আমরা কয়েকজন মিলে গ্রামে একটি নূরানি মাদ্রাসা প্রতিষ্ঠা করি। মাদ্রাসার নিজস্ব জায়গা না থাকায় করিম সাহেব বলেন, মাদ্রাসাটি যদি তাঁর নামে করা হয়, তাহলে তিনি তাঁর জমিটি মাদ্রাসার নামে লিখে দেবেন। জানার বিষয় হলো, আমরা কি তাঁর শর্ত মেনে মাদ্রাসার কার্যক্রম শুরু করতে পারব? এভাবে শর্ত আরোপ করা শরিয়তসম্মত কি না? আর শর্তটি পূরণ না করার কোনো সুযোগ আছে কি?
বিনীত নিবেদন: মুহাম্মদ আবদুল্লাহ (কিশোরগঞ্জ)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে ওয়াকফকারীর শর্ত যদি শরিয়তবিরোধী না হয় এবং গুনাহের কাজের সঙ্গে সম্পৃক্ত না থাকে, তাহলে সেই শর্ত অনুসরণ করা আবশ্যক।
সুতরাং প্রশ্নে বর্ণিত অবস্থায় করিম সাহেবের শর্তটি মূল ওয়াকফের মধ্যে কোনো গুনাহের শর্ত নয় কিংবা শরিয়তপরিপন্থীও নয়। তবে তাতে লৌকিকতা বা রিয়ার উদ্দেশ্য থাকলে তা ওয়াকফের মূল উদ্দেশ্যের পরিপন্থী বিষয়। তাই আপনারা তাঁকে এ ধরনের শর্ত পরিহার করতে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন। মাদ্রাসার জমির প্রয়োজনীয়তা তুলে ধরে তাঁকে ইখলাসের সঙ্গে জমি ওয়াকফ করতে উৎসাহিত করবেন এবং সেখানে মাদ্রাসা নির্মাণ করতে পারেন।
একান্তই তিনি যদি এ শর্ত থেকে ফিরে না আসেন এবং তাঁর শর্তের উদ্দেশ্য যদি রিয়া বা লৌকিকতা হয়, তাহলে তা জায়েজ হবে না। তবে এখানে লৌকিকতার বিষয়টি অভ্যন্তরীণ এবং গুনাহের উদ্দেশ্য থাকার ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাই তাঁর শর্ত পূরণ করা যেতে পারে।
তথ্যসূত্র: রদ্দুল মুহতার, ৪/৩৬১—সাঈদ; মাওসুআ, ৪৪/১৩১; কাশশাফ, ২/৩১০; ইসলামকা নিযামে আওকাফ, পৃষ্ঠা ৩৬৭।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল