মুহতারাম, আমাদের মহল্লার ইমাম সাহেব নামাজের প্রথম বৈঠকে তাশাহুদ একটু তাড়াতাড়ি পড়ে দাঁড়িয়ে যান।  কিছুদিন এমন করার পর মুসল্লিগণ ইমাম সাহেবকে বললেন, তাশাহুদ একটু ধীরে ধীরে পড়বেন। যাতে আমরাও শেষ করতে পারি। পরে ইমাম সাহেব আমাকে বললেন এখন আমি তাশাহুদ পড়ে কিছু সময় বসে থাকি যাতে সবার তাশাহুদ পড়া শেষ হয়ে যায়। এখন জানার বিষয় হল, তাশাহুদের পর কিছু সময় দেরি করার কারণে নামাজে কোন সমস্যা হবে কি? এবং এক্ষেত্রে করণীয় কি?

নিবেদক: আব্দুল্লাহ আল মামুন (মাগুরা)

الجواب بملهم الصدق والصواب

শরয়ী দৃষ্টিতে ফরজ নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর কাল বিলম্ব না করে দাঁড়িয়ে যাওয়া ওয়াজিব। এক্ষেত্রে ইচ্ছাকৃত এক রুকন পরিমাণ বিলম্ব করলে (ইচ্ছাকৃত ওয়াজিব তরকের কারণে) উক্ত নামায পুনরায় পড়া আবশ্যক হয়।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে যেহেতু ইমাম সাহেব ইচ্ছাকৃত বিলম্ব করেন। তাই যদি উক্ত বিলম্বকাল এক রুকন (তিন তাসবীহ) পরিমাণ হয়। তাহলে সেই নামাযকে পুনরায় পড়া আবশ্যক হবে। অবশ্য এক রুকন থেকে কম সময় হলে নামায সহিহ হয়ে যাবে।

বি. দ্র. এক্ষেত্রে ইমাম সাহেব তাশাহুদ ধীরে ধীরে পড়তে পারেন। যেন সকলে তার সাথে তাশাহুদ শেষ করতে পারে। রেফারেন্স: (আদ্দুররুল মুখতার ২/২৬৯-২৭০ আজহার। হিন্দিয়া ১/১৮৭ আজহার।আহসানুল ফতোয়া ৪/২৯ জাকারিয়া)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল