এক ব্যক্তি মসজিদের জন্য একটি জমি ওয়াকফ করেছেন। কিন্তু মসজিদ কমিটি এলাকার স্বার্থে মসজিদের দ্বিতীয় তলায় মাদ্রাসা নির্মাণ করে। এটি জায়েজ হবে কি না?
বিনীত নিবেদন: সাইফুল ইসলাম (ময়মনসিংহ)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে কোনো জায়গা একবার মসজিদের জন্য ওয়াকফ হয়ে গেলে তা স্থায়ীভাবে মসজিদের জন্য নির্দিষ্ট হয়ে যায়। পরবর্তীতে সেখানে অন্য কোনো ঘর বা মাদ্রাসা নির্মাণ করা জায়েজ নয়।
সুতরাং প্রশ্নে বর্ণিত অবস্থায় মসজিদ কমিটির জন্য এলাকার স্বার্থে মসজিদের দ্বিতীয় তলায় মাদ্রাসা নির্মাণ করা জায়েজ হবে না। তবে মাদ্রাসার জায়গা স্বল্প হলে এবং মাদ্রাসা কমিটি অন্য জায়গার ব্যবস্থা করার চেষ্টা করতে থাকলে সাময়িকভাবে মসজিদের সম্মান রক্ষা করার শর্তে বুঝমান শিক্ষার্থীদের ক্লাস করানো যেতে পারে।
তথ্যসূত্র: আদ্দুররুল মুখতার, ৬/৫৪৯—আজহার; রদ্দুল মুহতার, ৪/৪৯৫—সাঈদ; রহিমিয়া, ৯/১৩৬—যাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল