আমাদের মসজিদের মুতাওয়াল্লি মসজিদে মানুষের দান করা টাকা দিয়ে ব্যবসা করেন। সেই ব্যবসার লাভ দিয়ে ইমামদের বেতন দেন এবং কমিটির সদস্যদেরও অংশ দেন। জানার বিষয় হলো, মসজিদের টাকা দিয়ে ব্যবসা করা এবং তার লভ্যাংশ এভাবে ব্যয় করা শরিয়তসম্মত কি না?
নিবেদন:মুহাঃ আবদুল্লাহ আল মামুন (কুমিল্লা)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে মসজিদের টাকা মুতাওয়াল্লির কাছে আমানতস্বরূপ। তাই তা দিয়ে ব্যবসা করা জায়েজ নেই। তবে লাভ হওয়ার প্রবল ধারণা থাকলে শুধু মসজিদের স্বার্থে ব্যবসা করা যেতে পারে।
সুতরাং প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে লাভ-লোকসানের সম্ভাবনাময় খাতে মসজিদের টাকা দিয়ে ব্যবসা করা এবং তার লভ্যাংশ এভাবে ব্যয় করা বৈধ হবে না।
তথ্যসূত্র: বাহার, ৫/৪০১, যাকারিয়া কিফায়াতুল মুফতি, ১০/২৫৩, ফারুকিয়া মাহমুদিয়া, ১৫/৭৯, ফারুকিয়া
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল