প্রশ্ন:মুহতারাম! আতাউর রহমান সাহেব যাকাতের টাকা দিয়ে একটি ফার্মেসি প্রতিষ্ঠা করেছেন। সেখান থেকে গরিব-মিসকিনদের বিনা মূল্যে ওষুধ দেন এবং ফার্মেসির কর্মচারীদের বেতন দেন। জানার বিষয় হলো, এভাবে ফার্মেসি প্রতিষ্ঠা করা ও কর্মচারীদের বেতন দেওয়া সম্পর্কে শরিয়তের বিধান কী?
নিবেদক:আবু সালেহ, বগুড়া
ব্যবসায়িক পণ্যের সঠিক হিসাব রাখা সম্ভব না হলে যাকাত নির্ধারণের নিয়ম
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে যাকাত আদায়ের জন্য যাকাতের অর্থ নিঃশর্তভাবে যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিকে মালিক বানিয়ে দেওয়া শর্ত। সুতরাং, প্রশ্নোক্ত আতাউর রহমান সাহেবের যাকাতের টাকা দিয়ে ফার্মেসি প্রতিষ্ঠা করা এবং যাকাতের খাত থেকেই কর্মচারীদের বেতন দেওয়ার দ্বারা তাঁর যাকাত আদায় হবে না এবং তিনি জিম্মামুক্ত হবেন না।
তবে দরিদ্রদের বিনা মূল্যে যে ওষুধ দেওয়া হয়, তা যাকাতের নিয়তে দিলে শুধু সেই পরিমাণ অর্থ যাকাত হিসেবে গণ্য হবে।
রেফারেন্স:রদ্দুল মুহতার, ৩/৫৪১, আযহারমাজমাউল আনহুর, ১/৩২৮, আলমানারফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/২৫০, যাকারিয়া
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল