প্রশ্ন:মুহতারাম! রমজান মাসে অনেক আলেম ছাত্রদের পক্ষ থেকে যাকাত আদায় করার জন্য বিভিন্ন স্থানে গিয়ে থাকেন। জানার বিষয় হলো, যাকাত উত্তোলনকারীগণ সাহেবে নিসাব হওয়া সত্ত্বেও আমিল হিসেবে তাঁদেরকে যাকাত দিলে তা গ্রহণ করা বৈধ হবে কি না? শরয়ি মূলনীতিসহ জানাবেন।

নিবেদক:মুহিবুল্লাহ (ভোলা)


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

ফুকাহাদের বিশ্লেষণমতে, বর্তমানে মাদরাসাসমূহের মুহতামিমগণ দরিদ্র ছাত্রদের উকিল হিসেবে গণ্য হবেন। আর মুহতামিম কর্তৃক যাকাত উত্তোলনের জন্য নির্ধারিত উস্তাদগণ ‘আমিল’ হিসেবে গণ্য হবেন। ফলে তাঁদেরকে পারিশ্রমিক হিসেবে যাকাতের খাত থেকে নির্ধারিত পারিশ্রমিক দেওয়ার অবকাশ রয়েছে।

সুতরাং স্পষ্ট ওকালতনামার মাধ্যমে বর্তমান সময়ের যাকাত উত্তোলনকারীগণ শরয়ি ‘আমিল’ হিসেবে গণ্য হলে তাঁরা নিজেদের কাজের পারিশ্রমিক হিসেবে যাকাতের খাত থেকে নির্ধারিত পারিশ্রমিক গ্রহণ করতে পারবেন।

রেফারেন্স:আল-কুরআনুল কারিম, সূরা তাওবা, আয়াত ৬০।আল-ফিকহুল ইসলামী, ৩/১৯৫৩, রাশিদিয়া।কিফায়াতুল মুফতি, ৪/২৮৬, ইশায়াত।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল


অমুসলিম দরিদ্র প্রতিবেশীকে مؤلفةالقلوب হিসেবে যাকাত দেওয়া যাবে কি?