আমাদের বাপ-চাচাদের যৌথ পরিবার। এখনো সম্পদ বণ্টন করা হয়নি। আমার আব্বা চাচাদের অজান্তে একটি জায়গা মসজিদের জন্য ওয়াকফ করে দেন। পরে চাচারা বিষয়টি জানতে পেরে অসম্মতি জানান। আব্বা বলেন, আমি আমার অংশ ওয়াকফ করেছি। এমনকি সেখানে মসজিদও নির্মাণ করা হয়েছে। জানার বিষয় হলো, আব্বার এই ওয়াকফ সহিহ হয়েছে কি? না হলে এখন করণীয় কী?
বিনীত নিবেদন: মুহাম্মদ নাজমুল হাসান (রাজশাহী)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি মূলনীতি অনুযায়ী, বণ্টন না করে যৌথ মালিকানাধীন জমিতে নিজের প্রাপ্য অংশ ওয়াকফ করা সহিহ নয়। এ ধরনের জমিতে মসজিদ নির্মাণ করলেও তা শরয়ি মসজিদ হিসেবে গণ্য হয় না।
সুতরাং প্রশ্নে বর্ণিত অবস্থায় মসজিদের জন্য যৌথ মালিকানাধীন উক্ত জমির ওয়াকফ সহিহ হয়নি। বিধায় ওই জমিতে নির্মিত মসজিদ শরয়ি মসজিদ হিসেবে গণ্য হবে না; বরং উক্ত জায়গা পূর্বের মতোই সবার যৌথ মালিকানায় বহাল থাকবে।
তথ্যসূত্র: হিদায়া, ৪/৩৯৬—মাকতাবাতুল বুশরা; ফাতাওয়া হিন্দিয়া, ২/৩৫৪—যাকারিয়া; ফাতাওয়ায়ে হক্কানিয়া, ৫/৬২—দারুল উলুম হক্কানিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল