সুদী ব্যাংকের ওয়াকফকৃত জমিতে মসজিদ বা মাদ্রাসা নির্মাণ করা বৈধ হবে কি? আর সেখানে নির্মিত মসজিদ কি শরয়ি মসজিদ হিসেবে গণ্য হবে?
নিবেদন: আবু বকর সিদ্দিক (সিলেট)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে হারাম অর্থ দিয়ে মসজিদের জন্য জায়গা ক্রয় করা এবং মসজিদ নির্মাণ করা জায়েজ নেই। সুতরাং সুদী ব্যাংকের হারাম অর্থে ওয়াকফকৃত জমিতে মসজিদ বা মাদ্রাসা নির্মাণ করা বৈধ হবে না। নির্মাণ করা হলেও তা শরয়ি মসজিদ হিসেবে গণ্য হবে না। কেননা হারাম সম্পদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়।
তথ্যসূত্র: রদ্দুল মুহতার, ২/৫২০—আজহার; তাফসিরে ইবনে কাসির, ১/৩২০; মাহমুদিয়া, ১৫/৯৮—ফারুকিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল