আমাদের ওয়াকফকৃত ঈদগাহ মাঠে সারা বছর বাজার বসে। ঈদের এক-দুই দিন আগে ঈদের নামাজের জন্য মাঠটি প্রস্তুত করা হয়। জানার বিষয় হলো, ওয়াকফকৃত ঈদগাহে সারা বছর বাজার চালু রাখা শরিয়তসম্মত কি না?

নিবেদন: মুহাঃ রফিকুল ইসলাম (যশোর)


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিকোণ থেকে ওয়াকফকৃত ঈদগাহ মসজিদের মতোই সম্মানযোগ্য। সেখানে ঈদগাহের মর্যাদার পরিপন্থী কোনো কাজ করা বৈধ নয়।

সুতরাং আপনাদের ওয়াকফকৃত ঈদগাহে বাজার ও দোকানপাটের যে ব্যবস্থা সারা বছর চালু থাকে, তা ঈদগাহের সম্মানের পরিপন্থী হওয়ায় সেখানে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা শরিয়তসম্মত হবে না।

তথ্যসূত্র: ফাতাওয়ায়ে হিন্দিয়া, ২/৪৬২, রশিদিয়া হক্কানিয়া, ৫/১৫০, জামিয়া দারুল উলুম হক্কানিয়া


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল