَرَنَ اللَّهُ تَعَالَى طَاعَتَهُمَا بِعِبَادَتِهِ فَقَالَ: وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا ۞ وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا.

عِبَادَ اللَّهِ! وَكَمَا كَانَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْنًا بَارًّا، فَقَدْ كَانَ أَبًا رَحِيمًا مَثَالِيًّا، يَفِيضُ قَلْبُهُ بِالْمَحَبَّةِ وَالشَّفَقَةِ عَلَى أَبْنَائِهِ وَبَنَاتِهِ وَأَحْفَادِهِ. فِي زَمَنٍ كَانَ بَعْضُ الْأَعْرَابِ يَسْتَنْكِرُونَ فِيهِ إِظْهَارَ الْعَاطِفَةِ لِلْأَطْفَالِ، أَعْلَنَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْهَجَ الرَّحْمَةِ فِي التَّرْبِيَةِ.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَبَّلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَسَنَ بْنَ عَلِيٍّ وَعِنْدَهُ الْأَقْرَعُ بْنُ حَابِسٍ التَّمِيمِيُّ جَالِسًا، فَقَالَ الْأَقْرَعُ: إِنَّ لِي عَشَرَةً مِنَ الْوَلَدِ مَا قَبَّلْتُ مِنْهُمْ أَحَدًا"، فَنَظَرَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ: مَنْ لَا يَرْحَمْ لَا يُرْحَمْ (رَوَاهُ الْبُخَارِيُّ وَمُسْلِمٌ.

وَكَانَتْ لَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَانَةٌ خَاصَّةٌ لِبَنَاتِهِ، وَبِالأَخَصِّ سَيِّدَةِ نِسَاءِ أَهْلِ الْجَنَّةِ فَاطِمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا. عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: مَا رَأَيْتُ أَحَدًا أَشْبَهَ سَمْتًا وَدَلًّا وَهَدْيًا بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي قِيَامِهَا وَقُعُودِهَا مِنْ فَاطِمَةَ بِنْتِ رَسُولِ اللَّهِ، وَكَانَتْ إِذَا دَخَلَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ إِلَيْهَا فَقَبَّلَهَا وَأَجْلَسَهَا فِي مَجْلِسِهِ (رَوَاهُ أَبُودَاوُدَ وَالتِّرْمِذِيُّ.

وَحَذَّرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْآبَاءَ مِنْ تَضْيِيعِ هٰذِهِ الْأَمَانَةِ، فَقَالَ: كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالْإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ (مُتَّفَقٌ عَلَيْهِ.

فَاتَّقُوا اللَّهَ أَيُّهَا الْمُسْلِمُونَ، وَاجْعَلُوا مِنْ سِيرَةِ نَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ מُنَارًا فِي بُيُوتِكُمْ؛ بِرُّوا آبَاءَكُمْ وَأُمَّهَاتِكُمْ، وَارْحَمُوا أَبْنَاءَكُمْ وَأَحْسِنُوا تَرْبِيَتَهُمْ، تَسْعَدُوا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ.

بَارَكَ اللَّهُ لِي وَلَكُمْ فِي الْقُرْآنِ الْعَظِيمِ، وَنَفَعَنِي وَإِيَّاكُمْ بِمَا فِيهِ مِنَ الْآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ. أَقُولُ قَوْلِي هٰذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ لِي وَلَكُمْ وَلِسَائِرِ الْمُسْلِمِينَ مِنْ كُلِّ ذَنْبٍ وَخَطِيئَةٍ، فَاسْتَغْفِرُوهُ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ.

الخُطْبَةُ الثَّانِيَةُ

اَلْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ كَمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى. وَأَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، أَعْظَمَ مَنْ ذُكِرَ وَأَحَقَّ مَنْ عُبِدَ. وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَنَبِيَّنَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، صَفِيُّهُ مِنْ خَلْقِهِ وَخَلِيلُهُ. صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَمَنْ تَبِعَهُمْ بِإِحْسَانٍ إِلَى يَوْمِ الدِّينِ.

أَمَّا بَعْدُ: فَيَا عِبَادَ اللَّهِ! اِتَّقُوا اللَّهَ تَعَالَى حَقَّ التَّقْوَى، وَاسْتَمْسِكُوا مِنَ الْإِسْلَامِ بِالْعُرْوَةِ الْوُثْقَى، وَاعْلَمُوا أَنَّ أَجْسَادَكُمْ عَلَى النَّارِ لَا تَقْوَى.

أَيُّهَا الْمُسْلِمُونَ: إِنَّ صَلَاحَ الْأُمَّةِ يَبْدَأُ مِنْ صَلَاحِ الْبَيْتِ الْمُسْلِمِ، وَإِنَّ اسْتِقْرَارَ الْأُسْرَةِ لَا يَتَحَقَّقُ إِلَّا إِذَا قَامَ كُلُّ فَرَدٍ فِيهَا بِالْوَاجِبَاتِ الْمَنُوطَةِ بِهِ عَلَى وَجْهِ الأَكْمَلِ.

