আমাদের মসজিদের বেশ কিছু টাকা ব্যাংকে জমা রয়েছে। বর্তমানে মসজিদের কোনো কাজ নেই। অন্যদিকে মসজিদের পাশে একটি মাদ্রাসা কমপ্লেক্স নির্মিত হচ্ছে। মুতাওয়াল্লিগণ চাচ্ছেন, মসজিদের জমাকৃত টাকাগুলো ঋণ হিসেবে মাদ্রাসার কাজে ব্যয় করবেন এবং পরবর্তীতে তা ফেরত নেবেন। এটি বৈধ হবে কি না?
বিনীত নিবেদন: মাহফুজুর রহমান (গাজীপুর)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে একান্ত প্রয়োজন ছাড়া মুতাওয়াল্লির জন্য এক মসজিদের সম্পদ ঋণ হিসেবে অন্য কোনো মসজিদ বা মাদ্রাসায় দেওয়া বৈধ নয়। যদি তিনি এমনটি করেন, তাহলে তিনি ওই সম্পদের জামিনদার হবেন।
সুতরাং প্রশ্নে বর্ণিত অবস্থায় মুতাওয়াল্লিগণের জন্য মসজিদের জমাকৃত টাকা ঋণ হিসেবে মাদ্রাসায় দেওয়া বৈধ হবে না। তবে মাদ্রাসার অত্যধিক প্রয়োজন দেখা দিলে এবং ঋণ পরিশোধের ব্যাপারে নিশ্চিত হওয়া গেলে মসজিদ কমিটির পরামর্শক্রমে তা দেওয়া যেতে পারে।
তথ্যসূত্র: বাহরুর রায়েক, ৫/৪১০—যাকারিয়া; ফাতাওয়া হিন্দিয়া, ২/৪১৪—যাকারিয়া; মাহমুদিয়া, ১৫/৪৭-৪৮—ফারুকিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল