মসজিদের জন্য নির্ধারিত স্থানের একাংশে ইমাম ও মুয়াজ্জিনের জন্য কোয়ার্টার নির্মাণের শরয়ি বিধান কী? বিভিন্ন জায়গায় মসজিদের দ্বিতীয় তলায় ইমাম-মুয়াজ্জিনের জন্য আলাদা কক্ষ তৈরি করা হয়। এটি কি জায়েজ?

নিবেদন: মুহাঃ মাহমুদুল হাসান (সিলেট)


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


জমি যদি সম্পূর্ণটাই মসজিদ নির্মাণের জন্য ওয়াকফ করা হয়ে থাকে, তাহলে সেখানে অন্য কোনো স্থাপনা নির্মাণ করা বৈধ হবে না। আর যদি মসজিদ ও মসজিদ-সংশ্লিষ্ট অন্যান্য কাজের জন্য ওয়াকফ করা হয়ে থাকে, তাহলে সেখানে ইমাম-মুয়াজ্জিনের জন্য কক্ষ নির্মাণ করা বৈধ হবে।

মসজিদের দ্বিতীয় তলায় ইমাম-মুয়াজ্জিনের জন্য স্থায়ীভাবে কক্ষ নির্মাণ করা জায়েজ নেই। তবে অস্থায়ীভাবে নির্মাণ করলে জায়েজ আছে।

তথ্যসূত্র: মাহমুদিয়া, ১৬/৫৫৯ আহসানুল ফাতাওয়া, ৬/৪৪৪, যাকারিয়া


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল