আমাদের বাড়ির পাশে একটি কবরস্থান রয়েছে। বর্তমানে সেখানে মৃত ব্যক্তিদের দাফন করা হয় না। জায়গাটিতে কয়েকটি পুরোনো কবর রয়েছে। আমরা সেখানে মাদ্রাসা নির্মাণ করতে চাই। এটি আমাদের জন্য বৈধ হবে কি? পুরোনো কবরগুলো নিশ্চিহ্ন করে তার ওপর নির্মাণকাজ করা যাবে কি? উল্লেখ্য, জায়গাটি কবরস্থানের জন্য ওয়াকফকৃত।

নিবেদন: মুহাঃ আবদুর রহমান (ময়মনসিংহ)


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


মুসলিম জনস্বার্থে ওয়াকফকৃত সম্পদ যথাসম্ভব তার নির্ধারিত উদ্দেশ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। তবে কোনো কবরস্থানের আর প্রয়োজন না থাকলে এবং সেখানে বিদ্যমান পুরোনো কবরগুলো নিশ্চিহ্ন হয়ে মৃতদেহের অস্তিত্ব বিলুপ্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকলে উক্ত জায়গা অন্য জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা বৈধ।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত কবরস্থানের আর প্রয়োজন না থাকায় এবং সেখানে বিদ্যমান কবরগুলো অধিক পুরোনো হলে সেখানে মাদ্রাসা নির্মাণের সুযোগ রয়েছে।

তথ্যসূত্র: উমদাতুল কারি, ৫/১৭৯ দুররুল মুখতার, ৩/১৫৩, যাকারিয়া আহসানুল ফাতাওয়া, ৬/৪০৯, যাকারিয়া


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল