প্রশ্ন:মুহতারাম, রাশেদ সাহেব ব্যাংকে হজের ফান্ডে ৬০ হাজার টাকা জমা রেখেছেন এবং ওই টাকার ওপর এক বছর পূর্ণ হয়েছে। জানার বিষয় হলো, রাশেদ সাহেবের জন্য উক্ত ফান্ডের যাকাত আদায় করা ফরজ হবে কি?
নিবেদক:মুহা. আবু বাসীর
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে যাকাত ওয়াজিব হওয়ার জন্য যাবতীয় শর্তের পাশাপাশি সম্পদের ওপর পূর্ণ কবজ পাওয়া শর্ত। অন্যথায় যাকাত ওয়াজিব হয় না।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ব্যাংককে যদি হজ ফান্ডে সঞ্চিত অর্থের উকিল বানিয়ে দেওয়া হয়, তাহলে মালিকানা পাওয়া সত্ত্বেও কবজ না পাওয়ার কারণে আপনার উক্ত টাকার ওপর যাকাত আবশ্যক হবে না।
আর যদি উকিল বানানো ব্যতীত সাধারণভাবে টাকা জমা করা হয়, তাহলে যাকাতের নিসাব পূর্ণ হওয়ার শর্তে কবজসহ যাবতীয় শর্ত পাওয়া যাওয়ার কারণে উক্ত টাকার ওপর যাকাত আবশ্যক হবে।
রেফারেন্স:বুহুস ফি কাযায়া, ১/১৫৯, করাচি।ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/২৩৩, যাকারিয়া।ফাতাওয়ায়ে সিরাজিয়া, পৃ. ১৩৭, ইত্তেহাদ।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল
সুদগ্রস্ত ব্যক্তিকে সুদি ঋণ পরিশোধের জন্য যাকাত দেওয়া কি জায়েয?