ফিকহ বিবাহ-শাদি

হিন্দু মেয়ের ইসলাম গ্রহণের পর তার সাথে মুসলমানের বিবাহ করা কি জায়েজ?

 

প্রশ্ন: আমাদের এলাকায় এক মুসলিম ছেলে ও হিন্দু মেয়ে দু’জন দু’জনকে ভালবাসত। মেয়ের অবিভাবক জানতে পেরে মেয়ের ভারতে নিয়ে গিয়ে সেখানে হিন্দু ছেলের সঙ্গে বিবাহ দেয় এবং কিছু দিন তারা ঘর সংসার করে। এরপর আবার মেয়ে বাড়ীতে আসার পর উক্ত মেয়ে এবং ছেলে দু’জন পালিয়ে গিয়ে কাজী অফিসে হাজির হয়ে মেয়ে ইসলাম ধর্মগ্রহণ করে এবং সেখানে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এখন মেয়ের আগের স্বামী যেহেতু তাকে তালাক দেয়নি এমতাবস্হায় তাদের পরের বিবাহ বৈধ হবে কি? আর মেয়ের বাবা ছেলের নামে কোর্টে মামলা করেছে এবং ছেলের বাবা ছেলেকে বাড়িতে উঠতে দিচ্ছে না। এরা দু’জন এখন কি করবে জানতে ইচ্ছুক।

 

 নাম প্রকাশে অনিচ্ছুক


الجواب باسم ملهم الصِّدق و الصّواب

         ইসলামিক শরিয়াহ বিবরণ অনুযায়ীই শরী‘আতের দৃষ্টিতে উক্ত ছেলে ও মেয়ের বিবাহ সহীহ হয়েছে। এতে মেয়ের আগের স্বামীর কোন তালাকের প্রয়োজন নাই। বরং মেয়ে মুসলমান হওয়ার দ্বারাই তাদের পরষ্পরের হিন্দু থাকাকালীন বিবাহ ভঙ্গ হয়ে গেছে। সুতরাং মুসলমান হওয়ার পর মেয়েটির বিবাহ সহীহ হয়ে গেছে। তবে হ্যাঁ, তাদের এ বিবাহ সাথে সাথে যৌন মিলন উচিৎ হবে না। বরং উক্ত মহিলা ঋতুস্রাব হলে পরবর্তী ঋতুস্রাব আসা পর্যন্ত, আর ঋতুবর্তী না হলে এক মাস, আর গর্ভবতী হলে সন্তান প্রসব হওয়া পর্যন্ত যৌন মিলন থেকে বিরত থাকা উচিত। এর পর তাদের মেলামেশা জায়িয হবে।প্রকাশ থাকে যে, বিবাহ যেহেতু জায়িয হয়েছে তাই ছেলের বাবার জন্য ছেলের সাথে অনুরুপ ব্যবহার করা ঠিক হবে না। বরং পুত্র ও পুত্রপধুকে সাদরে গ্রহণ করা উচিত। আর মুসলমান মেয়ের প্রতি তার বিধর্মী মাতা-পিতার কোন দাবী দাওয়া শরী‘আতে গ্রহণযোগ্য নয়।

আরো পড়ুন :খৃষ্টান মেয়ের সাথে মুসলমানের বিবাহ করা কি জায়েজ?

আরো পড়ুন :মুসলিম মেয়ের সাথে অমুসলিম ছেলে বিবাহ নিষিদ্ধ হওয়ার কারণ

 

الأدلة الشرعية

١) القرآن الكريم — سورة الممتحنة: ١٠

    ﴿فَإِنْ عَلِمْتُمُوهُنَّ مُؤْمِنَاتٍ فَلَا تَرْجِعُوهُنَّ إِلَى الْكُفَّارِ﴾

٢) القرآن الكريم — سورة البقرة: ٢٢١

     ﴿وَلَا تُنكِحُوا الْمُشْرِكِينَ حَتَّىٰ يُؤْمِنُوا﴾

٣) الهداية — المرغينانيج ٢ — ص ٣٤٨

     إذا أسلم أحد الزوجين انفسخ النكاح بينهما عند اختلاف الدين

٥) بدائع الصنائع — الكاسانيج ٣ — ص ١٩٠

       إذا أسلم أحد الزوجين المختلفين في الدين تنقطع العصمة

٦) رد المحتار على الدر المختار — ابن عابدين  ج ٣ — ص ١٩٣

       بانقطاع الدين يزول حكم النكاح السابق


والله تعالى أعلم بالصواب



উত্তর প্রদানে :

মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতিমাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদদক্ষিণখানঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল


১৪ জুন ২০২৬