মুহতারাম! আমার ভাই আরাফার ময়দানের পাশেই চাকরিরত আছেন। হজের মাসে তিনি কোম্পানি থেকে ছুটি কাটাচ্ছেন এবং সরকারের পক্ষ থেকেও তাঁর জন্য হজ করতে কোনো বাধা নেই। এমতাবস্থায় আমার ভাইয়ের ওপর হজ ফরজ হবে কি না?

নিবেদক: মো. সাখাওয়াত হোসাইন


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ী দৃষ্টিতে মক্কা ও তার আশপাশের অধিবাসী হজের খরচ বহনে সামর্থ্যবান হওয়ার পাশাপাশি সরকারি কোনো বাধ্যবাধকতা না থাকলে তাঁর ওপর হজ ফরজ হয়ে যায়।

সুতরাং আলোচ্য বিবরণ অনুযায়ী, সরকারি কোনো বাধা না থাকায় আরাফায় অবস্থানরত আপনার ভাই হজের মৌসুমে ছুটিতে থাকার ফলে হজের প্রয়োজনীয় খরচ বহন ও হজের কার্যাবলি আদায়ে সামর্থ্যবান হলে তাঁর ওপর হজ ফরজ বলে বিবেচিত হবে। অন্যথায় নয়।

রেফারেন্স: রদ্দুল মুহতার: ৩/৫২৫, আজহার। আল-আবহার। কাজী খান: ১/২৫০, যাকারিয়া। সিরাজিয়া: পৃ. ৩২, এইচ. এম. সাঈদ।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল


আরো পড়ুন

তামাত্তু হজকারী আরাফার উকুফের আগে ওমরা সম্পন্ন করতে না পারলে করণীয়