বাজার কমিটি সরকারি জমিতে একটি মসজিদ নির্মাণ করে। কিন্তু কিছুদিন পর সরকার সেখানে হাসপাতাল নির্মাণের

নির্দেশ দেয়। জানার বিষয় হলো, বাজার কমিটির মসজিদ নির্মাণের জন্য নির্ধারিত জায়গাটি ওয়াকফ হিসেবে গণ্য হবে কি? সেখানে সরকারের হাসপাতাল নির্মাণের বিধান কী?

নিবেদন: মুহাঃ সাইফুল ইসলাম (নরসিংদী)


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরিয়তের বিধান অনুযায়ী, মসজিদের জন্য কোনো জায়গা ওয়াকফ করার পূর্বশর্ত হলো, ওয়াকফকারী ওই জায়গার প্রকৃত মালিক হওয়া। অন্যথায় সেখানে নির্মিত মসজিদ শরয়ি মসজিদ হিসেবে গণ্য হবে না।

সুতরাং প্রশ্নের বিবরণ অনুযায়ী, বাজার কমিটি যেহেতু উক্ত জায়গার মালিক নয়, তাই জায়গাটি ওয়াকফ হিসেবে গণ্য হবে না। ফলে সেখানে নির্মিত মসজিদও শরয়ি মসজিদ হিসেবে বিবেচিত হবে না। বিধায় সরকার চাইলে উক্ত স্থাপনা ভেঙে সেখানে হাসপাতাল নির্মাণ করতে পারবে।

তথ্যসূত্র: ফাতাওয়ায়ে হিন্দিয়া, ২/৩৮৪, যাকারিয়া বাদায়িউস সানায়ে, ৫/৩২৮, যাকারিয়া হক্কানিয়া, ৫/৯৪, জামিয়া হক্কানিয়া


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল