শায়খ উবাইদ উসমান
বিশিষ্ট লেখক ও গবেষক
সম্মানিত মুসল্লিয়ান;পরম করুণাময় মহান আল্লাহ তায়ালা এই পৃথিবীতে মানুষকে বিভিন্ন রকম ব্যস্ততা দিয়ে পাঠিয়েছেন। সকাল হলেই আমরা জীবিকার তাগিদে ঘরের বাইরে ছুটে যাই, জড়িয়ে পড়ি দুনিয়ার হাজারো কোলাহল আর ব্যস্ততায়। কেউ অফিসে, কেউ ব্যবসা প্রতিষ্ঠানে আবার কেউ অন্য কোনো ব্যস্ততায়। কিন্তু সারাদিনের ক্লান্তি শেষে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখন আমাদের মন আর বাইরে থাকতে চায় না। ধনী হোক কিংবা গরিব- প্রতিটি মানুষ দিন শেষে নিজের বাড়িতে যাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে। নিজের প্রিয়তমা স্ত্রী- জীবনসঙ্গিনীর সান্নিধ্য কামনা করে। এরপর সারাদিনের ব্যস্ততার বিভিন্ন গল্প ও হাসিখুশিতে মেতে ওঠে, তখন সারাদিনের ক্লান্তি নিমিষেই হারিয়ে যায়। উপরে আমরা যে কথাগুলো বললাম, আমাদের সমাজের প্রতিটি পুরুষ তার স্ত্রীর সাথে এমনই ভালোবাসাময় সম্পর্ক হওয়ার কথা ছিল।
কিন্তু দুঃখজনক হলো, আজকাল আমাদের সমাজের চিত্র কেমন যেন বিপরীত আকার ধারণ করেছে। ঘরের বাইরে সহকর্মী, বন্ধুবান্ধব কিংবা অচেনা মানুষের সাথে আমরা কত অমায়িক, কত ধৈর্যশীল আর হাসিখুশি। অথচ সেই আমরাই ঘরের দরজায় পা রাখা মাত্রই পরিবারের মানুষের সাথে হয়ে উঠি অধৈর্য, খিটখিটে আর চরম মেজাজি। অথচ আমাদের প্রিয় নবী ﷺপুরুষের শ্রেষ্ঠত্বের মানদণ্ড কোনো বাইরের অঙ্গনে নয়, বরং ঘরের স্ত্রীর সাথে আচরণের ওপর নির্ধারণ করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বাধিক উত্তম, যে তার স্ত্রীর কাছে উত্তম।’
বাইরে যিনি ছিলেন পুরো উম্মাহর ভার বহনকারী এক নবী, সেই তিনি ঘরের আঙিনায় স্ত্রীদের সাথে ঠিক কেমন আচরণ করতেন? তিনি কীভাবে ভালোবাসার ছোট ছোট প্রকাশ ঘটাতেন, কীভাবে স্ত্রীগণের ভুলত্রুটি পরম সহমর্মিতায় ক্ষমা করতেন, আর কীভাবে ঘরের কাজে সাহায্য করতেন?
আসুন, আমরা নবীজির দাম্পত্য জীবনের সেই বিষয়গুলো জানার চেষ্টা করি। নবীজির আচরণের সৌন্দর্যের আয়নায় নিজেদের ভুলগুলোকে শুধরে নিই, সুখী দাম্পত্য জীবনের সবক গ্রহণ করি।
কুরআনের ভাষায় দাম্পত্য সম্পর্কের গভীরতা
আল্লাহ রাব্বুল আলামীন মানবজীবনের সবচেয়ে নিবিড় এই দাম্পত্য বন্ধনকে স্বামী- স্ত্রী একে একে অপরের জন্য পরম সুরক্ষা, আত্মিক পোশাক ও প্রশান্তির নীড় হিসেবে ঘোষণা করেছেন।
মহান আল্লাহ তায়ালা স্বামী-স্ত্রীর পারস্পরিক ভালোবাসা, মায়া-মমতা এবং দাম্পত্য জীবনের মূল রূপরেখা অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন-
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
আর তাঁর অন্যতম নিদর্শন হলো, তিনি তোমাদের মধ্য হতেই তোমাদের জন্য জোড়া (স্ত্রী) সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি লাভ করতে পারো। আর তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন পারস্পরিক ভালোবাসা ও দয়া-মমতা। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন রয়েছে। সুরা রুম ৩০:২১
আল-কুরআনের এই মহিমান্বিত আয়াতটি কেবল বিবাহের কোনো সাধারণ বিবরণ নয়, বরং এটি মানবজীবনের তিনটি প্রধান মানসিক ও আত্মিক অধ্যায়ের প্রতিচ্ছবি। এখানে সুকুন, মাওয়াদ্দাহ এবং রাহমাহ- এই তিনটি শব্দ আয়াতে ধারাবাহিকভাবে উল্লেখ করা হয়েছে। এই তিনটি শব্দ মূলত একটি সফল দাম্পত্য জীবনের তিনটি মজবুত স্তম্ভ। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে মানুষ প্রথম খোঁজে সুকুনবা প্রশান্তি। এ জন্য আয়াতে সর্বপ্রথম সুকুনের কথা বলা হয়েছে। সুকুন বা প্রশান্তি থেকে জন্ম নেয় মাওয়াদ্দাহ বা ভালোবাসা।বিবাহের প্রাথমিক পর্যায়ে স্বামী-স্ত্রীর মাঝে যে তীব্র আকর্ষণ, আবেগ ও রোমান্টিক ভালোবাসার সৃষ্টি হয়, তা-ই হলো মাওয়াদ্দাহ। বয়সের কারণে যৌবনের রূপ-লাবণ্য, শারীরিক সামর্থ্য কিংবা উপার্জন ক্ষমতা হ্রাস পেতে থাকে; তখন সেই সম্পর্ককে আমরণ টিকিয়ে রাখতে ঢাল হয়ে দাঁড়ায় রাহমাহ অর্থাৎ পারস্পরিক দয়া ও সহানুভূতি।
দাম্পত্য জীবন কেবল ক্ষণিকের দৈহিক বা আবেগীয় মিলন নয়; এটি একটি আজীবন আধ্যাত্মিক সফর, যা প্রতি মুহূর্তে বান্দাকে আল্লাহর অসীম কুদরত ও দয়ার কথা স্মরণ করিয়ে দেয়।
কুরআনুল কারিমে স্বামী-স্ত্রীকে পরস্পরের পোশাক বলা হয়েছে-
هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ
তারা (স্ত্রীরা) তোমাদের জন্য পোশাকস্বরূপ এবং তোমরা (স্বামীরা) তাদের জন্য পোশাকস্বরূপ।সুরা বাকারা ২: ১৮৭
বিখ্যাত মুফাসসির আল্লামা কুরতুবি রাহি. আয়াতের তাফসিরে বলেন-
أَصْلُ اللِّبَاسِ فِي الثِّيَابِ، ثُمَّ سُمِّيَ امْتِزَاجُ كُلِّ وَاحِدٍ مِنَ الزَّوْجَيْنِ بِصَاحِبِهِ لِبَاسًا، لِانْضِمَامِ الْجَسَدِ وَامْتِزَاجِهِمَا وَتُلَازُمِهِمَا تَشْبِيهًا بِالثَّوْبِ
পোশাকের মূল অর্থ হলো পরিধানের কাপড়। তবে স্বামী-স্ত্রী একে অপরের সাথে কাপড়ের মতো একদম শরীর ঘেঁষে নিবিড়ভাবে জড়িয়ে থাকে বলে রূপক অর্থে তাদের পারস্পরিক এই গভীর সম্পর্ককেও পোশাকবা লিবাসবলা হয়েছে।
পোশাক যেমন মানুষের ত্রুটি ঢেকে রাখে, রূপ ও সৌন্দর্য বৃদ্ধি করে এবং প্রচণ্ড শীত-গরম থেকে শরীরকে রক্ষা করে; তেমনি একজন স্বামী ও স্ত্রীর দায়িত্ব হলো একে অপরের গোপনীয়তা রক্ষা করা, ত্রুটিগুলো ঢেকে রাখা এবং ভালোবাসার চাদরে আগলে রাখা।
এই আয়াতের ব্যখ্যায় তাফসিরে ইবনু কাসিরে বর্ণিত হয়েছে-
يَعْنِي هُنَّ سَكَنٌ لَّكُمْ، وَأَنْتُمْ سَكَنٌ لَّهُنَّ. وَقَالَ الرَّبِيعُ بْنُ أَنَسٍ: هُنَّ لِحَافٌ لَّكُمْ وَأَنْتُمْ لِحَافٌ لَّهُنَّ
অর্থাৎ, তারা তোমাদের জন্য প্রশান্তি স্বরূপ এবং তোমরা তাদের জন্য প্রশান্তি স্বরূপ। রবি ইবনু আনাস রাহি. বলেন, তারা তোমাদের জন্য লেপস্বরূপ এবং তোমরাও তাদের জন্য পরম সুরক্ষার লেপস্বরূপ।
প্রিয় সংসারী ভাইয়েরা আমার:সংসার জীবনের এই দীর্ঘ পথচলায় সর্বদা সবকিছু মনমতো নাও হতে পারে। কখনো সামান্য ভুলত্রুটি হতে পারে, কিংবা স্ত্রীর কোনো স্বভাব আপনার অপছন্দ হতে পারে। কিন্তু এমন মুহূর্তে একজন মুমিন পুরুষ কীভাবে প্রতিক্রিয়া দেখাবে? সে কি ঘরের পরিবেশ বিষাক্ত করে তুলবে? না! আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে ইরশাদ করেন,
وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ ۚ فَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا
আর তোমরা তাদের সাথে সৎ ও উত্তমভাবে জীবনযাপন করো। অতঃপর তোমরা যদি তাদেরকে অপছন্দও করো, তবে হতে পারে যে, তোমরা এমন কোনো কিছুকে অপছন্দ করছ যার মধ্যে আল্লাহ সীমাহীন কল্যাণ ও ভালো কিছু রেখেছেন।সুরা নিসা ৪: ১৯
আল্লামা ইবনে কাসির রাহি. এই আয়াতের ব্যাখ্যায় অত্যন্ত হৃদয়গ্রাহী একটি কথা বলেছেন-
أَيْ: طَيِّبُوا أَقْوَالَكُمْ لَهُنَّ، وَحَسِّنُوا أَفْعَالَكُمْ وَهَيْئَاتِكُمْ بِحَسَبِ قُدْرَتِكُمْ، كَمَا تُحِبُّ ذٰلِكَ مِنْهَا، فَافْعَلْ أَنْتَ بِهَا مِثْلَهُ
অর্থাৎ, তোমরা স্ত্রীদের সাথে তোমাদের কথাবার্তাকে সুন্দর ও মার্জিত করো; এবং তোমাদের সাধ্যানুযায়ী তাদের সাথে নিজেদের আচরণ ও বেশভূষাকে পরিপাটি ও সুন্দর রাখো। ঠিক যেমনটি তুমি তোমার স্ত্রীর কাছ থেকে (সুন্দর আচরণ ও সাজসজ্জা) পছন্দ করো, তোমার নিজেরও উচিত তার জন্য ঠিক তেমনই আচরণ ও সাজসজ্জা অবলম্বন করা।
দাম্পত্য জীবনের বাঁকে বাঁকে স্ত্রীগণের সাথে নবীজির কোমল-সুন্দর আচরণ
নবীজি ﷺএর ঘরের বাইরে যেমন সর্বোচ্চ সুন্দর চরিত্রের মানুষ ছিলেন। সংসারের চার দেয়ালের ভেতরে নিজ স্ত্রীদের কাছে তিনি ছিলেন আরও কোমল, সুন্দর চরিত্রের অধিকারী। ঘরে স্ত্রীদের সাথে এমনভাবে মিশে যেতেন, তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীগণের সর্দার তা তখন বোঝার উপায় থাকতো না। আসুন, নবীজি ﷺস্ত্রীগণের সাথে কিভাবে উঠাবসা করতেন, কেমন আচরণ করতেন, স্ত্রীগণের প্রতি কতটা দায়িত্বশীল ও কেয়ারফুল ছিলেন তা গভীরভাবে দেখার চেষ্টা করি।
আদর করে সুন্দর নামে ডাকা
নবীজি ﷺস্ত্রীর প্রতি ভালোবাসা মনে চেপে রাখতেন না, বরং কথা ও কাজের মাধ্যমে তার চমৎকার প্রকাশ ঘটাতেন। হজরত আয়েশা রাদি. কে ভালোবেসে তাঁর নাম সংক্ষেপ করে ‘ইয়া আ-ইশু’ বলে ডাকতেন। হজরত আয়েশা রাদি. বলেন,
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَوْمًا: يَا عَائِشُ! هَذَا جِبْرِيلُ يُقْرِئُكِ السَّلَامَ
রাসুল ﷺএকদিন আমাকে ডেকে বললেন- হে আ-ইশু! এই যে জিবরাইল তোমাকে সালাম জানিয়েছেন। সহিহ বুখারি ৩৭৬৮
একই পাত্রে খাওয়া ও ঠোঁট মিলিয়ে পান করা
মুহাব্বতের চমৎকার প্রকাশ ঘটিয়ে নবীজি স্ত্রীর ঠোঁট স্পর্শ করা স্থানে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। আয়েশা রাদি. বলেন,
كُنْتُ أَشْرَبُ وَأَنَا حَائِضٌ، ثُمَّ أُنَاوِلُهُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ فِيَّ، وَكُنْتُ أَتَعَرَّقُ الْعَرَقَ وَأَنَا حَائِضٌ، ثُمَّ أُنَاوِلُهُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ فِيَّ
আমি ঋতুস্রাব অবস্থায় পানি পান করে পাত্রটি নবীজি ﷺ কে দিতাম; আর তিনি আমি যেখানে মুখ রেখে পানি পান করেছি, ঠিক সেখানে তাঁর পবিত্র ঠোঁট মিলিয়ে পান করতেন। এমনকি আমি গোশতযুক্ত হাড্ডি দাতে কেটে খাওয়ার পর তা নবীজিকে দিলে, তিনিও আমার মুখ দেওয়ার স্থানেই মুখ রেখে খেতেন।সহিহ মুসলিম ৩০০, সুনানুন নাসায়ি ২৮২
স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়া সুন্নাত
আজ আমরা বন্ধুদের সাথে রেস্তোরাঁয়, পাঁচ তারকা হোটেলে খাওয়া-দাওয়া করি, ইনজয় করি, কিন্তু নিজের স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দেওয়ার মানসিকতা কজন রাখি? অথচ এটি সাওয়াবের কাজ! হজরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদি. বর্ণনা করেন, রাসুল ﷺবলেছেন-
إِنَّ المُمِؤْمِنَ يُؤْجَرُ فِي كُلِّ شَيْءٍ، حَتَّى فِي اللُّقْمَةِ يَرْفَعُهَا إِلَى فِي امْرَأَتِهِ
নিশ্চয়ই মুমিন ব্যক্তি তার প্রতিটি খরচে সাওয়াব লাভ করে; এমনকি যে লোকমাটি সে ভালোবেসে স্ত্রীর মুখে তুলে দেয়, তাতেও সাওয়াব রয়েছে।মুসনাদু আহমাদ ১৪৮৭
একসাথে গোসল করা
দাম্পত্যের এই নিবিড় বন্ধন প্রকাশ করতে গিয়ে হজরত আয়েশা রাদি. বলেন,
كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ، مِنْ إِنَاءٍ وَاحِدٍ، مِنَ الْجَنَابَةِ
আমি এবং রাসুল ﷺ একই পাত্র থেকে পানি নিয়ে অপবিত্রতার গোসল সম্পন্ন করতাম।সহিহ বুখারী ২৬৩, সহিহ মুসলিম ৩২১
স্ত্রীদেরকে ঘরের কাজে সহযোগিতা করা
আমাদের সমাজে অনেকে মনে করেন- ঘরের কাজে সাহায্য করলে পুরুষের ব্যক্তিত্ব বা সম্মান ক্ষুণ্ণ হয়। অথচ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবীজি ﷺস্ত্রীদের ঘরের কাজে সহযোগিতা করতেন। হজরত আসওয়াদ রাহি. বলেন,
سَأَلْتُ عَائِشَةَ مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ فِي بَيْتِهِ؟ قَالَتْ: كَانَ يَكُونُ فِي مِهْنَةِ أَهْلِهِ - تَعْنِي خِدْمَةَ أَهْلِهِ - فَإِذَا حَضَرَتِ الصَّلَاةُ خَرَجَ إِلَى الصَّلَاةِ
আমি হজরত আয়েশা রাদি. কে প্রশ্ন করেছিলাম- নবীজি ﷺঘরের ভেতর কী করতেন? তিনি বললেন, তিনি পরিবারের কাজে ব্যস্ত থাকতেন; অতঃপর নামাজের সময় হলে নামাজের জন্য বেরিয়ে যেতেন। সহিহুল বুখারি ৫৩৬৩
স্ত্রীগণের সাথে চিত্তবিনোদন
মুমিনের ঘর হবে আনন্দময়। নবীজি ﷺবিজয়ী সেনাপতি ও উম্মতের রাহবার হয়েও স্ত্রীর মন ভালো করতে দৌড় প্রতিযোগিতা পর্যন্ত করেছেন! হজরত আয়েশা রাদি. স্মৃতিচারণ করে বলেন-
خَرَجْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ، وَأَنَا جَارِيَةٌ لَمْ أَحْمِلِ اللَّحْمَ وَلَمْ أَبْدُنْ، فَقَالَ لِلنَّاسِ: تَقَدَّمُوا، فَتَقَدَّمُوا، ثُمَّ قَالَ لِي: تَعَالَيْ حَتَّى أُسَابِقَكِ، فَسَابَقْتُهُ فَسَبَقْتُهُ، فَسَكَتَ عَنِّي، حَتَّى إِذَا حَمَلْتُ اللَّحْمَ وَبَدُنْتُ وَنَسِيتُ، خَرَجْتُ مَعَهُ فِي بَعْضِ أَسْفَارِهِ، فَقَالَ لِلنَّاسِ: تَقَدَّمُوا، فَتَقَدَّمُوا، ثُمَّ قَالَ :تَعَالَيْ حَتَّى أُسَابِقَكِ، فَسَابَقْتُهُ فَسَبَقَنِي، فَجَعَلَ يَضْحَكُ وَهُوَ يَقُولُ: هَذِهِ بِتِلْكَ
আমি নবীজি ﷺ এর সাথে কোনো এক সফরে বের হলাম। তখন আমি ছিলাম ছিপছিপে ও হালকা গড়নের তরুণী। তিনি লোকজনকে বললেন, তোমরা এগিয়ে যাও।তারা সামনে এগিয়ে গেল। তারপর তিনি আমাকে বললেন,
এসো, তোমার সাথে দৌড় প্রতিযোগিতা করি।
আমি তাঁর সাথে দৌড়ালাম এবং তাঁর চেয়ে এগিয়ে গেলাম। এরপর তিনি এ বিষয়ে চুপ থাকলেন।
পরবর্তীতে যখন আমার ওজন কিছুটা বৃদ্ধি পেল, শারীরিক গঠনে কিছুটা ভারী ভাব এলো এবং আমি (পূর্বের ঘটনাটি) ভুলেও গেলাম- তখন আবারও তাঁর সাথে কোনো এক সফরে বের হলাম। তিনি লোকজনকে বললেন, তোমরা এগিয়ে যাও।তারা এগিয়ে গেলেন। তারপর তিনি আমাকে বললেন, تَعَالَيْ حَتَّى أُسَابِقَكِ
আসো, তোমার সাথে দৌড় প্রতিযোগিতা করি।আমি তার সাথে দৌড়ালাম, এবার তিনি আমার চেয়ে এগিয়ে গেলেন। তিনি মৃদু হাসতে লাগলেন এবং বলতে লাগলেন, এই জয়টি তোমার সেদিনের জয়ের বদলা! সুনানু আবি দাউদ ২৫৭৮
খায়বরথেকে ফেরার পথে যখন তাঁর উটের কাছে স্ত্রী সাফিয়ারাদি.এলেন, তখন আল্লাহর নবী মাটিতে নিজের হাঁটু পেতে দিলেন, যাতে সাফিয়া রাদি. নবীজির হাঁটুর ওপর পা রেখে সহজে উটে আরোহণ করতে পারেন!
সুবহানাল্লাহ, স্ত্রীর সম্মান রক্ষায় কী বিনম্র বিনয়!
নবীজি ﷺ বিদায় হজ্জের ভাষণে উম্মতকে অসিয়ত করে বলেছেন,
أَلَا وَاسْتَوْصُوا بِالنِّسَاءِ خَيْرًا
সাবধান! তোমরা নারীদের (স্ত্রীদের) সাথে উত্তম ও কল্যাণকর আচরণ করার অসিয়ত গ্রহণ করো।সুনানে আবু দাউদ ২৫৭৮
স্ত্রীর গায়ে হাত না তোলা সুন্নাহ
সংসারে একটু-আধটু মান-অভিমান হওয়া স্বাভাবিক। কিন্তু সমাজে দেখা যায়, অনেক মানুষঅল্পতেই রেগে স্ত্রীর গায়ে হাত তুলে, মন্দ শব্দ ব্যবহার করে। অথচ উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদি. সাক্ষ্য দিয়ে বলেছেন-
مَا ضَرَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا قَطُّ بِيَدِهِ، وَلَا امْرَأَةً، وَلَا خَادِمًا، إِلَّا أَنْ يُجَاهِدَ فِي سَبِيلِ اللَّهِ
রাসুলুল্লাহ ﷺ জীবনে কখনো নিজ হাতে কাউকেও প্রহার করেননি- কোনো নারীকেও নয়, কোনো খাদেমকেও নয়; তবে আল্লাহর পথে জিহাদের বিষয়টি ব্যতিক্রম। সহিহ মুসলিম ২৩২৮
প্রিয় ভাইয়েরা আমার!সবশেষে নবীজি ﷺ আমাদের কাছে উত্তম পুরুষচেনার পরম মানদণ্ড রেখে গেছেন। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি. থেকে বর্ণিত, নবীজি ইরশাদ করেন,
خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ، وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي
তোমাদের মধ্যে কেবল সেই ব্যক্তিই প্রকৃত অর্থে সর্বোত্তম, যে তার পরিবারের (স্ত্রীর) কাছে সর্বোত্তম। আর আমি আমার পরিবারের কাছে তোমাদের চেয়ে সর্বাধিক উত্তম।সুনানে ইবনে মাজাহ ১৯৭৭
মতবিরোধ,মান-অভিমানের সময় করণীয়
সংসার জীবনে ভালোবাসা যেমন থাকে, তেমনি মানবীয় স্বভাবের কারণে ছোটখাটো রাগ, মান-অভিমান বা মতবিরোধ হওয়াটাও খুব স্বাভাবিক। সেই কঠিন মুহূর্তগুলোতে রাসুলুল্লাহ ﷺ কখনোই মেজাজ হারাতেন না, কঠোর ভাষা ব্যবহার করতেন না, কিংবা গালমন্দ করতেন না। পরম কোমলতা, নীরবতা, মুচকি হাসি ও ধৈর্যের মাধ্যমে তিনি কীভাবে ঘরের কঠিন পরিবেশকে শান্ত করতেন আসুন হজরত আনাস রাদি. এর জবানিতেই ঘটনার বিবরণ শুনি।
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ بَعْضِ نِسَائِهِ، فَأَرْسَلَتْ إِحْدَى أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ بِصَحْفَةٍ فِيهَا طَعَامٌ، فَضَرَبَتِ الَّتِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِهَا يَدَ الْخَادِمِ، فَسَقَطَتِ الصَّحْفَةُ فَانْفَلَقَتْ، فَجَمَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِلَقَ الصَّحْفَةِ، ثُمَّ جَعَلَ يَجْمَعُ فِيهَا الطَّعَامَ الَّذِي كَانَ فِي الصَّحْفَةِ، وَيَقُولُ: غَارَتْ أُمُّكُمْ. ثُمَّ حَبَسَ الْخَادِمَ حَتَّى أُتِيَ بِصَحْفَةٍ مِنْ عِنْدِ الَّتِي هُوَ فِي بَيْتِهَا، فَدَفَعَ الصَّحْفَةَ الصَّحِيحَةَ إِلَى الَّتِي كُسِرَتْ صَحْفَتُهَا، وَأَمْسَكَ الْمَكْسُورَةَ فِي بَيْتِ الَّتِي كَسَرَتْ
নবীজি ﷺ তাঁর কোনো এক ( হজরত আয়েশা রাদি.) স্ত্রীর নিকট ছিলেন। তখন উম্মাহাতুল মুমিনিনের (হজরত জয়নাব বা সাফিয়া রাদি.) অপর একজন একটি পাত্রে কিছু খাবার পাঠিয়ে দিলেন। যে স্ত্রীর ঘরে নবীজি অবস্থান করছিলেন, তিনি খাদেমের হাতে আঘাত করলেন; ফলে পাত্রটি হাত থেকে পড়ে ভেঙে দুটুকরো হয়ে গেল।
তখন নবীজি ভাঙা পাত্রের টুকরোগুলো একত্র করলেন এবং তাতে যে খাবার ছিল তা কুড়িয়ে তুলতে লাগলেন। আর বলতে লাগলেন, তোমাদের মায়ের আত্মমর্যাদাবোধ জেগে উঠেছে।এরপর তিনি খাদেমকে অপেক্ষা করালেন, যতক্ষণ না যে স্ত্রীর ঘরে তিনি অবস্থান করছিলেন তাঁর নিকট থেকে একটি (ভাল) পাত্র আনা হলো। অতঃপর তিনি ভালো পাত্রটি তাকে প্রদান করলেন যার পাত্রটি ভাঙা হয়েছিল, আর ভাঙা পাত্রটি যার ঘরে ভাঙা হয়েছিল তার ঘরেই রেখে দিলেন। সহিহুল বুখারি ৫২২৫
এই ঘটনা থেকে দাম্পত্য জীবনের শিক্ষা
মনস্তাত্ত্বিক উপলব্ধি ও রাগ নিয়ন্ত্রণ:নবীজি ﷺ স্ত্রীর এই আবেশমূলক আচরণকে কোনো অহংকার বা অপরাধ হিসেবে দেখেননি, বরং একে নারীর স্বভাবজাত ঈর্ষা প্রকাশ হিসেবে বুঝেছেন। তিনি বিষয়টিকে জটিল না করে অত্যন্ত ঠাণ্ডা মাথায় পরিস্থিতির নিয়ন্ত্রণ করেন।
ক্ষোভ না দেখিয়ে সহমর্মিতা প্রকাশ:তিনি স্ত্রীকে ছোট করেননি বা কটু করেননি। বরং ‘তোমাদের মা অভিমান করেছেন’ বলে স্ত্রীর সম্মান রক্ষা করেছেন এবং বিষয়টি খুব স্বাভাবিকভাবে উপস্থাপন করেছেন।
নিজে দায়িত্ব নিয়ে সমাধান করা:নবীজি নিজে নিচু হয়ে ভাঙা টুকরো কুড়িয়েছেন ও খাবার গুছিয়েছেন। এটি একজন আদর্শ স্বামীর বিনয় ও বিচক্ষণতার পরম উদাহরণ।
ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা:রাগ না দেখালেও তিনি সমতা বা ইনসাফ ভুলেননি। যাঁর পাত্র নষ্ট হয়েছে, তাঁকে নিজের ঘর থেকে ভালো একটি পাত্র এনে ক্ষতিপূরণ দিয়েছেন-যাতে দুই স্ত্রীর মধ্যেই ভারসাম্য ও সন্তুষ্টি বজায় থাকে।
স্ত্রীর অভিমান-মুডসুইংঅনুভব করতে পারাগুরুত্বপূর্ণ বিষয়
উম্মুল মুমিনীন আয়েশা রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন,
عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنِّي لأَعْلَمُ إِذَا كُنْتِ عَنِّي رَاضِيَةً، وَإِذَا كُنْتِ عَلَيَّ غَضْبَى، قَالَتْ: فَقُلْتُ: مِنْ أَيْنَ تَعْرِفُ ذَلِكَ؟ فَقَالَ: أَمَّا إِذَا كُنْتِ عَنِّي رَاضِيَةً فَإِنَّكِ تَقُولِينَ: لاَ وَرَبِّ مُحَمَّدٍ، وَإِذَا كُنْتِ عَلَيَّ غَضْبَى قُلْتِ: لاَ وَرَبِّ إِبْرَاهِيمَ، قَالَتْ: قُلْتُ: أَجَلْ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ، مَا أَهْجُرُ إِلاَّ اسْمَكَ
রাসুলুল্লাহ ﷺ আমাকে বললেন, তুমি আমার ওপর কখন সন্তুষ্ট থাকো আর কখন অভিমান করে থাকো, তা আমি জানি। আমি জিজ্ঞেস করলাম, আপনি তা কীভাবে বুঝতে পারেন?
তিনি বললেন, যখন তুমি আমার ওপর সন্তুষ্ট থাকো, তখন বলো, না, মুহাম্মাদের রবের কসম!আর যখন অভিমান করো, তখন বলো, না, ইবরাহিমের রবের কসম!
আমি বললাম, হ্যাঁ, আল্লাহর কসম! হে আল্লাহর রাসুল! (অভিমানের সময়) আমি কেবল আপনার নামটিই মুখে উচ্চারণ করা থেকে বিরত থাকি (কিন্তু অন্তরে আপনার প্রতি ভালোবাসা বিন্দুমাত্র কমে না)।’সহিহুলবুখারি৫২২৮
নবীজি ﷺ পাল্টা যুক্তি দিতে বা তর্ক করতে যেতেন না। তিনি নীরব থাকতেন এবং পরিবেশ ঠাণ্ডা হওয়া পর্যন্ত পরম ধৈর্যের পরিচয় দিতেন। আজ আমাদের ঘরগুলোতে সামান্য লবণ কম হলে, কিংবা তরকারি একটু পুড়ে গেলে আমরা ঘরের থালাবাসন ছুঁড়ে ফেলি, স্ত্রীর গায়ে হাত তুলি বা এমন কটু কথা বলি যা একটি মানুষের অন্তরকে চুরমার করে দেয়!
সংসারে সুখি হতে চাইলে এই নববী মানসিকতা গড়ে তুলতে হবে। স্ত্রী মানুষ-তার ভুল হতে পারে, মন খারাপ হতে পারে। রাগ উঠলে পাল্টা চিল্লাচিল্লি না করে নীরব থাকুন, মুচকি হেসে বিষয়টিকে হালকা করে দিন। কটু কথা ও প্রহার নয়, পরম ধৈর্য ও ভালোবেসে ক্ষমার সুন্নাত দিয়ে নিজের ঘরকে শান্তির নীড়ে রূপান্তর করুন। পুরুষরা অতিরিক্ত মেজাজ দেখালে অনেক সময় নারীরা হয়তো ভয়ে চুপসে থাকে, তখন সেই সংসারে সে মনের শান্তি পায় না। আতঙ্কে দিন কাটায়।
এই কথাগুলো দ্বারা আমাদের কারও মনে আসতে পারে, তাহলে কি নারীদের কোনো শাসনই করা যাবে না? আসলে বিষয়টি তেমন নয়, প্রয়োজনে অপারগ অবস্থায় অবশ্যই ইসলাম শাসন করার অনুমতি দিয়েছে। ভুলের পরিমাণ অনুযায়ী শাসন প্রয়োগ করা হবে।
পারিবারিক শৃঙ্খলা রক্ষায় নবীজির শাসন
দাম্পত্য জীবনে রাসুল ﷺ ছিলেন দয়া, ধৈর্য ও সহনশীলতার মূর্ত প্রতীক। তিনি কখনো স্ত্রীদের গায়ে হাত তোলেননি, কঠোর ভাষায় ভর্ৎসনাও করেননি। কিন্তু যখন পরিবারের মাঝে দ্বীনের মূলনীতি, সংযম ও আদর্শের বিচ্যুতি ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে, তখন তিনি অত্যন্ত গম্ভীর ও প্রজ্ঞাপূর্ণ উপায়ে নীতিগত অসন্তুষ্টি প্রকাশ বা ‘শাসন’ করেছেন।
হিজরি ৭ম ও ৮ম বর্ষে খাইবার বিজয়ের পর ইলার ঘটনা
সাধারণ মুসলিমদের আর্থিক অবস্থায় কিছুটা স্বাচ্ছন্দ্য আসে। উম্মাহাতুল মুমিনিনগণঅন্যান্য সাহাবায়ে কেরামের অবস্থা দেখে নবীজির কাছে তাঁদের খোরপোশের পরিমাণ কিছুটা বাড়ানোর আবেদন জানান। কিন্তু রাসুলুল্লাহ ﷺ চিন্তা ছিল আখেরাতমুখী। স্ত্রীদের এই পার্থিব চাহিদায় তিনি অত্যন্ত ব্যথিত ও মর্মাহত হন। তখন তিনি এক মাসের জন্য স্ত্রীদের সাথে ইলা তথা কথাবার্তা ওউঠাবসা সহ সব রকমের সম্পর্ক ত্যাগ করেন। হজরত জাবের রাদি. থেকে বর্ণিত হাদিস
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: أَقْبَلَ أَبُو بَكْرٍ يَسْتَأْذِنُ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالنَّاسُ بِبَابِهِ جُلُوسٌ، فَلَمْ يُؤْذَنْ لَهُ، ثُمَّ أَقْبَلَ عُمَرُ فَاسْتَأْذَنَ، فَلَمْ يُؤْذَنْ لَهُ، ثُمَّ أُذِنَ لِأَبِي بَكْرٍ وَعُمَرَ فَدَخَلَا وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ، وَحَوْلَهُ نِسَاؤُهُ وَهُوَ سَاكِتٌ،
فَقَالَ عُمَرُ: لَأُكَلِّمَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَعَلَّهُ يَضْحَكُ، فَقَالَ عُمَرُ: يَا رَسُولَ اللهِ، لَوْ رَأَيْتَ بِنْتَ زَيْدٍ - امْرَأَةَ عُمَرَ- سَأَلَتْنِي النَّفَقَةَ آنِفًا، فَوَجَأْتُ عُنُقَهَا، فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَا نَاجِذُهُ،
وَقَالَ: هُنَّ حَوْلِي كَمَا تَرَى يَسْأَلْنَنِي النَّفَقَةَ،
فَقَامَ أَبُو بَكْرٍ إِلَى عَائِشَةَ لِيَضْرِبَهَا، وَقَامَ عُمَرُ إِلَى حَفْصَةَ كِلَاهُمَا يَقُولَانِ: تَسْأَلَانِ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا لَيْسَ عِنْدَهُ؟ فَنَهَاهُمَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْنَ نِسَاؤُهُ: وَاللهِ لَا نَسْأَلُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ هَذَا الْمَجْلِسِ مَا لَيْسَ عِنْدَهُ. قَالَ: وَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ الْخِيَارَ، فَبَدَأَ بِعَائِشَةَ، فَقَالَ: إِنِّي ذَاكِرٌ لَكِ أَمْرًا، مَا أُحِبُّ أَنْ تَعْجَلِي فِيهِ، حَتَّى تَسْتَأْمِرِي أَبَوَيْكِ، قَالَتْ: مَا هُوَ؟ قَالَ: فَتَلَا عَلَيْهَا: ﴿يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ﴾ الْأَحْزَابِ: ٢٨
قَالَتْ عَائِشَةُ: أَفِيكَ أَسْتَأْمِرُ أَبَوَيَّ؟ بَلْ أَخْتَارُ اللهَ وَرَسُولَهُ، وَأَسْأَلُكَ أَلَّا تَذْكُرَ لِامْرَأَةٍ مِنْ نِسَائِكَ مَا اخْتَرْتُ، فَقَالَ: إِنَّ اللهَ لَمْ يَبْعَثْنِي مُعَنِّفًا، وَلَكِنْ بَعَثَنِي مُعَلِّمًا مُيَسِّرًا، لَا تَسْأَلُنِي امْرَأَةٌ مِنْهُنَّ عَمَّا اخْتَرْتِ إِلَّا أَخْبَرْتُهَا.
জাবের ইবনে আবদুল্লাহ রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন,আবু বকর রাদি. রাসুলুল্লাহ ﷺএর কাছে আসার অনুমতি চাইলেন। তখন মানুষজন তাঁর দরজায় বসে ছিল এবং কাউকেই ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছিল না। আবু বকর রাদি. কেও অনুমতি দেওয়া হলো না। এরপর উমর রাদি. এসে অনুমতি চাইলেন, তাঁকেও অনুমতি দেওয়া হলো না। কিছুক্ষণ পর আবু বকর ও উমর রাদি. কে ভেতরে আসার অনুমতি দেওয়া হলো। তাঁরা প্রবেশ করে দেখলেন, নবীজি নীরব হয়ে বসে আছেন এবং তাঁর চারপাশে তাঁর স্ত্রীগণ বসে আছেন।
উমর রাদি. মনে মনে বললেন, উমর রাদি. ভাবলেন, আমি রাসুলুল্লাহ কে এমন একটি কথা বলি, যাতে তাঁর মনটা ভালো হয়ে যায় এবং তিনি একটু হাসেন। তাই তিনি বললেন, হে আল্লাহর রাসুল! আপনি যদি দেখতেন- এইমাত্র জায়দের মেয়ে (আমার স্ত্রী) আমার কাছে বাড়তি সংসার খরচ চাইল, আর আমি তার ঘাড়ে ঠাস করে একটা চড় কষালাম (বা এক ধাক্কা দিলাম)! তা শুনে নবীজি হেসে উঠলেন, এমনকি তাঁর মাড়ির দাঁত মোবারক দেখা গেল।
অতঃপর তিনি বললেন, এরাও তো আমার চারপাশে বসে আমার কাছে এমন কিছুর খোরপোশ চাইছে যা আমার কাছে নেই।
এ কথা শুনে আবু বকর রাদি. আয়েশা রাদি. কে শাসন করতে উদ্যত হলেন এবং উমর রাদি. হাফসা রাদি. কে শাসন করতে উদ্যত হলেন। তাঁরা উভয়ে নিজ নিজ কন্যাকে বলছিলেন, তোমরা রাসুল ﷺ এর কাছে এমন জিনিস চাইছ যা তাঁর কাছে নেই? কিন্তু নবীজি তাঁদের দুজনকে বারণ করলেন। তখন নবীজীর স্ত্রীগণ বললেন, আল্লাহর কসম! আজকের এই মজলিসের পর আমরা কখনো নবীজির কাছে এমন কিছু চাইব না যা তাঁর কাছে নেই।
বর্ণনকারী বলেন, এরপর আল্লাহ তায়ালা (স্ত্রীদের) সিদ্ধান্ত গ্রহণের (ইখতিয়ার বা স্বাধীন ইচ্ছার) আয়াত নাজিল করলেন। নবীজিﷺআয়েশা রাদি. কে দিয়ে শুরু করলেন। তিনি তাঁকে বললেন, আমি তোমার কাছে একটি বিষয় পেশ করছি, তবে তুমি তাড়াহুড়ো করো না, যতক্ষণ না তোমার বাবা-মায়ের সাথে পরামর্শ করো। আয়েশা রাদি. জিজ্ঞেস করলেন, বিষয়টি কী?
তিনি তাঁর সামনে সুরা আহযাবের আয়াত তিলাওয়াত করলেন,
اَیُّهَا النَّبِیُّ قُلْ لِّاَزْوَاجِكَ اِنْ كُنْتُنَّ تُرِدْنَ الْحَیٰوةَ الدُّنْیَا وَ زِیْنَتَهَا فَتَعَالَیْنَ اُمتِّعْكُنَّ وَ اُسَرِّحْكُنَّ سَرَاحًا جَمِیْلًا - وَ اِنْ كُنْتُنَّ تُرِدْنَ اللّٰهَ وَ رَسُوْلَهٗ وَ الدَّارَ الْاٰخِرَةَ فَاِنَّ اللّٰهَ اَعَدَّ لِلْمُحْسِنٰتِ مِنْكُنَّ اَجْرًا عَظِیْمًا
হে নবী! আপনার স্ত্রীদের বলুন- তোমরা যদি পার্থিব জীবন ও তার শোভা-সৌন্দর্য চাও, তবে এসো, আমি তোমাদের কিছু ভোগসামগ্রী দিয়ে সুন্দরভাবে বিদায় (তালাক) করে দিই। আর যদি তোমরা আল্লাহ, তাঁর রাসুল ও আখেরাতের আবাস চাও, তবে তোমাদের মধ্যে যারা সৎকর্মশীলা, আল্লাহ তাদের জন্য মহা প্রতিদান প্রস্তুত রেখেছেন। সুরা আহযাব ৩৩:২৮-২৯
আয়েশা রাদি. বললেন, আপনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমি আমার বাবা-মায়ের সাথে পরামর্শ করব? বরং আমি আল্লাহ ও তাঁর রাসুলকেই গ্রহণ করে নিলাম। তবে আমার অনুরোধ, আমি যে এই সিদ্ধান্ত নিয়েছি তা আপনি আপনার অন্য কোনো স্ত্রীকে বলবেন না।
তখন রাসুলুল্লাহ ﷺবললেন, আল্লাহ তায়ালা আমাকে কঠোরতা প্রদর্শনকারী বা কষ্টদাতা হিসেবে পাঠাননি; বরং তিনি আমাকে শিক্ষক ও সহজকারী হিসেবে পাঠিয়েছেন। তাদের মধ্য থেকে কেউ যদি তোমার পছন্দের কথা জিজ্ঞেস করে, তবে আমি তাকে তা অবশ্যই জানিয়ে দেব। সহিহ মুসলিম ১৪৭৮
বিভিন্ন বিষয়ে স্ত্রীর সাথে পরামর্শ করা
হুদাইবিয়ার সন্ধির শর্তগুলো প্রথম দৃষ্টিতে মুসলমানদের বিপক্ষে মনে হওয়ায় এবং কাবা শরিফ তাওয়াফ না করেই ফিরে যেতে হচ্ছে দেখে সাহাবিগণ প্রচণ্ড মানসিক কষ্টে স্তব্ধ হয়ে গিয়েছিলেন। আল্লাহর রাসুল ﷺযখন তাঁদের ইহরাম ভেঙে কুরবানির পশু জবাই ও মাথা মুণ্ডনের নির্দেশ দিলেন, তখন মানসিকভাবে আচ্ছন্ন সাহাবিদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এই চরম সংকটময় মুহূর্তে উম্মুল মুমিনিন হজরত উম্মে সালামাহ রাদি. এর সাথে পরামর্শ করলেন। উম্মে সালামাহ রাদি. পরিস্থিতি ও সাহাবিদের মনস্তাত্ত্বিক অবস্থা অত্যন্ত সূক্ষ্মভাবে উপলব্ধি করে এক যুগান্তকারী পরামর্শ দিলেন। তিনি বললেন,
يَا نَبِيَّ اللَّهِ، أَتُحِبُّ ذَلِكَ؟ اخْرُجْ ثُمَّ لَا تُكَلِّمْ أَحَدًا مِنْهُمْ كَلِمَةً، حَتَّى تَنْحَرَ بُدْنَكَ، وَتَدْعُوَ حَالِقَكَ
হে আল্লাহর নবী! আপনি কি তা-ই চান ( যে তারা এহরাম ভেঙে ফেলুক)? আপনি বাইরে যান এবং তাদের কারও সাথে একটি কথাও না বলে নিজের কুরবানির পশু জবাই করুন এবং আপনার চুল ছাঁটার জন্য নাপিতকে ডাকুন।
উম্মে সালামা রাদি. জানতেন, নবীজি ﷺ কে আমল করতে দেখলে সাহাবিদের ভেতরের দ্বিধা কেটে যাবে। বাস্তবেও তা-ই হলো; রাসুল ﷺকে আমল করতে দেখে সাহাবিগণ স্বতঃস্ফূর্তভাবে তাঁকে অনুসরণ করলেন এবং সংকটের অবসান ঘটল। সহিহুল বুখারি ২৭৩১
স্বামী-স্ত্রী পরস্পরের পরিবারের প্রতি খেয়াল রাখা
একটি সংসারে প্রকৃত শান্তি কখনো এক পক্ষের আন্তরিকতায় আসে না।
সংসার এক চাকার গাড়ি নয় যে একা টানা যাবে; বরং স্বামী-স্ত্রী উভয়ের আন্তরিকতা, শ্রদ্ধাবোধ এবং পারস্পরিক সহমর্মিতার ওপরই দাঁড়িয়ে থাকে একটি সুখী পরিবার। আজকের সমাজে আমরা একটি বড় ভুল করি-আমরা স্ত্রীদের কাছ থেকে প্রত্যাশা করি সে আমার মা-বাবা, ভাই-বোন ও আত্মীয়দের নিজের আপনজনের মতো খেয়াল রাখবে। কিন্তু প্রশ্ন হলো, আমরা স্বামীরা কি স্ত্রীর মা-বাবা ও পরিবারের খোঁজখবর ঠিকমতো নেই?
মনে রাখবেন, স্বামী যখন স্ত্রীর পরিবারের খোঁজখবর নেয়, তাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ায় এবং সম্মান দেখায়- তখন স্ত্রীকে কোনো আদেশ বা চাপ দিতে হয় না; স্ত্রী নিজের অন্তর থেকেই শ্বশুর-শাশুড়ির প্রতি অনুগত ও আন্তরিক হয়ে ওঠে। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়- এটিই দুনিয়ার নিয়ম।
স্ত্রীকে দোষারুপ করা ও নিজে শ্বশুরবাড়ির খোঁজখবর নেওয়ায় উদাসীনতা
অনুরূপভাবে, স্ত্রী যখন স্বামীর মা-বাবার খেয়াল রাখে, তাদের আপন ভেবে সম্মান করে, তখন স্বামীর হৃদয়েও স্ত্রীর পরিবারের প্রতি আলাদা টান অনুভব হয়।
কিন্তু বাস্তবতা হলো, অনেক সময় আমরা স্বামীরা স্ত্রীর পরিবারের প্রতি সম্পূর্ণ উদাসীন থাকি। স্ত্রীর চাহিদা স্বামী যেন একটু ফোন দিয়ে তার মা-বাবার একটু খোঁজ নেয়, কিন্তু এতটুকুও কিছু স্বামীর দ্বারা হয় না। নিজেরা কোনো দায়িত্ব পালন করি না, অথচ স্ত্রীর সামান্য ভুলত্রুটি হলে বা সে আমার পরিবারের সেবা একটু কম করলে কেবল তার দোষ খুঁজি। নিজের আচরণের প্রতি দৃষ্টি না দিয়ে স্ত্রীর ওপর সব দায় চাপিয়ে দেওয়া কোনো মুমিনের পরিচয় হতে পারে না।
শ্বশুরবাড়ির প্রতি অতিরিক্ত ঝুঁকে পড়া
আজকাল সমাজে আরও একটি ব্যাধি দেখা যায়। কিছু পুরুষ আবার শ্বশুরবাড়ির প্রতি এতটাই ঝুঁকে পড়ে যে, নিজের জন্মদাতা মা-বাবাকে ভুলে যায়! মা-বাবার খোঁজখবর নেয় না, তাদের খোরপোশ বা সম্মানের বিষয়ে গাফিলতি করে। এটি মারাত্মক গুনাহ।
প্রিয় ভাইয়েরা আমার,
আসুন আমরা উদাসীনতা ঝেড়ে ফেলি। সংসারকে জান্নাতি সুখে ভরিয়ে তুলতে স্বামী-স্ত্রী উভয়কে সচেতন হতে হবে।
১. স্ত্রী যেন স্বামীর মা-বাবাকে নিজের মা-বাবার মতো শ্রদ্ধা করেন।
২. স্বামী যেন স্ত্রীর মা-বাবাকে নিজের মা-বাবার মতো সম্মান ও খোঁজখবর নেন।
তবে এ ক্ষেত্রে ছেলে এবং মেয়ের মা-বাবার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ছেলের মা-বাবার। আমাদের সমাজের অনেক ছেলের মা তার মেয়ে ও জামাতার গভীর মিল মুহাব্বত থাকলে আনন্দে আত্মহারা থাকে, মেয়ে স্বামীকে নিয়ে শান্তিতে আছে মানুষের কাছে এই গল্প করে। কিন্তু সেই মহিলাই আবার তার ছেলের সাথে তার বউমার মিল মুহাব্বত স্বাভাবিকভাবে নিতে পারে না। তবে এই জায়গায় ছেলেদের মিসটেক হলো, অনেক সময় স্ত্রীর মুহাব্বতে এতটাই ডুবে যায় যে, মা-বাবা বা পরিবারের অন্যদের সাথে বিয়ের আগে যে সম্পর্ক ছিল তা নষ্ট হয়ে যায়। আসলে সাংসারিক জীবনে সবদিক খেয়াল করে চলতে হয়। অথচ বিবাহের আগে অনেক যুবকদের এ ব্যাপারে কোনো ধারণাই থাকে না। ফলে বিয়ের পর জীবনে অশান্তি নেমে আসে।
আমরা যদি নবীজি ﷺ এর পরিবারের দিকে খেয়াল করি, তাহলে দেখতে পাবো।খাদিজা রাদি. নবীজির পরিবারের প্রতি ও নবীজি ﷺ খাদিজা রাদি. সহ তার পক্ষের লোকজনের প্রতি খেয়াল রাখতেন।
শাশুড়ির প্রতি খাদিজা রাদি. এর দায়িত্ববোধ
নবীজি ﷺ মা-বাবা জীবিত ছিলেন না, তাই সরাসরি শাশুড়ির কোনো বর্ণনা পাওয়া সম্ভব নয়। তবে হজরত খাদিজা রাদি. দুধ শাশুড়ি হজরত হালিমা সাদিয়ারাদি. কে যে অভূতপূর্ব সম্মান ও খেদমত পেশ করেছিলেন, তা প্রতিটি মুসলিম নারীর জন্য অনুসরণীয় দৃষ্টান্ত।
নবীজি ﷺএর সাথে বিয়ের পর হজরত হালিমা রাদি. যখন মক্কায় তাঁদের গৃহে আগমন করেন, তখন খাদিজা রাদি. তাঁকে অত্যন্ত আনন্দের সাথে অভ্যর্থনা জানান এবং তাঁর খেদমতে কোনো ত্রুটি করেননি। ইমাম ইবনে ইসহাক সিরাত গ্রন্থে বর্ণনা করেছেন- নবুওয়াত লাভের পূর্বে একবার চরম খরার সময়ে হজরত হালিমা সাদিয়ারাদি. মক্কায় আগমন করেন। খাদিজা রাদি. তাঁকে বিদায় জানানোর সময় তাঁর দুঃখ-কষ্ট লাঘবে৪০টি ছাগল এবং একটি বহনকারী উটহাদিয়া হিসেবে প্রদান করেন।সিরাতে ইবনে হিশাম ২: ২৭৯-২৮০
খাদিজা রাদি. এর এই উদাহরণের মাধ্যমে স্পষ্ট হয় যে, একজন আদর্শ স্ত্রী কেবল স্বামীকেই ভালোবাসবেন না, বরং স্বামীর মা-বাবা ও তাঁর জীবনের সাথে যুক্ত সম্মানিত ব্যক্তিবর্গের খেয়াল রাখা ও তাঁদের প্রতি আনুগত্য প্রকাশ করাও তাঁর দায়িত্বের অংশ।
অনুরূপভাবে, পুরুষদের জন্যও আবশ্যক হলো স্ত্রীর পরিবার, স্বজন ও তাঁর ভালোবাসার মানুষদের সম্মান করা। অনেক পুরুষ বিয়ের পর স্ত্রীর পরিবারের খোঁজখবর নেওয়া বা তাঁদের সম্মান করাকে অবহেলা করেন, যা নববী সুন্নাহর পরিপন্থী।
নবীজি স্ত্রীর আত্মীয় ও আপনজনদের প্রতি খেয়াল রাখতেন
জীবদ্দশায় তো বটেই হজরত খাদিজা রাদি. এর ইন্তেকালের বহুবছর পরও রাসুলুল্লাহ ﷺ খাদিজা রাদি. এর বান্ধবীদের ঘরে নিয়মিত হাদিয়া ও উপহার পাঠাতেন। এই আচরণ আমাদের শেখায় যে, স্ত্রীর মূল শিকড় ও স্বজনদের প্রতি খেয়াল রাখা স্বামীর অন্যতম দ্বীনি ও সামাজিক দায়িত্ব। হজরত আয়েশা রাদি. বলেন,
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: مَا غِرْتُ عَلَى أَحَدٍ مِنْ نِسَاءِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا غِرْتُ عَلَى خَدِيجَةَ، وَوَمَا رَأَيْتُهَا، وَلَكِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ ذِكْرَهَا، وَرُبَّمَا ذَبَحَ الشَّاةَ ثُمَّ يُقَطِّعُهَا أَعْضَاءً ثُمَّ يَبْعَثُهَا فِي صَدَائِقِ خَدِيجَةَ
আমি রাসুলুল্লাহ ﷺ এর স্ত্রীদের মধ্যে খাদিজার মতো আর কাউকে ঈর্ষা করিনি, অথচ আমি তাঁকে দেখিনি। কিন্তু নবীজি প্রায়ই তাঁর কথা স্মরণ করতেন। অনেক সময় তিনি ছাগল জবেহ করে তা টুকরো টুকরো করে খাদিজার বান্ধবীদের ঘরে (উপহার হিসেবে) পাঠিয়ে দিতেন।সহিহ বুখারি ৩৮১৮
রাসুলুল্লাহ ﷺএর এই সুন্নাত আমাদের শিক্ষা দেয় যে, শ্বশুরবাড়ির লোকজনের খোঁজ নেওয়া এবং স্ত্রীর আত্মীয়স্বজনের প্রতি সৌজন্য প্রকাশ করা বৈবাহিক জীবনে গভীর মুহাব্বত সৃষ্টির অন্যতম উপায়।
মুহতারাম মুসল্লিয়ান; দাম্পত্য জীবন কোনো ক্ষমতা প্রদর্শনের ক্ষেত্র নয়, বরং এটি আত্মিক প্রশান্তি ও জান্নাত লাভের এক যৌথ সফর। স্ত্রীর পরামর্শকে মূল্যায়ন করা, উভয় পরিবারের আত্মীয়দের শ্রদ্ধার চোখে দেখা এবং সব ধরনের সহিংসতা থেকে মুক্ত থেকে নববি জীবন থেকে শিক্ষা নিয়ে সংসার পরিচালনা করাই হলো দাম্পত্য জীবনের সফলতা।
আজ আমাদের সমাজের দিকে তাকালে দেখতে পাই- সংসারে অশান্তির দাবানল, কথায় কথায় ডিভোর্স, পরস্পরের প্রতি অবিশ্বাস, পরকীয়া ও অশান্তিতে সমাজ সয়লাব হয়ে আছে। এর মূল কারণ একটাই- আমরা আমাদের দাম্পত্য জীবনে নবীজির সুন্নাহ ও সুমহান আদর্শ থেকে বিপরীত মেরুতে অবস্থান করছি। আমরা পশ্চিমা সংস্কৃতি কিংবা নিজের অহংকারকে প্রশ্রয় দিচ্ছি, কিন্তু নবীজির শেখানো সেই ধৈর্য, মায়া-মমতা, ছাড় দেওয়ার মানসিকতা ও ভালোবাসার চর্চা ভুলে গিয়েছি।
একটি সুখী ও শান্তিময় পরিবার গড়তে হলে আমাদেরকনবীজি ﷺএর আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার বিকল্প নাই। স্ত্রীকে সম্মান করা, তাঁর মতামতকে গুরুত্ব দেওয়া, উভয় পক্ষের মা-বাবা ও স্বজনদের যত্ন নেওয়া নববী জীবনের শিক্ষা।
আসুন, আমরা আমাদের অহংকার ভুলে নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরি; তবেই আমাদের পরিবারে ফিরে আসবে কাঙ্ক্ষিত শান্তি, ঘরে নাজিল হবে আল্লাহর বিশেষ রহমত ও বরকত। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে নবীজি ﷺএর পদাঙ্ক অনুসরণ করে দাম্পত্য জীবন পরিচালনা করার তাওফিক দান করুন। আমীন।
الخُطْبَةُ الأُولَى
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَلَّفَ بَيْنَ الْقُلُوبِ وَالْأَرْوَاحِ، وَجَعَلَ الْمَوَدَّةَ وَالرَّحْمَةَ سَكَنًا لِلصَّالِحِينَ وَالصَّالِحَاتِ. وَأَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، خَلَقَ مِنَ النَّفْسِ الْوَاحِدَةِ زَوْجَهَا لِيَسْكُنَ إِلَيْهَا، وَجَعَلَ الْبُيُوتَ مَلْذَاذًا لِلْأُنْسِ وَالرَّاحَةِ. وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَنَبِيَّنَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَعْظَمُ النَّاسِ خُلُقًا وَوَفَاءً، وَأَكْمَلُهُمْ مُعَاشَرَةً وَصَفَاءً لِأَهْلِهِ وَأَزْوَاجِهِ، كَانَ فِي بَيْتِهِ بَرًّا رَحِيمًا، وَلِأَهْلِهِ مُعِينًا وَكَرِيمًا. صَلَّى اللَّهُ وَسَلَّمَ وَبَارَكَ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَأَزْوَاجِهِ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ، وَعَلَى أَصْحَابِهِ الطَّاهِرِينَ، وَمَنْ تَبِعَهُمْ بِإِحْسَانٍ إِلَى يَوْمِ الدِّينِ.
أَمَّا بَعْدُ: فَيَا أَيُّهَا الْمُسْلِمُونَ، أُوصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ تَعَالَى، فَهِيَ أَسَاسُ السَّعَادَةِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ. قَالَ اللَّهُ تَعَالَى فِي كِتَابِهِ الْكَرِيمِ يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا. سورة النساء: ۱
وَقَالَ جَلَّ وَعَلاَ فِي مُحْكَمِ التَّنْزِيلِ:وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً ۚ إِنَّ فِي ذٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ. سورة الروم: ۲۱
وَقَالَ سُبْحَانَهُ وَتَعَالَى فِي بَيَانِ الْعَلاقَةِ الْكَرِيمَةِ بَيْنَ الزَّوْجَيْنِ:وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ ۚ فَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا. سورة النساء: ۱۹
أَيُّهَا الْمُؤْمِنُونَ، إِنَّ الْحَيَاةَ الزَّوْجِيَّةَ فِي الإِسْلَامِ مَبْنِيَّةٌ عَلَى الرَّحْمَةِ، وَالْمَوَدَّةِ، وَالْمُعَاشَرَةِ بِالْمَعْرُوفِ. وَقَدْ ضَرَبَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْوَعَ الْأَمْثِلَةِ فِي حُسْنِ التَّعَامُلِ مَعَ أَهْلِهِ وَزَوْجَاتِهِ، كَانَ يَتَلَطَّفُ مَعَهُنَّ، وَيُرَاعِي مَشَاعِرَهُنَّ، وَيُشَارِكُهُنَّ فِي مَهَامِّ الْبَيْتِ، وَيَبْثُّ الدِّفْءَ وَالسَّكِينَةَ فِي أَرْكَانِ مَنْزِلِهِ.
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: سُئِلْتُ مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ فِي بَيْتِهِ؟ قَالَتْ:كَانَ يَكُونُ فِي مِهْنَةِ أَهْلِهِ —تَعْنِي خِدْمَةَ أَهْلِهِ— فَإِذَا حَضَرَتِ الصَّلَاةُ خَرَجَ إِلَى الصَّلَاةِ. رواه البخاري
وَقَالَ الصَّادِقُ الْمَصْدُوقُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُؤَكِّدًا عَلَى هٰذَا الْمَبْدَإِ الْعَظِيمِ:خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ، وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِيرواه الترمذي
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا، وَخِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ. رواه الترمذي
وَعَنْهُ أَيْضًا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا يَفْرَكْ مُؤْمِنٌ مُؤْمِنَةً، إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا رَضِيَ مِنْهَا آخَرَ. رواه مسلم
فَاتَّقُوا اللَّهَ عِبَادَ اللَّهِ فِي زَوْجَاتِكُمْ وَأَهْلِيكُمْ، وَاقْتَدُوا بِنَبِيِّكُمُ الْكَرِيمِ، تَسْعَدُوا فِي دُورِكُمْ، وَتَفُوزُوا بِرِضَا رَبِّكُمْ.أَقُولُ قَوْلِي هٰذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ لِي وَلَكُمْ وَلِسَائِرِ الْمُسْلِمِينَ مِنْ كُلِّ ذَنْبٍ، فَاسْتَغْفِرُوهُ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ.
الخُطْبَةُ الثَّانِيَةُ
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَكْمَلَ لَنَا الدِّينَ، وَأَتَمَّ عَلَيْنَا النِّعْمَةَ، وَجَعَلَ الْبَيْتَ الْمُسْلِمَ مَشْعَلًا لِلْهُدَى وَالسَّكِينَةِ وَالصَّلَاحِ. وَأَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، الَّذِي كَانَ أَرْفَقَ النَّاسِ بِأَهْلِهِ وَأَزْوَاجِهِ، وَأَشَدَّهُمْ صَبْرًا وَحِلْمًا وَإِحْسَانًا. صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ، وَمَنْ تَبِعَهُمْ بِإِحْسَانٍ إِلَى يَوْمِ الدِّينِ.
أَمَّا بَعْدُ: أَيُّهَا الْمُؤْمِنُونَ، اِتَّقُوا اللَّهَ تَعَالَى وَاعْلَمُوا أَنَّ الصَّلَاحَ فِي الْبُيُوتِ يَبْدَأُ مِنَ التَّأَسِّي بِأَخْلَاقِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَدْ أَوْصَى بِالنِّسَاءِ خَيْرًا فِي آخِرِ أَيَّامِ حَيَاتِهِ الشَّرِيفَةِ، حَيْثُ قَالَ فِي حَجَّةِ الْوَدَاعِ:فَاتَّقُوا اللَّهَ فِي النِّسَاءِ، فَإِنَّكُمْ أَخَذْتُمُوهُنَّ بِأَمَانَةِ اللَّهِ، وَاسْتَحْلَلْتُمْ فُرُوجَهُنَّ بِكَلِمَةِ اللَّهِ. رواه مسلم
وَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيَانِ عِظَمِ حَقِّ الزَّوْجَةِ وَالرِّفْقِ بِهَا:اسْتَوْصُوا بِالنِّسَاءِ خَيْرًا متفق عليه
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:الدُّنْيَا مَتَاعٌ، وَخَيْرُ مَتَاعِ الدُّنْيَا الْمَرْأَةُ الصَّالِحَةُ. رواه مسلم
فَالْعَلَاقَةُ الزَّوْجِيَّةُ أَمَانَةٌ عِظَامٌ، وَعَهْدٌ وَثِيقٌ، لاَ يَسْتَقِيمُ عِمَادُهَا إِلاَّ بِالصَّبْرِ، وَالتَّغَاضِي عَنِ الزَّلَّاتِ، وَالتَّعَاوُنِ عَلَى الطَّاعَةِ.وَاعْلَمُوا أَنَّ اللَّهَ سُبْحَانَهُ وَتَعَالَى أَمَرَنَا بِالصَّلَاةِ وَالسَّلَامِ عَلَى نَبِيِّهِ الْكَرِيمِ فَقَالَ فِي كِتَابِهِ الْحَكِيمِ:إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا. سورة الأحزاب: ۵۶
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ. اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ.اللَّهُمَّ أِصْلِحْ لَنَا أَنْفُسَنَا وَأَزْوَاجَنَا وَذُرِّيَّاتِنَا، وَاجْعَلْ بُيُوتَنَا عَامِرَةً بِالْمَوَدَّةِ وَالرَّحْمَةِ، وَوَفِّقْنَا لِلْتَّأَسِّي بِنَبِيِّكَ فِعْلًا وَقَوْلًا. اللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ، وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ، الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ.
عِبَادَ اللَّهِ! إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ ۚ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ. سورة النحل ۹۰
فَاذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ يَذْكُرْكُمْ، وَاشْكُرُوهُ عَلَى نِعَمِهِ يَزِدْكُمْ، وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ، وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ، وَأَقِيمُوا الصَّلَاةَ.