মুহতারাম, আমার বোনের অপারেশন (সিজার) হয়েছে। এখন নামাজ আদায়কালে জমিনে সিজদা করা কঠিন অসম্ভব। তাই তিনি চেয়ারে বসে সামনের টেবিলে / বালিশে সিজদা করে নামাজ পড়েন। এখন তিনি জানতে চাচ্ছেন যে, ১. এভাবে নামাজ আদায় করা ঠিক আছে কিনা?। ঠিক না হলে সিজদা করবেন কিভাবে ২. এ অবস্থায় তার জন্য দাঁড়ানো/ কিয়াম আবশ্যক কিনা ? দয়া করে জানিয়ে উপকৃত করবেন।

নিবেদক মোঃ ইব্রাহিম খান


الجواب بملهم الصدق والصواب


যমিনে বসে কপাল ঠেকিয়ে মাটিতে সেজদা করতে যে ব্যাক্তি সক্ষম নয়, তবে দাঁড়িয়ে নামাজ পড়া সম্ভব বা অধিক কষ্টকরও নয়, সে ক্ষেত্রে দাঁড়িয়েই নামাজ পড়বে। আর রুকু সেজদা সম্ভব হলে মাটিতে বসে আদায় করবে। অন্যথায় চেয়ারে বসে ইশারায় রুকু সিজদা আদায় করবে। এতে সামনে কোন টেবিল বা বালিশ রাখার ও প্রয়োজন নেই। বিধায় প্রশ্নে বর্ণিত আপনার বোনের জন্য দাঁড়াতে তেমন কোন কষ্ট না হলে নামায দাঁড়িয়ে শুরু করবেন, আর কোনভাবে জমিনে বসে বা চেয়ারে বসে রুকু সেজদা ইশারায় করে নিবে, বালিশ টেবিল রাখার প্রয়োজন নেই। রাখলে ও অসুবিধা নেই, উভয় ক্ষেত্রে রুকুর তুলনায় সেজদায় মাথা বেশী পরিমণে ঝুকাতে হবে। তাই উপরোক্ত নিয়মে আপনার বোন নামায পড়ে থাকলে তার নামাজ সহিহ হচ্ছে।

(সহীহ বুখারী, হাদীস নং ১১১৭, ইলাউস সুনান ৫/২০৯৩ দারুল কুতুব, ফাতহুল কাদীর ২/৭ রশিদীয়্যাহ)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল