প্রশ্ন:মুহতারাম! জনাব দিদার সাহেব ব্যবসায়িক দোকান থেকে বছর শেষে দোকানের যাকাত পৃথক করে ঘরে রেখে দেন। পাঁচ-ছয় দিন পর দোকানে আগুন লেগে দোকান পুড়ে যায়। জানার বিষয় হলো, এমন পরিস্থিতিতে জনাব দিদার সাহেব পৃথককৃত যাকাতের টাকা নিজ প্রয়োজনে খরচ করতে পারবেন কি না? নাকি তা দান করে দেওয়া আবশ্যক? যখন তিনি নিজেই যাকাত গ্রহণের হকদার হয়ে গেলেন।

নিবেদক:মাহমুদ বিন কাসেম।


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ি দৃষ্টিতে যাকাতযোগ্য সম্পদ বর্ষপূর্তির পরও ধ্বংস হয়ে গেলে যাকাতের হুকুম রহিত হয়ে যায়। সুতরাং প্রশ্নোক্ত দিদার সাহেবের সমুদয় সম্পদ আগুনে পুড়ে যাওয়ায় তাঁর ওপর থেকে যাকাতের হুকুম রহিত হয়ে যাবে। ফলে তিনি যাকাতের জন্য পৃথককৃত টাকা দান না করে নিজ প্রয়োজনে খরচ করতে পারবেন।

রেফারেন্স:রদ্দুল মুহতার ৩/২৪৮, আযহার।ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/২৪৬, যাকারিয়া।ফাতাওয়ায়ে সিরাজিয়া, পৃষ্ঠা ১৪৩, ইত্তেহাদ।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল