এক ব্যক্তি মৃত্যুশয্যায় থাকা অবস্থায় বললেন, আমি আমার সমস্ত সম্পদ পাড়ার মসজিদের জন্য ওয়াকফ করে দিলাম। অথচ তাঁর জিম্মায় এমন পরিমাণ ঋণ রয়েছে, যা পরিশোধ করতে তাঁর অর্ধেক সম্পদ বিক্রি করতে হবে। এখন তাঁর ওয়াকফের বিধান কী? সমস্ত সম্পদ ওয়াকফ হয়ে যাবে কি?
বিনীত নিবেদন: মাহফুজুর রহমান (যশোর)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি মূলনীতি অনুযায়ী, মৃত্যুশয্যায় কৃত ওয়াকফ ওসিয়তের পর্যায়ভুক্ত। তাই মাইয়্যেতের কাফন-দাফন ও ঋণ পরিশোধ করার পর অবশিষ্ট সম্পদের এক-তৃতীয়াংশে তা কার্যকর হবে।
সুতরাং প্রশ্নে বর্ণিত অবস্থায় ওই ব্যক্তির কাফন-দাফন ও ঋণ পরিশোধ করার পর অবশিষ্ট সম্পদের এক-তৃতীয়াংশই মসজিদের জন্য ওয়াকফ হিসেবে বিবেচিত হবে; সমস্ত সম্পদ নয়।
তথ্যসূত্র: হিদায়া, ৪/৩৯৫—মাকতাবাতুল বুশরা; ফাতাওয়া হিন্দিয়া, ২/৪০৬; ফাতহুল কাদির, ৬/১৯৪—রশিদিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল