প্রশ্ন:মুহতারাম, সিলেটের বন্যার্তদের পুনর্বাসনকাজে সহযোগিতা করার জন্য একটি বড় সংস্থা জনগণের কাছ থেকে যাকাতের টাকা সংগ্রহ করছে। জানার বিষয় হলো, সংস্থার কাছে যাকাতের টাকা দিলে যাকাত আদায় সহিহ হবে কি না? আর সংস্থার জন্য উক্ত টাকা থেকে স্বেচ্ছাসেবীদের সার্বিক খরচ বহন করা সহিহ হবে কি না?

নিবেদক:দিদার বিন খোরশেদ


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরিয়তের দৃষ্টিতে কারো পক্ষ থেকে উকিল সাব্যস্ত হওয়ার জন্য সুস্পষ্ট বাক্যের মাধ্যমে অথবা উরফ তথা প্রচলন, দালালতের ভিত্তিতে কিংবা ইসলামী রাষ্ট্র কর্তৃক দায়িত্ব অর্পণ করা আবশ্যক। অন্যথায় ওকালত সাব্যস্ত হয় না।

অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত সংস্থাটির বর্ণিত কোনো পদ্ধতিতে বন্যার্তদের পক্ষ থেকে ওকালত সাব্যস্ত হয়নি। বিধায় তাদেরকে যাকাতের টাকা দেওয়ার দ্বারাই যাকাত আদায় হবে না। অবশ্য যাকাতদাতার পক্ষ থেকে উকিল সাব্যস্ত হওয়ায় তারা যখন বন্যার্তদের মালিক বানিয়ে দেবে, তখন যাকাত আদায় হয়ে যাবে।

এ ক্ষেত্রে স্বেচ্ছাসেবীদের খরচাদি যাকাতের টাকা ছাড়া অন্য টাকা থেকে বহন করা কর্তব্য। যাকাতের টাকা থেকে তা বহন করা সহিহ হবে না।

রেফারেন্স:তুহফাতুল ফুকাহা, পৃ. ১৭৭, মারুফিয়া।নূরুল ঈযাহ, পৃ. ২৬২, মাকতাবাতুস সালাম।ফাতাওয়ায়ে কাসেমিয়া, ১১/২০১, আশরাফিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল


ব্যবসায়িক পণ্যের সঠিক হিসাব রাখা সম্ভব না হলে যাকাত নির্ধারণের নিয়ম