فَعَلَى الْأَبْنَاءِ أَنْ يَعْرِفُوا لِلْوَالِدَيْنِ حَقَّهُمَا، وَأَنْ يَجْتَهِدُوا فِي طَاعَتِهِمَا فِي غَيْرِ مَعْصِيَةِ اللَّهِ، وَالْإِحْسَانِ إِلَيْهِمَا عِنْدَ الْكِبَرِ، وَالدُّعَاءِ لَهُمَا بَعْدَ الْمَمَاتِ، فَقَدْ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ: إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ (رَوَاهُ مُسْلِمٌ.

وَعَلَى الآبَاءِ وَالْأُمَّهَاتِ أَنْ يَتَّقُوا اللَّهَ فِي رَعِيَّتِهِمْ، فَيَغْرِسُوا فِي قُلُوبِ الْأَبْنَاءِ الْعَقِيدَةَ الصَّحِيحَةَ، وَالْأَخْلَاقَ الْكَرِيمَةَ، وَحُبَّ اللَّهِ وَرَسُولِهِ. كَمَا يَجِبُ عَلَيْهِمُ الْعَدْلُ بَيْنَ الْأَوْلَادِ فِي الْمَعَامَلَةِ وَالْعَطَاءِ حَتَّى لَا تَنشَأَ بَيْنَهُمُ الْأَحْقَادُ؛ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "اتَّقُوا اللَّهَ وَاعْدِلُوا بَيْنَ أَوْلَادِكُمْ" (رَوَاهُ الْبُخَارِيُّ وَمُسْلِمٌ.

فَلْنَسْعَ جَمِيعًا إِلَى إِحْيَاءِ هٰذِهِ السُّنَنِ النَّبَوِيَّةِ فِي بُيُوتِنَا، حَتَّى تَكُونَ بُيُوتُنَا مَنَارَاتٍ لِلْهُدَى وَالرَّحْمَةِ، وَتَتَنَزَّلَ عَلَيْنَا السَّكِينَةُ وَالْبَرَكَةُ.وَاعْلَمُوا أَنَّ اللَّهَ سُبْحَانَهُ وَتَعَالَى أَمَرَكُمْ بِأَمْرٍ بَدَأَ فِيهِ بِنَفْسِهِ، وَثَنَّى بِمَلَائِكَتِهِ الْمُسَبِّحَةِ بِقُدْسِهِ، وَأَيَّهَ بِكُمْ أَيُّهَا الْمُؤْمِنُونَ مِنْ جِنِّهِ وَإِنْسِهِ، فَقَالَ عَزَّ مِنْ قَائِلٍ: إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا.

اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ. وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، فِي الْعَالَمِينَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ.

اَللَّهُمَّ ارْضَ عَنِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ، الأَئِمَّةِ الْمَهْدِيِّينَ: أَبِي بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ، وَعَلِيٍّ، وَعَنْ سَائِرِ الصَّحَابَةِ وَالتَّابِعِينَ، وَمَنْ تَبِعَهُمْ بِإِحْسَانٍ إِلَى يَوْمِ الدِّينِ، وَعَنَّا مَعَهُمْ بِعَفْوِكَ وَكَرَمِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ.

اَللَّهُمَّ أَعِزَّ الْإِسْلَامَ وَالْمُسْلِمِينَ، وَأَذِلَّ الشِّرْكَ وَالْمُشْرِكِينَ، وَدَمِّرْ أَعْدَاءَ الدِّينِ، وَاجْعَلْ هٰذَا الْبَلَدَ آمِنًا مُطْمَئِنًّا وَسَائِرَ بِلَادِ الْمُسْلِمِينَ. اَللَّهُمَّ اغْفِرْ لِلْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ، وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ، الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ. اَللَّهُمَّ اغْفِرْ لِوَالِدِينَا وَارْحَمْهُمْ كَمَا رَبَّوْنَا صِغَارًا. اَللَّهُمَّ مَنْ كَانَ مِنْهُمْ حَيًّا فَأَطِلْ عُمُرَهُ فِي طَاعَتِكَ وَصِحَّتِكَ، وَمَنْ كَانَ مِنْهُمْ مَيِّتًا فَأَنْزِلْ عَلَى قَبْرِهِ الرَّحْمَةَ وَالنُّورَ وَالْفُسْحَةَ وَالسُّرُورَ. اَللَّهُمَّ أَصْلِحْ لَنَا ذُرِّيَّاتِنَا، وَاجْعَلْ أَوْلَادَنَا صَالِحِينَ بَارِّينَ، وَاجْعَلْهُمْ قُرَّةَ أَعْيُنٍ لَنَا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ. اَللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ.

عِبَادَ اللَّهِ! إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ ۚ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ. فَاذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ الْجَلِيلَ يَذْكُرْكُمْ، وَاشْكُرُوهُ عَلَى نِعَمِهِ يَزِدْكُمْ، وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ، وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ. وَأَقِيمُوا الصَّلَاةَ.