প্রশ্ন:মুহতারাম, কাসেম সাহেবের কাছে নগদ বিশ হাজার টাকা আছে এবং পৈতৃক সূত্রে পাওয়া একটি জমি আছে, যার মূল্য প্রায় তিন লক্ষ টাকা। জমিটি এমনিতেই পড়ে আছে, কোনো প্রয়োজনে আসে না। জানার বিষয় হলো, এমতাবস্থায় তাঁর ওপর যাকাত ওয়াজিব হয়েছে কি না? দলিলসহ জানাবেন।
নিবেদক:আশরাফ জিয়া
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
ইসলামী শরিয়ত অনুযায়ী, কোনো প্রকারের জমি যাকাতযোগ্য সম্পদের অন্তর্ভুক্ত নয় বিধায় জমির ওপর যাকাত আসে না। তবে জমিটি ব্যবসার নিয়তে ক্রয় করলে এবং সেই নিয়ত বহাল থাকলে তা ব্যবসায়িক পণ্য হিসেবে গণ্য হবে এবং এর ওপর যাকাত আসবে। উল্লেখ্য, জমি যদি উশরি হয়, তাহলে জমির উৎপাদন থেকে উশর আদায় করতে হবে।
সুতরাং, প্রশ্নোক্ত কাসেম সাহেবের পৈতৃক সূত্রে পাওয়া জমির ওপর যাকাত আসবে না। আর তাঁর কাছে যে পরিমাণ নগদ টাকা রয়েছে, তা নিসাবের সমপরিমাণ না হওয়ায় ওই অর্থের ভিত্তিতে তাঁর ওপর যাকাত আবশ্যক হবে না।
রেফারেন্স:তানভীরুল আবসার, ৩/৩১৭, আযহারফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/২৩৪, যাকারিয়ামুখতাসারুল কুদুরি, পৃষ্ঠা ১৫৯, বুশরা
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল