জনৈক ব্যক্তি ঈদগাহের জন্য জায়গা ওয়াকফ করে নিজেই সেই জায়গার কিছু অংশে হাসপাতাল নির্মাণ করেন। তিনি বলেন, এটি ঈদগাহ কর্তৃপক্ষের পক্ষ থেকে জনগণের সেবার উদ্দেশ্যেই করা হয়েছে। অথচ হাসপাতালটি অন্যান্য সাধারণ হাসপাতালের মতোই পরিচালিত হচ্ছে। সেখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় না; বরং ডাক্তারের ভিজিটসহ যাবতীয় বিল নেওয়া হয়। এখন এভাবে হাসপাতাল নির্মাণ করা বৈধ হবে কি?

নিবেদন: রাকিবুল ইসলাম (নোয়াখালী)


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে ঈদগাহের জন্য কোনো জায়গা সম্পূর্ণরূপে ওয়াকফ হয়ে গেলে তা ওয়াকফকারীর মালিকানা থেকে বের হয়ে যায়। ফলে সেখানে তাঁর হস্তক্ষেপ করার কোনো সুযোগ থাকে না।

সুতরাং প্রশ্নে বর্ণিত ব্যক্তি ঈদগাহের জন্য জায়গা ওয়াকফ করার পর তার কিছু অংশে হাসপাতাল নির্মাণ করা বৈধ হবে না।

তথ্যসূত্র: হিদায়া, ৪/৪০১—বুশরা; রদ্দুল মুহতার, ৬/৫৪০—আজহার; ফিকহে হানাফি, ২/৩৬৫—দারুল কলম; কিফায়াতুল মুফতি, ১০/৪৬৮—ফারুকিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল