মুহতারাম! জনাব আব্দুল আউয়াল সাহেবের ঘরের ভিটা ছাড়া চাষাবাদের জন্য দুই খণ্ড জমি রয়েছে এবং হাতে কিছু নগদ টাকাও আছে। উক্ত দুই খণ্ড জমির মূল্য ও হাতে থাকা নগদ টাকা যোগ করলে তিনি হজ আদায় করতে পারেন। জানার বিষয় হলো, তাঁর ওপর কি হজ ফরজ হবে?

নিবেদক: রাকিবুল ইসলাম


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ী দৃষ্টিতে কারো নিকট প্রয়োজনাতিরিক্ত এমন পরিমাণ সম্পদ থাকলে, যা দ্বারা হজে যাওয়া-আসা এবং পরিবারের খরচের ব্যবস্থা হয়ে যায়, তাহলে তার ওপর হজ ফরজ হয়ে যায়।

সুতরাং প্রশ্নবর্ণিত صورتএ চাষাবাদের জমি দুটি যদি এমন হয় যে, সারা বছর এর উৎপাদিত ফসল থেকেই তাঁর জীবিকা ও পরিবারের খরচাদি চলে, তাহলে জমি দুটি প্রয়োজনের অতিরিক্ত না হওয়ায় আব্দুল আউয়াল সাহেবের ওপর হজ ফরজ হবে না। অন্যথায় হজ ফরজ হবে।

রেফারেন্স: কাজী খান: ১/১৮৩, জাকারিয়া। তাতারখানিয়া: ৩/৪৭২, ফারুকিয়া। আল-ফিকহুল হানাফী: ১/৪৫১, দারুল কলাম।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল