প্রশ্ন: আমরা জানি, আকিদা প্রমাণ করতে সুস্পষ্ট অর্থবহ অকাট্য প্রমাণের দরকার হয়। বাংলাদেশের একটি প্রসিদ্ধ কওমি মাদরাসা থেকে প্রকাশিত একটি বইয়ে ঈমানের ৭০টি শাখার একটি হিসেবে লেখা হয়েছে, ইমামগণের মাযহাবের তাকলিদ করা অত্যাবশ্যক। জানার বিষয় হলো, মাযহাবের তাকলিদ কি সুস্পষ্ট অর্থবহ অকাট্য দলিল দ্বারা প্রমাণিত? নাকি এটিকে ঈমানের শাখাভুক্ত করা ভুল?

الجواب باسم ملهم الصدق والصواب

      ইসলামিক শরিয়তে যে সব বিষয় অকাট্য দলিলের মাধ্যমে প্রমাণিত, উলুল আমরের আনুগত্য তার একটি। তবে উলুল আমর-এর পরিচয় ব্যাখ্যাসাপেক্ষ। অনেক মুফাসসিরে কেরাম উলুল আমরের আনুগত্য-এর ব্যাখ্যায় মাযহাবের ইমামগণের তাকলিদ-কেও অন্তর্ভুক্ত করেছেন।

     সুতরাং, ইমামগণের তাকলিদ করা যেহেতু ব্যাখ্যাসাপেক্ষ, তাই এটিকে সুস্পষ্ট অর্থবহ অকাট্য দলিল দ্বারা সরাসরি প্রমাণিত বলা যায় না। অতএব, উলুল আমরের আনুগত্য ঈমানের শাখা হলেও মাযহাবের তাকলিদ-কে সরাসরি ঈমানের শাখা হিসেবে আখ্যায়িত করা পূর্ণাঙ্গভাবে সঠিক হবে না।

সূত্র: সূরা আন-নিসা, আয়াত: ৫৯। ,তাফসীরে কুরতুবী, খণ্ড: ৫, পৃষ্ঠা: ২২৯, কায়রো। ফাতহুল বারী, খণ্ড: ১, পৃষ্ঠা: ৫৬, দারুল ফিকর। জাওয়াহিরুল ফিকহ, খণ্ড: ১, পৃষ্ঠা: ২২২, মাকতাবায়ে তাফসীরুল কুরআন।

الادلة الشرعية

.سورة النساء: ٥٩

     ﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ﴾
.سورة النحل: ٤٣، وسورة الأنبياء: ٧

      ﴿فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ﴾
سنن أبي داود، كتاب الأقضية، ج ٣، ص ٣٠٣، رقم: ٣٥٩٢

       عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: «بِمَ تَقْضِي؟» قَالَ: بِكِتَابِ اللَّهِ، قَالَ: فَإِنْ لَمْ تَجِدْ؟ قَالَ: فَبِسُنَّةِ رَسُولِ اللَّهِ، قَالَ: فَإِنْ لَمْ تَجِدْ؟ قَالَ: أَجْتَهِدُ رَأْيِي...

و الله اعلم بالصواب

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা