প্রশ্ন:এরশাদ সাহেব সুদের ওপর ঋণ নিয়েছিলেন। এখন তাঁর সুদি ঋণের পরিমাণ অনেক বেড়ে গেছে। জানার বিষয় হলো, তাঁর সুদি ঋণ পরিশোধের জন্য তাঁকে যাকাত দিলে যাকাত আদায় হবে কি না এবং জেনেশুনে এমন ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে কি?

নিবেদক:মোহাম্মদ ইব্রাহিম খান।


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

ইসলামি শরিয়ত মতে, ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ ব্যতীত নিসাব পরিমাণ সম্পদের মালিক না হলে তাঁকে যাকাত দিলে তা আদায় হয়ে যায়।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে উল্লেখিত নীতি অনুযায়ী সুদি ঋণ নেওয়া ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে এবং এর দ্বারা যাকাত আদায় হয়ে যাবে। উপরন্তু, তাঁকে সুদি ঋণ থেকে মুক্ত করার লক্ষ্যে যাকাত দেওয়া উত্তম হবে।

রেফারেন্স:আল-মুখতার, পৃষ্ঠা ১৬৩, দারুস সিরাজ।বাদায়েউস সানায়ে ২/৪৯৩, দারুল হাদিস।ফাতাওয়ায়ে কাসেমিয়া ১০/৬৮৭, আশরাফি বুক ডিপো।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল