প্রশ্ন:মুহতারাম! জনাব কারি সাইফুল সাহেব ব্যবসার উদ্দেশ্যে ছয়টি গরু পালন করেন। তাঁর নগদ ক্যাশ আছে প্রায় আট লক্ষ টাকা। এ ছাড়া তাঁর বেশ কিছু জমিও আছে।
জানার বিষয় হলো, এসব সম্পদের যাকাত আদায়ের পদ্ধতি কী?
নিবেদক:মুহা. রিফাত হুসাইন
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে নগদ টাকা ও ব্যবসার জন্য ক্রয়কৃত পণ্যের মূল্যমান সামগ্রিকভাবে যাকাতের নিসাব পরিমাণ হলে এবং এর ওপর এক বছর অতিবাহিত হলে যাবতীয় শর্ত সাপেক্ষে সমুদয় সম্পদের ওপর শতকরা আড়াই শতাংশ হারে যাকাত আবশ্যক হবে। আর ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করা না হলে জমি যাকাতের নিসাবভুক্ত হবে না।
সুতরাং প্রশ্নোক্ত সাইফুল সাহেব তাঁর ব্যবসায়িক ছয়টি গরুর বাজারমূল্য নির্ধারণ করে তার সঙ্গে নগদ আট লক্ষ টাকা যোগ করবেন। এরপর বছরান্তে সামগ্রিক সম্পদের ওপর শতকরা আড়াই শতাংশ হারে যাকাত আদায় করবেন। এ ক্ষেত্রে জমি ব্যবসায়িক উদ্দেশ্যে ক্রয় করা না হলে তার মূল্যমানের যাকাত আদায় করতে হবে না।
রেফারেন্স:বুহুস ফি কাযায়া, ১/১৫৯, দারুল উলুম করাচি।তানবীরুল আবসার, ৩/২৭০–২৭২, আযহার।বিকায়া, ২/৪৪৩, দারুল কুতুবিল ইলমিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েলৎ
ব্যবসায়িক পণ্যের সঠিক হিসাব রাখা সম্ভব না হলে যাকাত নির্ধারণের নিয়ম