প্রশ্ন:মুহতারাম, আমি এক ব্যক্তির কাছ থেকে বেশ কিছু টাকা পাওনা ছিলাম। কিন্তু তার সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে উক্ত টাকা পাওয়ার আশা ছেড়ে দিই। কিন্তু ওই ব্যক্তি আমার টাকাটা জমা করে রাখে এবং তা দিয়ে আমার নামে ব্যবসা করতে থাকে। কয়েক বছর পর তার সঙ্গে যোগাযোগ হয়। তখন সে উক্ত টাকা লাভসহ আমাকে দিয়ে দেয়। জানার বিষয় হলো, এ টাকার যাকাত দিতে হবে কি না? দিতে হলে বিগত বছরগুলোরও যাকাত দিতে হবে কি? আর তা কীভাবে আদায় করব? বিস্তারিত জানাবেন।
নিবেদক:মহিবুল্লাহ চাটগামী
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে যে সম্পদ বা ঋণের টাকা ঋণগ্রহীতা গায়েব হয়ে যাওয়ার কারণে পাওয়ার আশা থাকে না, সে ধরনের সম্পদের ওপর যাকাত ফরজ হয় না। এমনকি পরবর্তী সময়ে উক্ত সম্পদ হস্তগত হলেও পূর্ণ এক বছর অতিবাহিত না হলে তার ওপর যাকাত ফরজ হয় না।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ঋণগ্রহীতার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আপনার ঋণের টাকা পাওয়ার আশা না থাকায়, উক্ত টাকা হস্তগত হলেও বিগত বছরগুলোর যাকাত প্রদান করা জরুরি নয়। বরং টাকা হস্তগত হওয়ার পর পূর্ণ এক বছর অতিবাহিত হলে তার ওপর যাকাত ফরজ হবে।
রেফারেন্স:নূরুল ঈযাহ, পৃ. ২৬২, সালাম। আল-হিদায়া, ২/৮–৯, বুশরা।আল-মাবসুত, ২/২৩০, রশিদিয়া
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল
পাওনা টাকা বা ঋণ মাফ করে যাকাত আদায় করলে যাকাত হিসেবে গণ্য কি?