আব্দুল আলিম সাহেব নিজের এক বিঘা জমিতে দীর্ঘদিন ধরে এলাকার লোকজনকে নিয়ে নামাজ আদায় করতেন। তাঁর মৃত্যুর পরও সেখানে একইভাবে নামাজ আদায় করা হচ্ছে। জানার বিষয় হলো, এর দ্বারা উক্ত মসজিদ ওয়াকফ হিসেবে গণ্য হবে কি না? এ ব্যাপারে শরয়ি মূলনীতি কী?

নিবেদন: মুহাঃ আবু বকর সিদ্দিক (বগুড়া)


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরিয়তের বিধান অনুযায়ী, কোনো ব্যক্তি নিজের জমিতে মসজিদ নির্মাণ করে সাধারণ মানুষকে সেখানে নামাজ আদায়ের অনুমতি দিলে তা ওয়াকফ হিসেবে গণ্য হয়।

সুতরাং প্রশ্নের বিবরণ অনুযায়ী, আব্দুল আলিম সাহেব নিজের জমিতে ব্যাপকভাবে লোকজন নিয়ে নামাজ আদায় করায় উক্ত মসজিদ ওয়াকফ হিসেবে গণ্য হবে।

তথ্যসূত্র: হিদায়া, ৪/৪০৯, বুশরা মুহিত, ৯/১২৪, ইদারাতুল কুরআন ইসলাম কা জামেউ আওকাফ, ২৫২, ইদারাতুল কুরআন


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল