প্রশ্ন:মুহতারাম, আহসান সাহেব আহমদ উল্লাহ সাহেবকে তাঁর যাকাতের টাকা বণ্টন করার জন্য উকিল বানিয়ে গ্রামে পাঠান। কিন্তু তিনি গ্রামে না গিয়ে শহরেই ওই টাকা দিয়ে অন্য কিছু ক্রয় করেন এবং তা তাঁর নিকটতম আত্মীয়কে দিয়ে দেন। জানার বিষয় হলো, আহমদ উল্লাহ সাহেবের যাকাতের টাকা অন্য জিনিসের মাধ্যমে পরিবর্তন করা এবং মাসরাফ পরিবর্তন করা সহিহ হয়েছে কি না? আর এখন পুনরায় যাকাত আদায় করতে হলে কার ওপর তা আদায় করা আবশ্যক?

নিবেদক:আবু সালেহ, বগুড়া


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ি দৃষ্টিতে যাকাতদাতা নির্দিষ্ট কোনো টাকা বা পণ্য নির্দিষ্ট কোনো ব্যক্তি বা খাতে যাকাত দেওয়ার জন্য কাউকে উকিল বানালে উকিলের জন্য নির্দিষ্ট খাতেই তা ব্যয় করা জরুরি। এর বিপরীত করা ঠিক নয়।তবে নির্ভরযোগ্য মত অনুসারে, এর বিপরীত করলেও দাতার যাকাত আদায় হয়ে যাবে।

অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে আহমদ উল্লাহর জন্য যাকাতের টাকা অন্য জিনিসের মাধ্যমে পরিবর্তন করা এবং মাসরাফ পরিবর্তন করা সঠিক হয়নি। তবে বিশুদ্ধ মত অনুযায়ী তাঁর যাকাত আদায় হয়ে যাবে।

রেফারেন্স:আল-বাহরুর রায়েক, ২/৩৬৯, যাকারিয়া।নাহরুল ফায়েক, ১/৪১৮, দারুল ঈমান।আহসানুল ফাতাওয়া, ৪/২৯৮, যাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল


যাকাতের বছর পূর্ণ হওয়ার পর সম্পদ পুড়ে গেলে পৃথক করা যাকাতের টাকা কি খরচ করা যাবে?