প্রশ্ন:মুহতারাম, আমার চাচার যাকাতের নিসাব পূর্ণ হওয়ার পর বছরপূর্তি হলে তিনি যাকাত আদায়ের নিয়ত করেন। কিন্তু সম্পদ পৃথক না করেই সারা বছর অল্প অল্প করে দান করতে থাকেন। উল্লিখিত ক্ষেত্রে তাঁর যাকাত আদায় হবে কি না?
নিবেদক:মুহা. ইব্রাহিম খাঁন
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে যাকাত আদায় হওয়ার জন্য যাকাত আদায়ের সময় অথবা যাকাতের অর্থ পৃথক করার সময় যাকাতের নিয়ত করা শর্ত। অন্যথায় যাকাত আদায় হয় না।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার চাচা যদি প্রত্যেকবার দান করার সময় যাকাতের নিয়তে দান করে থাকেন, তাহলে সে দান যাকাত বলে গণ্য হবে। অন্যথায় এর দ্বারা তাঁর যাকাত আদায় হবে না।
রেফারেন্স:কুদুরি, পৃ. ১৫৯, বুশরা।কানয, ১/১৯০, বুশরা।আল-মুখতার লিল ফাতাওয়া, পৃ. ১৪৮, দারুস সিরাজ।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল
বন্যার্তদের পুনর্বাসনে সংস্থাকে স্বেচ্ছাসেবীদের খরচে যাকাতের টাকা ব্যায় করার বিধান