শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের দারুল ইফতার জন্য যেসব কিতাব ওয়াকফ করা হয়েছে, কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সেসব কিতাব দারুল ইফতার বাইরে নেওয়া নিষেধ। এতদসত্ত্বেও অনেকেই কিতাবগুলো নিজ রুমে মুতালাআর জন্য নিয়ে যান। এভাবে নিয়ে যাওয়া বৈধ হবে কি?
বিনীত নিবেদন: মুহাম্মদ আবদুল্লাহ (কুমিল্লা)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি মূলনীতি অনুযায়ী, নির্দিষ্ট স্থানের জন্য ওয়াকফকৃত বস্তু ওই নির্দিষ্ট স্থান বা তৎসংশ্লিষ্ট প্রয়োজনীয় ক্ষেত্রেই ব্যবহার করা জরুরি। অন্য কোথাও নিয়ে যাওয়ার অবকাশ নেই। আর শর্তের উদ্দেশ্য নির্ধারণের ক্ষেত্রে সমাজে প্রচলিত ও ব্যবহৃত অর্থই বিবেচ্য হয়; শাব্দিক অর্থ নয়।
সুতরাং প্রশ্নে উল্লেখিত দারুল ইফতার জন্য যেসব কিতাব ওয়াকফ করা হয়েছে, সেগুলো শুধু দারুল ইফতায় কিংবা দারুল ইফতার প্রয়োজনে অন্য কোথাও ব্যবহার করা যাবে। বাইরে নিয়ে যাওয়া কারও জন্যই বৈধ নয়।
তবে নির্দিষ্টভাবে দারুল ইফতার জন্য ওয়াকফ করার উদ্দেশ্য যেহেতু সাধারণত কিতাবের হেফাজত ও সংরক্ষণ নিশ্চিত করা, তাই বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমতিক্রমে সাময়িকভাবে দারুল ইফতার বাইরে মাদ্রাসা-এলাকার ভেতরে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। তবে মাদ্রাসা-এলাকার বাইরে নেওয়ার কোনো সুযোগ নেই।
তথ্যসূত্র: রদ্দুল মুহতার, ৪/৩৬৬—এইচ. এম. সাঈদ; মিনহাতুল খালেক, ৫/৩৩৮—যাকারিয়া; ইসলামকা নিযাম আওকাফ, পৃষ্ঠা ৭০৬—ইদারাতুল ইসলাম।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল