প্রশ্ন:মুহতারাম! জনাব আব্দুল করিম সাহেব একটি গাড়ি বিক্রির জন্য পাঠান। ইতিমধ্যে যাকাত আদায়ের সময় চলে আসে। কিন্তু আব্দুল করিম সাহেবের কাছে গাড়ি বিক্রির টাকা এখনো পৌঁছায়নি এবং তিনি গাড়িটি বিক্রি হয়েছে কি না, তাও জানেন না। জানার বিষয় হলো, বিক্রির জন্য পাঠানো গাড়ির যাকাতের বিধান কী? জানিয়ে বাধিত করবেন।

নিবেদক:সাইফুল ইসলাম জিহাদী


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ি দৃষ্টিতে ব্যবসায়িক পণ্য অথবা হাজতে আসলিয়া থেকে অতিরিক্ত সম্পদ নিসাব পরিমাণ হলে বছরান্তে তার ওপর যাকাত আবশ্যক হয়।

অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে আব্দুল করিম সাহেবের গাড়িটি যদি ব্যবসায়িক পণ্য হয়, তাহলে তাঁকে ওই বছরেই যাকাত দিতে হবে। আর যদি গাড়িটি ব্যবসায়িক পণ্য না হয়, তাহলে উক্ত গাড়ির মূল্য হাজতে আসলিয়ার অন্তর্ভুক্ত না হয়ে থাকলে এক বছর অতিবাহিত হওয়ার পর তার ওপর যাকাত দিতে হবে। তবে সতর্কতাস্বরূপ এ বছরেই যাকাত দিয়ে দেওয়া উত্তম হবে।

রেফারেন্স:আল-মুখতার লিল ফাতাওয়া, পৃ. ১৫৬, দারুল বাশায়ির।রদ্দুল মুহতার, ৩/১৯৩, আযহার।মুখতাসারুল বিকায়া, ১/২২৮, দারুল কিতাব।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল


বছরের মাঝে মূল সম্পদের সঙ্গে অর্জিত টাকার যাকাতের বিধান