মুহতারাম! আমাদের পাশের বাড়ির হালিমা খাতুন উমরা করার জন্য কিছু টাকা জমা করেন। তাঁর ভাই সৌদি আরবে থাকেন। তাঁর কোনো মাহরাম না থাকায় তিনি মাহরাম ব্যতীত উমরা করার জন্য সৌদি আরবে সফর করেন। সেখানে তাঁর ভাই তাঁকে রিসিভ করেন। জানার বিষয় হলো, বাংলাদেশ থেকে সৌদি আরবে মাহরাম ছাড়া সফর করতে তাঁর কোনো সমস্যা হবে কি না?
নিবেদক: মাহমুদ বিন কাসেম
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে কোনো মহিলার জন্য মাহরাম ব্যতীত ৪৮ মাইল দূরত্বে সফর করা জায়েজ নেই।
সুতরাং প্রশ্নে বর্ণিত صورت হালিমা খাতুনের বাংলাদেশ থেকে সৌদি আরব পর্যন্ত মাহরাম ছাড়া উমরার উদ্দেশ্যে সফর করা জায়েজ হয়নি। তিনি গুনাহগার হয়েছেন। তবে এর কারণে তাঁর উমরাতে কোনো সমস্যা হবে না।
রেফারেন্স: বাদায়েউস সানায়ে: ২/৩০০, জাকারিয়া। গুনিয়াতুন নাসেক: পৃ. ৫২, দারে রায়েদা। ফাতাওয়া রাজী খান: ১/২৫১, কাদীমী।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল
আরো পড়ুন