মাদ্রাসার জন্য ওয়াকফকৃত জমির কিছু অংশে মাদ্রাসা এবং কিছু অংশে মসজিদ তৈরি করা যাবে কি?
বিনীত নিবেদন: মুহাম্মদ সাইফুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি মূলনীতি অনুযায়ী, নির্দিষ্ট কোনো খাতের জন্য ওয়াকফকৃত বস্তু ওই খাত বা তৎসংশ্লিষ্ট প্রয়োজনীয় ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে। অন্য কোনো খাতে ব্যবহার করা যাবে না।
সুতরাং প্রশ্নে বর্ণিত অবস্থায় মসজিদ যেহেতু মাদ্রাসার জন্য প্রয়োজনীয় একটি খাত, তাই উক্ত ওয়াকফকৃত জমিতে মাদ্রাসার পাশাপাশি মসজিদও নির্মাণ করা যাবে।
অবশ্য মাদ্রাসাটি যদি এমন হয়, যেখানে মসজিদের প্রয়োজন নেই, তাহলে অন্যান্য সাধারণ লোকের জন্য সেখানে মসজিদ নির্মাণের অনুমতি নেই। তথাপি প্রয়োজনবশত মসজিদ নির্মাণ করা হলেও তা মাদ্রাসার খাতের বাইরে গণ্য হবে না; বরং মাদ্রাসার মসজিদ হিসেবেই অভিহিত হবে।
তথ্যসূত্র: রদ্দুল মুহতার, ৬/৫৬০—যাকারিয়া; হিদায়া, ৪/৪০১—মাকতাবাতুল বুশরা; ফাতাওয়া মাহমুদিয়া, ১৫/৪৮৬—ফারুকিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল