মসজিদের জমিতে থাকা গাছ কেটে কাঠ বানিয়ে অথবা পুরোনো দেয়াল বা ঘর ভেঙে নতুন মসজিদের কাজে লাগানো জায়েজ আছে কি না?

নিবেদক:ইব্রাহিম খান

 

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে মসজিদ ও মসজিদের জন্য ওয়াকফকৃত জমির যাবতীয় সামগ্রী মসজিদের প্রয়োজনে ওই মসজিদের কাজেই ব্যবহার করা আবশ্যক। তবে কোনো কারণে ওই মসজিদে ব্যবহার করা সম্ভব না হলে অন্য প্রয়োজনগ্রস্ত মসজিদের কাজেও তা ব্যবহারের সুযোগ রয়েছে।

সুতরাং প্রশ্নোক্ত অবস্থায় মসজিদের জমিতে থাকা গাছ কেটে কাঠ বানিয়ে অথবা পুরোনো দেয়াল বা ঘর ভেঙে নতুন মসজিদের কাজে ব্যবহার করা জায়েজ। বরং মসজিদই এসব বস্তু ব্যয়ের মূল খাত।

তথ্যসূত্র: হিদায়া, ৪/৪০৪, বুশরা; রদ্দুল মুহতার, ৪/৪৬০, সাঈদ; কিফায়াতুল মুফতি, ১০/১৫৩, ফারুকিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল