এক ব্যক্তি মসজিদের জন্য কিছু জায়গা ওয়াকফ করেন। মসজিদ নির্মাণ করার পর আরও কিছু জায়গা অবশিষ্ট থাকে। তাই মসজিদ কমিটি পরামর্শ করে সেই জায়গাটিকে কবরস্থান বানিয়ে ফেলে। জানার বিষয় হলো, মসজিদের জন্য ওয়াকফকৃত জায়গায় কবরস্থান বানানো সহিহ হয়েছে কি না?

বিনীত নিবেদন: মুহাম্মদ ইমরান হোসাইন (নরসিংদী)


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি মূলনীতি অনুযায়ী, ওয়াকফকৃত স্থান ওয়াকিফ কর্তৃক নির্ধারিত খাত অথবা তৎসংশ্লিষ্ট উপকারী ও প্রয়োজনীয় ক্ষেত্রেই ব্যবহার করা আবশ্যক। অন্য কোনো খাতে ব্যবহারের অনুমতি নেই।

সুতরাং প্রশ্নে বর্ণিত অবস্থায় কবরস্থান যেহেতু মসজিদ বা মসজিদ-সংশ্লিষ্ট কোনো প্রয়োজনীয় ও উপকারী খাত নয়, তাই মসজিদের জন্য ওয়াকফকৃত জায়গায় কমিটির পক্ষ থেকে কবরস্থান বানানো বৈধ হয়নি।

তথ্যসূত্র: তাতারখানিয়া, ৮/১৮৯—যাকারিয়া; কাজীখান, ৩/১৬৮—কদীমি; আহসানুল ফাতাওয়া, ৪/১৯২—যাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল