প্রশ্ন:মুহতারাম, গত বছর আমার এক চাচাতো ভাই কুষ্টিয়ার একটি মাদরাসার বার্ষিক মাহফিলের দিন মাদরাসার একটি ঘর নির্মাণের জন্য এক লক্ষ টাকা দান করে। কিছুদিন পর আমি একভাবে জানতে পারলাম, সে মাহফিলে যাকাতের টাকা দিয়েছে। আমার জানার বিষয় হলো, এভাবে যাকাত দেওয়ার দ্বারা কি তার যাকাত আদায় হবে, নাকি পুনরায় আদায় করা জরুরি? এ ক্ষেত্রে মাদরাসার কর্তৃপক্ষের করণীয় কী?

নিবেদক:মুহা. শরীফুল ইসলাম


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ি দৃষ্টিতে যাকাত আদায় হওয়ার জন্য যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিসত্তাকে যাকাতের অর্থের মালিক বানিয়ে দেওয়া শর্ত। ফলে কোনো প্রতিষ্ঠানের জেনারেল খাতে যাকাতের টাকা দেওয়ার মাধ্যমে যাকাত আদায় হবে না।


সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার চাচাতো ভাই যাকাতের এক লক্ষ টাকা মাদরাসার ভবন নির্মাণ খাতে দান করার দ্বারা তার যাকাত আদায় হবে না। বিধায় তার উক্ত যাকাত পুনরায় উপযুক্ত খাতে আদায় করা অপরিহার্য।

রেফারেন্স:কানয, ১/১৮৮, বুশরা।নূরুল ঈযাহ, পৃ. ২৬২, মাকতাবাতুস সালাম।ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/২৫০, যাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল

মাদরাসার যাকাত ফান্ড থেকে ধনী ছাত্রের খাবার ও শিক্ষকের বেতন দেওয়া যাবে কি?